কন্টক গাড়ি’                 কমলসম পদতল
মঞ্জির চীরহি ঝাপি |
গাগরি-বারি                  ঢরি করু পিছল
চলতহি অঙ্গুলি চাপি ||
মাধব তুয়া অভিসারক লাগি |
দূতর পন্থ                    গমন ধনি সাধয়ে
মন্দিরে যামিনি জাগি ||
করযুগে নয়ন               মুন্দি চলু ভাবিনি
তিমির পয়ানক আশে |
কর-কঙ্কণ-পণ               ফণিমুখ-বন্ধন
শিখই ভূজগ-গুরু পাশে ||
গুরুজন-বচন                বধিরসম মনই
আন শুনই কহে আন |
পরিজন-বচনে               মুগধিসম হাসই
গোবিন্দদাস পরমাণ ||<

Super User