ওগো দুঃখী, কাঁদিছ কি সুখ লাগি?
সুখের যাতনা জান না কি?
কুসুম দু’দিনে শুকায়ে যায়,
থাকে শুধু কাঁটা তার বোঁটায়;
তাকে কেতকী-বনে ফণী জাগি।
মিলনে সদাই বিরহ ভয়;
সে জয়ী যে-জন বেদন সয়।
দুঃখের দাহনে ওহ অমল,
মুছাও দুঃখীর আঁখির জল-
পেতে যদি চাও, হও ত্যাগী।<
ওগো দুঃখী, কাঁদিছ কি সুখ লাগি
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 88