এই রং-বেরং-এর খেলার মাঝে
.         দেখতে পাই যে তারে |
তার রিনি ঝিনি নূপুর শুনে
.         দেখতে পাই যে তারে |
আমার চোখের দেখা নাইবা হল
.         মন যে তারই দেওয়া
সেই মনের মাঝে সুরে সুরে
.         তারই গান যে গাওয়া |
তাই নয়ন আমার নেইতো তবু
.         এলেম যে তার দ্বারে
যেখানে আলোর কমল উঠল ফুটে
.         আঁধার পারাবারে |
পথের ধারে ফুলের হাসি
নদীর তীরে ঢেউ-এর হাসি
আকাশ ভরা তারার হাসি
বাতাস ভরা মধুর হাসি
এই জীবনের কান্না রাশি
.         নাইবা জানি নাইবা শুনি
দুঃখের কথা হোকনা সারা
.        কান্না হাসি তারই জানি |
আমি হাসি তুমি হাস
.        হাসি নিয়ে দেখব তারে |

—————
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  সুরের আগুন<

Super User