ওগো আর কিছু তো নয়,
বিদায় নেবার আগে তাই
তোমারি নয়নে পাওয়া তোমারি সুরে গাওয়া
এ গান খানি রেখে যাই।

বরষা হয়ে তুমি আকাশ ভরে
হৃদয় মরুতে মম পরেছ ঝরে
সরস করিয়া মোরে যে ফুল ফোটালে ভোরে
এমালা তারি রেখে যাই।

জানিনা কখন মন হারায়ে গেল
সকলি হারায়ে বুঝি সকলি পেল
আজকে আশার নদী উদাসে শুকালো যদি
এ হৃদয় টুকু রেখে যাই।

(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ লতা মঙ্গেশকর)<

Super User