ও কেন এত সুন্দরী হলো
এমনি করে ফিরে তাকালো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো

সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে
ঝড় উঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে
ও কেন তখন উড়িয়ে আচল
ও কেন তখন উড়িয়ে আচল
খোলা চুলে বাইরে এলো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো

সবে যখন প্রাণে আমার মন জেগেছে
পৃথিবীটা একটুখানি বদলে গেছে
ও কেন তখন হঠাত্‌ এমন
ও কেন তখন হঠাত্‌ এমন
বিনা কাজে সামনে এলো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো

শিল্পীঃ মান্না দে।<

Super User