এই রূপালী চাঁদে
তোমারই হাত দুটি
মেহেদী লাল রঙে আমি
সাজিয়ে দিতে চাই

আহা কি শোনালে মন রাঙালে
এভাবে সারাজীবন যেন
তোমাকে কাছে পাই

শুধু একটি গোলাপ চেয়ে
পাঠালে চিঠি শুনে
মনেরই আকাশে ভাসে
তারা মিটিমিটি মিটিমিটি
তুমি কাছে এসে এ হৃদয়
রাঙালে যদি
তাতে আমারই নাম লিখে যাও
আর সাজিয়ে দিতে চাই

আহা কি শোনালে মন রাঙালে
মেহেদী লাল রঙে আমি
সাজিয়ে দিতে চাই

আমি তোমাকে পেয়ে
সুখেই আছি যেন
ফুলেরই বুকে অলি
কত কাছাকাছি
এই মেহেদী রাতে
সাথে আছো তুমি
যেন তুমি বিনে কিছু নাই
শুধু তোমাকে কাছে পাই

এই রূপালী চাঁদে
তোমারই হাত দুটি
মেহেদী লাল রঙে আমি
সাজিয়ে দিতে চাই
আহা কি শোনালে মন রাঙালে
এভাবে সারাজীবন যেন
তোমাকে কাছে পাই
এই রূপালী চাঁদে
তোমারই হাত দুটি

এই রূপালী চাঁদে

—————————
তপন চৌধুরী / শম্পা রেজা

Super User