বুখারি হাদিস ৮৫
মাক্বী ইব্ন ইবরাহীম (র) …….. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেনঃ (শেষ যামানায়) ‘ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা ও ফিতনার প্রসার ঘটবে এবং ‘হারাজ’ বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ্! ‘হারাজ’ কি? তিনি হাত দিয়ে ইশারা করে বললেনঃ ‘এ রকম।’ যেন তিনি এর দ্বারা ‘হত্যা’ বুঝিয়েছিলেন।
বুখারি হাদিস ০৮৫
- Details
- Super User
- ০১ম খণ্ড ।। সহিহ বুখারী
- Category: ০৩ - ইল্ম অধ্যায়
- Read Time: 1 min
- Hits: 157