এক ফুলে চার রঙ ধরেছে ।
ও সে ভাবনগর ফুলে কি আজব শোভা করেছে ।।


মূল ছাড়া সে ফুলের লতা
ডাল ছাড়া তার আছে পাতা
এ বড় অকৈতব কথা
কে পেত্যাবে কই কার কাছে ।।


কারণ-বারির মধ্যে সে ফুল
ভেসে বেড়ায় একুল ওকুল
শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল
সেই ফুলের মধুর আসে ।।


ডুবে দেখ মন দিলদরিয়ায়
যে ফুলে নবীর জন্ম হয়
সে ফুল তো সামান্য ফুল নয়
লালন কয় যার মূল নাই দেশে ।।

Lalon Fakir ।। লালন ফকির