শুনেছে তোমার নাম অনাথ আতুর জন--
এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন ॥
কাঁদে যারা নিরাশায় আঁখি যেন মুছে যায়,
যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন ॥
কত শত আছে দীন অভাগা আলয়হীন,
শোকে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন।
পাপে যারা ডুবিয়াছে যাবে তারা কার কাছে--
কোথা হায় পথ আছে, দাও তারে দরশন ॥<
শুনেছে তোমার নাম অনাথ আতুর জন
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 271