বকুলগন্ধে বন্যা এল দখিন হাওয়ার স্রোতে। পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে॥ পলাশকলি দিকে দিকে তোমার আখর দিল লিখে, চঞ্চলতা জাগিয়ে দিল অরণ্যে পর্বতে॥ আকাশপারে পেতে আছে একলা আসনখানি,-- নিত্যকালের সেই বিরহীর জাগল আশার বাণী॥ পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে, পলাশ-জবায় কনকচাঁপায় অশোকে অশ্বথে॥<
বকুলগন্ধে বন্যা এল দখিন হাওয়ার স্রোতে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 199