বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা ॥ তোমার মন্ত্রবলে পাষাণ গলে, ফসল ফলে-- মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা ॥ মরোমরো পাতায় পাতায় ঝরোঝরো বারির রবে গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে। সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধারায়, বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা ॥<
বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 181