স্বপনে দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল--
যাবার আগে শেষ কথাটি বোলো ॥
ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়ো
বেদনা হবে পরমরমণীয়--
আমার মনে রহিবে নিরবধি
বিদায়খনে খনেক-তরে যদি সজল আঁখি তোলো ॥
নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালে
উঠিবে দূরে বিরহাকাশভালে।
রজনীশেষে এই-যে শেষ কাঁদা
বীণার তারে পড়িল তাহা বাঁধা,
হারানো মণি স্বপনে গাঁথা রবে--
হে বিরহিণী, আপন হাতে তবে বিদায়দ্বার খোলো।
<
স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 176