স্বপনলোকের বিদেশিনীকে যেন এলে কে
কোন্ ভুলে যাওয়া বসন্ত থেকে॥
যা-কিছু সব গেছ ফেলেখুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা পুলের চিহ্ন দেখে॥
বুঝি মনে তোমার আছে আশা
কার হৃদয়ব্যথায় মিলবে বাসা।
দেখতে এলে করুণ বীণা-- বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার কাঁপে কিনা-- যায় কি সে ডেকে॥
<
স্বপনলোকের বিদেশিনীকে যেন এলে কে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 161