ইস্ট ফিফটি ফিফথ স্ট্রীট। জুয়েলারি বিক্রেতা অসংখ্য প্রতিষ্ঠানের মধ্যে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্স। সামনের পুরোটা আর্মার্ড কাঁচ ঘেরা। আমেরিকার প্রথম সারির। টিফানি বা কার্টারের পর্যায়ে পড়ে না দোকানটা, তবে ডায়মণ্ডসহ অন্যান্য মূল্যবান রত্নের মজুত ও চাকচিক্যের দিক থেকে। একেবারে কমও যায় না।
ভেতরের সাজ-সজ্জা ও অভিজাত আড়ম্বর চোখে ধাঁধা লাগিয়ে দেয়। ভেতরে গ্রাহকদের বসার জন্যে রয়েছে পঞ্চদশ। লুই আমলের ডিজাইনের পুরু গদি মোড়া চেয়ার। মেঝেতে তুলোর মত নরম কার্পেট, পা রাখলে গোড়ালি পর্যন্ত ডুবে যায়। এল-প্যাটার্নের পুরু কাচের তৈরি শো কেসটাও চেয়ে দেখার মত। ভেতরে সাজিয়ে রাখা আছে অজস্র চোখ ঝলসানো অলঙ্কার। বেশিরভাগই ডায়মণ্ডের। ওদিকে সামনের আর্মার্ড গ্লাসের ভেতর দিকে রয়েছে উইণ্ডো ডিসপ্লে কেস। সব মিলিয়ে চমৎকার সাজানো-গোছানো ছিমছাম একটা দোকান।
এল-এর খাটো মাথার অর্ধেকটা জুড়ে আছে আলাদা একটা কাউন্টার। পুরানো আমলের হাত ঘড়ি ও অ্যান্টিক জুয়েলারি কেনাবেচা হয় ওখানে। ব্যাপারটা পুরোপুরি বেমানান লাগল মাসুদ রানার। এই কাউন্টারের পিছনের দেয়াল জুড়ে প্রকাণ্ড এক আয়না ঝুলছে। চারদিকে যথাসম্ভব দ্রুত চোখ বুলিয়ে নিল ও ভেতরে পা দিয়েই। গাঢ় বাদামী রঙের দামী কাপড়ের কমপ্লিট সুট পরেছে রানা। সাদা শার্ট, সাদা বুটিওয়ালা টকটকে লাল টাই। পায়ে চেহারা দেখা যায় এমন চকচকে কালো জুতো।
নাদিরা পরেছে নীল জিনস্, কেডস এবং ডিমের কুসুম রঙের মোটা পুলওভার। এ মুহূর্তে স্বরূপে আছে নাদিরা। উচ্চতা পাঁচ ফুট ছয়। সাদা জমিনে গাঢ় নীল বড় বড় চোখ। নাকটা খাড়া। থুতনিতে গভীর খাঁজ। হাসলে টোল পড়ে গালে। দুধে আলতা মেশানো গায়ের রং নাদিরার। ঘাড়ের কাছে ইউ-র মত করে কাটা একরাশ ঘন কালো চুল। সব মিলিয়ে অপূর্ব লাগছে দেখতে।
ছয়জন সেলসম্যান, গুণে দেখল মাসুদ রানা। এল-এর দীর্ঘ বাহুর পিছনদিকে সেলসম্যানদের অবস্থান। এদের পিছনের দেয়ালে কোমর সমান উঁচুতে আছে লম্বা একটা স্টীলের রেইল, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। সেলসম্যান প্রত্যেকেই অল্পবয়সী, দীর্ঘদেহী, স্মার্ট এবং পেটা স্বাস্থ্যের অধিকারী। চলনে চিতার ক্ষিপ্রতা, বলনে কেতাদুরস্ত। চেহারা বলে, এদের একজনও এদেশী নয়। ইউরোপীয়ান। এবং অবশ্যই ইটালিয়ান। গেটের গার্ডটিও তাই। লোকটাকে দেখে নিরস্ত্র মনে হলেও মাসুদ রানার
অভিজ্ঞ চোখ তার বাঁ বগলের নিচে শোল্ডার হোলস্টারের। উপস্থিতি টের পেয়েছে পয়লা দর্শনেই। দোকানটা আয়তাকার। পিছন দিকে, কাউন্টারের ওপাশে, প্রকাও আয়নাটার পাশে পুরু আর্মার্ড স্টীলের ছয় বাই চার একটা দরজা। খোলা আছে ওটা এ মুহূর্তে। ভেতরে বড়সড় একটা রুম, সম্ভবত স্টোর রুম। প্রকাণ্ড। একটা সেফ দাড়িয়ে রয়েছে ওখানে এদিকে মুখ করে।
বড় শক্ত চীজ ওটা, ভাবল মাসুদ রানা। প্রয়োজন দেখা দিলে দাঁত ফোটানো খুব কঠিন হবে। ভেতরে কোন টিভি ক্যামেরা নেই, নিশ্চিত হলো রানা, তবে অ্যালার্ম বাটন আছে নিঃসন্দেহে। যদিও তেমন কিছু নজরে পড়ল না। লুকোনো আছে। সামনের কাঁচের দেয়ালের ওপাশে আছে স্টীলের শাটার। নিরাপত্তার আয়োজনে কোথাও কোন কমতি রাখেনি গার্সিয়া।
ভেতরে কয়েকজন খদ্দের আছে। সেলসম্যানরা তাদের সামাল দিতে ব্যস্ত। এতে সুবিধেই হলো মাসুদ রানার, কয়েক মুহূর্ত বাড়তি সময় পেয়েছে ও চারদিকে নজর বলাবার। বেঁটে গাট্টাগোট্টা স্বাস্থ্যের এক লোক নিঃশব্দ পায়ে এগিয়ে এল ওদের দিকে। দেখেই বুঝল রানা এ-ই সেই। রবার্টো গার্সিয়া। দোকানের ভেতরটা এয়ারকণ্ডিশও, তাই কোট খুলে রেখেছে। লোকটা। শার্টের নিচে কিলবিল করছে তার থােক থােক্ পেশী।
ভাল করে দেখল রানা গার্সিয়াকে। পাঁচ ফুট সাড়ে ছয়ের। বেশি হবে না লোকটা। বুকের ছাতি ব্যারেলের মত। ট্রাউজারের নিচে ব্যাটার ঊরু কলা গাছের মত মোটা। স্রেফ ষাড় একটা। চেহারা অবশ্য ভাল মানুষের মত। রীতিমত ভদ্র, গোবেচারা চাউনি। দেহের তুলনায় মাথা কিছুটা বড়, চৌকো চোয়াল। নাক খাড়া। আটাশ থেকে তিরিশের মধ্যে হবে বয়স। সব মিলিয়ে মানুষটিকে বেশ অবিশ্বাসী মনে হলো মাসুদ রানার। ওদের সামনে এসে দাঁড়াল গার্সিয়া হাসি মুখে।
গুড আফটারনুন, ইটালিয়ান অ্যাকসেন্টে অভিবাদন জানাল সে। বো করল মাথা ঝুঁকিয়ে, মুখে মধুর হাসি। আপনাদের কোন সাহায্যে লাগতে পারি? নজর সেঁটে আছে তার নাদিরার ওপর।
একটা এনগেজমেন্ট রিং খুঁজছি, বলল মাসুদ রানা। হাসি মুখে নাদিরাকে দেখল এক পলক। ডায়মণ্ড রিং অবশ্যই।
হোয়াই, ইয়েস! চেহারা উজ্জ্বল হয়ে উঠল তার। এনগেজমেন্ট রিং কিনতে আসা দুই যুবক-যুবতীর সম্পর্কের ব্যাপারে চট করে সিদ্ধান্তে পৌঁছে গেল গার্সিয়া। আসুন, আসুন! প্রচুর ডায়মণ্ড রিং আছে আমাদের। গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের মত এত চমৎকার আংটি নিউ ইয়র্কে আর কেউ দিতে পারবে না। কাম, দিস ওয়ে, প্লীজ!
গোটা চারেক ডায়মণ্ড আংটি বের করে ওদের দেখতে দিল গার্সিয়া। পরক্ষণে তার এক মন্তব্যে ভেতরে ভেতরে কেঁপে উঠল নাদিরা। আপনাকে খুব চেনা চেনা লাগছে, ম্যাডাম। আগে কোথাও দেখেছি নিশ্চই?
আমাকে? শক্ত হয়ে গেল মেয়েটি। মাসুদ রানারও একই অবস্থা। কি জানি! হতে পারে।
আগে সম্ভবত বান্ধবীর জন্যে নেকলেস কিনতে এসেছিলেন আপনি একবার। হাসি আরও চওড়া হলো গার্সিয়ার। হ্যাঁ, এইবার মনে পড়েছে, সত্যিই এসেছিলেন। ভুলে গেলেন?
হারামজাদার স্মরণশক্তি তো সাংঘাতিক, ভাবল মাসুদ রানা। মনে মনে প্রার্থনা করল সব গুবলেট করে না ফেলে মেয়েটা। কিন্তু না, চমৎকার ম্যানেজ করে নিল সে। ও-ও, আচ্ছা! এটাই সেই দোকান? কি আশ্চর্য, খেয়ালই করিনি আমি। ভেতরে যা-ই চলুক, মুখে খানিকটা হাসিও ফোটাতে পারল নাদিরা শেষ পর্যন্ত দেখলেন? বিজয়ীর হাসি দিল গার্সিয়া। ঠি-ক মনে। রেখেছি! কোন চেহারা একবার দেখলে জীবনেও ভুলি না আমি।
সেরেছে! মনে মনে বলল মাসুদ রানা, শ্বশুরের ছেলে দেখছি। ফটোগ্রাফিক মেমোরির অধিকারী। এরপরও কিছু মন্তব্য না করলে খারাপ দেখায়, তাই নাদিরার দিকে তাকাল রানা কৃত্রিম বিস্ময়ের সঙ্গে। বলো কি! এখনই এত ভুলোমন? বিয়ের পর আমাকে চিনতে ভুল করে বসবে না তো?
যাহ্! কনুই চালাল নাদিরা। হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল গার্সিয়া, অবশ্য সঙ্গে সঙ্গে থেমে গেল অন্য খদ্দের, সেলসম্যানদের অবাক চোখে ঘুরে তাকাতে দেখে। ব্যস্ততার ভান করে ঝুঁকে পড়ল শো কেসের ওপর।
সাড়ে চার হাজার ডলারের একটা আংটি পছন্দ করল মাসুদ। রানা। কিনে নিল ওটা। সুন্দর মোড়কে পেঁচিয়ে বাক্সসহ আংটিটা প্যাক করে দিল গার্সিয়া। আবার আসবেন, ম্যাডাম।
আসব। ও হ্যাঁ, আপনি দেখছি পুরনো হাতঘড়িও কেনা-বেচা করেন।
করি। কেন? আছে নাকি আপনার? বিক্রি করবেন?
আছে একটা।
কত পুরনো?
তা আশি-নব্বই বছর তো হবেই।
নিয়ে আসুন একদিন। ভাল দাম পাবেন।
আচ্ছা, নিয়ে আসব। ধন্যবাদ।
মাসুদ রানার উদ্দেশে লম্বা বো করল এবার গার্সিয়া। বিদায় জানাচ্ছে। কিন্তু দেখেও না দেখার ভান করল ও। ভেতরটা ঘুরে। দেখতে পারি আমরা?
বাট অফকোর্স, একশোবার! দেখুন না। আমি আছি এখানেই। আর কোন আইটেম দেখতে চাইলে বলবেন।
শো-কেস দেখায় মন দিল ওরা। গার্সিয়ার কাছ থেকে কয়েক পা সরে এসে প্রায় ফিস্ ফিস্ করে বলল নাদিরা, কী সাংঘাতিক মানুষ। সেই কবে দেখেছে সামান্য কয়েক মিনিটের জন্যে। এখনও ভোলেনি!
হুমম! মাসুদ রানা গম্ভীর। চিন্তায় ডুবে আছে।
মিনিট পাঁচেক ঘুরল ওরা। ডায়মণ্ড, রুবি, স্যাফায়ার, এমারেল্ড, ক্রিস্টাল, টোপাজ, গার্নেট ইত্যাদি পাথরের তৈরি হাজারো নকশার অলঙ্কার সেট দেখল। হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়ল নাদিরা এক জায়গায়। ডায়মণ্ড বসানো নেকলেস, ব্রেসলেট ও ইয়ার রিঙের একটা সেটের দিকে তাকিয়ে আছে। অপলক।
চাপা কণ্ঠে প্রশ্ন করল মাসুদ রানা। কি হলো?
এই আরেকটা! সাতাশি সালে ডুসেলডফের এক নীলাম থেকে কিনেছিলেন নানা।
কিছু বললেন, ম্যাডাম? আচমকা ওদের মাঝখানে ঢুকে পড়ল গার্সিয়া।
এই সেটটা দেখতে পারি? আঙুল তুলে দেখাল মাসুদ রানা।
নিশ্চই! নিজেই শো কেস থেকে ওগুলো বের করল লোকটা।
যেন মুগ্ধ হয়েছে খুব, এমন দৃষ্টিতে উল্টেপাল্টে দেখল রানা সেটটা। নাদিরা স্পর্শ করল না। মুখে বহু কষ্টে জোগাড় করা এক টুকরো হাসি ফুটিয়ে তাকিয়ে থাকল শুধু। চমৎকার সেট! বলল রানা। আপনাদের তৈরি? যা দেখার দেখে নিয়েছে।
না, স্যার। বাইরে থেকে কেনা।
কত দাম?
দুইশো আশি হাজার ডলার।
আই সী! সত্যি চমৎকার।
ধন্যবাদ, স্যার।
যেটা যেমন ছিল, বাক্সে ভরে এগিয়ে দিল ও গার্সিয়ার দিকে। অনেক ধন্যবাদ।
ঘড়িটা আনতে ভুলবেন না, ম্যাডাম।
না, ভুলব না।
বেরিয়ে এল ওরা রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্স থেকে। তিনটেরই পিছনে ঘষার দাগ ছিল, অন্যমনস্ক কণ্ঠে বলল নাদিরা।
দেখেছি। দাগগুলো প্রায় বোঝাই যায় না। সিগারেট ধরাল। মাসুদ রানা।
এটা নিয়ে দুই দফায় গোটা দশেক দেখলাম, রানা। দেখলেই বলে দিতে পারি আমি কোনটা আমাদের। একটা। দীর্ঘশ্বাস ত্যাগ করল মেয়েটি। এতদিনে নিশ্চই অনেকগুলো বিক্রি করে ফেলেছে লোকটা।
আজ ওই একটা সেটই দেখেছ?
হ্যাঁ। আর কিছুক্ষণ থাকলে হয়তো আরও দুচারটে। আইডেন্টিফাই করতে পারতাম।
চিন্তায় ডুবে গেল মাসুদ রানা। ও জানে, এখানকার মাফিয়া। পরিবারগুলোর মধ্যে রবার্টো গার্সিয়ার বাবা ডন পাওলো গার্সিয়া যথেষ্ট প্রভাবশালী। তার ছেলের বিরুদ্ধে বলতে গেলে একাই লাগতে হবে রানাকে, কারও কোন সাহায্য পাওয়া যাবে না। কাজেই যা করার খুব সুচারুভাবে করতে হবে, যাতে রবার্টো। ধাওয়া করার মত কোন সূত্র না পায়।
ভেতরে রবার্টো আর সেলসম্যানসহ সাতজন, আর গেটের গার্ড, মোট আট জনকে দেখেছে মাসুদ রানা। ভেতরের রুমে আরও কেউ আছে হয়তো। থাক না থাক, আছে ধরে হিসেব করা ভাল, কমপক্ষে দুজন। মোট দশজন। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মাসুদ রানা, ঘটনাটা দিনের বেলাতেই ঘটাতে হবে। রাতের চেয়ে দিনেই সুবিধে, অতীতের ডাকাতির রিপোর্টগুলোও তাই বলে। অর্থাৎ চার-পাঁচ জন খদ্দেরের কথাও মাথায় রাখতে হবে।
কিন্তু দিনে কখন? সকালেই, লাঞ্চ আওয়ারে, না বিকেলের দিকে? উত্তরটা পেতে হলে কয়েক দিন রবার্টো গার্সিয়া অ্যাও সন্সের ওপর কড়া নজর রাখতে হবে। অন্তত এক সপ্তাহ। ভাবতে ভাবতেই এ কাজের উপযুক্ত, পছন্দসই একটা জায়গা পেয়ে গেল মাসুদ রানা। দোকানটার উল্টোদিকে একটা বড় রেস্তোরা আছে, ওখানে বসেই কাজটা সারা যাবে।
লক্ষ রাখতে হবে, কখন খোলে দোকানটা, কখন বন্ধ হয়। কয়জন কর্মচারী রিপোর্ট করে সকালে, কোন সময় খদ্দেরের উপস্থিতি কি রকম থাকে ইত্যাদি। হঠাৎ কি খেয়াল হতে নাদিরার দিকে তাকাল মাসুদ রানা। পুরনো কোন ঘড়ি সত্যিই আছে নাকি তোমার কাছে?
আছে।
গুড আইডিয়া।
মানে?
পরে বলব।
.
পরদিন থেকে সকালের নাশতা এবং দুপুর ও রাতের খাওয়ার জন্যে নিয়মিত ওই রেস্টুরেন্টে আসা-যাওয়া শুরু করল মাসুদ রানা। এক টেবিলে বসে না ও ইচ্ছে করেই, খালি থাকলেও না।
সকালে একটায় বসে তো দুপুরে আরেকটায়। রাতে অন্যটায়। তবে সবগুলোই জানালা ঘেঁষা। পরিষ্কার দেখা যায় রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সের প্রবেশ পথ। আরও সুবিধে যে রেস্টুরেন্টটা প্রায় সব সময়ই খদ্দেরে পূর্ণ থাকে। কাজেই একজনকে রোজ তিনবেলা হাজিরা দিতে দেখলেও খুব একটা লক্ষ করে না কেউ। খাওয়ার ফাঁকে ফাঁকে সে কি করছে, সেদিকে। তাকানোর তো প্রশ্নই আসে না।
তবু মাসুদ রানা কোন ঝুঁকি নিতে রাজি নয়। তাই তিন দিন পর রুটিন পরিবর্তন করল। সকালে কোন কার রেন্টাল সার্ভিস থেকে সারাদিনের জন্যে গাড়ি ভাড়া করে। দূর থেকে রবার্টো গার্সিয়ার প্রবেশপথ মোটামুটি দেখা যায়, এমন জায়গা বেছে নিয়ে গাড়ি ডবল পার্ক করে বসে থাকে। এভাবে পাঁচদিনেই যা জানার ছিল জেনে নিল ও।
দোকান খোলে ঠিক দশটায়। তবে কর্মচারীরা ভেতরে ঢোকে। আটটা পঁয়তাল্লিশ থেকে নয়টার মধ্যে। নয়টায় আসে কমার্শিয়াল ক্লিনারের গাড়ি। ভেতরটা ঝাড়-মোছ ইত্যাদি করে ইউনিফর্ম পরা দুই ক্লিনার। তারা পৌঁছুলে স্বয়ং মালিক-কাম-ম্যানেজার খুলে দেয় আর্মার্ড গ্লাস ডোর। এবং লোক দুটো ঢোকামাত্র ফের বন্ধ করে দেয়। বাইরের স্টীল শাটার নামানো থাকে তখন, কাজেই ভেতরে কি হয় বোঝার উপায় থাকে না।
চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভেতরে থাকে ক্লিনাররা, তারপর ভ্যাকিউম ক্লিনার, ঝাড়ন ইত্যাদিসহ বেরিয়ে আসে। তাদের বের করে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয় গার্সিয়া। রানার অনুমান, পরের পনেরো মিনিট উইণ্ডো কেসগুলো সাজাতে। ব্যস্ত থাকে কর্মচারীরা।
অবশেষে ঠিক দশটায় খুলে যায় ওটার প্রবেশ পথ, সিকিউরিটি গার্ড অবস্থান নেয় দরজার সামনে, ঘড় ঘড় শব্দে উঠে যায় শাটার। শুরু হয় দিনের কাজ। একদিনও এই নিয়মের সামান্যতম ব্যতিক্রমও চোখে পড়েনি মাসুদ রানার। ঘড়ির কাঁটা ধরে চলে রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সের কার্যক্রম।
ওদিকে, কর্মচারীর সংখ্যা হিসেব করার সময় রানা যে দুজনকে বাড়তি ধরেছিল, দেখা গেল হিসেবটা একদম সঠিক ছিল। পরের দুজন সম্ভবত কারিগর হবে। পিছনের রুমে বসে কাজ করে বলে দেখতে পায়নি সেদিন ওরা। লাঞ্চ ব্রেকে এক সঙ্গে দুজনের বেশি কর্মচারী বের হতে দেখেনি রানা কখনও। প্রথম জোড়া ফিরলে আরেক জোড়া বের হয়। সবার শেষে বের হয় গার্সিয়া। মাত্র পনেরো মিনিট। তারপরই ফিরে আসে।
সন্ধে পাঁচটায় বন্ধ হয়ে যায় দোকান। শাটার নেমে যায়, ফলে ভেতরে কি ভাবে কি করা হয় দেখার উপায় থাকে না। রানার অনুমান, দামী দামী সব অলঙ্কার ইত্যাদি পিছনের সেফে ঢোকানো হয় ওই সময়। এবং ভেতরের বার্গলার অ্যালার্ম সিস্টেম অ্যাকটিভেট করা হয়।
সাড়ে পাঁচটায় বেরিয়ে আসে সবাই। সবার শেষে থাকে গার্সিয়া। বেরোবার আগে ডান হাত উঁচু করে দরজার প্যানেলে কিছু একটা করে সে। সম্ভবত দ্বিতীয় অ্যালার্ম সিস্টেম অ্যাকটিভেট করে। যখন বেরোয়, গেটের গার্ড এবং আরও দুই সেলসম্যান থাকে তার সঙ্গে। অন্যদের এক হাত থাকে পকেটে, গার্সিয়ার দুই হাতই।
গাড়ি নিয়ে দ্রুত পার্ক অ্যাভিনিউ যায় দলটা প্রথমে, ওখান থেকে এক ব্লক দক্ষিণে। ওখানে পকেট থেকে ডিকশনারি সাইজের একটা প্যাকেট বের করে গার্সিয়া, একটা ব্যাঙ্কের নাইট ডিপোজিট বক্সের পট দিয়ে গলিয়ে দেয় ওটা। তারপর গার্ড ছাড়া অন্য দুজনকে বিদেয় করে নিজের ফ্ল্যাটে ফিরে যায়। গাড়ি। চালায় গার্ড। অর্থাৎ লোকটা তার বডিগার্ড।
আরও একটা ব্যাপার লক্ষ করেছে রানা এই কদিনে। গার্সিয়ার যারা খদ্দের, তারা প্রায় প্রত্যেকেই শোফার চালিত লিমুজিনে আসে। ছোট-মোট গাড়ি তেমন একটা আসে না। অর্থাৎ তার কারবার সব পয়সাওয়ালাদের সঙ্গে। আরেক ধরনের লোকও আসা যাওয়া করে ওর দোকানে। প্রত্যেকে তারা তরুণ, বডি বিল্ডার। পরনে থাকে দামী কাপড়ের কনজারভেটিভ সুট, হাতে কালো ব্রিফকেস।
বাঁ হাতের কবজির সঙ্গে হ্যাণ্ডকাফ পরিয়ে আটকে রাখা থাকে। ব্রিফকেস। একেকদিন একেক জন আসে তারা। কোন সঠিক সময় নেই, সকালে দুপুরে বিকেলে যে কোন সময় এসে হাজির হয়। তবে রোজ একজনের বেশি আসে না। রানা ধরে নিয়েছে ওরা রবার্টো গার্সিয়ার সেলসম্যান, অথবা হোলসেল জুয়েলারি মার্চেন্টের কুরিয়ার। অর্ডার মাফিক তৈরি মাল ক্রেতার বাসায় পৌঁছে দিতে যায়, নয়তো আর কিছু।
তবে লোকগুলো যা-ই হোক, এক-দেড় ঘণ্টার বেশি ভেতরে থাকে না। বাড়তি সতর্কতা হিসেবে আরও দুদিন দোকানটার ওপর নজর রাখল রানা। আট দিনের দিন সকাল এগারোটার দিকে হাজির হলো নাদিরা রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সে।
সেনিয়র গার্সিয়া? ওর প্রশ্নের উত্তরে বলল এক সেলসম্যান। উনি এ মুহূর্তে ব্যস্ত আছেন।
আমি ওঁর জন্যে অপেক্ষা করতে চাই।
নিশ্চই, বসুন, একটা চেয়ার ইঙ্গিত করল সে।
বসে পড়ল নাদিরা। এই সময় আরেক মহিলা খদ্দের ঢুকল ভেতরে। ওর কাছে ক্ষমা চেয়ে সেদিকে এগোল যুবক। চারদিকে ভাল করে নজর বোলাবার চমৎকার একটা সুযোগ জুটে গেল নাদিরার।
পিছনদিকের ভল্ট রুমের মুখোমুখি বসেছে ও। দরজাটা বন্ধ এ মুহূর্তে। গার্সিয়া লোকটা হয়তো ভেতরে আছে। নিজের চারদিকে নজর দিল নাদিরা। দোকানটা লম্বায় ষাট ফুট, পাশে ত্রিশ ফুট মত হবে, অনুমান করল ও। গেটের গার্ড এদিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, চোখ রাস্তায়। ছয়জন সেলসম্যানের সবাই ব্যস্ত খদ্দের সামলাতে।
বেশ নিচু গলায় কথা বলছে খদ্দের-কর্মচারী। শো-কেসের পাইডিং ডোর খুলে এটা-ওটা বের করছে সেলসম্যানরা, বিন্দুমাত্র শব্দ হচ্ছে না। ফ্লোরে জুতোর ঠুক্ ঠাস্ নেই, পুরু কার্পেট শুষে নিচ্ছে সব আওয়াজ। বাইরের কোন আওয়াজও আসছে না। সুনসান পরিবেশ।
সেলসম্যানদের দিকে নজর দিল এবার নাদিরা। লোকগুলো সবাই সমান দীর্ঘ। স্বাস্থ্যও একইরকম। নেভি ব্লু ব্লেজার আর গ্রে ফ্লানেল প্যাকসে একইরকম লাগছে ওদের দেখতে। নাদিরার মনে হলো, ওদের চেহারায় অশুভ কি যেন একটা আছে। অভিব্যক্তিহীন, কঠোর। দৃষ্টি সতর্ক। দম দেয়া পুতুলের মত কাজ করে চলেছে। হাঁটা চলায় চটপটে।
পিছনের দরজা খুলে যেতে মনোযোগ হারিয়ে ফেলল নাদিরা। ঘুরে তাকাল। ভল্ট রুম থেকে বেরিয়ে এল গার্সিয়া ও আরেক যুবক, তার বাঁ হাতে হ্যাণ্ডকাফ পরানো একটা ব্রিফকেস। এদিকে তাকাল না গার্সিয়া, যুবককে নিয়ে সরাসরি প্রবেশ পথের দিকে এগোল। নিচু গলায় কথা বলছে।
যুবক বেরিয়ে যেতে ঘুরে দাঁড়াল লোকটা। এদিক ওদিক একবারও না তাকিয়ে সরাসরি এসে দাঁড়াল ওর সামনে। তাজ্জব হয়ে গেল নাদিরা লোকটা ওর আসার খবর কি করে পেল ভেবে। যে সেলসম্যান ওকে বসিয়েছে এখানে, সে এখনও খদ্দের সামলাতে ব্যস্ত। তাহলে? ব্যাপারটা ভাবনায় ফেলে দিল।
আপনাকে এতক্ষণ বসিয়ে রাখতে হলো বলে খুব দুঃখিত আমি, ম্যাম, অমায়িক হেসে বলল গার্সিয়া। ঘড়িটা নিয়ে এসেছেন নিশ্চই?
চেষ্টা করেও চেহারায় ফুটে ওঠা বিস্ময় গোপন করতে পারল না নাদিরা। দ্বিতীয় দফা লোকটা ওকে দেখেছে সাত আটদিন আগে। ও কেন এসেছে, মনে করতে এক সেকেণ্ড সময়ও লাগল না তার!
ব্যাপার টের পেয়ে হাসিটা আরও প্রশস্ত হলো গার্সিয়ার। বলেছি না, কোন মুখ একবার দেখলে জীবনেও ভুলি না আমি? বিশেষ করে সে যদি আপনার মত অপূর্ব সুন্দরী হয়!
হাত ব্যাগ থেকে একটা পুরানো সোনার হাত ঘড়ি বের করল। নাদিরা। মুখে লজ্জা পাওয়া হাসি। বেশ ভারি জিনিসটা। এই যে।
হাতের তালুতে ওটা নাচাল খানিক গার্সিয়া। ভেতরে নিয়ে পরীক্ষা করে দেখতে পারি? বুড়ো আঙুল বাকা করে কাঁধের ওপর। দিয়ে ভল্ট রুমের বন্ধ দরজা দেখাল সে।
অবশ্যই।
আপনি বসুন, প্লীজ। ঢুকে পড়ল লোকটা ভল্ট রুমে, লাগিয়ে দিল দরজা।
বসে আবার চারদিক নজর বোলাতে ব্যস্ত হয়ে পড়ল নাদিরা। জিনিসটা চোখে আগেও পড়েছে, আবারও দেখল ভাল করে। ওর বাঁ দিকে প্রায় পুরো দেয়াল জোড়া বিশাল এক আয়না। কি ওটা? ওয়ান ওয়ে উইণ্ডো? ওপাশ থেকে এপাশের সব দেখা যায়? ওর আচরণ কি লক্ষ করছে গার্সিয়া আড়ালে বসে? অস্বস্তিতে পড়ে গেল নাদিরা। সোজা সামনের দিকে তাকিয়ে বসে থাকল।
পাঁচ মিনিট পর বেরিয়ে এল গার্সিয়া। ঘড়িটা দোলাচ্ছে। হাতে। দারুণ জিনিস। এটার ন্যায্য দাম হয় পাঁচশো, মিথ্যে বলব না আপনাকে। যদি এই দামে বেচতে রাজি থাকেন আপনি…।
আমি রাজি।
একসেলেন্ট। আসুন আমার সঙ্গে।
ক্যাশ থেকে দশটা পঞ্চাশ ডলারের নোট বের করে ওর হাটে তুলে দিল গার্সিয়া। তারপর একটা মানি রিসিপ্টে ঘড়িটার সংক্ষিপ্ত বর্ণনা লিখে তাতে ওর সই করিয়ে নিল। নাম-ঠিকানা লেখার প্রয়োজন হলে ছদ্ম নাম-পরিচয় দেবে কি না, আসার আগে ভেবেছিল একবার নাদিরা। কিন্তু মাসুদ রানা বাতিল করে দিয়েছে সে আইডিয়া। বিপদ হতে পারে তাতে। গার্সিয়া যদি ওর আইডেন্টিফিকেশন চেয়ে বসে, ঝামেলা হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আইডেন্টিফিকেশন চাইল না লোকটা।
এরপর দরজা পর্যন্ত পৌঁছে দিল সে নাদিরাকে। হ্যাণ্ডশেক করল। নাদিরার মনে হলো গার্সিয়া বেশি সময় নিচ্ছে কাজটা করতে গিয়ে। ও মুঠি ছেড়ে দেয়ার পরও নিজের মুঠি খোলেনি ইচ্ছেকৃতভাবেই।
ওর মুখে ঘটনা বিস্তারিত শুনল মাসুদ রানা। তারপর গম্ভীর হয়ে গেল। মনে হলো কোন ভাবনায় পড়ে গেছে।
কি হলো? কোথাও কোন ভুল করে ফেলেছি?
না। তবে দুটো বিষয় ভাবাচ্ছে আমাকে।
কি?
এক. লোকটা তোমার আইডেন্টিফিকেশন চায়নি। কপাল কোচকাল মেয়েটি। তাতে কি? কি করে সে নিশ্চিত হলো যে জিনিসটা তোমারই? বুঝলাম না। কুঞ্চন আরও বাড়ল তার। জিনিসটা চোরাই মালও তো হতে পারত। কি যা তা বকছ! আমাকে দেখে কি চোর মনে হয়?
হেসে ফেলল মাসুদ রানা। আমি চোর না ডাকাত, লেখা আছে আমার গায়ে? না কারও থাকে?
ওহ্! কামন, রানা। আমি মিঙ্ক পরে…
ওটাও তো চোরাই হতে পারে। তা-ও নয়, আমি আসলে অন্য কথা ভাবছি। রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সের মত নামকরা জুয়েলারি বিক্রেতা কেন পুরনো জিনিস কেনা-বেচা করবে? ব্যাপারটা বেখাপ্পা লাগছে আমার।
হয়তো ওসব জমানো লোকটার হবি। হতে পারে না?
চুপ করে গালে হাত বোলাতে লাগল মাসুদ রানা।
জিনিসটার অ্যান্টিক ভ্যালুও তো কম নয়, আবার বলল নাদিরা।
তাই বলে পাঁচশো ডলার? একটু বেশি হয়ে গেল না?
হ্যা…, আমতা আমতা করতে লাগল ও। দাম একটু বেশিই দিয়ে ফেলেছে লোকটা।
সেটাই তো প্রশ্ন, বেশি কেন দেবে? পুরনো জিনিস কেনাবেচা যখন করে সে, কোনটার কি দাম হতে পারে, অবশ্যই তার জানার কথা। কাজেই বেশি কেন দেবে?
আরও আছে। মাফিয়ার ডনের ছেলে, ব্যবসা যত বড়ই হোক, সারাক্ষণ দোকান আগলে বসে থাকবে কর্মচারীর মত, ব্যাপারটা একেবারেই বেমানান। ব্যাটা নড়েই না দোকান ছেড়ে, কেন? আর কোন কাজ নেই নাকি গার্সিয়ার? শুধুই গার্সিয়া অ্যাও সন্সের ব্যবসা? উঁহু! মানায় না।
খানিক ভাবল নাদিরা প্রশ্নটা নিয়ে। তারপর মাথা দোলাল। কি জানি!
.
দুদিন পরের কথা।
সন্ধে পাঁচটা পঁচিশ। অ্যাভিনিউ ফিফটি ফিফথ। দূর থেকে গার্সিয়া এবং তার সঙ্গীদের বেরিয়ে আসতে দেখে প্যাসেঞ্জারস ডোর মেলে ধরল রানা। জলদি যাও। বেরিয়ে পড়েছে।
গাড়ি থেকে নামল নাদিরা। রানার দিকে তাকিয়ে এক টুকরো আড়ষ্ট হাসি দিল। তারপর পা বাড়াল রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সের দিকে। ঠিক সময়মতই বেরিয়েছিল ও গাড়ি থেকে। অ্যালার্ম সুইচ টিপে নিজের গাড়িতে উঠতে যাবে গার্সিয়া, তখনই নাদিরার ওপর চোখ পড়ল তার। মাথা নিচু করে হেঁটে যাচ্ছে সে। অন্যমনস্ক।
আরে! মিস নাদিরা? খুশি খুশি গলায় বলল লোকটা। সঙ্গীদের প্রত্যেকে ঘুরে তাকাল ওর দিকে। আপনি? কোথায় চললেন একা একা?
থেমে দাঁড়িয়ে গার্সিয়ার মুখের দিকে চেয়ে থাকল নাদিরা। যেন চিনতে পারেনি।
অবাক হলো মানুষটা। আমি গার্সিয়া! রবার্টো গার্সিয়া!
মৃদু হাসি ফুটল নাদিরার ঠোঁটের কোণে। দুঃখিত। চিনতে পারিনি।
ব্যাপার কি? একটু যেন হোঁচট খেলো গার্সিয়ার হাসি। খুব চিন্তিত মনে হচ্ছে! অবশ্য প্রশ্ন করা যদি অনধিকার চর্চা না হয়ে…
না, না, তেমন কিছু নয়।
ওদিকে কোথায় চললেন?
পার্ক অ্যাভিনিউ।
রিয়েলি? আমিও যাচ্ছি ওদিকে। চলুন না, পৌঁছে দিই আপনাকে? পেভমেন্ট ঘেঁষে অপেক্ষমাণ নিজের প্রকাণ্ড লিমুজিন দেখাল গার্সিয়া।
ইতস্তত করতে লাগল নাদিরা। আপনারা… আপনাদের…।
কিছু অসুবিধে নেই, আসুন। উঠুন। এরা সবাই যাচ্ছে না। আমার সঙ্গে। পিছনের দরজা মেলে ধরল সে। সঙ্গী দুই সেলসম্যানের উদ্দেশে ইটালিয়ানে দ্রুত কণ্ঠে কিছু বলল। খানিক। দ্বিধায় ভুগল ওরা, তারপর ট্যাক্সি চেপে চলে গেল।
মাঝে ভদ্র দূরত্ব রেখে পিছনের সিটে বসল নাদিরা ও রবার্টো গার্সিয়া। গাড়ি স্টার্ট দিল দোকানের গার্ড-কাম-গার্সিয়ার। বডিগার্ড-কাম-শোফার।
হঠাৎ করে আপনাকে দেখে খুব খুশি হয়েছি, বলল ইটালিয়ান। মিস্টার কার্নি কেমন আছেন?
চেহারা গম্ভীর করে তুলল নাদিরা। ঠিক জানি না। দেখা। নেই বেশ কয়েকদিন।
বুঝেছি, হেসে উঠল লোকটা। নিশ্চই ঝগড়া করেছেন দুজনে?
উত্তর দিল না ও। তবে মুখের ভাবে বুঝিয়ে দিল তার। ধারণাই ঠিক।
দুঃখিত। না জেনে আপনাকে কষ্ট দিলাম বোধ হয়।
না। ঠিক আছে। এই প্রথম মানুষটাকে ভাল করে লক্ষ। করল নাদিরা। গরিলার মত স্বাস্থ্য তার, বুকটা পঞ্চাশ গ্যালনি ব্যারেলের মত। চেহারা আকর্ষণীয়, মোটামুটি। তবে সারা মুখে অসংখ্য ছোট-বড় দাগ কাটাচেরার। দৃঢ় চোয়াল। ঝকঝকে সাদা সুগঠিত দাঁত। আন্তরিক হাসি যখন হাসে, মন্দ লাগে না দেখতে।
…একটা বার আছে। দুচার মিনিট জিরিয়ে নেয়া আর কি। অবশ্য যদি আপনার আপত্তি না থাকে।
সচকিত হলো নাদিরা। দুঃখিত, কিছু বলছিলেন?
গভীর দৃষ্টিতে দেখল ওকে গার্সিয়া। পার্ক অ্যাভিনিউতে একটা ফান বার আছে। যদি আপনার আপত্তি না থাকে, ওখানে বসতে চাই কয়েক মিনিটের জন্যে।
একটু চিন্তার ভান করে রাজি হয়ে গেল নাদিরা। ঠিক আছে। তবে বেশিক্ষণ বসতে পারব না।
ধন্যবাদ।
প্রথমে সঙ্গে আনা প্যাকেটটা ব্যাঙ্কের নাইট ডিপোজিটে ঢোকাল গার্সিয়া, তারপর একটা বার অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে এল নাদিরাকে। খুদে একটা কেবিনে বসল মুখোমুখি। চোখের কোণ দিয়ে নাদিরা লক্ষ করেছে, গার্সিয়ার শোফারও এসেছে পিছন পিছন। কেবিনের দরজার চার হাতের মধ্যেই বসেছে সে। নজর রাখছে চারদিক।
বলুন, কি খাবেন?
সফট ড্রিঙ্ক।
ওহ্! একটা ভুরু তুলল গার্সিয়া। বেয়ারা ডেকে নিজের জন্যে মার্টিনি এবং নাদিরার জন্যে ঠাণ্ডা কোকের অর্ডার দিল।
লোকটা যে একজন হেভি ড্রিঙ্কার, ব্যাপারটা আবিষ্কার করতে খুব একটা সময় লাগল না নাদিরার। ওর কোক অর্ধেকও শেষ হয়নি, অথচ লোকটা এরই মধ্যে তৃতীয় গ্লাসে সিপ করতে আরম্ভ করে দিয়েছে। তারপরও ভেতরে মাতলামির সামান্যতম আভাস নেই। যেন পানি খাচ্ছে। তবে অল্প হলেও টের পাওয়া যায়, একটু একটু করে বাচাল হয়ে উঠতে শুরু করেছে সে।
এটা-ওটা নানান প্রসঙ্গ নিয়ে গল্প করে যাচ্ছে। বেশ গল্পবাজ। মানুষ, সমান ওস্তাদ চুটকি বলায়। খেয়াল রেখেছে নাদিরা, লোকটার তরফ থেকে কোন নোংরা ইঙ্গিত আসে কি না। কিন্তু না, সেরকম কোন আভাস নেই। টেবিলের তলায় ইচ্ছে করে হাঁটুতে হাঁটুতে ঘষা লাগানো, কোন কারণ তৈরি করে হাত স্পর্শ করা, বা দুর্ঘটনাবশত হুমড়ি খেয়ে গায়ের ওপর পড়া, কিচ্ছু না। জাতে মাতাল হলেও ব্যাটা তালে ঠিক আছে।
আরও কয়েক মিনিট সময় নিল নাদিরা, তারপর তার ব্যবসার। প্রসঙ্গ তুলল আলগোছে। মনে হলো যেন খুশিই হয়েছে লোকটা। প্রফেসরী ভঙ্গীতে জ্ঞানদান করতে শুরু করল ওকে। কি করে ডায়মণ্ডের মূল্য নির্ধারণ করতে হয়, কোথায় ডায়মণ্ড কাটিঙের মূল সেন্টার, ডায়মণ্ড ব্যবসায়ে ইসরাইলীদের গুরুত্ব কতখানি, স্যাফায়ার, রুবি আর এমারেল্ডের তুলনায় ডায়মণ্ডে লাভ কত পার্সেন্ট বেশি ইত্যাদি একনাগাড়ে বলে যেতে লাগল গার্সিয়া।
ডায়মণ্ডের ওপর আপনার আগ্রহ খুব বেশি মনে হচ্ছে!
ঊম…ওয়েল, হ্যাঁ। তা বলতে পারেন। ওই জিনিসের অ্যান্টিক ভ্যালু বেশ চড়া। ঐতিহাসিক মূল্যও আছে ডায়মণ্ডের। এটা অমুক দেশের রানীর, ওটা অমুক ডাচেসের বা হয়তো কোন আরব শেখের স্ত্রীর, একটা চোখ টিপল গার্সিয়া। সে সব। সংগ্রহের মজাই আলাদা। আপনি যদি সংগ্রাহক না হন, বললেও বুঝবেন না। ডায়মণ্ডের কাটিং, রং, ওজন, ব্রিলিয়ান্স ইত্যাদি আরও অনেক কিছু আছে, যা চিনতে সামান্য ভুল হলেই বারোটা বেজে যাবে।
চতুর্থ রাউণ্ড শুরু করল ইটালিয়ান। তবে ইনডিভিজুয়াল স্টোনও মন্দ নয়। ওগুলো হয় খুব ছোট, সহজেই লুকিয়ে রাখা যায়। নিরাপত্তার ব্যাপারটা নিয়ে মাথা কম ঘামালেও চলে। হয়তো তড়িঘড়ি কোন কারণে দেশত্যাগ করতে হলো আপনাকে, ওগুলো সঙ্গে নিতে কোন বেগ পেতে হবে না। এখন আবার নতুন কায়দা শুরু হয়েছে। লাখ লাখ ডলার দামের পাথর সোনা বা রূপোর কম দামী চেইনের সঙ্গে জুড়ে বিক্রি হচ্ছে। দেখলে কেউ কল্পনাই করতে পারবে না ওরকম সস্তা চেইনে কেউ এত দামী পাথর সেট করতে পারে। এই তো, গতকালই নাম করা এক নায়িকার কাছে এরকম একটা পেনড্যান্ট বিক্রি করেছি আমি। তার নাম অবশ্য বলব না, বিজনেস সিক্রেট। চেইনের দাম পড়েছে মাত্র তিনশো, সঙ্গে সেট করা ডায়মণ্ডের দাম দুই মিলিয়ন।
মাই গড!
হ্যাঁ।
কিন্তু এতে লাভ কি?
লাভ একটাই, চোরকে নিরুৎসাহিত করা। একটা ড্যাম চীপ চেইনে অমন মূল্যবান পাথর সেট করা হয়েছে, তা বোঝার ক্ষমতা ওদের নেই। অবশ্য সে যদি সত্যি চোর হয়ে থাকে। পাথর বিশেষজ্ঞ হলে অন্য কথা। থামল গার্সিয়া। বুঝল, ওর ভাষণ শুনছে না মেয়েটি, অন্য কোন ভাবনায় ডুবে আছে সে। আপনার মনটা বোধ হয় ভাল নেই আজ, সহানুভূতির সঙ্গে বলল ইটালিয়ান।
এবারও সরাসরি উত্তর এড়িয়ে গেল নাদিরা। যদি কিছু মনে করেন, এবার উঠব আমি।
নিশ্চই নিশ্চই! কোথায় যাবেন, বলেন তো পৌঁছে দিয়ে আসি?
না, ধন্যবাদ। একাই যেতে পারব আমি।
অল্ রাইট।
<