কটু ধোঁয়া ও তাপ-প্রবাহের ভিতর দুই এসএএস কমাণ্ডো সামনে বাড়ছে। রানা পড়ে আছে মেঝেতে। ঢেকে রেখেছে মেরির্কে। এবার ওকে গেঁথে ফেলবে তারা।
স্যর! মাথা নিচু করুন! রানার ইয়ারপিসে জোরালো শোনাল দবিরের কণ্ঠ।
মেরির মাথার পাশে মুখ গুজল রানা। কানের কাছে শুনল দুটো বুলেটের হুউস-হুউস আওয়াজ। ওর মাথার একটু উপর দিয়ে গেছে। ভারী পাথরের মত ধুপ করে পড়ল প্রথম এসএএস কমাণ্ডো। তার হৃৎপিণ্ড ফুটো করে দিয়েছে দবির।
দ্বিতীয় এসএএস কমাণ্ডে দ্বিধা করল। আর ওই এক সেকেণ্ড বড় দরকার ছিল রানার। ক্ষিপ্র বিড়ালের মত লাফ দিয়ে উঠে দাঁড়াল ও, পরক্ষণে ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। একইসঙ্গে হোভারক্রাফটের ড্যাশবোর্ডের উপর আছড়ে পড়ল ওরা।
শুরু হয়ে গেল হ্যাণ্ড-টু-হ্যাণ্ড কমব্যাট।
কয়েক সেকেণ্ড পর রানা টের পেল, বেদম মার খেতে শুরু করেছে। লোকটার ঘুষি পড়েছে ওর আহত ঘাড়ে, আরেকটা লেগেছে পাঁজরের খাঁচার উপর। মট আওয়াজ শুনেছে রানা, সকেট থেকে খুলে গেছে হাড়। ওকে কুঁজো করে দিয়েছে তীক্ষ্ণ ব্যথা। কলার ধরে ওকে টেনে তুলল এসএএস কমাণ্ডো, অন্য হাতে ধরেছে বেল্ট, দুই হাতে ছুঁড়ে ফেলে দিল ভাঙা উইণ্ডশিল্ডের ভিতর দিয়ে।
ধপ করে হোভারক্রাফটের হুডের উপর পড়ল রানা। সারা শরীরে টনটনে ব্যথা। শ্বাস নিতে পারছে না। কাশির সঙ্গে উঠে এসেছে তাজা রক্ত। এক সেকেণ্ড পর কেবিনের ভিতর অংশে চোখ গেল, লোকটা হোলস্টার থেকে বের করেছে সার্ভিস পিস্তল। ওটার দিকে চেয়ে হঠাৎ করে শ্বাস নিতে পারল রানা। মনে পড়ে গেল সব।
প্রচণ্ড গতিতে চলেছে হোভারক্রাফট।
ওকে খুন করতে চাইছে লোকটা।
যে-কোনও সময়ে মারা পড়বে ও।
যন্ত্রণায় ঝনঝন করছে সারা শরীর, কিন্তু দেহ গড়িয়ে দিল, নেমে যেতে চাইছে হোভারক্রাফটের নাক দিয়ে। চোখে পড়েছে, সামান্য দূরে নেমে গেছে কালো রাবারের স্কার্ট। নীচে সই-সাঁই করে সত্তর মাইল বেগে পিছিয়ে চলেছে বরফের মাঠ।
এবার মৃত্যু অনিবার্য।
পড়ে যেতে যেতে হোভারক্রাফটের নাকের কাছে কী যেন খপ করে ধরতে চাইল রানা। কোম্পানির ইস্পাতের মনোগ্রাম। তুমুল গতিতে পিছিয়ে যাওয়া জমিটা স্পর্শ করছে ওর দুই পায়ের ডগা।
বিস্মিত এসএএস কমাণ্ডে চেয়ে আছে পড়ন্ত রানার দিকে। দুই সেকেণ্ড পর পিস্তল তুলল সে, মাযল তাক করল শর্কর মাথার উপর।
মার খেয়ে, বিশ্রীভাবে ফুলতে শুরু করেছে রানার মুখ, দাঁতের গোড়া থেকে বেরুচ্ছে রক্ত। হোভারক্রাফটের বেড়ে থাকা স্কার্টে ঝুঁকে আছে, চোখ তুলে চাইল এসএএস কমাণ্ডোর চোখে। রানার ঠোঁটে ঝুলছে মৃদু হাসি। দাঁত বের করে পাল্টা হাসল লোকটা, আরেকটু উঁচু করল পিস্তলের নল। এবার বাগে পেয়ে গেছে। শক্রকে।
ঠিক তখনই স্কার্টের নীচে মাথা সরিয়ে নিল রানা। বুম করে উঠল পিস্তল। স্কার্টের উপরে লেগে বিঈং! শব্দে বেরিয়ে গেল বুলেট। হোভারক্রাফটের নাক থেকে ঝুলছে রানা; ভর দিয়েছে। ফুলে থাকা রাবার স্কার্টের উপর। তীব্র গতি তুলে সরসর করে পিছিয়ে চলেছে তুষার-জমিন।
হঠাৎ ধপ আওয়াজ পেল রানা। মুখ তুলে দেখল হুডের উপর উঠে এসেছে এসএএস কমাণ্ডো। অনেক ঝুঁকে এসেছে, হাসছে পিস্তল হাতে।
গুলি করবার জন্য অস্ত্র তাক করল লোকটা। রানা এখন মাত্র একটা কাজই করতে পারে। সেটাই করল। ফলে থাকা রাবার স্কার্ট থেকে সরিয়ে নিল হাত। হারিয়ে গেল হোভারক্রাফটের নীচে।
টার্বোফ্যানের আওয়াজ ঝালাপালা করে দিল ওর কান। ঠং করে বরফের উপর পড়েছে হেলমেটের পিছন অংশ। মাথার উপর শো-শো মাতম তুলছে চারটে টার্বোফ্যান। রানা যেন আছে কোনও উই টানেলে। বাতাস ভরা স্কার্টের পেট দেখল। ওখানে বনবন করে ঘুরছে টার্বোফ্যান। এক সেকেণ্ড পর হোভারক্রাফটের নীচ থেকে বেরিয়ে এল। কান ফাটানো আওয়াজ আর নেই। হিম বরফের মাঠে চিত হয়ে পড়ে আছে, সামনে মেরিকে নিয়ে ছুটে যাচ্ছে ওর দখল করা হোভারক্রাফট।
রানা ঝট করে গড়ান দিয়ে উপুড় হলো, বেল্ট থেকে খুলে নিয়েছে ম্যাগহুক। তাক করেছে ছুটন্ত হোভারক্রাফটের লেজ লক্ষ্য করে। পরক্ষণে টিপে দিল ট্রিগার।
বাতাস চিরে ছুটছে ম্যাকহুকের বালবের মত ম্যাগনেটিক হেড। পিছনে মহাব্যস্ত হয়ে ছুটছে দড়ি। হোভারক্রাফটের স্কার্টের একটু উপরে কেবিনের ধাতব গায়ে টং করে আটকে গেল হেড। ভয়ঙ্কর জোর টান খেল রানা, পরক্ষণে সরসর করে রওনা হয়ে গেল সত্তর মাইল স্পিডে।
হোভারক্রাফট টেনে হেঁচড়ে নিয়ে চলেছে ওকে। যেন পানিতে পড়া স্কিয়ার ও, প্রাণপণ চাইছে উঠে দাঁড়াতে। আর ঠিক তখনই চারপাশের জমিতে নাক জল একের পর এক বুলেট।
কাঁধের উপর দিয়ে পিছনে চাইল রানা।
পিছনে হাজির হয়েছে দ্বিতীয় ব্রিটিশ হোভারক্রাফট।
দ্রুত আসছে পিষে দেয়ার জন্য।
গড়ান দিয়ে চিত হলো রানা, বজ্র মুষ্ঠিতে ধরেছে ম্যাকহুক। ওকে টেনে নিয়ে চলেছে প্রথম হোভারক্রাফট। অন্য হাতে ডের্ট ঈগল বের করল, গুলি করল ধেয়ে আসা হোভারক্রাফট লক্ষ্য করে। বুম বুম! আওয়াজ তুলছে ডেযার্ট ঈগল। হোভারক্রাফটের স্কার্টে বড় কয়েকটা গর্ত তৈরি করল।
তাতে কমছে না গতি।
প্রায় বুকের কাছে চলে এসেছে।
এবার পেটের ভিতর ভরবে, ধীরেসুস্থে কমাবে গতি। নীচের ধারালো টার্বোফ্যান কুচি করবে ওকে।
টার্বোফ্যান… দ্রুত ভাবতে চাইছে রানা। এমন কিছু দরকার, যেটা… এমন কিছু যা…
হেলমেট!
প্রথম হোভারক্রাফট টেনে নিচ্ছে ওকে, ঝট করে হোলস্টারে পিস্তল জল রানা, টান দিয়ে খুলে ফেলল হেলমেট।
যা করবার প্রথমবারে! ছিটকে উপরে উঠতে হবে হেলমেট, ঠিকভাবে লাগাতে হবে সামনের হোভারক্রাফটের ফ্যানের ব্লেডে।
হেলমেট ছুড়ে মারল রানা।
বাতাসে ভেসে উঠল ওটা, যেন চিরকাল ধরেই ভাসছে, তারপর বরফে পড়েই আবারও লাফিয়ে উঠল, আর ঠিক তখনই ওটার উপর দিয়ে পেরুল হোভারক্রাফট।.
সামনের ফ্যানে লেগেছে হেলমেট, ভাবল রানা। ঠিক তখনই ভয়ঙ্কর ঝাঁকি খেল হোভারক্রাফট। চোখের পলকে উল্টে গেল, ডিগবাজি শুরু করেছে সত্তর মাইল বেগে। কয়েক সেকেণ্ড পর ধুম করে পড়ল মেঝে হয়েছে ছাত, বরফ ছাওয়া প্রান্তরের উপর দিয়ে মসৃণভাবে চলেছে। পায়ের উপর দিয়ে চেয়ে আছে রানা। ওকে পঞ্চাশ গজ ধাওয়া করে থামল বিধ্বস্ত হোভারক্রাফট। দেখতে না দেখতে পিছনে পড়ে গেল জঞ্জাল।
আবারও উপুড় হলো রানা, শক্ত বরফ জমির উপর জোর ঝাঁকি খেয়ে ছুটে চলেছে। গতি আরও অনেক বেড়েছে সামনের হোভারক্রাফটের। চোখে-মুখে এসে পড়ছে অসংখ্য বরফ-কণা।
ম্যাকহুকের কালো বাটন টিপল রানা, ওটাই টেনে নেবে দড়ি। এখন উল্টো ওকে টানছে হোভারক্রাফটের দিকে ম্যাগনেটিক হুক। একমিনিট পেরুবার আগেই কালো রাবারের স্কার্টের কাছে পৌঁছে গেল রানা। পিছনের টার্বোফ্যান থেকে প্রচণ্ড হাওয়া মুখে এসে লাগছে। এসব পাত্তা দিল না রানা, স্কার্টের উপরে দড়ি বাঁধবার স্টাড আঁকড়ে ধরল, হোভারক্রাফটের উপর টেনে তুলল নিজেকে।
পরের পাঁচ সেকেণ্ডে পৌঁছে গেল বামদিকের সাইড ডোরওয়ের সামনে, ঢুকে পড়ল কেবিনের ভিতর। এইমাত্র মুখে চড় খেয়ে মেঝের উপর ছিটকে পড়েছে মেরি। বেচারির পেটের উপর নামিয়ে আনবার জন্য পা তুলেছে এসএএস কমাণ্ডো।
অ্যাই! গর্জে উঠল রানা।
ঝট্ করে ঘুরে চাইল কমাণ্ডা, মুহূর্তে খিচিয়ে ফেলল মুখ।
মেরি, নরম স্বরে বলল রানা, চোখ সরাল না লোকটার উপর থেকে, চোখ বুজে ফেলল।
দুই হাতে চোখ ঢাকল মেয়েটি।
দীর্ঘ কয়েক মুহূর্ত শত্রুর দিকে চাইল এসএএস কমাণ্ডো। পরস্পরকে দেখছে ওরা। তুমুল গতি তুলে ছুটছে কালো হোভারক্রাফট। ওরা যেন বুনো পশ্চিমের দুই দুধর্ষ গানম্যান, মুখখামুখি হয়েছে কোনও সেলুনের সামনে।
তারপর হঠাৎ করেই পিস্তলে ছোঁ দিল ব্রিটিশ লোকটা।
একই কাজ করেছে রানাও।
ঝটকা খেয়ে বেরিয়ে এল দুই পিস্তল, কিন্তু মাত্র একটা গুলির আওয়াজ হলো।
<