কোথায় আছে ওরা সে সম্পর্কে তিলমাত্র ধারণা নেই নাদিরার। কোনদিক থেকে কোনদিকে ছুটিয়ে নিয়ে চলেছে ওদের মাসুদ। রানা, কে জানে! জানতে ইচ্ছে করছে না তার। কেমন এক ঘোরের মধ্যে পড়ে আছে যেন নাদিরা, কিছুতেই কিছু যায়-আসে না। কথা বলতে ইচ্ছে করছে না, মন চাইছে এক ঘুমে পার করে দেয় বাকি জীবন।

সাভান্না অতিক্রম করে ডানে বাঁক নিল মাসুদ রানা, উঠে এল। রুট সেভেন্টিন-এ। মিডওয়ের সামান্য আগে আরেকবার ডানে ঘুরে রুট এইটি টু-তে পড়ল। পশ্চিমে চলেছে। মাঝরাত নাগাদ হাইনসভিল অতিক্রম করল ওরা। সেখান থেকে দক্ষিণ-পশ্চিমের জেসাপ। পথে দুবার কিছুক্ষণের জন্যে থামল মাসুদ রানা। প্রথমবার কফি খাওয়ার জন্যে, মিডওয়ের আউটস্কার্টে। পরেরবার জেসাপে, তেল নেয়ার জন্যে।

জেসাপে বিল্লাহর হাতে স্টিয়ারিঙের দায়িত্ব দিল মাসুদ রানা, নিজে উঠল পিছনের সীটে, নাদিরার পাশে। রুট থ্রী ও ওয়ান ধরে ফোকস্টোনের দিকে চলেছে এখন ওরা। সেখান থেকে যাবে জ্যাকসনভিল, আবার হাইওয়ে নাইন্টি ফাইভ ধরবে সেখানে। রাত আড়াইটায় খুদে শহর ওয়েক্রসে পৌঁছল ওরা। হার্ডিভিল তিনশো কিলোমিটারেরও কিছু বেশি পিছনে ফেলে এসেছে এরমধ্যে।

একটা মোটেলে ভ্যাকান্সি নোটিস ঝুলতে দেখে যাত্রাবিরতি করল মাসুদ রানা। মোটেলটা তেমন একটা পরিচ্ছন্ন নয়, তবে সেদিকে নজর দেয়ার মত শারীরিক বা মানসিক অবস্থা কারও নেই। অন্যান্যবারের মত এবার রাত জেগে পাহারায় বসতে দিল রানাকে বিল্লাহ ও ফয়েজ। প্রায় জোর করেই পাঠিয়ে দিল বিছানায়, ওরা পালা করে পাহারা দেবে আজ।

বিছানায় পিঠ ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে ঘুম জয় করে নিল মাসুদ রানাকে, এক টানে তলিয়ে নিয়ে গেল সগভীর অতলে। সকাল আটটায় ঘুম ভাঙল ওর বিকট শব্দে। মাথার কাছের বন্ধ জানালার বাইরে কোন আহাম্মক যেন ট্র্যাশ ক্যান খালাস করছে ডাম্প ট্রাকে। হাতের সঙ্গে সমান তালে মুখ চলেছে তার, শিস বাজাচ্ছে লোকটা বেদম জোরে। বিছানা ছাড়ল মাসুদ রানা। কান ঝালাপালা করা উৎকট আওয়াজ তুলে চলে গেল ডাম্প ট্রাক।

পাশের বিছানায় অঘোরে ঘুমাচ্ছে নাদিরা। এক জোড়া পুরু কম্বলের নিচ থেকে দুচোখ আর নাকের ডগাটা বেরিয়ে আছে তার। এই প্রথম লক্ষ করল রানা, চেহারা কেমন শুকনো শুকনো। লাগছে। চোখের নিচে হালকা কালির ছাপ পড়েছে মেয়েটির। খুব স্বাভাবিক, ভাবল রানা, প্রতি মুহূর্তে ধরা পড়ার, প্রাণ হারানোর আতঙ্ক তাড়িয়ে ফিরছে ওদেরকে। এ সময় এরকম হওয়া খুবই স্বাভাবিক।

শব্দ না করে বাথরুমে ঢুকল মাসুদ রানা। শাওয়ার-শেভ সেরে ঝকমকে হয়ে বেরুল পনেরো মিনিট পর। তৈরি হয়ে বেরিয়ে পড়ল রুম থেকে। বিল্লাহ ও ফয়েজ আরও আগে থেকেই তৈরি হয়ে বসে আছে। মোটেলের রেন্টিং অফিসের দিকে চলল ওরা। ডেস্কের পিছনে ইয়া মোটা এক বুড়ি বসা আছে, নখে পালিশ লাগাচ্ছে যত্নের সঙ্গে। দৈর্ঘ্যে মাসুদ রানার অর্ধেকের সামান্য বেশি হবে হয়তো বুড়ি, কিন্তু প্রস্থে মাশাল্লাহ! ওর তিনটের কম হবে না কোনমতেই।

ওদের দেখে হাতের কাজ থেমে গেল বৃদ্ধার, রানার দিকে। তাকিয়ে হাসল। গুড মর্নিং, সানি! কি চমৎকার ঝলমলে সকাল, তাই না?

রাইট ম্যাম। বাউ করল মাসুদ রানা। সত্যিই চমৎকার।

তোমাদের জন্যে কি করতে পারি?

আপাতত তিন কাপ কফি চাই আমরা।

নিশ্চই! পালিশ রেখে উঠল বৃদ্ধা। প্রতি কাপ পঁয়ত্রিশ সেন্ট।

চেক-ইন ডেস্কের মাথায় দেয়ালের কাছে গিয়ে দাঁড়াল সে। একটা ইলেক্ট্রিক কফি মেকার থেকে তিন কাপ কফি ঢালল। ক্যাড় দুধ চলবে, সানি?

না, ধন্যবাদ। কালো কফি চাই।

চিনি?

এক চামচ করে, প্লীজ।

কাপে কাপে চামচ নাড়তে লাগল বৃদ্ধা। তোমার চার্মিং ওয়াইফকে দেখছি না যে? এখনও ঘুমাচ্ছে বুঝি?

হ্যাঁ। গলা খাকারি দিল মাসুদ রানা। ওর ঘুম বেশি।

কিসের বেশি? তেড়ে উঠল সে। এই বয়সে ঘুমাবে না তো কি বুড়ি হলে ঘুমাবে? আমার মত বয়সে? জানো, আজকাল ঘুম আমার একেবারেই হয় না? বুড়ো হলে ঘুম কমে যায় সবার, জানো? এটাই হচ্ছে আসল ঘুমের সময়, এই বয়সটা।

ওদের কফি শেষ না হওয়া পর্যন্ত ঘুম সম্পর্কে সারগর্ভ বক্তৃতা চালিয়ে গেল বৃদ্ধা। তারপর সরে গেল অন্য প্রসঙ্গে। তোমরা চলেছ কোনদিকে, বাছা?

 দক্ষিণে।

বুঝেছি, মায়ামি! আপনমনে মাথা দোলাতে লাগল সে। ডিজনিল্যাণ্ড গিয়েছ কখনও? যাওনি! বিরাট মিস করেছ। আমি আর আমার স্বামী গত বছর গিয়েছিলাম বেড়াতে। ওখানে মিকি মাউসের সঙ্গে হ্যাণ্ডশেক করেছি আমি, জানো? কল্পনা করতে পারো মিকি মাউসের সঙ্গে হাত মেলাচ্ছি আমি?

এখানে থাকলে বক্ বক্ করে বুড়ি মাথাটা আমার বিগড়ে দেবে, নিচু কণ্ঠে বলল বিল্লাহ। মাসুদ ভাই, চলুন কেটে পড়ি।

একটা পাঁচ পাউণ্ডের নোট বৃদ্ধার হাতে ধরিয়ে দিয়ে আসন ছাড়ল মাসুদ রানা। কীপ চেঞ্জ।

থ্যাঙ্ক ইয়া, সানি! গড ব্লেস ইয়া! খুশিতে চকচক করে উঠল বৃদ্ধার প্রকাণ্ড মুখটা।

বেরিয়ে এসে সঙ্গী দুজনের সঙ্গে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে জরুরী কিছু আলোচনা করল মাসুদ রানা। কি করতে চায় ও জানাল। এক বাক্যে সম্মত হলো ফয়েজ ও বিল্লাহ। রুমে ফিরে নাদিরার ঘুম ভাঙাল মাসুদ রানা। তৈরি হয়ে নিল সে। মোটেল। ছেড়ে বেরিয়ে পড়ল ওরা। শহরের এক রেস্টুরেন্টে নাস্তা খেলো পেট পুরে, তারপর রওনা হয়ে গেল উত্তর-পশ্চিম দিকে।

হু-হু করে তীব্র গতিতে ছুটতে লাগল বুইক রিভেরা। মাথার। ওপর প্রকাণ্ড এক কড়াইয়ের মত ঝুলে আছে কড়া সূর্য, গনগনে উত্তাপ ছড়িয়ে চলেছে নির্বিকার চিত্তে। দিনে এই, অথচ রাতে প্রচণ্ড শীত পড়ে। একে একে আলমা, হ্যাজেলহ্যাঁ, ম্যাকরে এবং ইস্টম্যান ছাড়িয়ে এল ওরা। ম্যাকরে-তে আধঘণ্টা থেমেছিল ওরা নিজেদের এবং বুইকের পেট ভরার কাজে, তারপর আবার বিরামহীন চলা। প্রথমে গাড়ি চালাচ্ছিল ফয়েজ, ম্যাকরেতে তাকে সরিয়ে মাসুদ রানা বসেছে হুইলে।

চলছে তো চলছেই ওরা, যেন শেষ নেই এ চলার, কোনদিন ফুরোবে না এ পথ। কোথায় চলেছে মাসুদ রানা, বুঝতে পারছে না নাদিরা। প্রশ্ন করে যে জেনে নেবে, সে ইচ্ছেও নেই। বসে। আছে তো বসেই আছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। এর মধ্যে চার লেনের প্রশস্ত কংক্রিটের হাইওয়ে তিন লেনে এসে ঠেকেছে প্রথমে, তারপর দুই লেন, তারও পরে এক লেনে। এরপর নুড়ি আর আলকাতরার কার্পেটিং করা অমসৃণ, সরু রাস্তা ধরে ছুটল কিছুক্ষণ বুইক। সবশেষে এসে পড়ল দুটো গাড়ি কোনরকমে পাশ কাটাতে পারে, এমন এক সরু গ্রাম্য রাস্তায়। পিছনে ঘন ধুলোর চওড়া লেজ নিয়ে ছুটতেই থাকল বুইক।

একটার পর একটা ক্রসরোড টাউন পেরিয়ে যাচ্ছে ওরা, ওয়েস্টার্ন ছবিতে যেমন ছোট ছোট শহর দেখানো হয়ে থাকে, তার চার ভাগের এক ভাগও নয় এগুলো। দুদিকে রং জ্বলে যাওয়া পুরানো ওভারলস পরা পুরুষ, সুতির পোশাক পরা মহিলা, খচ্চর টানা ওয়াগন, এবং হঠাৎ হঠাৎ এক আধটা ষাঁড় টানা লাঙলের সাহায্যে কৃষকের জমি চাষ ইত্যাদি দেখতে দেখতে চলেছে ওরা। এদিককার মাটি একেবারে খটখটে শুকনো, মানুষগুলোও তাই। অতি খাটুনি সময়ের অনেক আগেই বুড়ো বানিয়ে ফেলেছে এদের। মেজাজ খিটখিটে করে তুলেছে।

যত্রতত্র থুথু ফেলছে এরা এবং অনবরত। ওদের দেখছে এমন দৃষ্টিতে, যেন পারে তো কাঁচা চিবিয়ে খায়। আরও একটা জিনিস লক্ষ করার আছে এসব ক্রসরোড টাউনে। পুরুষদের

শতকরা প্রায় চল্লিশজনই একটা না একটা অঙ্গ হারিয়েছে। হয় একটা হাত অথবা এক পা নেই। ছেলে-কিশোরদেরও এক অবস্থা।

ফার্ম মেশিনারী, অন্যদের অনুচ্চারিত প্রশ্নের উত্তরে বলল মাসুদ রানা। এ ধরনের অঙ্গহানির জন্যে দায়ী ট্রাক্টর, বাইণ্ডার অথবা থ্রেশার। কাজ করতে করতে কখন যে বিপদ ঘটে যায়, বোঝা মুশকিল। একটু বিরতি। সন্ধে হয়ে এল প্রায়। এখানেই চেষ্টা করে দেখা যাক, কি বলো?

কাউকে নির্দিষ্ট করে কথাটা বলেনি রানা, কাজেই বিল্লাহফয়েজ দুজনেই মাথা ঝাঁকাল। সেই ভাল, বলল ফয়েজ। শহরের একমাত্র গ্যাস স্টেশন থেকে বুইকের ট্যাঙ্ক ভরে নিল রানা। নাদিরা দেখল, স্টেশনের সামনে একটা টিনের সাইনবোর্ডে লেখা আছে হুইটার, জর্জিয়া।

এখানে কেন এলাম আমরা, রানা?

কয়েকদিন থাকব বলে।

বিস্মিত হলো নাদিরা। এখানে! এটা কোন থাকার জায়গা হলো?

 সে জন্যেই তো এসেছি। আমরা এখানে আসতে পারি কল্পনাই করবে না কেউ। একটা ছাড়া কোন কিছু দুটো নেই এখানে। গ্যাস স্টেশন, জেনারেল স্টোর, রেস্তোরা, হার্ডওয়্যার স্টোর ইত্যাদি সবকিছু একটার বেশি দুটো নেই। এমন জায়গায় আমরা আছি ভাববেই না কেউ। এবং সেটাই আমি চাইছি।

মোটেল নেই কোন?

মোটেল! এখানে মোটেল আসবে কোত্থেকে?

তাহলে? থাকব কোথায় আমরা?

খুঁজে দেখতে হবে। এ ধরনের টাউনে সাধারণত বয়স্ক। চিরকুমারী অথবা বিধবা পরিচালিত ট্যুরিস্ট অ্যাকোমোডেশন হাউস থাকে। ট্যুরিস্টস ওয়েলকাম অথবা শুধু বোর্ডারস সাইন ঝোলে সামনে।

যদি না থাকে? সংশয় প্রকাশ করল নাদিরা।

আছে। নিশ্চিত ভঙ্গিতে মাথা দোলাল মাসুদ রানা। অন্তত একটা থাকতেই হবে। ফুয়েলের দাম পরিশোধ করল ও। আবার গাড়ি ছাড়ল। পাঁচ মিনিট পর পাওয়া গেল বাড়িটা। প্রকাণ্ড, ছবির মত সুন্দর সাদা একটা বাড়ি। সামনের বড়সড়। লনটা অসম্ভবরকম সবুজ। সামনে দুটো খুঁটির মাথায় ঝোলানো। আছে একটা নোটিসও ট্যুরিস্ট অ্যাকোমোডেশন-ডে, উইক, মানথ।

সামনের বিশাল পোর্চে রকিং চেয়ারে বসে আছে ঢ্যাঙামত। এক বৃদ্ধা, দোল খাচ্ছে ধীরগতিতে। একভাবে তাকিয়ে আছে। ওদের দিকে। হাতে একটা তাল পাতার পাখা, তাই দিয়ে থেমে থেমে বাতাস করছে নিজেকে। একটা গাড়ি সামনের গেটে এসে দাঁড়িয়েছে, আমলই নেই। আসন ত্যাগ করা তো দূরের কথা।

বুড়ি খুব দেমাগী মনে হচ্ছে! বলল বিল্লাহ।

চোখ দুটো লক্ষ করেছ, কেমন খাই খাই করছে? মহিলার। চরিত্র বিশ্লেষণ সম্পন্ন করল ফয়েজ।

নামো সবাই, বলল মাসুদ রানা। ফয়েজ, তুমি খুঁড়িয়ে হাঁটো। বুড়িকে বোঝাতে হবে পায়ে ব্যথা পেয়েছ তুমি। খুলল আর দড়াম দড়াম বন্ধ হলো বুইকের তিন দরজা। রানা নামল শেষে। এয়ার কণ্ডিশনিং ব্যবস্থা চালু রাখার জন্যে স্টার্ট বন্ধ করল না ও। দরজা লাগিয়ে নাদিরার এক হাত ধরল, পা বাড়াল সামনের দিকে। ড্রাইভওয়ে পেরিয়ে পোর্চের দিকে এগোচ্ছে। এখন। আগের মতই স্থির চোখে ওদের দেখছে বৃদ্ধা। ভীষণরকম ধীরস্থির। দুলুনি বন্ধ হলো না তার মুহূর্তের জন্যেও। সামান্য এদিক-ওদিক হলো না পাখার দোল।

আরও কাছে আসতে বোঝা গেল যথেষ্ট বয়েস হয়েছে। মহিলার। কম করেও সত্তর। বেশ লম্বা, স্বাস্থ্য হালকা-পাতলা। মুখটা কুড়ালের মত, চাউনি কঠোর। চওড়া কবজি। সুতির স্কার্ট ব্লাউজ পরে আছে মহিলা, মুখ চলছে সারাক্ষণ। কিছু চিবাচ্ছে সে। চুইংগাম, অথবা তামাক। পরে জেনেছে ওরা, আলকাতরার দলা চিবাচ্ছিল বৃদ্ধা। কে নাকি তাকে পরামর্শ দিয়েছে, ওই জিনিস সারাক্ষণ চিবালে দাঁত ঝকঝকে সাদা থাকে।

গুড আফটারনুন, ম্যাম। থেমে দাঁড়াল রানা বৃদ্ধার পাঁচ হাত তফাতে। হ্যাট নামিয়ে নড় করল লম্বা করে। ফয়েজ আর বিল্লাহওদের পিছনে দাঁড়িয়ে আছে।

উত্তরে নড করল বৃদ্ধা অভিজাত ভঙ্গিতে। পাখা চালাতে লাগল ধীরগতিতে। খুব গরম পড়েছে।

ঠিক বলেছেন, ম্যাম, সায় দিল মাসুদ রানা। একটু সময় নিল। আমার নাম স্যাম মরিসন। আর এ আমার স্ত্রী, মেরি। ওরা আমার দুই বন্ধু, ডিক আর রিচার্ড। ম্যাকন থেকে আসছি আমরা, দক্ষিণে যাব। পথে হঠাৎ রিচার্ড ব্যথা পেয়েছে পায়ে, ডান পায়ের গোড়ালি মচকে গেছে। মাত্মক কিছু নয় অবশ্য। ডাক্তার বলেছে কয়েকদিন বিশ্রাম নিলেই সেরে যাবে। তাই ভাবলাম এখানেই কোথাও থেকে যাই দুদিন। নতুন জায়গাও দেখা হবে, সঙ্গে বিশ্রামও হবে ওর। আপনার এখানে যদি দুটো। রুম পাওয়া যায়, খুব উপকার হয় আমাদের।

কথা বলল না বৃদ্ধা। রকিং চেয়ারের দুলুনি বা হাত পাখা, দুটোই আগের মত চলছে একই তালে-ছন্দে। পরস্পরের দিকে অপলক তাকিয়ে থাকল রানা ও বৃদ্ধা। মাসুদ রানার মনে হলো, কয়েক যুগ পেরিয়ে গেছে যেন। চারদিক অসম্ভবরকম নীরব। মাঝেমধ্যে এক আধটা পাখির ডাক ছাড়া আর কোন আওয়াজ নেই। বৃদ্ধার স্থির, পলকহীন চাউনি দেখে রানার কেন যেন মনে হলো, ও যে সত্যি কথা বলেনি, কিছু লুকাচ্ছে, তা সে ধরে ফেলেছে।

অবশেষে মুখ খুলল বৃদ্ধা। কি নাম বললেন আপনার? স্যাম মরিসন?

হ্যাঁ। আমার জন্ম ব্রিটেনে। তবে বহু বছর ধরে এ দেশে। আছি। ম্যাকনে ছোটখাট একটা ইণ্ডাস্ট্রি আছে আমার। আর আমার স্ত্রীর বাপের বাড়ি উত্তরে।

এমনভাবে মাথা দোলাল বৃদ্ধা, যেন ব্রিটেন থেকে যারা এ দেশে আসে তাদের ম্যাকনে থাকাই স্বাভাবিক, এবং তারা সবাই অবশ্যই উত্তরে বিয়ে করে।

প্রতিদিন দশ ডলার, পাখা দোলাতে দোলাতে বলল বৃদ্ধা। মাথাপিছু। নাস্তা সরবরাহ করা হবে। তবে দুপুর ও রাতের খাবার টাউনে গিয়ে খেয়ে আসতে হবে আপনাদের। হক্সির রান্না। খুব আহামরি কিছু নয়, তবে একেবারে মন্দও নয়। দিন কয়েক চালিয়ে যেতে পারবেন। রুমে রান্না করা চলবে না। আমার। এখানে কোন হার্ড-লিকার নেই, রাখি না। যদি আপনারা চান, রুমে বসে খেতে পারবেন, আমি বাধা দেব না। আইস কিউব প্রয়োজন হলে কিচেন রেফ্রিজারেটর থেকে নিয়ে নিতে পারবেন। পার্লারে একটা টিভি আছে আমার, যদি দেখার ইচ্ছে হয়, দেখতে পারবেন। এক চিলতে হাসির আভাস ফুটল যেন বৃদ্ধার পাতলা ঠোঁটের কোণে। ইউ আর ওয়েলকাম। এখন আর আগের মত কঠোর মনে হচ্ছে না কুড়ালমুখো বৃদ্ধাকে। আমি মিসেস পার্ল হক।

থ্যাঙ্ক ইউ, ম্যাম। বোঝা যাচ্ছে আপনার এখানে চত্মকার কাটবে আমাদের সময়। পকেট থেকে ওয়ালেট বের করল মাসুদ রানা।

আমিও সেটাই আশা করব।

পুরো সাত দিনের টাকা তার হাতে তুলে দিল রানা। বুড়ির কথাটার মানে কি? এমনিই বলল, না কিছু বোঝাতে চাইল? ভাবছে ও।

বাড়ির পিছনে আমার গ্যারেজে আপনাদের গাড়ি রাখতে পারেন। গ্যারেজটা বেশ বড়। আমার পুরানো একটা প্লিমাউথ থাকে। আর থাকে কয়েকটা মুরগি, একটা বকরি, আর একটা হাউণ্ড। ওরা কোন সমস্যা করবে না।

সম্ভাবনাটা প্রায় অবশ্যম্ভাবি, তবু জানতে চাইল রানা, মিস্টার হক…?

মারা গেছে। অনেক আগে।

 শুনে দুঃখ পেলাম।

যে রুম দুটো দেয়া হলো ওদের, অবিশ্বাস্যরকম সুন্দর। খুব যে দামী বা দুর্লভ আসবাবে সাজানো তা নয়। তবে ও দুটো দেখলে পঞ্চাশ বছর আগের মধ্যবিত্ত গ্রাম্য মার্কিনীদের জীবনধারা, রুচি সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাওয়া যায়। মোম পালিশ করা ঝকঝকে কাঠের ফ্লোর। প্রকাণ্ড জানালায়। ঝুলছে ফিনফিনে সাদা কাপড়ের হাতে সেলাই করা পর্দা। ম্যাপেল কাঠের ফার্নিচার, এত স্বচ্ছ পালিশ করা যে চেহারা দেখা। যায় আয়নার মত। স্পিণ্ডলের ওপরে বসানো খাট, ইচ্ছে করলেই ঘোরানো যায় যেদিক খুশি। চমৎকার প্রিন্ট ভেলভেটে মোড়া পুরু গদির আর্মচেয়ার। চার দেয়ালে ছোট বড় কয়েকটা করে বাঁধানো ফ্রেম ঝুলছে। কারও ছবি বা প্রাকৃতিক দৃশ্যের নয়, ফার্নের পাতা। ইস্ত্রি করে বাধিয়ে রাখা হয়েছে ওতে।

সবকিছু এত সুন্দর করে সাজানো-গোছানো, এত পরিচ্ছন্ন যে মোহিত না হয়ে পারল না ওরা। বাতাসে ল্যাভেণ্ডারের মৃদু সুবাস ভাসছে। পাতলা পর্দা পেরিয়ে ভেতরে ঢোকা পড়ন্ত রোদের আলো স্বপ্নীল করে তুলেছে পরিবেশ। ওদের দুই রুম লাগোয়া। আরও তিনটে বড় আকারের বেডরুম আছে। একই ভাবে সাজানো-গোছানো। খালি সব।

পরিবেশের এমনই গুণ, বিপদ, শঙ্কা সব ভুলে গেল ওরা ঘরে। পা দিয়েই। বুইক গ্যারেজে রেখে মালপত্র নিয়ে এল ওপরতলায়। নাদিরা নেই ওদের সঙ্গে। নিচের পোর্চে মিসেস হকের সঙ্গে জমে। গেছে সে। মহিলা ওপরতলায় থাকেন না, আধঘণ্টা পর ফিরে এসে জানাল নাদিরা। নিচতলার পার্লারে থাকেন, সোফায় ঘুমান।

কেন? জানতে চাইল মাসুদ রানা।

বাত আছে পায়ে। আর্থাইটিস। সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, তাই। তোমাকে খুব পছন্দ হয়েছে তাঁর। অনেক প্রশংসা করলেন তোমার।

আমার! বলো কি?

হ্যাঁ, খুব!

অবিশ্বাস্য!

খুব সরল সোজা মানুষ।

তাই ভাবছ তুমি?

কেন, তুমি অন্য কিছু ভাবছ নাকি?

হ্যাঁ, ভাবছি।

কেন?

কেন? কারণ মিসেস হক মোটেই সরলসোজা নয়। বরং যথেষ্ট চতুর।

চোখ কোঁচকাল নাদিরা। যেমন?

মহিলা খুব ভাল করেই টের পেয়ে গেছেন যে আমরা পালাচ্ছি। সে পুলিসের তাড়া খেয়েই হোক, বা আর যার তাড়া খেয়ে হোক।

হাসি শুকিয়ে গেল মেয়েটির। মানে? একটা ঢোক গিলল সে। তা মিসেস হক বুঝলেন কি করে?

খুব সহজ! আমি কি বলেছি ওঁকে, দক্ষিণে যাচ্ছি আমরা, এই তো? দক্ষিণে বলতে ফ্লোরিডা বোঝায় সাধারণত, যতক্ষণ না আর কোন স্থানের নাম উল্লেখ না করা হচ্ছে। এবং কোত্থেকে? ম্যাকন থেকে। ব্যাপারটা যদি সত্যিই হত, তাহলে হুইটারের ত্রিসীমানার মধ্যেও আসার কথা নয় আমাদের। সেক্ষেত্রে রুট ষোলো ধরে রুট পঁচানব্বইয়ের দিকে যাওয়াই স্বাভাবিক ছিল আমাদের। অথবা দক্ষিণে গিয়ে রুট পঁচাত্তর হয়ে পঁচানব্বই ধরে অরল্যাণ্ডো যাওয়া। অথচ তার কোনটাই না করে চলে এসেছি আমরা জর্জিয়া। রাতে সূর্য ওঠা যেমন অসম্ভব, এ-ও তেমনি। মহিলা আর যাই হোক, বোকা নয়। ভালই বুঝতে পেরেছে আমরা পালাচ্ছি, এবং আমাদের অগোপনের উপযুক্ত জায়গা দরকার। অন্তত কিছুদিনের জন্যে।

তাহলে কেন…?

সোজা। টাকা চাই, অথবা মানুষের সঙ্গ চাই। যে কোন একটা, অথবা দুটোই হতে পারে এর কারণ। কথা বলার সময়ই। তার চোখের দৃষ্টি বুঝিয়ে দিয়েছে আমাকে পরিষ্কার, আমার একটা কথাও সে বিশ্বাস করেনি। তবে… জানালার কাছে গিয়ে দাঁড়াল মাসুদ রানা, অন্যমনস্কের মত তাকিয়ে থাকল বাইরে। এটাও সে ভালই বুঝতে পেরেছে যে আমরা তার ক্ষতি করব না। তেমন খারাপ মানুষ আমরা নই। তাই থাকতে দিয়েছে। নইলে হাঁকিয়ে দিত। কে সাধ করে ঘাড়ে ঝামেলা নিতে চায়?

কিন্তু…কিন্তু যদি কাউকে জানিয়ে দেয় আমাদের কথা?

মাথা নাড়ল মাসুদ রানা। না, তা-ও সে করবে না। আমরা যার লেজ-ই মাড়িয়ে থাকি, তাতে কিছু আসে-যায় না মিসেস। হকের। কাজেই মুখ বন্ধ রাখবে সে। এদের প্রকৃতিই এমনি, যার। যার নিজের ধান্ধায় থাকে। কাজটা যদি কেউ করে, টাউনের কেউ করবে, মিসেস হক নয়। সে যাক্, চলো নিচে যাই। ঘুরে ফিরে। দেখে আসি জায়গাটা।

নেমে এল ওরা। পোর্চে মিসেস হকের সঙ্গে দুয়েকটা বাক্য। বিনিময় করল রানা ও নাদিরা। অন্য দুজন মুখ বুজে থাকল। পায়ে পায়ে বেরিয়ে এল বাড়ির সীমানার বাইরে। চারদিকের সৌন্দর্যের প্রাচুর্য দেখে মনে হলো রানার জীবনটা এখানে কাটিয়ে। দেয়া গেলে মন্দ হত না। সূর্য ডুবতে বসেছে। চারদিক নিস্তব্ধ। কুয়াশার চিহ্নও নেই কোথাও। খুব হালকা বাতাস বইছে। সারাদিনের অসহ্য গরমের পর বাতাসের শীতল পরশ দেহমনে স্বর্গীয় আবেশ ছড়িয়ে দিল সবার।

মাথার ওপর ফত্ ফত্ আওয়াজ শুনে চোখ তুলল ওরা। খাটো, মাথা বাঁকা তরবারির মত কালো একটা কি পাখি যেন, গোল হয়ে ঘুরছে। রকেটের মত খাড়া হয়ে উঠে যাচ্ছে ওপরে, আবার একই ভাবে ডাইভ দিয়ে ফিরে আসছে আগের উচ্চতায়, ফের শুরু হচ্ছে তার চক্কর।

চিকেন হক, বলল ফয়েজ আহমেদ। বহুত বজ্জাত।

পাখিটার দিকে তাকিয়ে থাকল ওরা। আরও দুতিনবার ওপরে উঠল ওটা, গোত্তা খেয়ে নেমে এল। তারপর মিলিয়ে গেল। সামনে একটা বড়সড় জলাশয় দেখে সেদিকে এগোল ওরা। একটা সরু খাল, চওড়া বিশ ফুটের মত। পানি খুব ঘোলা, একেবারে কাদাগোলা রং। নাক কোচকাল নাদিরা, শব্দ করে শ্বাস টানল কয়েকবার। কিসের গন্ধ লাগছে না? কেমন কাদা কাদা গন্ধ?

মাসুদ রানাও নাক টানল। ক্যাটফিশ। মাগুর-শিং, কাদার ভেতর গর্ত করে থাকে। কাদা খোঁচাখুঁচি করছে ওরা।

<

Super User