এবার চোখ খুলতে পারো, মেরি, নরম স্বরে বলল কে যেন।
মৃত এসএএস কমাণ্ডোর লাশ এড়িয়ে সামনে বাড়ল রানা, এক হাঁটু গেড়ে বসল মেরির পাশে।
খুব ধীরে চোখ মেলল মেয়েটা।
ওর বাম গালে রক্ত জমে গেছে চড়ের কারণে। রানা আস্তে করে জানতে চাইল, ঠিক আছ?
না, দুই চোখ থেকে টপটপ করে বেরুল অঞ। পকেট থেকে বের করল অ্যাজমার পাফার, ওটার ভিতর দুবার ফুপিয়ে উঠে শ্বাস নিল।
আমার অবস্থাও ভাল না, হতাশ হয়ে বলল রানা। মেরির হাত থেকে পাফার নিল, কয়েকবার দম নিয়ে আনমনে ওটা রেখে দিল পকেটে।
চুপ করে পড়ে আছে মেরি। উঠে দাঁড়িয়ে স্টিয়ারিং হুইল ধরল রানা, বসে পড়েছে ড্রাইভিং সিটে। ডেযার্ট ঈগলের পেট থেকে খালি ম্যাগাষিন বের করল, নতুন ক্লিপ আটকে নিল।
ওর পাশে এসে থেমেছে মেরি, কাপা স্বরে বলল, আপনি যখন… চলে গেলেন হোভারক্রাফটের নীচে… আমি ভাবলাম… ভাবলাম আপনি মরে গেছেন!
হোলস্টারে রেখে দিল রানা পিস্তল। মুখ তুলে চাইল মেরির দিকে। গাল বেয়ে দরদর করে নামছে মেয়েটির অশ্রু।
আমি কি মরতে পারি, বলো? হাসল রানা। আমিই তো এই সিনেমার নায়ক!
নিঃশব্দে কাদছে মেরি, অবশ্য এক মুহূর্ত পর হেসে ফেলল। ওর হাসি দেখে রানাও হাসল।
ওকে অবাক করে বুকে মুখ গুজল মেরি। বোঝা গেল না, হাসছে না কাঁদছে। ওর পিঠে আদরের চাপড় দিল রানা। এক সেকেণ্ড পর বিস্মিত হয়ে ভাবল, ওই আওয়াজ কীসের!
আগে ছিল না। জোর আওয়াজ। ছন্দবদ্ধ। আছড়ে পড়বার মত।
বুম!
বুম!
বুম!
আওয়াজটা যেন ঠিক… মস্ত ঢেউ আছড়ে পড়বার মত!
চমকে গেছে রানা, বুঝে গেছে ওরা কোথায়। খুব কাছে ক্লিফ। হোভারক্রাফট নিয়ে নানা দিকে ছুটতে গিয়ে চলে এসেছে ওরা তিন শ ফুটি ক্লিফের পাশে।
তিন শ ফুট নীচে উপসাগর!
দানবীয় সব ঢেউ আছড়ে পড়ছে বরফের ক্লিফের উপর!
ওর বুকে মুখ গুজে আছে মেরি, কিন্তু, চোখের কোণে কী যেন দেখল রানা। ব্রিটিশ হোভারক্রাফটের ড্যাশবোর্ডের দেয়ালে ছোট এক কমপার্টমেন্ট, খুলে গেছে দরজা। ভিতরে দুটো রুপালি ক্যানিস্টার। একেকটা ক্যানিস্টার প্রায় এক ফুটি। মাঝে সবুজ ফিতার মত রঙে স্ট্যানসিল করা অক্ষর:
ট্রাইটোনাল ৮০/২০।
ট্রাইটোনাল ৮০/২০? অবাক হয়ে ভাবল রানা। এই জিনিস উইলকক্স আইস স্টেশনে কেন এনেছে ব্রিটিশরা?
ট্রাইটোনাল ৮০/২০ হাইলি কনসেন্ট্রেটেড এক্সপ্লোসিভ। খুবই দাহ্য বিস্ফোরক, আকাশ থেকে বোমার মত করে ফেলা হয়। ট্রাইটোনাল নিউক্লিয়ার বোমা নয়, কিন্তু ভয়ঙ্কর বিস্ফোরণ তৈরি করে, চারপাশে ছড়িয়ে পড়ে বিপুল তাপ। রানা যে ক্যানিস্টার দেখছে, তার ভিতর আছে এক কিলোগ্রাম বিস্ফোরক। মাঝারি কোনও বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার জন্য যথেষ্ট।
আরেকবার মেরির পিঠ চাপড়ে দিয়ে উঠে দাঁড়াল রানা, চলে গেল ড্যাশবোর্ডের কমপার্টমেন্টের সামনে। বের করে নিল রুপালি-সবুজ একটা ক্যানিস্টার। আবারও ফিরল মেরির পাশে। এখন ঠিক আছ তো?
তাই তো মনে হয়, হাসতে চাইল মেরি।
গুড। দেড় হাতি থাই পকেটে ট্রাইটোনাল ভরে রাখল রানা। তা হলে এবার ফিরতে হবে…
কোথা থেকে এমন জোর ধাক্কা এল রানা জানে না। আরেকটু হলে পা ফস্কে পড়েই যেত মেঝেতে।
বামদিকে হড়কে সরে গেছে ওদের হোভারক্রাফট।
ডানদিকে চাইতেই চমকে গেল রানা,। খোলা দরজার ওপাশে অবশিষ্ট দুই ব্রিটিশ হোভারক্রাফটের একটা!
আবারও গুঁতো দিল ওটা।
এতই জোরে, বামে সরে গেল ওর হোভারক্রাফট।
চট করে বামে চাইল রানা, চমকে গেছে। বুঝতে দেরি হয়নি এরা কী কাজে ব্যস্ত।
সর্বনাশ! বিড়বিড় করে বলল।
আবারও ধাক্কা দিয়েছে ব্রিটিশ হোভারক্রাফট। এবার আরও জোরে। পিছলে বামে সরছে রানার হোভারক্রাফট।
বিধ্বস্ত উইণ্ডশিল্ডের ভিতর দিয়ে দূরে চোখ গেল রানার। তীব্র গতিতে পিছিয়ে চলেছে বরফের প্রান্তর। কিন্তু বামে হঠাৎ করেই হারিয়ে গেছে তুষার-জমি। ওপাশে আর কিছুই নেই।
ক্লিফের শেষ প্রান্তে পৌঁছে গেছে ওরা।
একেক ধাক্কা ওদেরকে নিয়ে যাচ্ছে খাতের পাশে।
ওদিকে তিন শ ফুট নীচে…
স্টিয়ারিং হুইল নিয়ে কুস্তি শুরু করল রানা, উল্টো তো মেরে সরে যেতে চাইছে। কিন্তু অপেক্ষাকৃত ভারী ব্রিটিশ হোভারক্রাফট মোটেও সরছে না।
কোথাও যাওয়ার নেই রানার।
ডানদিকের পথ বন্ধ। আবারও সামনের দিকে চাইল রানা। মাত্র দশ গজ বামে পিছিয়ে চলেছে ক্লিফের কিনারা। নীচে ঢেউয়ের মাথায় সাদা ফেনা। একবার পড়লে…
হঠাৎ আরেকটা জোরালো ধাক্কা ওদেরকে সরিয়ে দিল আরও বামে। আট গজ দূরে কিনারা!
আরও কয়েক ধাক্কা খেলে… ভাবল রানা। দ্রুত মগজ চালাতে চাইছে। চট করে মনে পড়ে গেল হেলমেট মাইকের কথা, সাহায্য চাইতে হবে।
কিন্তু হেলমেটই তো নেই!
কারও সঙ্গে কথা বলতে পারবে না ও!
আরেকটা ধাক্কা লাগল। এবার আগের চেয়েও জোরে।
বামে সরে গেল হোভারক্রাফট।
মাত্র পাঁচ গজ দূরে কিনারা।
ডানদিকে চাইল রানা। ওদিকে হোভারক্রাফটের পাশে বড় গর্ত। ওদিক দিয়ে দেখা গেল, বরফের উপর দিয়ে ছুটে চলেছে কালো হোভারক্রাফট। দুই যানের মাঝে দূরত্ব তৈরি করছে। কিন্তু এক সেকেণ্ড পর দ্রুত সরে এল ধাক্কা দেয়ার জন্য।
সংঘর্ষ হলো দুই হোভারক্রাফটের। রানা টের পেল, ভীষণ দুলে উঠেছে ওর হোভারক্রাফট। আরও কয়েক ফুট সরে গেছে। কিনারার দিকে।
মাত্র দুই গজ দূরে খাড়া পতন।
উঁচু ক্লিফের মাথায় তীব্র গতি তুলে ছুটছে দুই হোভারক্রাফট। তিন শ ফুট নীচে দক্ষিণ সাগরের দানবীয় কালো ঢেউ।
ডানে চাইল রানা। পাশে ছুটছে ব্রিটিশ হোভারক্রাফট।
আবারও সরে গেছে, নতুন করে ধাক্কা দেবে। এই সুযোগে ডানে সরতে চাইল রানা। তারই ফাঁকে দেখল পিছন থেকে আসছে আরেকটা হোভারক্রাফট।
স্টিয়ারিং হুইল ঘোরাবার ফাঁকে চেয়ে রইল রানা। একটা কমলা হোভারক্রাফট। কিন্তু কমলা রঙের কেন?
তার মানেই ফ্রেঞ্চ… ওটার ভিতর থাকবার কথা…
রাশেদ হাবিবের!
দেখতে না দেখতে নাটকীয়ভাবে হাজির হলো বাঙালি বিজ্ঞানী, ব্রিটিশ হোভারক্রাফটের পাশে পৌঁছে গেছে। এখন তিন হোভারক্রাফট পাশাপাশি ছুটছে ক্লিফের কিনারে।
হঠাৎ করেই সরে এসে রানার যানকে ধাক্কা দিল ব্রিটিশ হোভারক্রাফট।
রানার স্কার্ট বেরিয়ে গেল কিনারা থেকে। ঝরঝর করে পড়তে শুরু করেছে আলগা সব বড় তুষার খণ্ড। চোখের সামনে ওগুলো ছোট হয়ে গেল, কয়েক সেকেণ্ড পর হারিয়ে গেল তিন শ ফুট নীচের দানবীয় ঢেউয়ের ভিতর।
মেরি, এসো! খপ করে মেয়েটির হাত ধরল রানা।
আমরা এবার কী করব? আবারও কাঁদতে শুরু করেছে। মেরি।
কোনও ভয় নেই, হোভারক্রাফট থেকে নামব, বলল রানা।
হোভারক্রাফটের ডানদিকের গর্তের দিকে ঠেলল মেরিকে। আবারও সরে গেছে ব্রিটিশ হোভারক্রাফট, শেষ ধাক্কা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
অজান্তেই বড় করে ঢোক গিলল রানা। ওকে একেবারে সঠিক সময়ে…
ডেযার্ট ঈগল পিস্তল বের করল ও।
পাশ থেকে ওদের দিকে সরে আসছে ব্রিটিশ হোভারক্রাফট।
জোর ধাক্কা লাগল দুই হোভারক্রাফটে, আর ঠিক তখনই এক লাফে ব্রিটিশ হোভারক্রাফটের স্কার্টে উঠল রানা, বামহাতে জড়িয়ে এনেছে মেরিকে।
ঝট করে ঘুরে চাইল রানা, কিনারা পেরুল ওদের পরিত্যক্ত হোভারক্রাফট। মনে হলো দীর্ঘক্ষণ ঝুলে রইল আকাশে, তারপর হঠাৎ করেই গতি পেল–রওনা হয়ে গেল নীচে! কয়েক মুহূর্ত পর আছড়ে পড়ল সাগরের বুকে, হাজার টুকরো হলো সব।
ওদিকে দেখবার সময় নেই রানার, মেরিকে নিয়ে সরছে। পাঁচ সেকেণ্ডে উঠে পড়ল ব্রিটিশ হোভারক্রাফটের ছাতে। পিস্তল তাক করল ছাতের উপর, দেরি না করে তিনবার গুলি করল। জানের ভয়ে একদিকে সরছে ব্রিটিশ কমাণ্ডারা। হোভারক্রাফট নিয়ে সামনে চলে এসেছে রাশেদ হাবিব।
রানা ও মেরি ব্রিটিশ হোভারক্রাফটের স্কার্টে উঠতেই কাছে চলে এসেছে সে। এবার সরে এল পাশে। মেরিকে নিয়ে সাবধানে হাবিবের হোভারক্রাফটের স্কার্টে নামল রানা। কয়েক সেকেণ্ড পর ব্রিটিশ যান থেকে সরে যেতে লাগল কমলা হোভারক্রাফট।
ঘুরে চাইল রানা, ব্রিটিশ হোভারক্রাফটের উইণ্ডশিল্ডে নক্ষত্রের মত লাল দাগ। মারা পড়েছে ড্রাইভার। কিন্তু কেবিনের ভিতর কে যেন নড়ছে। বোধহয় ধরতে চাইছে স্টিয়ারিং হুইল।
কিন্তু অনেক দেরি করে ফেলেছে সে।
রানার মনে হলো, র্যাম্প বেয়ে উড়াল দিল স্টান্ট গাড়ি, ছিটকে কিনারা পেরুল ব্রিটিশ হোভারক্রাফট। উপরের দিকে উঠছে, তারপর মাধ্যাকর্ষণ টেনে ধরল ওটাকে! সঁই-সাই করে নীচে রওনা হলো। তার আগে কিনারা পেরুনোর সময় হোভারক্রাফটে একটা ভীত মুখ দেখেছে রানা।
ঘুরে দাঁড়াল ও, কমলা হোভারক্রাফটের সাইড ডোর খুলে গেছে। উদয় হয়েছে রাশেদ হাবিবের উদ্ভাসিত হাসিমুখ।
আপনার কী মনে হয়, ভালই চালাই? গর্ব ভরে জানতে চাইল।
আর মাত্র একটা ব্রিটিশ হোভারক্রাফট রয়ে গেছে। ওটার বিরুদ্ধে রানাদের হোভারক্রাফট দুটো। বাধ্য হয়ে বেশ দূরত্ব বজায় রাখছে এসএএস কমাণ্ডোরা।
খপ করে হাবিবের মাথার হেলমেট দখল করল রানা, নিজে পরে নিল মাথায়। মাইক চালু করল, নাজমুল, শুনছ?
জী, স্যর।
সবাই ঠিক?
কমবেশি সবাই ভাল, স্যর।
হোভারক্রাফটের কী অবস্থা? জানতে চাইল রানা।
বেদম মার খেয়েছে, স্যর, অবশ্য এখনও ঠিকভাবেই চলছে। আবারও পুরো পাওয়ার পেয়েছি।
গুড, বলল রানা। এবার শোনো, শেষ হোভারক্রাফট বাধা দিলে ম্যাকমার্ডোর দিকে যেতে পারবে?
জী, স্যর। ঠিক আছে, মেরির দিকে চাইল রানা। অপেক্ষা করো। আরেকজন যাত্রী পাবে।
রাশেদ হাবিবের দিকে চাইল রানা।
বুঝে গেল বিজ্ঞানী, আবারও হোভারক্রাফট নিয়ে তাকে যেতে হবে নাজমুলের যানের পাশে। যাত্রীবাহী হোভারক্রাফট রওনা হবে ম্যাকমার্ডো লক্ষ্য করে। আর এদিকে মাসুদ রানা আর ও লড়বে শেষ ব্রিটিশ হোভারক্রাফটের বিরুদ্ধে।
দু মিনিট পর পাশাপাশি ছুটতে লাগল দুই হোভারক্রাফট। সাইড দরজা খুলে গেছে দুটোরই।
নাজমুলের হোভারক্রাফটের দরজায় এসে দাড়াল হোসেন আরাফাত দবির। কমলা যানের দরজায় মেরিকে নিয়ে দাঁড়াল রানা। যেন দুই দেশের সীমান্তে বন্দি বিনিময় হবে।
ওদের শদুয়েক গজ পিছনে শেষ ব্রিটিশ হোভারক্রাফট।
ঠিক আছে, স্যর, রানার ইয়ারপিসে বলল দবির।
তুমি তৈরি তো? মেরির কাছে জানতে চাইল রানা।
হা… আচ্ছা।
পাশাপাশি স্কার্টে পা রাখল রানা ও মেরি। যাত্রীবাহী হোভারক্রাফটের কেবিন থেকে ব্রিটিশ যানের উপর চোখ রেখেছে কর্পোরাল নাজমুল। ওটা থেকে তীক্ষ্ণ নজর রাখছে এসএএস কমাণ্ডারা, অবশ্য চুপ করে সরে আছে দূরে।
হারামজাদারা কী করছে? আনমনে বলল নাজমুল।
.
ঠিক আছে, স্যর, এবার ওকে এদিকে পা রাখতে বলুন! চেঁচাল দবির।
মেরিকে নিয়ে সামনে বাড়ল রানা, হু-হু হাওয়া উড়িয়ে নিতে চাইছে ওদেরকে।
পাশের হোভারক্রাফটের স্কার্টে পা রেখেছে দবির। হাত বাড়িয়ে দিয়েছে মেরিকে টেনে নিতে। পিছন থেকে মেয়েটির দুই হাত ধরেছে রানা। সামনের স্কার্টে পা রাখতে চাইল মেরি, এবার উঠে পড়বে যাত্রীবাহী হোভারক্রাফটে।
কিন্তু ঠিক তখনই হেলমেট ইন্টারকমে রানা শুনল নাজমুলের চিৎকার:
কুকুরের বাচ্চা ব্রিটিশগুলো… রকেট মারছে!
একইসঙ্গে ওদিকে ঘুরে চাইল রানা ও দবির।
প্রথমে ধোঁয়ার লেজ দেখল ওরা।
ঘুরতে ঘুরতে আসছে ধোঁয়া। সরু, সাদা, বাস্পের মত।
ওটার সামনে উড়ে আসছে রকেট।
শেষ হোভারক্রাফট থেকে আসছে ওটা।
মিলান অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল। নিচু হয়ে উড়ে আসছে। বরফ মাঠ থেকে তিন ফুট উপরে। দেখতে না দেখতে সব দূরত্ব গিলে নিয়ে পৌঁছে গেল, নাক খুঁজল কমলা হোভারক্রাফটের পিছনে, সঙ্গে সঙ্গে ডেটোনেট হলো।
ভয়ঙ্কর ভাবে ঝাঁকি খেয়েছে ফ্রেঞ্চ হোভারক্রাফট, রানার হাত, থেকে ছুটে গেছে মেরি। কেবিনের ভিতর চিত হয়ে পড়ল রানা। তার আগে দেখেছে দবিরকে, সে লাফ দিয়ে সামনে বেড়েছে, নিজে পড়তে শুরু করেছে তাও পাগলের মত চাইছে মেরির হাত ধরতে।
তারপর দুই হোভারক্রাফটের মাঝে পড়ে গেল ওরা দুজন!
.
পা পিছলে পড়ছে মেরি ও দবির।
এক পলকের জন্য কালো স্কার্ট দেখল দবির, তারপর পড়ে গেল দুই হোভারক্রাফটের মাঝের সরু ফাঁকে।
তার আগে মেরির হাত খপ করে ধরেছে, বুকের উপর তুলে নিয়েছে বেচারিকে। আছড়ে পড়বার বেদম ব্যথা শুধু নিজের জন্য রেখেছে।
মাত্র এক সেকেণ্ড পর বুকে মেরিকে নিয়ে ধড়াস্ করে পড়ল পিছিয়ে যাওয়া জমাট বরফের উপর।
.
সার্জেন্ট দবির পড়ে গেছেন! রানার ইয়ারপিসে চেঁচিয়ে উঠল নাজুমল। সঙ্গে গেছে ছোট মেয়েটাও!।
বরফের মাঠে দিগ্বিদিক হারিয়ে ছুটছে কমলা হোভারক্রাফট। কারও নিয়ন্ত্রণ নেই ওটার উপর।
মিসাইল লাগতে উড়ে গেছে পিছনের ফ্যান ও অর্ধেক রাডার। মাছের লেজের মত নড়ছে হোভারক্রাফট, আবারও রওনা হয়েছে বামের ক্লিফের দিকে!
স্টিয়ারিং ইয়োক নিয়ে নাড়ছে রাশেদ হাবিব। কিন্তু অর্ধেক হাল নষ্ট হওয়ায় এখন শুধু বামদিকে সরছে হোভারক্রাফট। গায়ের জোরে ইয়োক ঠেলছে হাবিব। কয়েক সেকেণ্ড পর খুব ধীরে সাড়া দিল হোভারক্রাফট। সরছে ক্লিফের কিনারা থেকে। আবার রওনা দিয়েছে উইলকক্স আইস স্টেশনের দিকে।
নাজমুল! হেলমেট মাইকে বলল রানা। হাবিব প্রায় নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হোভারক্রাফটের, সেদিকে ওর খেয়াল নেই।
জী, স্যর?
ভাগো!
কী বললেন, স্যর?
আমাদের হোভারক্রাফট এখন বাতিল মাল, বলল রানা। আর কিছু করার নেই। রওনা হয়ে যাও! সোজা ম্যাকমাড়ো স্টেশনে যাবে। সাহায্য নিয়ে ফিরবে। তুমি আমাদের একমাত্র ভরসা।
কিন্তু আপনাদের কী হবে, স্যর?
যাও!
জী, স্যর।
এক সেকেণ্ড পর রাশেদ হাবিব বলল, ইয়ে, মেজর…
শুনছে না রানা। চেয়ে আছে নাজমুলের হোভারক্রাফটের দিকে। উল্টো দিকে চলেছে ওটা তুষার ঝড়ের ভিতর। কয়েক সেকেণ্ড পর পাশের জানালা দিয়ে চাইল রানা। দূরে বরফের ভিতর কালো ছোট একটি স্তৃপ।
ওটা দবির ও মেরি।
মেজর…
ঘুরে চাইল রানা। দবির ও মেরির দিকে চলেছে ব্রিটিশ হোভারক্রাফট। কিছুক্ষণ পর থেমে গেল। নেমে পড়েছে কালো পোশাক পরা লোক।
আর কিছু করার নেই, বিড়বিড় করে বলল রানা।
ওর পাশে স্টিয়ারিং ইয়োকের সঙ্গে কুস্তি লড়ছে হাবিব। মেজর! কিছু ধরুন!
ইয়োক আরও শক্ত করে ধরেছে হাবিব। আর ঠিক তখনই মট করে ভেঙে গেল ওটা। চরকির মত বামে ঘুরল হোভারক্রাফট। পিছন দিকে ছুটছে।
এসব কী করছেন? বেশরাগ নিয়ে জানতে চাইল রানা।
আমি সামলাতে চাইছিলাম, চেঁচাল হাবিব। আঙুল তুলে দেখিয়ে দিল হোভারক্রাফটের ভেঙে পড়া পিছন দিক।
হাবিবের আঙুল অনুসরণ করল রানা। বিস্ফারিত হলো দুই চোখ।
রিভার্সে ছুটছে হোভারক্রাফট, আবারও পৌঁছে গেছে ক্লিফের কিনারায়!
আজকের দিন শেষ হবে না? হতাশ হয়ে বলল রানা।
নিশ্চই, এই তো এখন মজা করে মরব, শুকনো স্বরে জানাল হাবিব।
তাকে ধাক্কা দিয়ে ড্রাইভিং সিট থেকে সরিয়ে দিল রানা, নিজে বসল ওখানে। পাম্প করতে শুরু করেছে ব্রেক পেডেল।
কিন্তু ভচ করে বডির সঙ্গে বসে গেল পেডেল! আর কখনও ব্রেক কষবে না।
তুমুল গতি তুলে পিছিয়ে চলেছে হোভারক্রাফট।
ওই কাজ তো আমিও করেছি, ভাই! বলল হাবিব, ব্রেক নেই!
ক্লিফের কিনারার দিকে ফিরছে ওরা। কোনও নিয়ন্ত্রণ নেই হোভারক্রাফটের উপর।
ভাঙা স্টিয়ারিং ইয়োক খপ করে ধরল রানা। এদিক-ওদিক নাড়ছে, কিন্তু কোনও ইতিবাচক সাড়া নেই।
এত উপর থেকে নীচের সাগরে গিয়ে পড়লে,..
দেখতে না দেখতে চলে আসছে কিনারা!
তারপর হঠাৎ করেই নীচে কোনও জমিই থাকল না, পেটের ভিতর বেদম জোরালো মোড় টের পেল রানা। ক্লিফ ছেড়ে আকাশে উড়াল দিয়েছে ওদের হোভারক্রাফট!
পিছন অংশ সামনে রেখে আকাশে ভেসে উঠেছে ওটার নাক, পেরিয়ে গেছে কিনারা।
কেবিনের ভিতর ঝট করে ড্রাইভিং সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে রানা, উঁকি দিয়েছে ভাঙা উইণ্ডশিল্ড দিয়ে। শিরিষ কাগজের মত শুকিয়ে গেছে গলা, ক্লিফের কিনারা দেখতে না দেখতে দূরে সরছে!
ওর পাশের সিটে রাশেদ হাবিব, ফুপিয়ে চলেছে। আমরা মরে যাচ্ছি, মেজর রানা! আমরা সত্যিই মরে যাব!
শুনবার সময় কই রানার, খাড়া হয়ে উঠেছে হোভারক্রাফট, সামনের দিক নাক তুলেছে উপরের দিকে। আকাশ ছাড়া কিছুই দেখা গেল না।
পাথরের মত নেমে চলেছে হোভারক্রাফট।
পাশের জানালা দিয়ে বাইরে চাইল রানা, সঁই-সাই করে ওদেরকে পাশ কাটাচ্ছে খাড়া ক্লিফের দেয়ালটা!
খপ্ করে ম্যাগহুক তুলে নিল রানা, নাক নামিয়ে আনল হাবিবের নাকের আধ ইঞ্চি দূরে, ধমকে উঠল, কোমর জড়িয়ে ধরুন! ছাড়বেন না!
ফুপিয়ে ওঠা বাদ দিয়ে অবাক হয়ে চাইল হাবিব, এক সেকেণ্ড পরমোটা অজগরের মত ভয়ঙ্কর ভাবে পেঁচিয়ে ধরল কোমর। ওদিকে খেয়াল নেই রানার, মাথার উপর ম্যাগহুক তুলেছে, ফায়ার করল ভাঙা উইণ্ডশিল্ডের ভিতর দিয়ে। খুব দ্রুত নীচে পড়ছে হোভারক্রাফট।
আকাশে ছিটকে উঠেছে ম্যাগকের আঁকশি, অর্ধেক পথ গিয়ে খুলে গেল ইস্পাতের গ্যাপলিং হুক। পিছনে সরসর করে ছুটছে দড়ি। এক সেকেণ্ড পর ক্লিফের কিনারা পেরুল এ্যাপলিং হুক, ওদিকে পড়েই আবারও ফিরতে লাগল। আঁচড়ে আনছে তুষার।
ক্লিফের পাশে নামছে হোভারক্রাফট, পিছন দিক নীচের দিকে তাক করা।
ক্লিফের কিনারার বরফে আটকে গেছে এ্যাপলিং হুক, আর খুলে এল না, হঠাৎ করেই টানটান হয়ে উঠল দড়ি। আর দড়ির শেষে ঝটকা খেয়ে পড়ন্ত হোভারক্রাফটের নাক দিয়ে বেরুল রানা ও রাশেদ হাবিব। ,
ওদের দেড় শ ফুট নীচে বিকট আওয়াজে সাদা ফেনার ভিতর আছড়ে পড়ল হোভারক্রাফট। হাজারখানেক টুকরো হলো।
মস্ত দোল খেয়ে ক্লিফের দিকে চলল রানা ও হাবিব। কমপক্ষে তিরিশ ফুট সরে পড়েছে হোভারক্রাফট, এখন দুলতে দুলতে ক্লিফের দিকে চলেছে ওরা। কয়েক সেকেণ্ড পর আছড়ে পড়ল খাড়া দেয়ালে।
ব্যথা ও ঝাঁকি ফস্কে দিল হাবিবের হাত, পড়তে শুরু করেছে সে। একেবারে শেষসময়ে খপ করে ধরল রানার ডানপায়ের বুট।
পুরো একমিনিট চুপ করে ঝুলে রইল ওরা। দেয়ালের মত খাড়া ক্লিফে কেউ নড়ছে না ভয়ে।
এখনও আছেন? একটু পর জানতে চাইল রানা।
তাই তো মনে হয়, ভয়ে ভয়ে বলল হাবিব।
ঠিক আছে, এবার রিল করে উঠব, বলল রানা। ডানহাত সামান্য সরাল ম্যাকহুক থেকে, টিপে দেবে কালো বাটন। ম্যাকহুক ওদেরকে টেনে তুলবে ক্লিফের মাথায়। অবশ্য, যদি টেকে ওই এ্যাপলিং হুক।
মুখ তুলে চাইল রানা। ওদের থেকে কমপক্ষে দেড় শ ফুট উপরে কিনারা। আঁচ করল, ম্যাগহুকের দড়ির শেষে ঝুলছে ওরা।
আর ঠিক তখনই দেখল।
এক লোক। ক্লিফের কিনারায়। উঁকি দিয়েছে নীচে।
বরফের মূর্তি হয়ে গেল রানা।
লোকটার মাথায় কালো ব্যালাক্লাভা!
হাতে মেশিন পিস্তল!
কী, উঠতে পারবেন? রানার বুটের নীচ থেকে জানতে চাইল হাবিব। তা হলে দেরি করছেন কেন? রানার কারণে ক্লিফের মাথায় এসএএস কমাণ্ডোকে দেখছে না সে।
আমরা আর উঠছি না, শুকনো স্বরে বলল রানা। চেয়ে আছে কালো পোশাক পরা কমাত্তোর দিকে।
উঠছি না? অবাক হলো হাবিব। এসব আবার কী বলেন?
সরাসরি নীচে, রানার দিকে চেয়ে আছে এসএএস কমাণ্ডে।
আস্তে করে ঢোক গিলল রানা। নীচের দিকে চাইল। দূরত্ব দেড় শ ফুট, ওখানে আছড়ে পড়ছে বিশাল সব ঢেউ। আবারও উপরে চাইল। খাপ থেকে চকচকে দীর্ঘ ছোরা বের করেছে এসএএস কমাণ্ডো, উবু হয়েছে ম্যাকহুকের দড়ি কাটতে।
ধূশশালা! বলল রানা।
আমার তো বোনই নেই, আমাকে শালা বলছেন? জানতে চাইল হাবিব।
না, দীর্ঘ যাত্রার জন্য তৈরি থাকুন।
কোথায় যেতে হবে?
সোজা পাতালে! শেষ সময়ে বড় করে দম নেবেন। ছুটন্ত হেলিকপ্টার থেকে পানিতে ঝাঁপ দেয়ার আগে এই কথাই শিখিয়ে দেয়া হয় কমাণ্ডো ট্রেইনিঙে। রানার ধারণা: এখন কাজে লাগবে এই বিদ্যা।
আবারও উপরে চাইল রানা। আরও ঝুঁকে এসেছে কমাণ্ডো, এবার ঘ্যাচঘ্যাচ করে দড়ি কাটবে।
ঠিক আছে, বলল রানা। শালাকে দড়ি কাটতে দেব না। হাবিব, আপনি তৈরি তো?
এক সেকেণ্ড অপেক্ষা করল রানা, তারপর দুইবার টিপে দিল ম্যাকহুকের ট্রিগার।
একইসময়ে ক্লিফের মাথায় ছড়িয়ে থাকা এ্যাপলিং হুক স্ন্যাপ আওয়াজ তুলে বুজুে গেল, বেরিয়ে এল তুষারের বুক থেকে। ক্লিফের উপর থেকে ছিটকে নীচের দিকে রওনা হলো আঁকশি ও দড়ি।
বিস্মিত এসএএস কমান্তো চেয়ে রইল। একইসঙ্গে নীচে রওনা হয়েছে রানা, হাবিব ও ম্যাকহুক।
অনেক নীচে দক্ষিণ সাগরের বিশাল কালো ঢেউ!
<