পরদিন দুপুরের একটু আগে হিলটনে গেলাম। আমাকে দেখে সুইচবোর্ডের কাছ থেকে ডেস্কের সামনে এসে দাঁড়াল মারিয়া, কান থেকে গলায় নামিয়ে নিল এয়ারফোন দুটো।

ভদ্রমহিলা সুইমিং পুলে আপনার জন্যে অপেক্ষা করছেন, মিস্টার রানা, বলল সে।

পানিতে নামতে হবে নাকি?

হেসে ফেলল মারিয়া। নামতে বললে সুযোগটা ছাড়বেন না, বলল সে। প্রকাণ্ড একটা লাল আমব্রেলার ছায়ায় পাবেন ওকে। স্বর্ণকেশী, পরনে হলুদ বিকিনি।

সান কাউচে উপুড় হয়ে শুয়ে আছে মেয়েটা, একটা ম্যাগাজিন পড়ছে। পেছন থেকে তার একরাশ সোনালি চুল দেখতে পাচ্ছি, সিংহের ঝুঁটির মত, সরু আর লম্বা করে কিছুটা বাধা, তারপর ঢেউ খেলানো অসংখ্য ফিতের মত ছড়িয়ে পড়েছে পিঠের ওপর।

সুইমিং পুলে লোকজন নেই বললেই চলে। পায়ের শব্দে ঘাড় ফিরিয়ে তাকাল ও, চোখ থেকে সানগ্লাসটা ঠেলে তুলে দিল একেবারে চাদির মাঝখান পর্যন্ত, তারপর শরীরটাকে অদ্ভুত এক মোচড় দিয়ে একটা মাত্র ঝাঁকিতে দুপায়ের ওপর সটান সিধে হয়ে দাঁড়াল। মেয়েটা ছোটখাট, আমার বুক পর্যন্ত উঠেছে মাথাটা। পরনের বিকিনিটাও খুব ছোট, গভীর একটা নাভি এবং মসৃণ, সমতল তলপেট, মৃদু রোদে পোড়া সুগঠিত কাঁধ, ছোট ছোট বুক, আর চিকন একটা কোমর-সবই চোখে পড়ছে। পা দুটো মেদহীন, পাতা দুটো খোলা একজোড়া স্যাণ্ডেলে ঢোকানো আঙুলের নখের সাথে মিল রেখে পায়ের নখগুলোও পরিষ্কার লাল নেইল পলিশে রাঙানো। কাঁধ থেকে চুল সরাবার সময় তার হাসি এবং সুগঠিত ছোট দুটো হাত লক্ষ করলাম।

খুব বেশি মেকআপ ব্যবহার করেছে মেয়েটা, কিন্তু ব্যবহারের দুর্লভ নৈপুণ্যে তা কোথাও ছোপ-ছোপ দাগ রাখেনি, বরং মুক্তোর। মত কোমল ঝকঝকে হয়ে উঠেছে চামড়া এবং রঙ, যেন গাঢ় আগুনের মত জ্বলছে দুই গালে, ঠোঁট জোড়ায়। চোখে দীর্ঘ,। কালো আই-ল্যাশ টেনেছে ও, এবং চোখের পাতা দুটোয় বেগুনির। সাথে সোনালী রঙ মিশিয়ে লেপেছে।

পালাও রানা! মনের ভেতর থেকে কে যেন সাবধান করে দিল আমাকে। এ-ধরনের মেয়ে আগেও দেখেছি আমি। চেহারাটা ছোট হলে কি হবে, চুঁচালো দাঁত আর ধারালো নখর বিশিষ্ট হিংস্র বিড়ালের মত এরা-এদের তৈরি বেশ কিছু দাগ রয়েছে আমার শরীরে ও মনে। কিন্তু পিছু হটলাম না।

সাহসের সাথে এগিয়ে গেলাম আমি, মুখের ভেতর জিভ নেড়ে আর চোখ দুটো টান টান করে ভুবনভোলানো হাসিটা ছাড়লাম, জানি এই হাসিতেই ঘায়েল হয় এরা, ডিনামাইটের মত বিস্ফোরণােন্মুখ হয়ে ওঠে।

হ্যালো, বললাম ওকে। আমি মাসুদ রানা।

আমার পা থেকে মাথা পর্যন্ত পাঁচ ফুট এগারো ইঞ্চির সর্বত্র মেয়েটার বিলোল কটাক্ষ অনুভব করলাম। মাথা থেকে আমার চোখে নেমে এসে স্থির হল ওর দৃষ্টি। নিচের ঠোঁটটা সামান্য একটু চুষে নিল ও, তারপর বলল, হ্যালো, কণ্ঠের সুরটা কৃত্রিম লাগল কানে, যেন ঠিক এই ভঙ্গিতে উচ্চারণ করার জন্যে রিহার্সেল দিয়ে রেখেছে, এবং একই নিঃশ্বাসে বলল, রাফেলা বার্ড-নিরোর বোন।

বার্ড? বিবাহিতা…?

না, বলল মেয়েটা। বার্ড আমাদের পৈত্রিক উপাধি। কিন্তু বাবার সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে উপাধিটা ত্যাগ করেছিল নিরো।

অস্তগামী সূর্যের রশ্মি পামগাছের মাথার ওপর দাবানলের লালিমা ছড়িয়ে দিয়েছে। আমার বাড়ির বারান্দায় বসেছি আমরা, আদি মাতা সাগরের একটানা তর্জন-গর্জন শুনছি আর নিঝুম গোধূলি উপভোগ করছি। ফলের রস আর বরফের সাথে হালকা শ্যাম্পেন খেতে দিয়েছি ওকে। চিঠিটা দিয়ে উঠে গেছে ও, আমার দিকে পেছন ফিরে বারান্দার শেষ মাথায় দাঁড়িয়ে আছে রেলিঙে ভর দিয়ে। কাঁধে স্ট্র্যাপ দিয়ে আটকানো স্বচ্ছ নাইলনের একটা ফ্রক পরে রয়েছে ও, হাঁটুর অর্ধেকটা কোনমতে ঢাকা পড়েছে তাতে, পুরো বুক প্রায় সবটা খোলা। ফ্রকের নিচে আর কিছু পরেছে কিনা ঠিক বুঝতে পারছি না।

চিঠিটা সম্ভবত নিজের পরিচয়পত্র হিসেবে দেখতে দিয়েছে আমাকে ও। মৃত্যুর কয়েকদিন আগে বোনের কাছে লেখা নিরোর চিঠি এটা। হাতের লেখাটা পরিষ্কার চিনতে পারছি। উচ্চাকাঙক্ষী এক তরুণ অ্যাডভেঞ্চারিস্টের উচ্ছ্বাসে ভরা চিঠি। পড়তে পড়তে নিরোর বোনের অস্তিত্ব ভুলে গেলাম আমি। লিখেছে বোনকে, কিন্তু ভঙ্গিটা প্রিয় বন্ধুকে লেখার মত। বোঝা যায় অত্যন্ত মধুর এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাফেলার সাথে তার। চিঠিটা বেশ বড়। অভিযানের অনেক খবর রয়েছে এর মধ্যে, কিন্তু সবই আভাসে ইঙ্গিতে বোঝাতে চেয়েছে নিরো, কোথাও রহস্য পরিষ্কার করেনি। এক জায়গায় লিখেছে অভিযান সফল হলে টাকা-পয়সার কোন অভাব থাকবে না তাদের এবং জীবন হয়ে উঠবে সুখ, সমৃদ্ধি ও আনন্দে ভরপুর।

বোনকে নিয়ে সুখ এবং সমৃদ্ধি চেয়েছিল যে ছেলেটি সে আজ সাগরের অতলতলে ঘুমিয়ে আছে ভাবতে গিয়ে বুকটা টনটন করে উঠল আমার। তার মৃত্যুটা ব্যক্তিগত ক্ষতির মত লেগেছিল আমার কাছে। যাই হোক, হঠাৎ চিঠিতে আমার নামটা লাফ দিয়ে উঠল। …ভদ্রলোককে পছন্দ না করে পারবে না তুমি, রাফেলা। পাষাণের মত কাঠিন্য আছে চেহারায়, সাগরের গভীরতা আছে। ব্যক্তিত্বে, আমাদের গলিতে রোজ রাতে যে ছোকরা বিড়ালটা বেরিয়ে আসে মারামারি করার জন্যে, ঠিক তার মত জেদী এবং ক্ষতবিক্ষত। কিন্তু এসবের নিচে অদ্ভুত কোমল একটা মন আছে ভদ্রলোকের, আশ্চর্য সুন্দর একটা মন। মনে হয় আমাকে তার ভাল লেগেছে। জানো, কি করলে ভাল হবে সে বিষয়ে উপদেশ দেয় আমাকে…

তাড়াতাড়ি হুইস্কির গ্লাসটা এক ঢোকে নিঃশেষ করলাম আমি। চিঠির অক্ষরগুলো ঝাপসা লাগছে। দ্রুত শেষ করে ভাঁজ। করলাম চিঠিটা।

ধীর পায়ে এগিয়ে আসছে রাফেলা। চেয়ার ছেড়ে উঠে। দাঁড়ালাম। চিঠিটা তার হাতে দিয়ে নিঃশব্দে হেঁটে গেলাম রেলিঙের সামনে। সাগরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম ধীরে ধীরে। দিগন্তরেখার নিচে টুপ করে নেমে গেল সূর্য। হঠাৎ ঠাণ্ডা এবং সন্ধ্যা নামল হারবারে।

ফিরে এসে ল্যাম্পটা জ্বাললাম, দুজনের মাথার বেশ একটু ওপরে রাখলাম সেটা যাতে কারও চোখে আলোটা না পড়ে। রেইলের কাছ থেকে নিঃশব্দে লক্ষ করছে আমাকে রাফেলা।

গ্লাসে আরেকটু হুইস্কি ঢেলে নিয়ে বেতের চেয়ারে হেলান দিলাম।

বুঝলাম, ওকে বললাম আমি, নিরোর বোন তুমি। সেন্ট। মেরীতে আমার সাথে দেখা করতে এসেছ। কেন?

ওকে তোমার ভাল লেগেছিল, তাই না? জানতে চাইল ও। এগিয়ে এসে বসল আমার পাশের চেয়ারটায়।

অনেক লোককেই ভাল লাগে আমার। এটা আমার একটা দুর্বলতা।

ওর মৃত্যুটা কি…মানে, খবরের কাগজে যা লিখেছে, ব্যাপারটা কি ঠিক সেইরকমই?

হ্যাঁ।

এখানে কি করতে এসেছিল সে-সম্পর্কে ও কিছু বলেছিল তোমাকে?

মাথা নাড়লাম। সাংঘাতিক সতর্ক ছিল ওরা। তাছাড়া আমি কোন প্রশ্ন করিনি ওদেরকে।

গ্লাসে ছোট্ট একটা চুমুক দিয়ে নিচের ঠোঁটটা জিভের ডগা দিয়ে চেটে নিল রাফেলা। তোমাকে একটা গল্প শোনাতে চাই আমি, চিন্তিত দেখাচ্ছে ওকে। কাউকে বিশ্বাস হলেই শুধু এ গল্প শোনানো চলে। নিরো তোমার প্রশংসা করেছে, সুতরাং তোমাকে আমি বিশ্বাস করছি। কিন্তু.. মত পাল্টাল রাফেলা, …না, ব্যাপারটা তাও নয়-আসলে কাউকে বিশ্বাস হলেও তাকে এ গল্প শোনানো চলে না, যদি না সে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে অনেক কিছু জেনে ফেলে।

আরও সহজ এবং সংক্ষেপে বলতে পার।

আসলে তিনটে কারণে গল্পটা তোমাকে শোনাব বলে সিদ্ধান্ত নিয়েছি, বলল রাফেলা। এক, আমার ভাইয়ের বিশ্লেষণ মেনে নিয়ে তোমাকে একজন সৎ লোক বলে গ্রহণ করেছি। দুই, যতটুকু জানো বলে স্বীকার করছ তার চেয়ে বেশি জানো তুমি, অন্তত আমি তাই বিশ্বাস করি। তিন, তোমার সাহায্য দরকার আমার। এবার বলি গল্পটা, কেমন?

গল্প শুনতে কার না ভাল লাগে।

পোগো স্টিক-এর নাম শুনেছ কখনও তুমি? জানতে চাইল ও।

কেন শুনব না, বাচ্চাদের একটা খেলনার নাম ওটা।

হ্যাঁ, বাচ্চাদের একটা খেলনার নাম। কিন্তু এটা আবার মার্কিন নৌ-বাহিনীর পরীক্ষামূলক একটা ফাইটার এয়ারক্রাফটের কোড নেমও বটে, তাই না? যে-কোন আবহাওয়ায় খাড়াভাবে টারমাক ত্যাগ করে আকাশে উঠে যাবে এমন একটা ফাইটার এয়ারক্রাফট নিয়ে পরীক্ষা চালাচ্ছে ওরা।

ও, হ্যাঁ-মনে পড়ছে। এ সম্পর্কে টাইম ম্যাগাজিনে একটা। আর্টিকেল পড়েছিলাম বটে। সিনেটে প্রশ্ন উঠেছিল। বিশদ কিছু। মনে নেই।

এয়ারক্রাফটটার মান বাড়াবার জন্যে পঞ্চাশ মিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ চাওয়া হয়েছিল, কিন্তু সিনেট এর। বিরোধিতা করে।

হ্যাঁ, মনে পড়ছে।

দুবছর আগে আগস্ট মাসে পোগো স্টিক-এর একটা প্রোটোটাইপ ভারত মহাসাগরের রায়ানো এয়ারফোর্স বেস থেকে টেক-অফ করে। এতে ছিল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য চারটে কিলার হোয়েল মিসাইল, প্রতিটি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওঅরহেডে সজ্জিত…।

ভীতিকর একটা প্যাকেট, সন্দেহ নেই।

হ্যাঁ, মাথা ঝাঁকাল রাফেলা। সম্পূর্ণ নতুন ধারণার ওপর। ভিত্তি করে কিলার হোয়েল মিসাইলের ডিজাইন তৈরি করা হয়েছে। এটা একটা অ্যান্টি-সাবমেরিন ডিভাইস, যার কাজ পানির ওপর ভাসমান বা ডুবো-নৌযান খুঁজে বের করা এবং ধাওয়া করা। আকাশ থেকে নেমে এসে একটা এয়ারক্রাফট। ক্যারিয়ারকে ধ্বংস করতে পারে, আবার প্রয়োজনে পানিতে এক হাজার ফ্যাদম পর্যন্ত নেমে গিয়ে আঘাত করতে পারে শত্রু। সাবমেরিনকে।

সাংঘাতিক, আরও দুঢোক হুইস্কি খেলাম আমি। গুরুতর বিষয়ে মাথা ঘামাচ্ছি এখন আমরা।

সে-বছরের ষোলই আগস্টের কথা মনে আছে তোমার–এদিকে ছিলে তখন?

ছিলাম, কিন্তু তারপর অনেকদিন পেরিয়ে গেছে। তুমি বরং মনে করিয়ে দাও সব।

ছোট্ট দুটো শব্দ উচ্চারণ করল রাফেলা, সাইক্লোন সিনথিয়া।

গড, অফ কোর্স-সে কি ভোলার কথা! দ্বীপটাকে প্রচণ্ড এক নাড়া দিয়ে গিয়েছিল সাইক্লোনটা সেবার। ঘন্টায় দেড়শো মাইল ছিল বাতাসের গতিবেগ। আমার এ-বাড়ির চাল উড়িয়ে নিয়ে গিয়েছিল। আর গ্র্যাণ্ড হারবার থেকে প্রায় নোঙর ছিঁড়ে নিয়ে যাচ্ছিল জলকুমারীকে। ভারত মহাসাগরের এদিকটায় এ ধরনের সাইক্লোন প্রায়ই আঘাত হানে।

টাইফুনটা হামলা চালাবার কয়েক মিনিট আগে পোগো স্টিক রায়ানো এয়ারফোর্স বেস থেকে আকাশে ওঠে। টেক অফ-এর বারো মিনিট পর সিট ইজেক্ট করে বেরিয়ে আসে পাইলট, এবং চারটে নিউক্লিয়ার মিসাইল সহ সাগরে গিয়ে পড়ে প্লেনটা। প্লেনের ফ্লাইট রেকর্ডার প্লেনেই রয়ে যায়। রায়ানো বেস-এর রাডার টাইফুনের হামলায় অচল হয়ে পড়ে, তারা অনুসরণ করছিল না।

শেষ পর্যন্ত একটা আকার নিচ্ছে বিষয়টা।

কিন্তু এসবের সাথে নিরোর কি সম্পর্ক?

হাত নেড়ে বিরক্তি প্রকাশ করল রাফেলা। থামো, বলল সে, তারপর আবার নিজের বক্তব্য শুরু করল। খোলা বাজারে ওই কার্গোর দাম কি হতে পারে সে-সম্পর্কে তোমার কোন ধারণা আছে?

একটু চিন্তা করে বললাম, পঁচিশ-ত্রিশ লাখ ডলার হতে পারে। মুখ থেকে আনুমানিক দামটা বেরিয়ে যাবার পর টনক নড়ল আমার। মাই গড! এ তো মোটা টাকার ব্যাপার স্যাপার! পুরোদমে এক্সারসাইজ চালিয়ে যাচ্ছি, প্রতিদিন আরও শক্তি বাড়ছে শরীরে-সুতরাং সচেতন এবং উৎসাহী হয়ে উঠলাম আমি। তারপর?

আমার উৎসাহ লক্ষ করে একটু হাসল রাফেলা, কিন্তু সেটা বিজয়িনীর হাসি তা চিনতে ভুল হল না আমার।

ওগুলোর মোট দাম খোলাবাজারে আরও অনেক বেশি, বলল সে। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি।

সিগারেট? প্যাকেটটা বাড়িয়ে দিলাম ওর দিকে।

ওরটা ধরিয়ে দিয়ে নিজেরটা ধরালাম আমি।

পোগো স্টিকের টেস্ট পাইলট ইউ. এস. নেভির একজন। কমাণ্ডার ছিল, তার নাম উইলিয়াম ব্রাসি। প্লেনটা পঞ্চাশ হাজার ফুট ওপরে থাকতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, টাইফুনের সীমানা ছাড়িয়ে উঠে যাবার ঠিক আগে। প্লেনটা পড়তে শুরু করলেও সিট ইজেক্ট করেনি উইলিয়াম ব্রাসিঅত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ পাইলট সে, প্লেনটাকে বাঁচাবার জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণ চেষ্টা করে। কিন্তু সাগর থেকে পাঁচশো ফুট ওপরে থাকতে সে বুঝতে পারে তার সমস্ত চেষ্টা ব্যর্থ হতে যাচ্ছে। অগত্যা ইজেক্ট করে সে, এবং প্লেনটাকে পানিতে ডুবে যেতে দেখে।

আশ্চর্য সতর্কতার সাথে কথা বলছে রাফেলা। প্রতিটি শব্দ পরিষ্কার এবং নিখুঁতভাবে উচ্চারণ করছে-ওর মুখে যদিও কেমন বেমানান লাগছে শব্দগুলো। মেয়েদের মুখে এ-ধরনের টেকনিক্যাল শব্দ একটু বিদঘুটেই লাগে। কোথাও থেকে শিখেছে এগুলো ও, এ ব্যাপারে আমি নিঃসন্দেহ। কার কাছ থেকে? নিরো? নাকি অন্য কেউ?

শোন, রানা, শুনে যাপ—নিজেকে বললাম আমি—শোন এবং শেখ। ভবিষ্যতে কাজে দেবে।

টাইফুন বিক্ষুব্ধ সমুদ্রে তিনদিন ভেসে ছিল ব্রাসি, তারপর তাকে একটা উদ্ধারকারী হেলিকপ্টার দেখতে পেয়ে রাবারের ভেলা থেকে তুলে নেয়। এর মধ্যে চিন্তাভাবনা করার যথেষ্ট সময় পেয়েছিল সে। কার্গোর মূল্য সম্পর্কেও মাথা ঘামায় সে-এবং একজন কমাণ্ডার হিসেবে তার বেতনের সাথে ওই মূল্যমানের তুলনা করে মন খারাপ হয়ে যায় ওর। ভালভাবে বেঁচে থাকতে হলে প্রচুর টাকা দরকার, সিদ্ধান্ত নেয় সে এবং ঠিক করে কপালগুণে যে সুযোগ সে পেয়েছে সেটাকে কোনমতে হাতছাড়া করবে না। তাই তদন্ত কমিশনের সামনে সাক্ষ্য দেবার সময় কয়েকটা মূল্যবান তথ্য, যা শুধুমাত্র সে-ই জানত, চেপে যায় সে। তার মধ্যে একটা তথ্য হল, তীরের কোথাও থেকে দেখা যায় সাগরের এমন এক এলাকায় পোগো স্টিক ডুবেছে, এবং প্যারাশুট নিয়ে সাগরে পড়ার আগে নির্দিষ্ট কিছু চিহ্ন দেখে এলাকাটা চিনে রেখেছিল সে।

রাফেলার গল্পে কোথাও খুঁত বা অসামঞ্জস্য দেখতে পাচ্ছি না। শুনতেও দারুণ ইন্টারেস্টিং লাগছে।

তদন্ত কমিশন দুর্ঘটনাটাকে পাইলটের গাফিলতি বলে রায় দেয়, ফলে চাকরি থেকে পদত্যাগ করে ব্রাসি। এই রায়ের ফলে তার ক্যারিয়ার খতম হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয়, অবসর গ্রহণ করলে যে মোটা টাকা তার প্রাপ্য হত সেটা সে সরকারের কাছ থেকে আদায় করবে এবং তার বিরুদ্ধে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছে সেটাও সে মিথ্যে প্রমাণিত করবে। ইউ. এস. নেভিকে তাদের হারানো কিলার হোয়েল মিসাইল নগদ টাকা দিয়ে কিনে ফিরিয়ে নিতে এবং ফ্লাইট রেকর্ডারের এভিডেন্স গ্রহণ করতে বাধ্য করবে।

একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু এবারও হাত নেড়ে চুপ করিয়ে দিল আমাকে রাফেলা।

ইউ. এস, নেভির একটা কাজ করছিল নিরো, তাদের একটা ক্যারিয়ারের খোল ইন্সপেকশন-এইসময় ব্রাসির সাথে পরিচয় হয় তার। পরিচয় ঘনিষ্ঠতায় পরিণত হয়, এবং নিরোর সাথে দেখা করার জন্যে প্রায়ই আমাদের বাড়িতে আসা-যাওয়া শুরু করে ব্রাসি। পোগো স্টিক উদ্ধার অভিযানে যে পরিমাণ টাকার দরকার তা ওদের কাছে ছিল না। তাই একজন আর্থিক সাহায্যকারী খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় ওরা। কিন্তু এ-ধরনের ব্যাপারে তো আর তাড়াহুড়ো করে কিছু হয় না, কাগজে বিজ্ঞাপন দেয়াও চলে না। তাই বেশ সময় লাগছিল কাজটায়। এই সময় এম-ফোর-এর হিথরো টার্ন অফের কাছে নিজের থাণ্ডারবার্ড অ্যাক্সিডেন্ট করে মারা যায় ব্রাসি।

গোটা ব্যাপারটাই যেন অভিশপ্ত।

তুমি ভৌতিক ব্যাপারে বিশ্বাস রাখ, রানা? ভুরু কুঁচকে বিড়ালের মত জ্বলজ্বলে চোখে আমাকে দেখছে রাফেলা।

একেবারে উড়িয়েও দিই না, জানালাম ওকে। ওপর-নিচে মাথা দোলাল রাফেলা, যেন তথ্যটা মনে গেঁথে নিল।

এবং তারপর আবার শুরু করল সে, ব্রাসি মারা যাবার পর প্রজেক্টটা একা হাতে নেয় নিরো। একজন অংশীদারও জোগাড় করে ফেলে সে। তারা কে, কি পরিচয়-এসব কিছুই আমাকে বলতে চায়নি, কিন্তু বুঝতে পেরেছিলাম নিজেদের পরিচয় গোপন রাখতে চায় তারা। তাদের সাথেই এখানে এসেছিল নিরো-বাকিটা তুমি জানো।

জানি, মেনে নিলাম আমি, সিল্কের শার্টের ওপর দিয়ে শুকনো অমসৃণ ক্ষতচিহ্নটায় আঙুল বুলালাম, শুধু পোগো স্টিক। কোথায় ডুবেছে সেটা ছাড়া।

পরস্পরের দিকে পাঁচ সেকেণ্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আমরা।

তোমাকে বলেনি নিরো? অবশেষে জানতে চাইলাম।

এদিক ওদিক মাথা নাড়ল রাফেলা।

যাই হোক, গল্পটা ইন্টারেস্টিং, নিঃশব্দে হাসলাম ওর দিকে চেয়ে। দুঃখ এইটুকু, যে সত্য-মিথ্যে জানার জন্যে চেক করার কোন উপায় নেই আমাদের।

ঝট করে উঠে দাঁড়াল রাফেলা, দুপদাপ পা ফেলে বারান্দার রেইলের সামনে গিয়ে দাঁড়াল। হাত দুটো শক্ত করে বুকের সাথে আড়াআড়িভাবে বেঁধে নিল। এতই রেগে গেছে যে আমার মনে হল লেজ থাকলে ক্রুদ্ধ সিংহীর মত ঝাপটাত সেটাকে।

ও শান্ত হবার অপেক্ষায় আছি আমি। এক সময় কাঁধ ঝাঁকাতে দেখলাম ওকে। আমার দিকে ঘুরে দাঁড়াল। ক্ষীণ একটু হাসল।

আমার কপালে নেই, কি আর করা! ভেবেছিলাম পুরস্কারের কিছুটা আমারও পাওয়া উচিত। নিরো আমার ভাই-এবং সে তোমাকে বিশ্বাস করেছিল বলেই অনেক আশা নিয়ে অনেক দূরের পথ পেরিয়ে তোমার কাছে এসেছিলাম। ভেবেছিলাম দুজন মিলে খেটেপিটে উদ্ধার করব জিনিসটা-কিন্তু এখন বুঝতে পারছি, পুরো জিনিসটা তুমি একাই যদি ভোগ করার সিদ্ধান্ত নিয়ে থাক, কিছুই করার নেই আমার।

মাথা নেড়ে চুলগুলো পিঠে ছড়িয়ে দিল রাফেলা, ল্যাম্পের আলোয় চক চক করছে সোনা রঙ। উঠে দাঁড়ালাম আমি।

চল, তোমাকে পৌঁছে দিই, বললাম ওকে, ওর কাঁধে হাত রাখলাম একটা।

দুই হাত তুলে দিল রাফেলা আমার ঘাড়ে, আঙুলের খাঁজে আঙুল ঢুকিয়ে ঘাড়ের পিছনের চুলগুলো আটকে নিল। অনেক দূরের ঠিকানা আমার, রানা, ফিসফিস করে বলল সে। পায়ের পাতার ওপর দাঁড়িয়ে নিচের দিকে টানছে আমার মাথা।

ওর ঠোঁট দুটো ভিজে ভিজে আর খুব নরম, জিভটা অস্থির এবং তৃষ্ণার্ত। একটু পর পিছিয়ে গেল সে, চোখে চোখ রেখে হাসল। দৃষ্টি ঝাপসা হয়ে উঠেছে, ঘন ঘন ছোট নিঃশ্বাস ফেলছে।

এটা তোমার সম্পূর্ণ ব্যর্থ অভিযান তা নাইবা মনে করলে? দুহাত দিয়ে ধরলাম ওকে। শূন্যে তুলে নিতে যাচ্ছি, তার আগেই শরীর ঢিল করে দিল ও। বাচ্চা মেয়ের মত হালকা লাগছে ওকে দুহাতের ওপর। নিজেকে বঞ্চিত করতে নেই, এ শিক্ষা অনেক আগেই পেয়েছি আমি, কবে দুর্ভিক্ষ দেখা দেয় তা কেউ বলতে পারে না।

ভোরের ম্লান আলোয় ওকে দেখে মনটা আরও খারাপ হয়ে গেল আমার। মশারির ভেতর প্রকাণ্ড ডাবল বেডে হাত-পা ছড়িয়ে শুয়ে আছে ও। মুখে লেপ্টে গিয়ে বিশ্রী দেখাচ্ছে মেকআপ। মুখ খুলে ঘুমাচ্ছে, কিন্তু নাক ডাকছে মৃদু। ঝকঝকে সোনালি চুলগুলো বেয়াড়াভাবে ছড়ানো বুনো ঝোপের মত লাগছে। আজ সকালে সাংঘাতিক অশুদ্ধ লাগছে ওকে আমার, তার কারণ সম্ভবত এই যে রাতে আমি জানতে পেরেছি সত্যি সত্যি ছুঁচালো দাঁত আর ধারাল নখর আছে মিস রাফেলার এবং সেগুলো ব্যবহার করার উগ্র একটা উন্মাদনাও আবিষ্কার করেছি তার মধ্যে-সে একটা স্যাডিস্ট, কামার্ত বাঘিনীর চেয়েও স্যাডিস্ট।

নিঃশব্দে বিছানা থেকে নেমে পড়লাম। তারপর কি মনে করে ঝুঁকে পড়লাম ওর মুখের ওপর। জেমস নিরোর চেহারার সাথে। বৃথাই মিল খুঁজছি আমি। নাক, চোখ, কপাল, ঠোঁট, চিবুককোথাও কোন মিল নেই। নিঃশব্দে সিধে হয়ে দাঁড়ালাম, পোশাক পরার ঝামেলায় না গিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ছেড়ে, হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম সৈকতে।

জোয়ারে কেঁপে উঠেছে সাগর, ডাইভ দিয়ে ঠাণ্ডা পানির ভেতর দিয়ে অনেক দূর চলে এসে মাথা তুললাম, তারপর। অস্ট্রেলিয়ান ক্রল-এর ভঙ্গিতে দ্রুত সাঁতার কেটে এগোতে শুরু করলাম বে-র মুখের দিকে।

আজ সকালে ভাগ্যবান মনে হল নিজেকে, পুরানো দোস্তরা আমার জন্যে অপেক্ষা করছে রীফ-এর ওপারে। বোতলের মত নাক, প্রকাণ্ড শরীর, একদল ডলফিন ওরা। ছুটে আসছে এদিকে, তার মানে দেখতে পেয়েছে আমাকে। স্রোতের ওপর পিঠ তুলে, লম্বা ফিন দিয়ে পানির গাঢ় শরীর চিরে বিদ্যুৎ গতিতে ছুটে আসছে আমার দিকে।

আমাকে ঘিরে চক্কর মারছে ওরা, শিস দিচ্ছে আর নাক দিয়ে পানি ছুঁড়ছে ফোয়ারার মত। মাথার ওপর এয়ারহোলগুলো খুদে মুখের মত দ্রুত খুলছে আর বন্ধ হচ্ছে, বিশাল মুখে স্থির হয়ে রয়েছে উপচে পড়া আনন্দের বোকা বোকা নিঃশব্দ হাসি।

দশ মিনিট আমার সাথে খুনসুটি করল ওরা, তারপর বিশালদেহী একটা মদ্দা ডলফিন এগিয়ে এসে তার ডরসাল ফিনটা ধরার অনুমতি দিল আমাকে, এবং পিঠে তুলে বেড়াতে নিয়ে চলল। স্লেজে চড়ার মত, কিন্তু আরও উপভোগ্য একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা কোনদিন ভোলার নয়। প্রচণ্ড জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে আমার বুক আর মাথায়। অফ-শোর থেকে আধ মাইল দূর পর্যন্ত নিয়ে গেল আমাকে সে, তারপর পানির প্রচণ্ড টানে তার পিঠ থেকে খসে পড়লাম আমি।

লম্বা সাঁতার কেটে অনেক দূর পাড়ি দিয়ে ফিরে আসছি। বুল ডলফিনটা আমাকে মাঝখানে রেখে বৃত্ত রচনা করে ঘুরছে, মাঝেমধ্যে বন্ধুত্বসূচক গুতো মারছে কোমরে, আরেকবার বেড়াতে যাবার জন্যে পিঠে চড়তে বলছে। রীফ-এর কাছে শিস দিয়ে বিদায় জানাল ওরা, গর্বিত ভঙ্গিতে দল বেঁধে ফিরে গেল গভীর সাগরে। তীরে পৌঁছে আশ্চর্য সুখী আর স্বাধীন বলে মনে হল নিজেকে। কোথা থেকে যেন অপার একটা আনন্দ এসে ভরিয়ে দিয়েছে আমার অস্তিত্ব। হাতটা একটু ব্যথা করছে, কিন্তু নিরাময় আর শক্তি ফিরে আসার শুভ লক্ষণ এটা।

ফিরে এসে বিছানাটা খালি এবং বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখলাম। সম্ভবত আমার দাড়ি কামাবার রেজার দিয়ে বগলের তলা কামাচ্ছে ও, ভাবলাম আমি। একটু অস্বস্তি বোধ করলাম, কেননা ব্যক্তিগতভাবে স্বাভাবিক নিয়মের বিচ্যুতি আমার সহ্য হয় না। বাধ্য হয়ে অতিথিদের জন্যে নির্ধারিত শাওয়ারের নিচে দাঁড়িয়ে গায়ের লবণ ধুয়ে ফেললাম। দাড়ি কামানো হয়নি বলে পরিচ্ছন্ন ভাবটা পুরোপুরি উপভোগ করছি না, এই অবস্থায় রাক্ষসের খিদে নিয়ে ঢুকলাম কিচেনে। রেফ্রিজারেটর থেকে কচি ভেড়ার মাংস, মাখন, মেইনল্যাণ্ড থেকে আমদানি করা বড় জাতের আম ইত্যাদি বের করলাম। এখনও দেখা নেই রাফেলার। পাইন অ্যাপলের সাথে মাংস ভাজা শেষ করে রুটিতে মাখন লাগাচ্ছি, এই সময় কিচেনে এল ও।

এখন আবার ওকে মোহিনী দেখাচ্ছে। হাতব্যাগে সম্ভবত গোটা একটা কসমেটিক স্টোর ভরে নিয়ে এসেছে ও। চুলের সোনা রঙে চকচকে ভাবও ফিরে এসেছে আবার। হাসিটা উজ্জ্বল, মুক্তোর মত ঝকঝকে। গুড মর্নিং, লাভার, বিলোল কটাক্ষ হেনে এগিয়ে এল সে, পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়িয়ে চুমু খেল আমার বন্ধ চোখের পাতার ওপর। বন্ধু ডলফিনদের সান্নিধ্যে পরম তৃপ্তি পেয়েছি আমি এবং মেজাজটা তারপর থেকে প্রসন্ন হয়ে আছে, কিভাবে যেন সেটা ঠিক বুঝে নিয়ে ব্রেকফাস্টের সময় নানান বিচিত্র কিন্তু অশ্লীল রসিকতা করে খুব একচোট হাসাল। আমাকে রাফেলা। কফির পট নিয়ে বারান্দায় চলে এলাম আমরা।

পোগো স্টিক। কখন ওগুলো উদ্ধার করতে যাচ্ছি আমরা? হঠাৎ জানতে চাইল রাফেলা।

উত্তর না দিয়ে কড়া কালো আরেক কাপ কফি ঢেলে নিলাম পট থেকে। পরিষ্কার বোঝা যাচ্ছে, আমাকে এক রাত সঙ্গ দিয়ে রাফেলা বার্ড ধরে নিয়েছে আমি তার সারা জীবনের কেনা গোলাম। বনে গেছি। শুধু তাই নয়, চারটে কিলার হোয়েল মিসাইল এবং গোপন একটা ফাইটার এয়ারক্রাফটের ফ্লাইট রেকর্ডারের মোট মূল্যের চেয়ে আমার কাছে ওর নিজের মূল্য অনেক বেশি বলে ধরে নিয়েছে।

হ্যাঁ, উত্তরে বললাম ওকে, পোগো স্টিক। অবশ্যই উদ্ধার করতে হবে। কখন? কোথায় আছে বলো-এখুনি গিয়ে নিয়ে আসছি আমি।

হাত বাড়িয়ে আমার কব্জি চেপে ধরল ও। বিড়ালের চোখ দুটো হঠাৎ বড় বড় আর সজীব হয়ে উঠেছে। গতরাতের ঘটনাটা একটা পেরেক, নিচু কণ্ঠস্বর হিস হিস করে উঠল ওর, আমাদের দুজনকে গেঁথে ফেলেছে। বুঝতে পারছি, রানা, মাই ডারলিং, ভবিষ্যণ্টা খুব জমবে আমাদের। তুমি আর আমি, নিচের ঠোঁট জিভের ডগা দিয়ে ভিজাল ও, খুব মজা হবে।

অনেক রাত পর্যন্ত জেগে ছিলাম আমি, সিদ্ধান্তে পৌঁছেছি চিন্তাভাবনা করেই। বিগ গাল আইল্যাণ্ডের পানিতে ডোবা সবুজ ক্যানভাস মোড়া প্যাকেটে আর যাই থাক, নিশ্চয়ই গোটা প্লেনটা নেই। হয়ত প্লেনের কোন পার্টস আছে, যা দেখে প্লেনটার অস্তিত্ব সম্পর্কে নিঃসংশয় হওয়া যাবে। প্যাকেটে ফ্লাইট রেকর্ডার বা মিসাইলগুলোর কোন একটা থাকতে পারে না। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও ফিউজিলাজ থেকে রেকর্ডারটা সরাতে প্রচুর সময়ের দরকার, অতটা সময় পানির নিচে ছিল না নিরো। এবং প্যাকেটের আকার এবং আকৃতি দেখে বোঝা যায় ওতে কোন মিসাইলও থাকতে পারে না। প্যাকেটটা লম্বা আকৃতির নয়, বরং কিছুটা গোল মত।

জিনিসটা যাই হোক, ওটার ফেস ভ্যালু খুব বেশি হবার সম্ভাবনা কম। ওটা উদ্ধারের জন্যে সাথে করে যদি রাফেলা বার্ডকে নিয়ে যাই, তেমন কোন ক্ষতি দেখি না। আসল রহস্য, আদৌ যদি কোন রহস্য থাকে, গানফায়ার রীফ-এর কাছে রয়েছে-সে-জায়গায় তো আর নিয়ে যাচ্ছি না ওকে।

প্যাকেটটা উদ্ধার করার পর রাফেলা বার্ড ধরে নেবে এখানেই, এই বিগ গাল আইল্যাণ্ডের পানিতেই বিধ্বস্ত হয়েছে প্লেনটা। তখন ওর প্রতিক্রিয়া লক্ষ করার বিষয় হবে। এটুকুই আমার লাভ।

রানা, ডারলিং, আবার ফিসফিস করে বলল ও, ঝুঁকে পড়ল আমার গায়ে, প্লীজ। দোহাই, আমাকে তুমি বিশ্বাস কর। জীবনে কখনও এতটা উতলা বোধ করিনি। তোমাকে দেখার মুহূর্তেই ফেঁসে গেছি আমি, বুঝতে পেরেছি এতদিন যাকে খুঁজছি তুমিই। সেই আদর্শ পুরুষ…

ডারলিং… আবেগে গলা বুজে এল আমার। আমিও… এর বেশি কিছু বলতে হল না। জানতাম, এইটুকুতেই কাজ হবে। নিজের চেয়ার ছেড়ে আমার কোলে চলে এল ও।

তু-তুমিও? আমাকে দেখার প্রথম মুহূর্তেই? আমারই মত উতলা বোধ করছ?

দুহাতে জড়িয়ে ধরে চুমো খেলাম ওকে। ঘরে চল, বিছানায় যাই-তারপর বুঝবে কি বোধ করছি।

ডারলিং, ব্যস্তভাবে প্রতিবাদ করল ও, এখন নয়।

কেন নয়?

এখন আমাদের হাতে অনেক কাজ। পরে অনেক সময় পাব তখন বিছানা ছেড়ে না উঠলেও কিছু এসে যাবে না।

চেহারায় হতাশার ভাব ফুটিয়ে কোল থেকে উঠে যেতে দিলাম ওকে। তারপর চুপিসারে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম। প্রচুর ভেড়ার মাংস আর তিন কাপ কফি খাবার পর নিজেকে বনবিড়ালের হাতে ছেড়ে দিলে হার্টের কিছুটা ক্ষতি তো হতই।

<

Super User