ধীর পায়ে পিছিয়ে এল ওরা। ঢুকে পড়ল ভেতরে। বুদে বসার। ঝুঁকি নিল না মাসুদ রানা, সদলবলে বারের সামনে এসে দাঁড়াল।

ফিরে এলেন যে? কণ্ঠ এবং চাউনি, দুটোতেই বিস্ময় বারটেণ্ডারের। হার্ড কোন ড্রিঙ্ক চাই?

না হে, গম্ভীর গলায় বলল বিল্লাহ। তোমাদের কফি খুব ভাল লেগেছে। তাই আরেক কাপ করে খাব বলে এলাম।

নিশ্চই নিশ্চই! ব্যস্ত হয়ে উঠল লোকটা। প্রশংসার জন্যে। ধন্যবাদ। তুড়ি বাজিয়ে আরেক ওয়েট্রেসের দৃষ্টি আকর্ষণ করল সে।

ওদিকে ছাইয়ের মত ফ্যাকাসে হয়ে গেছে নাদিরা। ঠোঁট কাঁপছে তার আতঙ্কে। সন্ত্রস্ত চোখে ঘন ঘন প্রবেশ পথের দিকে তাকাচ্ছে। স্বাভাবিক থাকার চেষ্টা করো, মৃদু কণ্ঠে বলল মাসুদ। রানা। এত লোকের সামনে কিছু করতে সাহস পাবে না ওরা। কাজেই ভয়ের কিছু নেই। শান্ত হও।

কিসের শান্ত! কাঁপুনি আরও বেড়ে গেল বরং মেয়েটির কথা বলার চেষ্টা করে ব্যর্থ হলো প্রথমবার, গলা বুজে গেছে। কেশে পরিষ্কার করতে হলো। পি-পিছন দরজা দিয়ে বেরিয়ে যেতে পারি না আমরা? আতঙ্কিত গলায় বলল সে অনেক কষ্টে।

না, পারি না। ভেতরে যা-ই থাক, মুখে সাহসী ভাবটা জোর করে ফুটিয়ে রেখেছে মাসুদ রানা। কারণ পিছনদিকেও লোক আছে ওদের। না থেকে পারে না। ওরা প্রফেশনাল। কিন্তু তাই বলে…

থেমে গেল ও। কফি নিয়ে এল ওয়েট্রেস। টেণ্ডারের হাতে দশ ডলারের নোট একটা ধরিয়ে দিল রানা। বাকি পয়সা ফেরত দিতে যাচ্ছিল সে, হাত নেড়ে নিষেধ করল ও। কীপ দা চেঞ্জ। লোকটা সামনে থেকে সরে না যাওয়া পর্যন্ত মুখ খুলল না কেউ। বিল্লাহ ও ফয়েজ গম্ভীর। অন্যমনস্কের মত ফড়াৎ ফড়াৎ চুমুক দিচ্ছে কাপে। চেহারা দেখে উদ্বিগ্ন মনে হয় না ওদের কাউকে গেরো থেকে উদ্ধারের পথ খুঁজতে ব্যস্ত বোধহয়।

বারে কনুইয়ের ভর দিয়ে অলস ভঙ্গিতে দাড়াল মাসুদ রানা। গালগল্পে মশগুল অন্য খদ্দের, বিশেষ করে পুরুষদের দিকে নজর দিল। কারও আচরণে সন্দেহজনক কিছু দেখল না ও। কেউ লক্ষ করছে না ওদের। কফি খাও! কঠোর গলায় প্রায় দাবড়ি লাগাল রানা নাদিরাকে। স্বাভাবিক থাকার চেষ্টা করো। বলেছি তো, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভেতরে কোন চর নেই ওদের। এবং ভেতরে ঢুকে এত লোকের সামনে কিছু ঘটাতে পারে, সে সম্ভাবনাও নেই। ওরা বাইরেই অপেক্ষায় থাকবে আমাদের। ব্যাটারা ভালই বোঝে, সারা রাত গেম ককে থাকব না আমরা। যখনই হোক, বের হবই।

কিন্তু কেন? তাড়াতাড়ি কফিতে চুমুক দিতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলল নাদিরা। আমাদের ধরার জন্যে এত সময় নষ্ট না করে আমাদের গাড়িটা তো সামনেই আছে, বুট ভেঙে মালপত্র যা আছে নিয়ে নিলেই তো পারে!

ওরা বোঝে ওখানে সব মাল নেই। তাছাড়া শুধু মালে সন্তুষ্ট হবে না রবার্টো, আমাদেরকেও চাই তার।

আসলেই রবার্টোর লোক ওরা, না এফ.বি.আই?

রবার্টোর লোক, দৃঢ় স্বরে বলল মাসুদ রানা। সে নিজেও আছে নিশ্চই। এফ.বি.আই হলে গেম ককের চেহারা অন্যরকম। হয়ে যেত এতক্ষণে। সার্চলাইট, বুলহন, টিয়ার গ্যাস ইত্যাদি নিয়ে অ্যাকশনে নেমে পড়ত তারা, বাইরে অপেক্ষা করত না এই শীতের মধ্যে। তাছাড়া আমার ধারণা, এফ.বি.আইকে আমাদের পিছনে লাগার মত সূত্র দেয়নি রবার্টো। দেবেও না। তাতে সে-ই বিপদে পড়বে। কারণ প্রশাসনকে সে যা জানিয়েছে, তারচেয়ে বহুগুণ বেশি টাকার মাল হাতছাড়া হয়ে গেছে রবার্টোর। সে চাইবে না বিষয়টা জানাজানি হোক। সবাই জেনে যাক, আমেরিকার সব বড় বড় জুয়েলারি দোকানের ডাকাতি হওয়া মাল। তার সেফে ছিল, তাদের অরিজিনাল সীল-ছাপপর সুদ্ধ। বিষয়টা। যদি কোন রকমে লীক করে, হাটে হাঁড়ি ভেঙে দেবে। পত্রিকাওয়ালারা। ফলে গার্সিয়া অ্যাণ্ড সন্স তো যাবেই, ফেডদেরও। বারোটা বেজে তেরোটা ঝুলে পড়বে। তখন সাহায্য করা দূরে থাক, তারাই উল্টে গারদে পুরতে বাধ্য হবে রবার্টোকে, মুখ রক্ষার জন্যে হলেও। কিন্তু…! একটা ব্যাপার বুঝতে পারছি না, ব্যাটা আমাদের খোঁজ কি করে পেল?

আমিও তাই ভাবছি, বলল ফয়েজ।

তোমাদের পিটসবার্গের টোপ গেলেনি দেখছি ব্যাটা। সিগারেট ধরিয়ে তরল কণ্ঠে বলল মাসুদ রানা।

মুখ কালো হয়ে গেল বিল্লাহর। ফয়েজের দিকে তাকাল সে। আশ্চর্য! আমি এর মাথা মুণ্ডু কিছুই বুঝতে পারছি না। কি করে খোঁজ পেল ওরা আমাদের!

 নিশ্চই কার ডিলারের… থেমে গেল ফয়েজ রানাকে চিন্তিত ভঙ্গিতে মাথা দোলাতে দেখে।

মনে হয় না, বলল ও। এল্টন থেকে আমাদের পিছু নেয়নি ওরা, আমার যতদূর বিশ্বাস। তাই যদি হত, ফ্রেডারিক্স্বার্গেই ঘেরাও করত আমাদের ওরা, ডিনারের সময়।

তাহলে? হতভম্ব দেখাল ফয়েজকে।

 আরেকবার ভেতরের সবার ওপর চোখ বোলাল মাসুদ রানা। এখান থেকেই কেউ জানিয়েছে ওদের খবরটা। সে যাক্, এখন বের হওয়ার উপায় বের করতে হবে তাড়াতাড়ি। মাথা খাটাও সবাই, বোকা বানাবার চেষ্টা করতে হবে ওদের।

পেয়েছি! চেহারা উজ্জ্বল হয়ে উঠল বিল্লাহর। মাসুদ ভাই, গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাই আমি। শব্দ শুনে সামনের ওরা ছুটে আসবে, সেই সুযোগে আপনারা দৌড়ে গিয়ে গাড়িতে উঠবেন।

আর তুমি? প্রশ্ন করল ফয়েজ। কপাল কুঁচকে আছে তার।

আমি যা হোক একটা ব্যবস্থা ঠিকই…

চোপ! খ্যাক করে উঠল গরিলা। দেশে আমার একটা বকরি আছে দাড়িওআলা, ওটা এখানে থাকলে তোমার থেকে ভাল কোন বুদ্ধি দিতে পারত বোধহয়।

কটমট করে তাকাল বিল্লাহ। কি বললে?

বলছিলাম…

থামো তোমরা। বিল্লাহর কাঁধে একটা হাত রাখল মাসুদ রানা। আমি বুঝতে পেরেছি তোমার ইচ্ছে। ধন্যবাদ, বিল্লাহ। কিন্তু ওরা সবাই পিছনে ছুটে আসবে, তোমার এই ধারণার সঙ্গে আমি একমত নই। কেউ না কেউ থাকবেই সামনের দিকে। তাকে অসতর্ক মুহূর্তে ঘায়েল করে আমরাও হয়তো গাড়িতে চড়তে পারব, কিন্তু বিনিময় মূল্য অনেক বেশি পড়ে যেতে পারে। তোমাকে হয়তো হারাতে হবে আমাদের। আমি রাজি নই তাতে। ফয়েজও নিশ্চই সেটাই মীন করেছে।

ঠিক বলেছেন। সিগারেট ধরাল ফয়েজ বিরক্ত মুখে। লম্বা। মানুষ সাধারণত আহাম্মক হয়, সব খুলে না বললে কিছু বোঝানো যায় না তাদের।

এর মধ্যেও না হেসে পারল না মাসুদ রানা। দেখো, ফয়েজ, তুমি কিন্তু আমাকেও…

না না, মাসুদ ভাই! তোবা! আধ হাত জিভ বের করল। ফয়েজ। আমি ছয় ফুটের ওপরে লম্বা যারা, তাদের মীন করেছি কেবল।

আরেকবার আগুন ঝরা চোখে তাকে দেখল বিল্লাহ, তারপর। মুখ ঘুরিয়ে নিল ঝট করে। ব্যাটা নাটকু! বিড় বিড় করে বলল সে। পয়গম্বরের শত্রু!

স্বাভাবিক আচরণ করো সবাই। গল্প করো, অন্যদের মত শব্দ করে হাসাহাসি করো। পায়ে পায়ে সামনের দিকের একটা। জানালার সামনে এসে দাঁড়াল মাসুদ রানা। বাইরে তাকাল। দুটোরই হেডলাইট জ্বলছে দেখা গেল, তবে ডীপ করা। একটা। সম্ভাবনার কথা মাথায় এল চট করে। তাড়াতাড়ি ওদের কাছে ফিরে এল রানা। কয়েন আছে তোমাদের কারও কাছে?

আছে। পকেটে হাত ভরে দিল ফয়েজ।কেন?

বলছি। বের করো আগে। তুমি আর বিল্লাহ এখানে থাকো, আমরা দুজন কিছুক্ষণের জন্যে পিছনদিকে যাচ্ছি। আমি আর নাদিরা।

কেন? জানতে চাইল নাদিরা। পিছনে কি?

ফয়েজের বাড়িয়ে ধরা কয়েনগুলো নিল মাসুদ রানা। নাদিরার দিকে ফিরল। ওখান থেকে টেলিফোন করবে তুমি ফায়ার ডিপার্টমেন্টকে। বুদের দরজা বন্ধ করে চেঁচাবে মনের সুখে, কাদবে, ফেঁপাবে। ওদের বলবে, আগুন লেগে গেছে গেম ককে, ভেতরের লোকজন সব আটকা পড়ে গেছে, তাড়াতাড়ি আগুন নেভানো সম্ভব না হলে একজনও বাঁচবে না। পরিষ্কার?

মাথা দোলাল বিস্মিত মেয়েটি। তাতে লাভ?

অপেক্ষা করো, নিজের চোখেই দেখতে পাবে। অভিনয়টা নিখুঁত হতে হবে, মনে রেখো।

তা হবে, বিশ্বাসের সাথে বলল নাদিরা।

মাথা দোলাল রানা। আমি জানি হবে। ওটাই আমাদের একমাত্র চান্স এখান থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার। আমি অন্য ফোনে পুলিস ডিপার্টমেন্টের সাথে কথা বলব একই সময়ে। ওদের জানাব, গেম ককে ডাকাত পড়েছে, মারপিট, লুটপাট চালাচ্ছে তারা। যদি আমাদের অভিনয় কঁচা না হয়, আশা করা যায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এ জায়গা নিউ ইয়ারস ডে-র টাইমস স্কোয়্যারের মত জনারণ্য হয়ে উঠবে। এবং সুযোগটা নেব আমরা। বিল্লাহ, ফয়েজ এখানে অপেক্ষা করো। আরেক রাউণ্ড অর্ডার দাও কফির। চলো, নাদিরার উদ্দেশে মাথা ঝাঁকাল রানা। স্বাভাবিকভাবে হাঁটবে। কথা বলতে বলতে, হাসতে হাসতে।

পা চালাল নাদিরা। রানা থাকল পিছনে। ক্রমাগত কথা বলছে মেয়েটি, ঘন ঘন ঘাড়ের ওপর দিয়ে পিছনে তাকাচ্ছে, হাসছে। পারিপার্শ্বিকতা সম্পর্কে যেন একেবারেই উদাসীন। কিচেন অতিক্রম করল ওরা, পিছনের হলরুমে চলে এল। পুরোপুরি লোকচক্ষুর আড়ালে চলে আসামাত্র চেহারা পাল্টে গেল দুজনেরই। দ্রুত পায়ে পুরানো ধাঁচের কাঠের তৈরি প্রথম বুদের সামনে এসে দাঁড়াল। এই সময় নোটিসটা চোখে পড়ল ওদের। ওটার দরজার হাতলে ঝুলছে আউট অভ অর্ডার সাইন।

থমকে গেল রানা মুহূর্তের জন্যে। ব্যস্ত কণ্ঠে বলল, ওটায় চলো। দুটো ফোন একই সাথে করতে চেয়েছিলাম, পরের বাক্য আনমনে বলল ও। তুমি আগে, ঢোকো ভেতরে। খেয়াল রেখো, ওরা যেন ফাঁকি টের না পায়। নাম জানতে চাইলে যা খুশি একটা বলে দিয়ো। ঢোকো। আমি আছি এখানেই।

মেয়েটিকে ভেতরে ঢুকিয়ে দরজা টেনে বন্ধ করে দিল মাসুদ রানা। কাপা, ঘামে ভেজা পিচ্ছিল হাতে কয়েন পটে ফেলল নাদিরা, ডায়াল করল অপারেটরের নাম্বারে। রিং বাজতে শুরু করেছে ও-প্রান্তে, চতুর্থ দফা বাজার আগে রিসিভার তুলল অপারেটর।

ইয়েস! কি সাহায্যে লাগতে পারি…

ফায়ার ডিপার্টমেন্ট! ধনুষ্টংকারে আক্রান্ত রোগীর মত চেঁচিয়ে উঠল নাদিরা তারস্বরে। এমার্জেন্সি! ওহ্ গড! ফায়ার ডিপার্টমেন্টে দিন! হারি আপ, প্লীজ! হারি আপ!

জাস্ট আ মোমেন্ট, দ্রুত বলল অপারেটর। দিচ্ছি লাইন।

খুট করে আওয়াজ উঠল ও মাথায়, পরমুহূর্তে মোটা একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। দিস ইজ…।

আগুন! গলার রগ ফুলিয়ে চেঁচাল নাদিরা। আগুন! আগুন!! হায় খোদা, আমরা আটকা পড়ে গেছি! সব পুড়ে গেল! সব জ্বলে। ছাই…

 কোথায়? হুঙ্কার ছাড়ল ও-প্রান্তের পুরুষ কণ্ঠ। কোথেকে। বলছেন আপনি?

র-র-রকি মাউন্ট! গেম কক ট্যাভার্ন থেকে, রুট নাইন্টি ফাইভের কাছে। ওহ গড! হারি আপ, প্লীজ। পুরো রেস্টুরেন্ট। জ্বলছে, মানুষজন সব…

কে বলছেন! কি নাম আপনার?

প্লীজ, হারি আপ!

কি নাম আপনার? এমন ভাবে চেঁচিয়ে উঠল লোকটা, মনে হলো সে-ও আচমকা আক্রান্ত হয়েছে ধনুষ্টংকারে।

বি-বিয়া, বিয়া ফ্ল্যাণ্ডার্স! প্লী-ই-জ…

অল রাইট, লেডি! ডোন্ট প্যানিক, আমরা আসছি। কেটে গেল লাইন।

 চমৎকার! হাসল মাসুদ রানা। ভাবতেই পারিনি এত ভাল অভিনয় করতে পারো তুমি।

বেরিয়ে এল নাদিরা ভেতর থেকে। ফ্যাকাসে মুখে হাসল। কি জানি কতদূর বিশ্বাস করেছে ওরা। বলল তো আসছি। যদি…

কোন যদি-টদি নেই। এতক্ষণে রওনা হয়ে গেছে ওরা। সরো, এবার আমি একটু অভিনয় করি। ভেতরে ঢুকল ও। দরজা বন্ধ করল না, কারণ পিছনের খোলা দরজার ওপর নজর রাখতে হবে। অপারেটরের মাধ্যমে ত্রিশ সেকেণ্ডের ভেতর পিডিতে পৌঁছে গেল রানার কল।

শুনুন, মাউথপীসের সঙ্গে মুখ ঠেকিয়ে চাপা অথচ জরুরী কণ্ঠে দ্রুত বলতে লাগল রানা। জোরে কথা বলতে পারছি না, কেউ শুনে ফেলতে পারে। তিনজন অস্ত্রধারী ডাকাত…

ডাকাত!

হ্যাঁ, বলতে দিন। তিনজন ডাকাত জিম্মি করে রেখেছে রেস্তে রার শখানেক খদ্দেরকে। লুটপাট চালাচ্ছে, মারধোর করছে।

কোথায়? তড়পে উঠল পিডির কল গ্রহণকারী। কোন রেস্তেরা?

নাম-ঠিকানা জানাল মাসুদ রানা। চেনেন তো?

 হ্যাঁ, অবশ্যই চিনি!

গুড। কাস্টমারদের সবাইকে সার বেঁধে দাড়াতে বাধ্য করছে ওরা, ওহ্ মাই গড! তাড়াতাড়ি আসুন, খুন-খারাপি ঘটে যেতে পারে যে কোন মুহূর্তে। অ্যাঁ? আমার নাম জ্যাক, জ্যাক ফ্লেমিং। প্লীজ, ফর গডস সেক, জলদি আসুন! কুইক, কুইক! রিসিভার ঝুলিয়ে রাখল মাসুদ রানা।

বেরিয়ে এল বুদ থেকে।কেমন করলাম? আমার থেকে অনেক ভাল। এবার?

একটু অপেক্ষা করো। পিছনে শ্রীমানদের কয়জন আছে। দেখা দরকার। হলের এ মাথায় চলে এল মাসুদ রানা। মনে। পড়েছে, বাথরুমের পিছনের দেয়ালে বাতাস চলাচলের জন্যে খুদে। একটা জানালা দেখেছে ও তখন। কফিনের ভেতর ঢুকে পড়ল। রানা। দরজা বন্ধ করতে সাহস হলো না। তাই ভিড়িয়ে দিয়ে চট করে উঠে দাঁড়াল কমোডের ওপর। সাবধানে উঁকি দিল পিছন দিকে। প্রায় সঙ্গে সঙ্গে লোক দুটোর ওপর চোখ পড়ল রানার।

গ্রেটকোটের পকেটে দুহাত ভরে দাঁড়িয়ে আছে মূর্তির মত। নজর গেম ককের ব্যাক এন্ট্রান্সে সেঁটে আছে। দুজনই, না আরও আছে? ভাবতে ভাবতে নেমে পড়ল রানা। দ্রুত হাতে ওয়ালথারের নলে সাইলেন্সর জুড়ে নিয়ে পকেটে ভরল অস্ত্রটা। বেরিয়ে এল।

আছে কেউ? কাছে এসে প্রশ্ন করল নাদিরা।

অবশ্যই! দুজনকে দেখতে পেয়েছি। আরও আছে কি না। কে জানে। চলো, ভেতরে যাওয়া যাক।

আগের মতই হাসি মুখে কথা বলতে বলতে ফিরে এল ওরা বারের সামনে। কফি ঠাণ্ডা হয়ে গেছে নিশ্চই? ফয়েজের উদ্দেশে মাথা ঝাঁকাল রানা।

না। একটু আগেই দিয়ে গেল, বেশ গরম আছে এখনও।

 দেখি! নিজের কাপে চুমুক দিল ও। মাথা ঝাঁকাল সন্তুষ্ট হয়ে। হ্যাঁ, চলবে। আরও দশ ডলার ধরিয়ে দিল টেণ্ডারের হাতে। দ্বিতীয় ওয়েট্রেস কাছেই ছিল, তাকে শুনিয়ে শুনিয়ে বলল, টিপস্ পুরোটা একাই গাপ করে দিয়ো না। অর্ধেকটা ওকে দাও।

রাইট, স্যার। হোয়াই নট?

নিজের অংশ পকেটে পুরে হাসল মেয়েটি রানার দিকে তাকিয়ে। থ্যাঙ্কস।

নো মেনশন, হানি।

কি অবস্থা, মাসুদ ভাই? ওর গায়ের সঙ্গে লেগে দাঁড়াল বিল্লাহ। বিড় বিড় করে বলল, হয়েছে কাজ?

হয়েছে।

ওরা আসছে?

যে-কোন মুহূর্তে সাইরেন শুনতে পাবে ওদের।

যাক।

পিছনের দুজনের কথা ওদের জানাল মাসুদ রানা। আচ্ছা! বড়সড় মাথাটা দোলাতে লাগল পাহাড় ঘন ঘন। ও দুটোকে আমি নেব, মাসুদ ভাই।

শুনেও না শোনার ভান করল রানা। আগে কফি শেষ করো। তারপর বলছি আমি কাকে কি করতে হবে।

নিদের্শ শোনার গরজ বেশি, তাই প্রায় সঙ্গে সঙ্গে অবশিষ্ট কফি একবারে গলায় ঢেলে দিল বিল্লাহ ও ফয়েজ। বলুন। রানার আরেকদিক ঘেঁষে দাঁড়াল ফয়েজ আহমেদ।

সাইরেনের আওয়াজ কানে যাওয়ামাত্র একজন একজন করে বাথরুমে যাবে তোমরা, ভেতরে ঢুকে পিস্তলে সাইলেন্সর লাগিয়ে আবার ফিরে আসবে এখানে। খুব দ্রুত।

এলাম, চিন্তিত ভঙ্গিতে বাঁ হাতের বুড়ো আঙুলের নখ দিয়ে মধ্যমার নখ খুঁটছে ফয়েজ। তারপর?

প্রথমে ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি আসবে। আশা করা যায় তার মিনিট খানেকের মধ্যেই পৌঁছবে পুলিস। যদি এক সাথে এসে পড়ে, তাহলে তো দারুণ হয়। যাই হোক, যে দলই আগে। আসুক, ওদের গাড়ির বহর পার্কিং লটে প্রবেশ করামাত্র পিছন দিয়ে বেরিয়ে যাব আমরা। বিনা কারণে হঠাৎ করে ওদের আগমনে নিশ্চই ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে রবার্টো আর তার সঙ্গীরা, সে সুযোগটা কাজে লাগাব আমরা। পিছনের ওরা কোথায় আছে আমরা জানি, কিন্তু ওরা জানে না ঠিক কখন বের হব আমরা, এবং পিছন দিয়েই বের হব কি না। অর্থাৎ ওদের থেকে অনেক সুবিধেজনক পর্যায়ে আছি আমরা।

ওদের ফায়ার এবং পুলিস, পর পর দুটো চমক উপহার দিতে যাচ্ছি আমরা, ওরা যখন করণীয় সম্পর্কে দ্বিধান্বিত থাকবে, সেই মুহূর্তে তৃতীয় চমকটা উপহার দিয়ে বেরিয়ে পড়ব সবাই। পিস্তলে সাইলেন্সর লাগানো থাকছে। কাজেই প্রয়োজনে ওদের। দুচারজনকে নিঃশব্দে ঠাণ্ডা করে দেয়ার সুযোগটাও আমরা ষোলো। আনা পাচ্ছি। আমি জানি, কাজটা খুব সহজেই সারতে পারব আমরা, ওরা ব্যাপার টের পাওয়ার আগেই হাওয়া হয়ে যেতে পারব এখান থেকে।

প্রথমে বের হব আমি। বিল্লাহ কিছু বলতে যাচ্ছে দেখে হাত তুলে বাধা দিল মাসুদ রানা। রাখো। আমিই একমাত্র জানি ঠিক। কোথায় রয়েছে পিছনের দুজন। কাজেই, আমি যাচ্ছি প্রথম। এব্যাপারে নো আরগুমেন্ট। আমার পর ফয়েজ, তারপর নাদিরা। সবশেষে বিল্লাহ তুমি। আমি আর তুমি পিছনের ওদের সামলাব। এই ফাঁকে ফয়েজ নাদিরাকে নিয়ে বাউণ্ডারি ওয়াল ঘেঁষে সামনের পার্কিং লটের দিকে এগোবে। আশা করছি, ততক্ষণে সামনে গাড়ি আর মানুষের হাট বসে যাবে।

এবং লেজুড় ভাইয়েরাও লেজে-গোবরে একাকার দেখে সটকে পড়বে! উল্লাস প্রকাশ পেল ফয়েজের কণ্ঠে। সব পুলিস নিউ ইয়র্কের পুলিস নয় যে ওদের মত… থেমে গেল সে।

প্রতীক্ষায় ছিল ওরা, তাই আওয়াজটাও ওদেরই কানে এল প্রথম। খুব দ্রুত এগিয়ে আসছে টানা সাইরেনের আওয়াজ। অনেকগুলো।

সামনে ভিড়ের ভেতর ছোটাছুটি করবে না কেউ ভুলেও, বলল মাসুদ রানা। উত্তেজনায় মৃদু কাপুনি উঠে গেছে ওর বুকে। ধীরেসুস্থে গিয়ে গাড়িতে উঠবে। বিল্লাহ গাড়ি চালাবে। খুব সাবধানে বেরুতে হবে। পুলিস বা ফায়ারের কোন গাড়ির সঙ্গে টক্কর লাগলেই সর্বনাশ। বেরিয়ে সোজা রুট নাইন্টি ফাইভে উঠবে, তারপর সোজা দক্ষিণে ভাগবে, যত জোরে সম্ভব। সবাই বুঝতে পেরেছ সব? কারও কোন প্রশ্ন?

কেউ মুখ খুলল না। ওদিকে আওয়াজ অনেক কাছে এসে পড়েছে সাইরেনের। ঝড়ের বেগে ছুটে আসছে অনেকগুলো ফায়ার ফাইটার।

ভেরি গুড। ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেল মাসুদ রানা। বাইরে তাকাল। ডান দিকে, গাছপালার ফাঁক দিয়ে লাল আলোর বেশ কয়েকটা ঝলকানি চোখে পড়ল ওর। আকাশের রংও লাল হয়ে গেছে। ফাইটারগুলোর টানা চিৎকার ছাপিয়ে দূর থেকে আরও একটা আওয়াজও শুনতে পেল এবার মাসুদ রানা। বাফেলো হুইল-এসে গেছে পুলিসও। প্রথম দলের বড়জোর আধ মিনিট পিছনে আছে ওরা।

চমৎকার! খুশি হয়ে উঠল মাসুদ রানা। দলের মধ্যে ফিরে এল। দুই বাহিনীই হাজির।

ওদিকে সাইরেনের আওয়াজ যত এগিয়ে আসছে, ততই ঘন ঘন গেম ককের দরজার দিকে তাকাচ্ছে খদ্দেররা। আলোচনা, খাওয়া-দাওয়ায় আপনাআপনি ছেদ পড়ে গেছে তাদের। কয়েকজন দ্বিধান্বিত ভঙ্গিতে উঠে পড়ল আসন ছেড়ে, পা বাড়াল বাইরে গিয়ে কি ঘটেছে দেখবে বলে। কেউ একজন দরজা খুলল, পরমুহূর্তে সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ কানের পর্দায় ভীষণ জোরে আঘাত করল ভেতরের সবার।

চোখের কোণে লাল একটা ফ্ল্যাশ চোখে পড়ল মাসুদ রানার, পরক্ষণেই হুশ করে সামনের লটে ঢুকে পড়ল প্রথম ফায়ার। ফাইটার ট্রাক। কড়া ব্রেক কষে একরাশ নুড়িপাথর ছিটিয়ে দাঁড়িয়ে পড়ল ওটা একেবারে গেম ককের প্রবেশ পথের সামনে। ওটার পর পরই ঢুকল আরও তিনটে ট্রাক। পুরোপুরি থেমে। দাঁড়ানোর আগেই ওগুলো থেকে বাদরের মত লাফিয়ে লাফিয়ে নামল কয়েক ডজন ফায়ার ম্যান। পাম্পার, হোস কার্ট, খাটো খাটো হুক ল্যাডার, ফায়ার এক্সটিংগুইশার, হুক-পপাল, কুড়াল। ইত্যাদি নিয়ে এলোপাতাড়ি ছোটাছুটি শুরু করল লোকগুলো।

হৈ-চৈ, চিৎকার, গলা ফাটানো নির্দেশ, সব মিলিয়ে মুহূর্তে নরক গুলজার হয়ে উঠল। ব্যাপার দেখে পুরো হতভম্ব হয়ে গেছে গেম ককের প্রত্যেকে। বার ফেলে সামনের দিকে ছুটল টেণ্ডার পড়িমরি করে। তার পিছন পিছন বাকি খদ্দেররাও ছুটল। পলকে। খালি হয়ে গেল গেম কক।

সব শেষে ভেতরে ঢুকল ফায়ার চীফের কার। এবং তার। পিছনেই পুলিসের অসংখ্য স্কোয়াড কার। সবার একসঙ্গে ছোটাছুটি, হুড়োহুড়ি মিলিয়ে অবর্ণনীয় পরিস্থিতির উদ্ভব হলো। সামনে।

এইবার! দ্রুত পিছন দিকে এগোতে আরম্ভ করল মাসুদ রানা। অন্যেরা অনুসরণ করল ওকে। খোলা দরজাটার সামনে। এসে থেমে দাঁড়াল রানা, ওয়ালথার বাগিয়ে সাবধানে উঁকি দিল বাইরে। জায়গাটা খালি দেখল ও, নেই কেউ। খোলা দরজার সামনে এসে দাঁড়াল রানা। ভাল করে তাকাল বাইরে। না, সত্যিই কেউ নেই। একদম ফাঁকা গেম ককের ব্যাক ইয়ার্ড।

এসো! বলে পা বাড়াল রানা বাউণ্ডারি ওয়ালের দিকে। এক মিনিটের মধ্যে নিরাপদেই ভিড় ঠেলে গাড়িতে এসে উঠল ওরা। বিনা বাধায় গাড়ি নিয়ে উঠে এল বড় রাস্তায়। রবার্টো বা তার সঙ্গী-সাথী কারও টিকিরও দেখা পেল না ওরা কেউ।

<

Super User