সূর্য ওঠার আগে ব্রেকফাস্ট সারলাম আমরা। কফি নিয়ে ব্রিজে উঠে এলাম আমি। চ্যানেলের উপর দিয়ে খোলা সাগরের দিকে এগিয়ে যাচ্ছে জলকুমারী। নিচের সেলুনে সাত সকালেই মদ নিয়ে বসেছে ব্ল্যাঙ্ক, আর প্যানথার তার নির্দিষ্ট ঠিকানা ফাইটিং চেয়ারে আশ্রয় নিয়েছে। আমার পাশে দাঁড়িয়ে আজকের দিনের প্রোগ্রাম ব্যাখ্যা করছে নিরো।
উত্তেজনায় ছিলা টেনে ধরা ধনুক হয়ে আছে ও, নাকে প্রথম পাখির গন্ধ নেয়া তরুণ শিকারী কুকুরের মত কাপছে। ওল্ড মেনএর চূড়াগুলোর দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল সে, ওগুলোর কোনাকুনি অবস্থান এবং দূরত্ব মাপতে চাই আমি, স্কিপার। আপনার হ্যাণ্ড বিয়ারিং কম্পাসটা ব্যবহার করব। যখন যেদিকে যেতে হবে সাথে সাথে জানাব আপনাকে।
তার চেয়ে তোমার বিয়ারিং দাও আমাকে, নিরো। হিসেব কষে আমিই তোমাকে নির্দিষ্ট স্পটে পৌঁছে দেব।
অপ্রতিভ দেখাল ওকে। এক সেকেও ইতস্তত করে পরামর্শটা প্রত্যাখ্যান করল। বলল, কাজটা আমার পদ্ধতিতেই হোক।
বিরক্তি চেপে বললাম, বেশ। সাথে সাথে দৌড়ে চলে গেল ও পোর্ট রেইলের কাছে। কম্পাস লেন্সের মধ্যে দিয়ে চূড়াগুলোকে দেখছে গভীর মনোযোগের সাথে। দশ মিনিট পর আবার কথা বলল ও। এখন। আমরা পোর্টের দিকে দুই পয়েন্ট ঘুরতে পারি, স্কিপার?
পারি বৈকি, ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছি। কিন্তু তার। ফলে গানফায়ার রীফের শেষ মাথার দিকে আটকা পড়ে যাবে জলকুমারী-এবং ধাক্কা খেয়ে দুফাঁক হয়ে যাবে কীল।
রীফের পেঁচানো গোলকধাঁধায় আরও দুঘন্টা চক্কর খেয়ে অবশেষে একটা পথ তৈরি করে বেরিয়ে আসতে পারলাম খোলা। সাগরে। ঘুরপথে এখন আবার ফিরে যাচ্ছি পুব দিক থেকে গানফায়ার রীফের কাছে পৌঁছুবার জন্যে।
ঠিক কোথায় পৌঁছুতে চাইছে তা বলছে না নিরো। একটু একটু করে সুতো ছাড়ছে ও। ফলে গোটা সমস্যাটা একসাথে। দেখার সুযোগ নেই আমার।
বাইরের দিকে স্রোত এখানে সংগ্রামী জনতার বিশাল। মিছিলের মত এগোচ্ছে মেইন ল্যাণ্ডের দিকে। ক্রমশ উঁচু সাগর তলের ঢালে বাধা পেয়ে তা ফুলে-ফেঁপে আরও শক্তিশালী হয়ে উঠছে। দোল খাচ্ছে জলকুমারী, কিনারা ঘেঁষে আউটার রীফের দিকে এগোচ্ছে সে, বারবার পাক খেয়ে স্রোতের দিকে ফেরার প্রবণতা প্রকট হয়ে উঠছে তার আচরণে।
প্রবাল প্রাচীরের গায়ে ধাক্কা খেয়ে স্রোতের ধাবমান মিছিল অকস্মাৎ ভয়ঙ্কর আক্রোশে বিস্ফোরিত হয়ে অসংখ্য আকাশছোঁয়া স্তম্ভের আকারে উঠে যাচ্ছে উপর দিকে, উন্মত্ত গতিতে পাঁচিল টপকে ওপারে গিয়ে আছাড় খাচ্ছে-তার গগনবিদারী আওয়াজ কয়েক মাইল পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে বাতাসকে। নিচে চাপা পড়া মিছিলের অংশটা ধাক্কা খেয়ে চুরমার হয়ে যাচ্ছে, সাদা ফেনার পাহাড়ে পরিণত হয়ে পিছিয়ে আসার সময় মুহূর্তের জন্যে দেখা। যাচ্ছে প্রাচীরের বিশাল কালো ফণার বিস্তার। ইতিমধ্যে সাগর তলের ঢালে বাধা পেয়ে ফুলে-ফেঁপে প্রচণ্ড বেগে ছুটে আসতে শুরু করেছে পরবর্তী স্রোতের মিছিল।
নিরো আমাকে একটানা দক্ষিণ-ঘেঁষা দিক-নির্দেশ দিয়ে যাচ্ছে, ক্রমশ রীফের কাছাকাছি কোন স্পটের দিকে পৌঁছুতে চাইছে ও। লক্ষণ দেখে পরিষ্কার বুঝতে পারছি ওর লক্ষ্যস্থলের খুব কাছে চলে এসেছি আমরা। কম্পাস-লেন্সের ভিতর দিয়ে ব্যগ্রভাবে একবার একটা তারপর আরেকটা চূড়ার দিকে বারবার তাকাচ্ছে নিরো।
বোট সোজা রাখুন, স্কিপার, কাপা গলায় আবেদন জানাল ও। ওই হেডিংয়ে ধীরে ধীরে এগিয়ে যান।
ভয়াল প্রবালের দিক থেকে দৃষ্টি ছিড়ে কয়েক সেকেণ্ডের জন্যে সামনে তাকালাম আমি। পিঠ উঁচু করে পরবর্তী স্রোতের মিছিল হামলা চালাতে যাচ্ছে। বিকট শব্দে বিস্ফোরিত হল সেটাকিন্তু পাঁচশো গজ সামনের একটা সরু পয়েন্টে স্রোতটাকে ভেঙে পড়তে না দেখে তীক্ষ্ণ হয়ে উঠল আমার দৃষ্টি। দেখলাম লাফ দিয়ে শূন্যে না চড়ে সোতটা অখণ্ডভাবে ছুটছে ল্যাণ্ড-এর দিকে। এর দুদিকের প্রবাল প্রাচীরে ধাক্কা খেয়ে চুরমার হচ্ছে স্রোত, কিন্তু মাঝখানের এই পয়েন্টে একটা ফাঁক দিয়ে নির্বাধায় প্রবেশ করছে পানির তোড়।
হঠাৎ মনে পড়ে গেল রডরিকের একটা বর্ণনার কথা। যেভাবে বলেছিল আমাকে, পরিষ্কার মনে পড়ে গেল আমার, এখনও কানে বাজছে ওর উচ্চারণ ভঙ্গি।
বুঝলে, মাসুদ, উনিশ বছর বয়সে গানফায়ার ব্রেক-এর গর্ত থেকে আমার প্রথম জু-ফিশ ধরি আমি। সেই থেকে আর কেউ আমার সাথে মাছ ধরতে যেতে সাহস পায় না। দোষ নেই। ওদের। গানফায়ার ব্রেকে যাবার মত বোকামি আমি নিজেও আর করব না-এখন বুদ্ধি হয়েছে, ম্যান।
গানফায়ার ব্রেক! হঠাৎ বুঝতে পারলাম জলকুমারীকে নিয়ে গানফায়ার ব্রেক-এর দিকেই এগোচ্ছি আমরা। রডরিকের সম্পূর্ণ বক্তব্যটা স্মরণ করার চেষ্টা করছি আমি।
…জোয়ারের ঘন্টা দুই আগে খোলা সাগরের দিক থেকে এগোচ্ছ তুমি, ফাঁকটার মাঝখান বরাবর সোজা রাখো তোমার বোটের নাক, যতক্ষণ না প্রকাও একটা প্রবালের মস্ত মাথাকে তোমার স্টারবোর্ডের সাথে সমান্তরাল ভাবে দেখতে পাচ্ছ। দেখলেই চিনতে পারবে ওটা। যতটা পার গা ঘেঁষে পাশ কাটাও ওটাকে, তারপরই বোটের নাক স্টারবোর্ডের দিকে দ্রুতবেগে। ঘুরিয়ে নাও-ব্যস! নিজেকে তুমি মেইন রীফের পিছনের গায়ে নিখুঁতভাবে তৈরি বিশাল এক গর্তের ভেতর আবিষ্কার করবে। যতটা গর্তের পিছনের দেয়াল ঘেঁষে থাকবে ততই নিরাপদ তুমি, ম্যান… স্পষ্ট মনে পড়ছে সব, লর্ড নেলসনের পাবলিক বারে। বসে তার এই অভিজ্ঞতার কথা বলছিল রডরিক। সবাই বিস্ময়ে বিস্ফারিত চোখে তার কথা শুনছিল। সেন্ট মেরী দ্বীপে একমাত্র সে-ই দুর্জয় সাহসের পরিচয় দিয়ে গানফায়ার ব্রেক পেরিয়েছে। যত ভারী নোঙরই ফেলো তুমি, তোমার বোটকে ওখানে ধরে রাখতে পারবে না। বোটকে ফাঁকটার মধ্যে স্থির রাখার জন্যে স্টীল রডের বৈঠার উপর ঝুঁকে পড়তে হবে তোমাকে-গানফায়ার ব্রেকে গর্তটা গভীর, ম্যান, খুবই গভীর; আর জু-ফিশগুলো ওখানে প্রকাণ্ড। একদিন তো আমি চারটে মাছ ধরলাম, সবচেয়ে ছোটটার ওজন ছিল তিনশো পাউণ্ড। আরও নিতে পারতাম-কিন্তু সময় হয়ে। গিয়েছিল। জোয়ারের পর গানফায়ার ব্রেকে তুমি এক ঘন্টার বেশি থাকতে পার না। পানি একবার নামতে শুরু করলে কার বাপের সাধ্যি ওখানে টেকে-সড়াৎ করে টান দেয় সাগর, বিদ্যুৎবেগে সব পানি ব্রেক-এর মধ্যে দিয়ে লাফ মেরে পড়ে তার পেটে। যে পথে ঢুকেছ সেই পথ দিয়েই বেরুতে হবে তোমাকে। শুধু আগের চেয়ে একটু সাবধান হবে তুমি, কারণ ফেরার সময়। তোমার বোটে একটন মাছ আর তোমার কীলের নিচে দশ ফুট। কম পানি রয়েছে। রীফের পেছন দিকের একটা চ্যানেল ধরে বেরুবার আরেকটা পথ আছে বটে, কিন্তু ওটার কথা আমি এমন কি আলোচনাও করতে চাই না। মাত্র একবার ব্যবহার করতে চেষ্টা করেছিলাম।
নিরোর বিয়ারিং জলকুমারীকে এখন স্পষ্টই গানফায়ার ব্রেকএর দিকে নিয়ে যাচ্ছে।
যথেষ্ট হয়েছে, নিরো, গম্ভীরভাবে বললাম ওকে। এর বেশি এগোচ্ছি না আমরা। থ্রটল খুলে দিলাম, কোর্স বদলে বোটের নাক দিগন্তরেখার দিকে ঘুরিয়ে নিলাম। তারপর ফিরলাম নিরোর দিকে।
এ আপনি কি করলেন! রাগে চেঁচিয়ে উঠল নিরো। প্রায় পৌঁছে গিয়েছিলাম আমরা-আরও একটু যেতে পারতাম না?
তোমার কোন অসুবিধে হচ্ছে, নিরো? ককপিট থেকে হুঙ্কার ছেড়ে জানতে চাইল প্যানথার।
না, ঠিক আছে সব, চেঁচিয়ে উত্তর দিল নিরো, তারপর ঝট করে আমার দিকে ফিরে রাগে ফেটে পড়ল। এ আপনার অন্যায়, স্কিপার। আপনার সাথে চুক্তি হয়েছে…।
তোমাকে একটা জিনিস দেখাতে চাই, নিরো… চার্ট টেবিলে নিয়ে গেলাম ওকে। অ্যাডমিরালটি চার্টে ব্রেক-এর কাছে পানির গভীরতা উল্লেখ করা হয়েছে ত্রিশ ফ্যাদম, কিন্তু এর কোন নাম বা সেইলিং ইন্সট্রাকশন দেয়া হয়নি। ব্রেক থেকে ওল্ড মেনের সর্বোচ্চ চূড়া দুটোর বিয়ারিঙে পেন্সিলের দাগ টানলাম দ্রুত, তারপর প্রোট্রাক্টর (রের্মরটর্ডমর) দিয়ে মাপলাম সদ্য তৈরি কোণটাকে।
কারেক্ট? জানতে চাইলাম আমি।
আমার লেখা সংখ্যাটার দিকে নিঃশব্দে তাকিয়ে আছে নিরো।
ঠিক ধরেছি, তাই না?
অনিচ্ছাসত্ত্বেও মাথা ঝাঁকিয়ে সায় দিল নিরো। হ্যাঁ, বলল ও, ওখানেই যেতে চাই।
গানফায়ার ব্রেক-এর কথা বিশেষভাবে জানালাম ওকে।
কিন্তু ওখানে আমাদেরকে যেতেই হবে, আমি থামতেই ব্যাকুল কণ্ঠে বলল ও, যেন আমার একটা কথাও কানে ঢোকেনি। ওর।
উপায় নেই, দুঃখিত, বললাম ওকে। সেন্ট মেরী দ্বীপের। গ্র্যাণ্ড হারবার ছাড়া আর কোথাও যেতে আগ্রহী নই আমি। কোর্স। বদলে জলকুমারীর নাক সেদিকেই ঘুরিয়ে দিলাম। যতদূর বুঝতে পারছি, চুক্তি বাতিল হয়ে গেল।
মই বেয়ে দ্রুত নিচে নেমে গেল নিরো। সদলবলে ফিরে এল দুই মিনিটের মধ্যে। ব্ল্যাঙ্ককে অস্বাভাবিক গম্ভীর দেখাচ্ছে, আর। রাগে ফুঁসছে প্যানথার।
একবার শুধু হ্যাঁ বলো, ওস্তাদ, তারপর দেখ বানচোতের হাত ছিড়ে নিয়ে ভিজে দিকটা দিয়ে পিটিয়ে কেমন লাশ বানিয়ে ফেলি! শার্টের আস্তিন গুটাচ্ছে প্যানথার।
ছেলেটা বলছে তুমি নাকি ফিরে যাচ্ছ? জানতে চাইল ব্ল্যাঙ্ক।এ তো ভাল কথা নয়!
গানফায়ার ব্রেক-এর বিপদটা আবার একবার ব্যাখ্যা করলাম, শুনেই চুপসে গেল ওরা।
আমাকে আপনি যতটা সম্ভব কাছাকাছি নিয়ে চলুন, বাকিটা। আমি সাঁতরে পেরোবো, আবেদন জানাল নিরো।
ব্ল্যাঙ্কের দিকে তাকিয়ে উত্তর দিলাম, সেক্ষেত্রে ওকে আপনার হারাতে হবে। সে-ঝুঁকি নেবেন আপনি?
উত্তর দিতে পারল না ব্ল্যাঙ্ক। জানি, নিরো তার কাছে পরশ পাথরের মতই দামি। অন্তত এখনও।
চেষ্টা করে দেখতে দিন আমাকে, জেদের সাথে বলল নিরো।
অস্বস্তির সাথে এদিক-ওদিক মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করল ব্লাঙ্ক।
ব্রেকে যদি ঢুকতে না পারি, অন্তত স্লেজের সাথে আমাকে একবার রীফ বরাবর টেনে নিয়ে চলুন, তখনও বলে চলেছে নিরো। ফোরডেকে সবুজ ক্যানভাস মোড়া জিনিসটা কি এখন বোঝা গেল। রীফের সামনের কিনারা বরাবর ব্রেকে ঢোকার মুখ ছাড়িয়ে মাত্র দুবার টেনে নিয়ে গেলেই চলবে, আমি আর কিছুই চাই না… করুণ সুরে ভিক্ষা চাইছে এখন নিরো।
প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকাল ব্ল্যাঙ্ক। আমি জানি, প্রবাল প্রাচীরের গা ঘেঁষে, মাত্র কয়েক গজ দূরে থেকে বোট চালাতে পারব কোন ঝুঁকি না নিয়েই। কিন্তু ঝোপ বুঝে কোপ মারার এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করার ইচ্ছে নেই আমার। চেহারায় উদ্বেগ ফুটিয়ে তুললাম, তারপর বললাম, সাংঘাতিক ঝুঁকি নিতে হবে আমাকে, শ্রাগ করলাম, ঠিক আছে, ডেঞ্জার মানি পেলে…
ডেঞ্জার মানি হিসেবে অগ্রিম দেয়া আরও পাঁচশো ডলার খসিয়ে আনলাম ব্ল্যাঙ্কের পকেট থেকে। আমরা যখন ব্যবসা করছি, ফোরডেকে ক্যানভাসের আবরণ খুলে স্লেজটা বের করতে নিরোকে সাহায্য করছে তখন প্যানথার। ধরাধরি করে ককপিটে নিয়ে এল ওরা সেটাকে।
নোটের বাণ্ডিলটা সরিয়ে রেখে ফিরে এলাম আমি। টানার জন্যে স্লেজটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে।
স্টেনলেস স্টীল আর প্লাস্টিক দিয়ে তৈরি করা স্লেজটাকে একনজর দেখেই বুঝলাম য, মেধা এবং টাকা কোনটাই কম খরচ করা হয়নি এর পিছনে। স্নাে রানারের বদলে এর রয়েছে। চোখা ফিন কন্ট্রোল, রাডার এবং হাইড্রোফয়েল, এগুলো অপারেট করার জন্যে পাইলট শিল্ডের নিচে ছোট একটা জয়স্টিক দেখা যাচ্ছে।
স্লেজ-এর নাকে একটা আংটা পরানো রয়েছে, দড়ির একটা প্রান্ত বাধা হবে ওটায়, অপর প্রান্তটা থাকবে বোটে, স্লেজটাকে টেনে নিয়ে যাবে সে।ট্রান্সপারেন্ট শিল্ডের পিছনে চিৎ হয়ে শুয়ে থাকবে নিরো, স্লেজের চেসিসে তৈরি করা জোড়া ট্যাঙ্ক থেকে অক্সিজেন নেবে ও। ড্যাশবোর্ডে রয়েছে ডেপথ আর প্রেশার গজ, দিক নির্দেশক কম্পাস আর টাইম ইল্যাপস্ ক্লক। জয়স্টিকের সাহায্যে ডাইভের গভীরতা কন্ট্রোল করতে পারবে নিরো। তাছাড়া প্রয়োজনে জলকুমারীকে সোজাসুজি অনুসরণ না করে অনেকটা ডান বা বাম দিকে সরে যেতেও পারবে।
খুবই সুন্দর জিনিস, মন্তব্য করলাম।
একটু লজ্জা পেল নিরো। বলল, ধন্যবাদ, স্কিপার-আমার নিজের হাতে তৈরি।
মোটা রাবারের স্যুট পরল নিরো। হুডটা আটকে নিচ্ছে। মাথায়। এই সুযোগে ঝুঁকে পড়ে স্লেজের চেসিসে মেজারস প্লেটটা দেখে নিলাম আমিঃ
Built by Neros Underwater World
5
Pavillion Arcade
Brighton, Sussex
হুডের ফোকরে নিরোর মুখটা বেরিয়ে আসছে, এই সময়। সিধে হয়ে দাঁড়ালাম আমি। একবার দেখেই নাম এবং ঠিকানা মুখস্থ হয়ে গেছে আমার।
স্লেজ টানার জন্যে ফাইভ নট যথেষ্ট স্পীড, স্কিপার, বলল ও। রীফ থেকে আপনি যদি একশো গজ দূরত্ব বজায় রাখেন, বাইরের দিক থেকে প্রবালের দেহরেখা অনুসরণ করতে পারব আমি।
ও. কে।
পানির নিচে থেকে আমি যদি হলুদ মার্কার ছাড়ি, গুরুত্ব দেবেন না-পরে ওটার কাছে আবার আমরা ফিরে যাব। কিন্তু আমি যদি লাল মার্কার ছাড়ি, বিপদে পড়তে যাচ্ছি বলে মনে করবেন-সাথে সাথে রীফ থেকে বের করে টেনে তুলে নেবেন আমাকে।
মাথা ঝাঁকিয়ে সায় দিলাম, তিন ঘন্টা সময় আছে তোমার, সাবধান করে দিলাম ওকে। ব্রেক-এর মধ্যে দিয়ে ভাটার পানি নামতে শুরু করলে সরে যেতে হবে আমাদেরকে।
তিন ঘন্টা যথেষ্ট সময়।
আমি আর প্যানথার ধরাধরি করে বোট থেকে নামালাম স্লেজটাকে, খানিকটা ডুবে গিয়ে পানিতে ভাসছে সেটা। ব্যস্তভাবে নেমে গেল নিরো। স্লেজে উঠে স্ক্রীনের পিছনে পজিশন নিল ও। কন্ট্রোল পরীক্ষা করছে, শেষবারের মত অ্যাডজাস্ট করে নিচ্ছে ফেস-প্লেট। তারপর অক্সিজেন ট্যাঙ্কের সাথে যুক্ত মাউথ পীসটা মুখে পুরে নিয়ে বুড়ো আঙুল খাড়া করে সিগন্যাল দিল আমাকে।
দ্রুত ব্রিজে উঠে এসে থ্রটল খুলে দিলাম। বোটে গতি সঞ্চার হল, সেই সাথে স্টার্নে দাঁড়িয়ে রেলিংয়ের ওপর দিয়ে মোটা নাইলনের রশি ফেলে দিচ্ছে প্যানথার, ক্রমশ পিছিয়ে পড়ছে। স্লেজটা। একশো পঞ্চাশ গজ রশি ফেলার একটু পর টান লেগে ঝাঁকি খেল সেটা, তারপর জলকুমারীকে অনুসরণ করতে শুরু করল স্লেজ।
আমাকে উদ্দেশ্য করে হাত নাড়ল নিরো। ধীরে ধীরে স্পীড বাড়িয়ে ফাইভ নট পর্যন্ত তুললাম আমি। বিশাল একটা বৃত্ত রচনা করে কিনারা ঘেঁষে এগোচ্ছি রীফের দিকে, বিশাল স্রোতের মিছিল জলকুমারীর পেটে গুতো মারছে, বিপজ্জনকভাবে একদিকে কাত হয়ে আছে সে।
আরেকবার হাত নাড়ল নিরো। স্লেজের কন্ট্রোল কলাম সামনের দিকে ঠেলে দিল ও। স্লেজের কন্ট্রোল ফিন বরাবর উথলে উঠল পানি, সাদা ফেনা দেখা যাচ্ছে আলোড়নের মধ্যে, তারপর হঠাৎ স্লেজটা নাক নিচু করে ডুব দিল পানির নিচে। দ্রুত এবং ঘন ঘন এদিক ওদিক সরে গিয়ে দিক বদল করছে নাইলনের রশিটা, তারপর স্লেজটা একেবারে নিচে নেমে গেল, রশিটা এখন দ্রুত সরে যাচ্ছে রীফের দিকে।
জোর টান পড়ায় রশিটা সদ্য গাঁথা তীরের মত কাপছে থরথর করে, গা ঝাড়া দিয়ে পানি ছিটাচ্ছে। রীফ-এর সাথে। সমান্তরালভাবে এগোচ্ছে জলকুমারী, ক্রমশ কাছে চলে আসছে। ব্রেক। প্রবালের দিকে সতর্ক, সমীহভরা দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি, সংঘর্ষের কোন ঝুঁকি নিচ্ছি না। কল্পনায় দেখতে পাচ্ছি নিরোকে, পানির অনেক নিচে দিয়ে তলা ঘেঁষে নিঃশব্দে ছুটে আসছে, এদিক ওদিক সরে যাচ্ছে দ্রুত জলমগ্ন প্রবাল প্রাচীরগুলোকে এড়াবার জন্যে। সন্দেহ নেই, রোমাঞ্চ অনুভব করছে নিরো। একটু ঈর্ষা হল আমার। ঠিক করলাম, সুযোগ। পেলে ওই স্লেজে চাপব একবার।
ব্রেক-এর উল্টোদিকে এলাম আমরা, পাশ কাটালাম, এবং ঠিক তখুনি প্যানথারের চিৎকার শুনতে পেলাম আমি। দ্রুত স্টার্নের ওপর দিয়ে তাকিয়ে দেখি পিছনে ফেলে আসা বোটের তৈরি মসৃণ পানিপথে বড় একটা হলুদ রঙের বেলুন ভেসে উঠেছে। রশির মাথায় ভাসছে ওটা, শেষ প্রান্তের ভারী সীসাটা। তলায় পড়ে আছে।
পেয়েছে! কিছু পেয়েছে! চিৎকার করছে প্যানথার।
রীফের সাথে সমান্তরালভাবে আরও সিকি মাইল এগিয়ে এলাম আমরা। এই সময় নাইলনের রশিতে ঢিল পড়ল এবং অশান্ত পানির উপর মাথা তুলে ভেসে উঠল স্লেজটা।
রীফের দিকে পিছন ফিরে নিরাপদ দূরত্বে সরিয়ে আনলাম। বোট, তারপর স্লেজটাকে তোলার জন্যে প্যানথারকে সাহায্য। করতে নিচে নেমে এলাম।
ককপিটে উঠে এল নিরো। ফেস-প্লেট খুলে ফেলতেই দেখলাম ঠোঁট জোড়া অদম্যভাবে কাঁপছে ওর, চোখ দুটো বিস্ময় এবং আনন্দে জ্বলজ্বল করছে। ব্ল্যাঙ্কের কজি চেপে ধরে নেশাগ্রস্ত। মাতালের মত তাকে টেনে নিয়ে চলে গেল কেবিনের ভিতর। রডরিকের প্রিয় ডেকটাকে সাগরের পানিতে একেবারে নাইয়ে দিল ও।
আমি আর প্যানথার রশি গুটিয়ে স্লেজটাকে তুলে নিলাম। ককপিটে। এরপর ব্রিজে ফিরে এলাম আমি, কোর্স বদলে মন্থর গতিতে ফিরে যাচ্ছি গানফায়ার ব্রেক-এর মুখের দিকে।
ওখানে পৌঁছুবার আগেই ব্ল্যাঙ্ক আর নিরো উঠে এল ব্রিজে। এখন ব্ল্যাঙ্ককেও সাংঘাতিক উত্তেজিত দেখাচ্ছে।
ছেলেটা এবার একটা উদ্ধার প্রচেষ্টা চালাতে চায়।
কি উদ্ধার করবে নিরো তা আর আমি জিজ্ঞেস করলাম না। শুধু জানতে চাইলাম, সাইজ কি? তারপর হাতটা চোখের সামনে তুলে রিস্টওয়াচ দেখলাম। ব্রেক থেকে পানি বেরিয়ে আসা শুরু হতে দেড় ঘন্টা বাকি আছে আর।
খুব বড় নয়… আশ্বাস দিয়ে বলল নিরো। পঞ্চাশ পাউণ্ড, তার বেশি হবে না।
ঠিক জানো? ভুরু কুঁচকে প্রশ্ন করলাম। ওজন বেশি হলে—
বেশি নয়, যীশুর কিরে…
জিনিসটা যাই হোক, ওটায় তুমি এয়ারব্যাগ বাঁধতে চাও, তাই না?
হ্যাঁ। এয়ারব্যাগের সাহায্যে পানির ওপরে তুলতে চাই, তারপর রীফ থেকে টেনে নিয়ে আসা যাবে।
ব্রেক-এর চোয়ালের কাছে লাফালাফি করছে হলুদ বেলুনটা। অত্যন্ত সতর্কতার সাথে বোট নিয়ে এগোচ্ছি ওটার দিকে। আর এগোচ্ছি না আমি, আমার চিৎকার শুনে ককপিট থেকে হাত নেড়ে তাতেই রাজি হল নিরো। রাবারের ফ্লিপার পায়ে গলিয়ে নিয়ে হেঁটে স্টার্নের দিকে এগোচ্ছে সে। কিনারায় দাঁড়িয়ে ইকুইপমেন্টগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছে। সাথে দুটো এয়ারব্যাগ এবং স্লেজ ঢাকার সবুজ ক্যানভাসটা নিয়েছে ও, নাইলনের কুণ্ডলী পাকানো রশির একটা প্রান্ত দিয়ে বেঁধে নিয়েছে নিজেকে।
কব্জির সাথে আটকানো কম্পাসের সাহায্যে হলুদ মার্কারের বিয়ারিং নিল ও, আবার একবার ব্রিজের দিকে মুখ তুলে আমার দিকে তাকাল। তারপর স্টার্নের কিনারার দিকে পিছন ফিরে চিৎ হয়ে পড়ে গেল, ঝপাৎ করে পিঠ দিয়ে পড়ল পানিতে, অদৃশ্য হয়ে গেল পানির নিচে। ওর নিয়মিত নিঃশ্বাস একরাশ সাদা বুদবুদ হয়ে ভেসে উঠল পানির উপর, স্টার্নের নিচে। পানির তলা দিয়ে রীফের দিকে এগোচ্ছে ও, বোঝা যাচ্ছে নতুন। বুদবুদগুলোকে সেদিকে এগোতে দেখে। ওর পিছনে নাইলনের। বডিলাইন ছেড়ে যাচ্ছে প্যানথার।
ঘন ঘন আগুপিছু করে একই জায়গায় বোটটাকে স্থির রাখার চেষ্টা করছি আমি। ব্রেক-এর দক্ষিণ প্রান্ত থেকে একশো গজ দূরে রয়েছি আমরা। ধীরে ধীরে নিরোর বুদবুদগুলো হলুদ মার্কারের দিকে এগোচ্ছে। তারপর ওটার পাশে গিয়ে থামল সেগুলো। বেলুনটার নিচে কাজ করছে নিরো। বুঝলাম খালি এয়ারব্যাগের স্ট্র্যাপ দিয়ে সাগর তলায় পাওয়া জিনিসটা বাঁধছে সে। কাজটা কঠিন। স্রোতের তোড়ে মোটাসোটা ব্যাগগুলোকে স্থিরভাবে ধরে রাখা সহজ নয়। স্ট্র্যাপ দিয়ে বাঁধার পরও বাকি থাকবে কাজ। স্কুবা বটল থেকে ব্যাগে ভরতে হবে কমপ্রেসড এয়ার। রহস্যময় জিনিসটার আকার এবং ওজন সম্পর্কে নিরোর অনুমান যদি সঠিক হয়, তলা থেকে ওটাকে তুলতে খুব বেশি টানের দরকার হবে না, এবং একবার ওটাকে নিচের ঝামেলা থেকে মুক্ত করে তুলতে। পারলে নিরাপদ জায়গায় টেনে নিয়ে এসে বোটে তোলা কোন সমস্যাই নয়।
চল্লিশ মিনিট ধরে জলকুমারীকে একই জায়গায় ধরে রেখেছি, এই সময় একেবারে হঠাৎ করে চকচকে দুটো সবুজ এয়ারব্যাগ বোটের পিছনে ভেসে উঠল পানির গা ছুঁড়ে। পরমুহূর্তে সেগুলোর পাশে দেখা গেল নিরোর হুড পরা মাথা। ডান হাত সোজা ওপর দিকে তুলে সিগন্যাল দিল আমাকে ও।
রেডি? চিৎকার করে জানতে চাইলাম আমি।
রেডি! ককপিট থেকে বলল প্যানথার। রশি সামলে নিয়েছে সে।
সাবধানে এবং মন্থর গতিতে জলকুমারীকে নিয়ে রীফের কাছ থেকে সরে আসছি আমরা। পাঁচশো গজ এসে পা দিয়ে লাথি মেরে নিউট্রাল করলাম বোটটাকে, তারপর এগোলাম সাঁতারু আর তার সবুজ এয়ারব্যাগগুলোকে টেনে তুলতে সাহায্য করার জন্যে।
মইয়ের কাছে পৌঁছেচি, এই সময় হুমকি দিয়ে বলল ব্ল্যাঙ্ক, আর এক পা-ও এগিয়ো না!
শ্রাগ করে হুইলের কাছে ফিরে এলাম আমি। ভাবলাম, জাহান্নামে যাক ব্যাটারা। লম্বা, কালো চুরুট ধরালাম একটা। কিন্তু যত চেষ্টাই করি, কৌতূহল চেপে রাখতে পারছি না কোনমতে। কি তুলে এনেছে নিরো? বোটের কিনারা ধরে এগোচ্ছে ওরা, ঝুলন্ত এয়ারব্যাগ দুটোকে বয়ে নিয়ে যাচ্ছে বোএর দিকে।
বোটে উঠতে সাহায্য করল ওরা নিরোকে। ঝাঁকি দিয়ে ভারী কমপ্রেসড এয়ার বটল দুটো খুলে ডেকে ফেলে দিল ও। তারপর ফেসপ্লেট ঠেলে তুলে দিল কপালে।
ওর তীক্ষ্ণ, উত্তেজিত কণ্ঠস্বর পরিষ্কার শুনতে পেলাম আমি ব্রিজ থেকে। রেলিংয়ের ওপর ঝুঁকে তাকিয়ে আছি ওদের দিকে।
পেয়েছি! চেঁচিয়ে উঠল নিরো। ওটা সেই…।
অ্যাই, চুপ! ঝট করে নিরোর মুখে একটা হাত চাপা দিল ব্ল্যাঙ্ক। পরমুহূর্তে ওরা তিনজন একসাথে মুখ তুলে তাকাল আমার দিকে।
আমাকে নিয়ে ভেবো না, ভায়েরা, নিঃশব্দে হেসে চুরুটটা খুশির সাথে নাড়লাম ওদেরকে উদ্দেশ্য করে।
আমার দিকে পিছন ফিরে ঘুরে দাঁড়াল ওরা। ফিসফিস করে কথা বলছে এখন নিরো। জেসাস! একবার চিৎকার করে উঠল প্যানথার। ব্ল্যাঙ্কের পিঠে একটা চাপড় মারল সে। তারপর ওরা তিনজনই একসাথে বিস্ময় ধ্বনি ছাড়তে শুরু করল। হাসিতে উদ্ভাসিত সবার মুখ। ঠেলাঠেলি করে রেইলের কাছে গিয়ে দাঁড়াল ওরা। এয়ারব্যাগ আর বোঝাটা টেনে তুলছে।
ঝুঁকে পড়ে দেখছি ওদেরকে। আর তলপেটে যেন একটা গর্ত খুঁড়ছে প্রচণ্ড কৌতূহল। কি তুলে এনেছে নিরো? কি এমন সাতরাজার ধন, যা আমাকে দেখতে পর্যন্ত দিতে চাইছে না ওরা?
বোঝাটা দেখে মুহূর্তে হতাশায় ছেয়ে গেল আমার মন। আমার অনুমানের চেয়ে অনেক বেশি সতর্ক নিরো, সবুজ ক্যানভাসটা দিয়ে সে তার গুপ্তধন মুড়ে রেখেছে আগেই। আনাড়ি হাতে নাইলনের রশি দিয়ে বাঁধা একটা বেঢপ পোঁটলার মত দেখাচ্ছে বোঝাটাকে।
তবে জিনিসটা যাই হোক, খুব ভারী বটে-যেভাবে ধরাধরি করে বয়ে নিয়ে যাচ্ছে ডেকে তা দেখেই বোঝা যায়। কিন্তু। আকারে খুব বড় কিছু নয়, একটা ছোট স্যুটকেসের মত।
ডেকে নামিয়ে সেটাকে ঘিরে দাঁড়াল ওরা। সবাই পাগলের মত হাসছে। মুখ তুলে আমার দিকে তাকাল ব্ল্যাঙ্ক। অম্লান। হাসিতে উজ্জ্বল তার চেহারা।
এসো হে, এক নজর দেখে যাও।
আমার প্রচণ্ড কৌতূহল টের পেয়েছে সে। আমন্ত্রণ পেয়ে। সংযমের বাধটা ভেঙে গেল আমার ভিতর। অনুভব করছি। জিনিসটা কি তা আমাকে জানতেই হবে। দাঁত দিয়ে চুরুটটা কামড়ে ধরে মই বেয়ে নামতে শুরু করলাম। তারপর বো-এ দাঁড়ানো দলটার দিকে দ্রুত এগোলাম। ফোরডেকের অর্ধেকটা পেরিয়েছি, মাত্র খোলা জায়গায় ফেলেছি প্রথম পা-টা, দেখতে পাচ্ছি এখনও আমার দিকে তাকিয়ে সানন্দে হাসছে ব্ল্যাঙ্ক, এই। সময় শান্ত, মৃদু কণ্ঠে বলল সে, হ্যাঁ, মারো!
<