রানাকে যতই দেখছে নেসতর কোইভিসতু ততই অবাক হচ্ছে। এক আধবার খুঁত খুঁত করছে মনটা। পিটি ডাভ সম্পর্কে যা বলা হয়েছে তাকে, তার অনেক কিছুই মিলছে না। টুপোলেভ এভিনিউয়ে তার বাড়িতে রানার আসার পর থেকেই ওর ওপর সারাক্ষণ চোখ রাখছে কোইভিসতু।
গোসল সেরে খানিক বিশ্রাম, তারপর খেতে বসল রানা, পরিবেশন করল কোইভিসতুর সেক্রেটারি এবং একমাত্র মেয়ে সলভিনা। টেবিলে কোইভিসতুও বসল, কিন্তু খেলো না, সন্ধের পর এক গ্লাস দুধ ছাড়া আর কিছু খায় না সে।
বয়স পঞ্চান্ন, চেহারায় ধ্যানমগ্ন সন্ন্যাসীর জ্যোতি আর কমনীয়তা। কথা বলে মৃদু গলায়, ভারী কণ্ঠস্বর। চোখ দুটো সব সময় আধবোজা, দৃষ্টি যেন বহু দূরে নিবদ্ধ। বিশ বছর লেবার ক্যাম্পে থাকার পরও তার মানসিক বৈকল্য দেখা দেয়নি বলে তার বন্ধু-বান্ধব আর সহযোগীরা বিস্মিত না হয়ে পারেনি।
ত্রিশ বছর বয়সে ক্যুনিস্ট পার্টির এক প্রভাবশালী সদস্যের মেয়েকে বিয়ে করে কোইভিসতু। বিয়ের এক বছর পরই বিদেশে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচার করার অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। একজন ইহুদিকে জামাই করায় কম নিন্দিত হয়নি শ্বশুর, তারপর জামাইয়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনার খবর শুনে হার্টফেল করে মারা যায় সে। স্বামীকে বিপদ থেকে মুক্ত করার জন্যে সাধ্যমত সব কিছু করে অভেদলিনা। তার দৌড়াদৌড়ি আর ধরাধরিতে কাজ হয়, মৃত্যুদণ্ডের বদলে লেবার ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয় কোইভিসতুকে। সলভিনার বয়স তখন। দুমাস।
সেই মেয়ের বয়স এখন চব্বিশ। চাপা স্বভাবের মেয়ে, বাপ বলতে অজ্ঞান। বাপের বুকে যে প্রতিশোধের প্রতিজ্ঞা তুষের আগুনের মত জ্বলছে, সলভিনার চেয়ে ভাল করে আর কেউ তা জানে না। কোইভিসতুর একটা ভয় ছিল, প্রতিশোধ নিতে গেলে তার একমাত্র মেয়ের জীবনে বিপদ নেমে আসবে। কিন্তু মেয়েই বাপকে বুঝিয়েছে, তোমার ওপর অন্যায় করা হয়েছে, প্রতিশোধ তোমাকে নিতেই হবে। তাছাড়া, আমার বাবা কাপুরুষ এই বোধ। নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আজ মা বেঁচে নেই, কিন্তু মায়ের দেয়া শিক্ষা আমি ভুলিনি। এ-দেশে ইহুদিদের ওপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে কাউকে না কাউকে তো প্রতিবাদ জানাতেই হবে। তুমি যদি ভয় পাও, সুযোগের অপেক্ষায় থাকব। আমি, আমিই একদিন প্রতিশোধ নেব।
মেয়েকে তো বটেই, এমন কি স্ত্রীকেও ঘুণাক্ষরে টের পেতে দেয়নি কোইভিসতু যে তার বিরুদ্ধে অভিযোগটা সত্যি ছিল। অত্যন্ত সতর্কতার সাথে তথ্য পাচার করত সে, ফলে অভিযোগ তোলা হলেও তার বিরুদ্ধে নিঃসন্দেহে কিছু প্রমাণ করা যায়নি।
খাবার টেবিলে কথা হলো ওদের মধ্যে। রানাকে সম্পূর্ণ শান্ত, নিরুদ্বিগ্ন আর স্বাভাবিক দেখে বিস্মিত না হয়ে পারল না কোইভিসতু। মস্কো থেকে কিভাবে বিলিয়ারস্কে পৌঁছুল রানা, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে সব জেনে নিল সে। জসেস্কুর জন্যে দুঃখ। প্রকাশ করল-এখনও সে কুইবিশেভের রাস্তা ধরে পালাচ্ছে, নাকি এরইমধ্যে ধরা পড়েছে কে.জি.বি-র হাতে, কে জানে। জসেস্কুর পরিণতির কথা ভেবে রানা কাতর হলো না দেখে কোইভিসতুর বিস্ময় আরও একটু বাড়ল। জিওনিস্ট ইন্টেলিজেন্সকে সে অনুরোধ করেছিল, পাইলট হিসেবে এমন একজনকে পাঠাও যার বুকে দেশপ্রেম, জাতি-প্রেম আর ভ্রাতৃত্ব বোধের অভাব নেই। এই অনুরোধের সাথে ভাবাবেগের কোন সম্পর্ক ছিল না, কোইভিসতুর বিশ্বাস এই গুণগুলো না থাকলে রাশিয়া থেকে মিগ-৩১ নিয়ে পালিয়ে যাওয়া কারও পক্ষে সম্ভব নয়। এই অ্যাসাইনমেন্টে এমন সব বিপদের মুখোমুখি দাঁড়াতে হবে, শুধু টেকনিক্যাল জ্ঞান আর ক্ষুরধার বুদ্ধির সাহায্যে সেগুলো থেকে রক্ষা পাওয়া যাবে না, রক্ষা পেতে হলে চাই জেদ, লোভ, আক্রোশ, স্বদেশবাসী আর স্বজাতির প্রতি মমত্ববোধ। তার অনুরোধ রক্ষা করা হবে, কথা দিয়েছিল জিওনিস্ট ইন্টেলিজেন্স। কিন্তু এ কাকে পাঠিয়েছে তারা?
কথা খুব কম বলে, যেন দূরত্ব রেখে চলতে চায়। ব্যক্তিগত ব্যাপারে কোন কৌতূহল দেখায় না, যেন ওদের ভাগ্যে কি আছে আছে সে-ব্যাপারে ওর কোন মাথাব্যথা নেই। পাষাণ নাকি?
বলা হয়েছিল, পিটি ডাভ সাহসী নয়, কিন্তু পাইলট হিসেবে তার জুড়ি মেলা ভার। কিন্তু এখানেও উল্টোটা দেখা যাচ্ছে, সাহসী না হলে শত্রু এলাকার ভেতর এমন নিশ্চিন্তে বসে খাচ্ছে কিভাবে? এই লোককে ভীতু বলার কোন মানে হয়?
কিন্তু আসল কথা হলো, পাইলট হিসেবে কেমন ও? এব্যাপারেও যদি উল্টোটা সত্যি হয়, তাহলেই সর্বনাশ। এতগুলো লোক শুধু-শুধু মারা পড়বে, ইসরায়েলের মাটিতে কোনদিনই মিগ-৩১ পৌঁছুবে না।
খাওয়াদাওয়া শেষ হওয়ার অপেক্ষায় থাকল কোইভিসতু। পিটি ডাভের পরীক্ষা নেবে সে।
রানাকে কোইভিসতুর হাতে তুলে দিয়েই নিজের কোয়ার্টারে ফিরে গেছে ইসরাফিলভ। কাল এয়ারকিঙের উইপনস ট্রায়াল, তার আগে ইসরাফিলভের সাথে আর দেখা হবে না কোইভিসতুর। তার অপর সহকারী করনিচয়কে নিয়ে রাত দুটোয় সিকিউরিটি নেট পেরোবে ইসরাফিলভ, ফ্যাক্টরি কমপ্লেক্সে ঢুকে রিপোর্ট করবে।
কোইভিসতু জানে, ওদের তিনজনের ওপর সারাটা রাত কড়া নজর রাখবে কে.জি.বি.। সন্দেহ নেই, ফ্লাইটের ঘণ্টা কয়েক আগেই ওদেরকে গ্রেফতার করতে চাইবে তারা, কিন্তু ইচ্ছে থাকলেও উইপনস-সিস্টেমে বাকি কাজটুকু শেষ হবার আগে ওদেরকে তারা ছোঁবে না। রাত দুটো পর্যন্ত তারা শুধু এই একটা। কাজই করতে পারে-রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কোয়ার্টারের ওপর নজর রাখা। সেজন্যেই পিটি ডাভকে বাড়িতে নিয়ে এসে তোলা সাংঘাতিক ঝুঁকির কাজ বলে মনে হলেও, সব দিক থেকে। সবচেয়ে নিরাপদ হয়েছে। বিলিয়ারস্কের অন্য যে-কোন জায়গার চেয়ে এই কোয়ার্টার নিরাপদ, এখানে ওরা কাউকে খোঁজার জন্যে আসবে না-এলেও একেবারে শেষে আসবে।
পাঁচ বছর আগের কথা মনে পড়ল কোইভিসতুর। লেবার। ক্যাম্পে ছিল সে, নিজের সাবজেক্ট নিয়ে কাজও করছিল, কিন্তু মনে মনে জানত, জীবনে আর ওখান থেকে বেরুনো হবে না। প্রস্তাবটা এল হঠাৎ করে। প্রস্তাব না বলে আদেশ বলাই ভাল। তাকে জানানো হলো, তোমাকে লেবার ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হচ্ছে, বিলিয়ারস্কের একটা প্রজেক্টে তুমি কাজ করবে।
বিলিয়ারস্কে আসার পর সে জানল থট-গাইডেড উইপনসসিস্টেম নিয়ে কাজ করতে হবে তাকে। লেবার ক্যাম্পে যাবার আগে এ-বিষয়ে প্র্যাকটিকাল কাজের অভিজ্ঞতা ছিল তার, কিন্তু তার গবেষণা বেশিদূর এগোয়নি। ইতোমধ্যে বিশ বছর পার হয়ে গেছে। একজন ক্যুনিস্ট সমর-বিজ্ঞানী থট-কন্ট্রোলড উইপনসসিস্টেম আবিষ্কার করে ফেলেছে। কোইভিসতুর ভাগ্যই বলতে হবে, ক্যুনিস্ট বিজ্ঞানীর আবিষ্কার ছিল সম্পূর্ণ থিওরিটিক্যাল, সেটাকে বাস্তবে রূপ দিতে হলে কোইভিসতুর অভিজ্ঞতা, মেধা আর জ্ঞান একান্ত দরকার। বিলিয়ারস্কে পৌঁছুবার পর আরও একটা তথ্য পেল কোইভিসতু, কম্যুনিস্ট বিজ্ঞানী নিউমোনিয়ায়। মারা গেছে। বুঝল, ও ছাড়া কোন গতি নেই ওদের।
তোমার ট্রেনিং সম্পর্কে বলো, পিটি, জিজ্ঞেস করল। কোইভিসতু।
করনিচয়ের লিভিংরুমে সামনাসামনি দুটো সোফায় বসে রয়েছে ওরা, তেপয়ে ধূমায়িত কফির কাপ। করনিচয় তার সেক্রেটারিকে নিয়ে খানিক আগে বেডরুমে গিয়ে ঢুকেছে। পরস্পরকে ভালবাসে ওরা, ওদের মানসিক অবস্থা বুঝতে পারে। কোইভিসতু। কে জানে, আজই হয়তো ওদের জীবনের শেষ দিন। সে কথা ভুলে থাকার জন্যেই হয়তো প্রেম করছে ওরা।
নিজের ট্রেনিং সম্পর্কে আগাগোড়া মিথ্যে কথা বলে গেল রানা। মিগ-২৫ চালিয়েছে ও, চালিয়েছে মিগ-৩১-এর ডামি, তবে ওর ট্রেনিঙের মেয়াদ দুবছর ছিল না, ছিল মাত্র তিন মাস। কোইভিসতু গভীর মনোযোগ দিয়ে শুনল রানার কথা। রানা থামতে সন্তুষ্টচিত্তে মাথা ঝাঁকাল সে। আর যাই হোক, ছোকরার ট্রেনিংটা নিখুঁতই হয়েছে, ভাবল সে।
কোন রকম ভুমিকা না করে সরাসরি জানতে চাইল রানা, উইপনস-সিস্টেম সম্পর্কে সব খুলে বলুন আমাকে, মি. কোইভিসতু।
রানার আগ্রহ দেখে খুশি হলো প্রৌঢ় বিজ্ঞানী। এই সময় ঘরে ঢুকল সলভিনা। স্বাস্থ্য, সৌন্দর্য, কোমলতা আর ব্যক্তিত্বের আশ্চর্য একটা সমাবেশ ঘটেছে মেয়েটার মধ্যে। সাড়ে পাঁচ ফিটের কাছাকাছি লম্বা। নড়াচড়া না করলে মনে হবে কোন প্রতিভাবান ভাস্করের সারা জীবনের সাধনার ফল। মেয়েটার একমাত্র খুঁত ওর চোখ ছোট ছোট। ফর্সা, লালচে মুখের তিন দিকে কাঁধ পর্যন্ত লম্বা সোনালি চুলের ফ্রেম। তোমাকে আর কফি দেব, বাবা? জানতে চাইল সে। কোইভিসতু মাথা নাড়তে রানার দিকে তাকাল সে। আপনাকে আরও কিছুক্ষণ জেগে থাকতে হবে, মি. ডাভ, তার ঠোঁটে ক্ষীণ একটু হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল, কাজেই আরও এক কাপ খেলে ভাল করবেন।
হাসিমুখে তাকাল রানা। জেগে থাকতে হবে কেন?
আমি আপনাকে জাগিয়ে রাখব, বলল সলভিনা।
কোইভিসতুর দিকে তাকাল রানা। কোইভিসতু হেসে উঠল। রানার কাপে কফি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সলভিনা। মেয়ের গমনপথের দিকে তাকিয়ে থেকে কোইভিসতু বলল, আমরা ইসরায়েল বলতে অজ্ঞান। সলভিনা আগেই আমার। অনুমতি চেয়ে নিয়েছে, তোমার কাছে ইসরায়েলের গল্প শুনতে চাইবে ও।
তারমানে একটা পরীক্ষা দিতে হবে আমাকে, ভাবল রানা।
হঠাৎ করেই কাজের কথায় ফিরে এল কোইভিসতু। উইপনস-সিস্টেম, হঁা। আগেই বলে রাখি, মূল ব্যাপারটা কিন্তু আমার আবিষ্কার নয়। আমি সিস্টেমটার ইলেকট্রনিক্সের দিকটা নিয়ে কাজ করেছি শুধু। মিনিয়েচারাইজেশন, ইত্যাদি। নিভে যাওয়া পাইপটা ধরিয়ে নিল সে। পাইলট উইপসন সিস্টেম দুটো আলাদা কোন ব্যাপার নয়, একটাই জিনিসের দুটো অংশমাত্র। ইউ আর লিটারেলি প্লাগড ইনটু দ্য উইপনস্ সিস্টেম। সেনসরগুলো তোমার থট-প্রসেস আর আই মুভমেন্টে সাড়া দেবে, ওগুলো তোমার হেলমেটের ভেতর তৈরি করা হয়েছে, সেল আর ভাইজর-এ। একটা মাত্র তার তোমার ব্রেন-ইমপালস ফায়ারিং মেকানিজমে বয়ে নিয়ে যাবে, ওটা তুমি ম্যানুয়ালি কনসোলের সাথে জুড়ে দেবে-কনসোলটা কোথায় জানো তো? মাথা ঝাঁকাল রানা। গুড। যা ঘটে, প্রসেস হিসেবে সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তোমার জন্যে গুরুত্বপূর্ণ শুধু ফলাফলটা। মিগ-৩১-এর রাডার সিস্টেম বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে উইপনস্-কন্ট্রোলের। সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে-লাভ, ফায়ারিং টাইম অবিশ্বাস্য রকম কমে গেছে। তোমার চোখ যত দ্রুতই সাড়া দিতে পারুক, তারচেয়ে অনেক দ্রুত সাড়া দেয় রাডার। রাডার সাড়া দিলেই তোমার ব্রেনে রিয়্যাকশন হবে, সেই রিয়্যাকশনে রিয়্যাক্ট। করবে উইপনস্-সিস্টেম। এবং গোটা ব্যাপারটা ঘটতে প্রায় কোন সময়ই লাগবে না। এয়ার-টু-এয়ার মিসাইল ঘেঁড়ো বা কামান ফায়ার করো, লক্ষ্যবস্তুকে তোমার না দেখতে পেলেও কোন ক্ষতি নেই, কারণ রাডার দেখতে পেয়ে তোমার ব্রেনে ইমপালস সৃষ্টি করেছে, আর সেই ইমপালসে রিয়্যাক্ট করে বসেছে উইপনস-সিস্টেম। চোখের দেখা আর রাডারের দেখা, সময়ের ব্যবধান মাত্র কয়েক সেকেন্ডের। অন্য যে-কোন প্লেন বা পাইলটের চেয়ে এই কসেকেন্ড এগিয়ে থাকবে তুমি।
কথা বলায় মশগুল, পাইপটা আবার নিভে গেছে। সেটা ধরাল কোইভিসতু।
রানা ভাবল, কিন্তু আমি তো যুদ্ধ করতে আসিনি। পিছু নেয়া রাশিয়ান ফাইটারগুলো একের পর এক মাঝ আকাশে বিস্ফোরিত হতে থাকবে, এই যদি অবস্থা হয়, যুদ্ধ ঘোষণার বাকি থাকে কি? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হাসব না কাঁদব!
আবার শুরু করেছে কোইভিসতু। তোমার চোখ টার্গেট দেখতে পাবার সাথে সাথে, তোমার ব্রেন থেকে ইমপালস ট্রান্সমিট হয়ে যাবে উইপনস-কন্ট্রোলে-আর যে মারণাস্ত্রই তুমি ছুঁড়তে চাও, তা ছোড়া হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার ব্রেন ইমপালস টার্গেটের দিকে মিসাইলের যাত্রা-পথও নিয়ন্ত্রণ করতে পারবে।
একদৃষ্টে তাকিয়ে আছে রানা, কোইভিসতুর কথাগুলো যেন গোগ্রাসে গিলছে। সেটা লক্ষ করে অভয় দিয়ে হাসল কোইভিসতু। ভয় পেয়ো না, পিটি-আমাদের কিছু রেড এয়ারফোর্স পাইলট তেমন বুদ্ধিমান নয়। এই সিস্টেম কাজ করবে শুধু যখন তুমি হেলমেট পরে থাকবে। এর বেশি, মুচকি হাসল সে, তোমাকে কিছু জানাতে পারছি না-টপ সিক্রেট ইনফরমেশন! অট্টহাসিতে ফেটে পড়ল বিজ্ঞানী। থেমে, পাইপ টানল সে। তারপর আবার বলল, ওখানে একটা মাস্টার লক আউট সুইচ আছে, তোমার কুচিন্তা যদি মাঝ আকাশে বন্ধুদের ধ্বংস করতে চায়, ওটা ঠেকাবে।
কিছুক্ষণ চুপ করে থাকল কোইভিসতু, আধবোজা চোখে যেন। নিজের গভীরে তাকিয়ে আছে। এরপর যখন কথা বলল, মনে। হলো, শুধু নিজের সন্তুষ্টির জন্যে একটা সমস্যা নিয়ে ভাবছে সে। মিগ-৩১ ইসরায়েল পেলেও, ওটা থেকে পুরোপুরি ফায়দা আদায়। করা তোমাদের পক্ষে সম্ভব না। তবে আশার কথা এই যে মার্কিন। সরকার, অন্তত পেন্টাগন আর সি.আই.এ, উইপনস-সিস্টেমের গুরুত্ব বোঝে। যুক্তির বিচারে এটাই পরবর্তী পদক্ষেপ, আর এর সম্ভাবনারও কোন শেষ নেই। আমাকে ওরা নিয়ে যেতে চেয়েছিল, আমি রাজি হইনি…তারচেয়ে একটা মিগ-৩১ চুরি করা সহজ, আমার চেয়ে অনেক বেশি কাজও দেবে। ঘন ঘন পাইপে টান দিল সে, কিন্তু ধোঁয়া বেরুল না। আমেরিকানরা এখনও কাজে হাত দেয়নি, তাড়াতাড়ি না দিলে বোকামি করবে ওরা। সিস্টেমটা এখনও এখানে নিখুঁত নয়, কিন্তু কিছুদিনের মধ্যে রিফাইনমেন্ট। আর অ্যাপ্লিকেশনের বন্যা বয়ে যাবে, তখন আর এদের সাথে পাল্লা দেয়া আমেরিকানদের পক্ষে সম্ভব হবে না। কাজেই একটা মিগ-৩১ ওদের সত্যিই দরকার। হঠাৎ আড়ষ্ট একটু হাসি দেখা গেল কোইভিসতুর মুখে। তুমি বোধহয় বোর ফিল করছ। জানি, তুমি একজন পাইলট হিসেবে ইন্টারেস্টেড, বিজ্ঞানী হিসেবে। নও।
রানা জিজ্ঞেস করল, এবার আপনি আমাকে অ্যান্টি-রাডার সম্পর্কে বলুন।
হতাশ দেখাল কোইভিসতুকে, এদিক ওদিক মাথা নাড়ল। অ্যান্টি-রাডার সম্পর্কে…কিছুই আমি জানি না। গোটা প্রজেক্টে এটাই সবচেয়ে গোপন ব্যাপার।
আমাকে জানতে হবে, বলল রানা, আমি আকাশে থাকার সময় রিমোট-কন্ট্রোলের সাহায্যে রাশিয়ানরা ওটার সুইচ অফ করে দিতে পারবে কিনা-কিংবা না বুঝে আমিও ওটা অফ করে দিতে পারি কিনা।
চিন্তিত দেখাল কোইভিসতুকে। ধোঁয়া বেরুচ্ছে না, কিন্তু জেদের বশে পাইপটা টেনেই চলেছে। এক সময় মুখ তুলল সে। না। তর্জনী দিয়ে নাক ঘষল। গুজব থেকে যা উদ্ধার করতে পেরেছি-এসব গুজব কদাচ শোনা যায়, কোন ভিত্তি আছে কিনা তাও বলা মুশকিল-অ্যান্টি-রাডার ক্যাপাসিটি আসলে মেকানিক্যাল কোন ব্যাপারই নয়।
সে কি! বিমূঢ় দেখাল রানাকে।
আমি অন্তত তাই বুঝেছি, বলল কোইভিসতু। জিনিসটা হয়তো এক ধরনের পর্দা, কিংবা আজব কোন রঙও হতে পারে। কিভাবে কাজ করে, এ-ব্যাপারে আমি শুধু আমার ধারণাটুকু তোমাকে জানাতে পারি। রাডার বিম এয়ারক্রাফটের গায়ে গিয়ে ধাক্কা খায় না, পিছলে বা যেভাবে হোক বেরিয়ে যায়, ফলে স্ক্রীনে। কিছুই দেখা যায় না। তবে এটা জানি যে নিরাপত্তার প্রয়োজনে সিস্টেমটা নিউট্রালাইজ করা যায়-ধরো, বিপজ্জনক আবহাওয়ায় নিজেদের এয়ারপোর্টে ল্যান্ড করার সময়। পাইলটই সেটা পারে। কিন্তু কিভাবে কাজটা করা হয়, আমি জানি না। তার চেহারা ম্লান হয়ে গেল। ওটা তুমি ব্যবহার করতে পারবে না। মাথা নাড়ল সে। আমার নিজেরই সন্দেহ আছে, পিটি। যা শুনেছি তাই তোমাকে বললাম। তবে, সিস্টেমটা যে কাজ করে, তা সত্যি। এয়ারক্রাফটের এই অংশের উন্নতি করা হয়েছে অন্য জায়গায়, বিলিয়ারস্কে নয়।
কিছুক্ষণ চুপ করে থাকার পর রানা জানতে চাইল, ককপিটে ওঠার পর কতটা সময় পাব আমি?
সময় পাবে বলে মনে হয় না। সিকিউরিটি এত কড়া…তোমার অনুপ্রবেশ ঠিকই টের পাবে ওরা, হয়তো কয়েক সেকেন্ড দেরিতে। এই কয়েক সেকেন্ড সময় তুমি পেলেও পেতে। পারো। তুমি জানো, ফার্স্ট সেক্রেটারি কাল আসছেন এখানে? সোভিয়েত টেকনোলজির এই সাফল্য নিজের চোখে দেখতে চেয়েছেন তিনি। কে.জি.বি. চীফ উলরিখ বিয়েগলেও তার সাথে আসছেন। পার্টির হোমড়াচোমড়া নেতারা তো থাকবেনই।
আপনাদের কি হবে?
এক মুহূর্ত চুপ করে থাকল কোইভিসতু। আমাদের তিনজনের কথা ভেবেই তো এত কড়াকড়ি। রানার প্রশ্ন আসলে এড়িয়ে গেল সে। কাল মিলিটারি ইন্টেলিজেন্স থেকে ট্রুপারদের একটা স্পেশাল ডিটাচমেন্ট এসে পৌঁচেছে। ওরা কে.জি.বি-র অধীনে থেকে কাজ করবে, সংখ্যায় একশোরও বেশি। সব মিলিয়ে একটা গ্যারিসন। কোইভিসতুর চোখের তারা ঝিক করে। উঠল, মৃদু হাসি দেখা গেল তার ঠোঁটে। আরও ছোট করতে হবে তোমাকে চুল, হেলমেট আর সেনসরগুলো যাতে এফিশিয়েন্টলি কাজ করতে পারে। কয়েক সেট কাগজ তৈরি করা হয়েছে, সেগুলোয় তোমার ফটো লাগবে-সলভিনা তোমার জন্যে অপেক্ষা। করছে, ও-ই সব ব্যবস্থা করবে। রানাকে আরেকবার খুঁটিয়ে দেখল সে। না, আর কিছুর দরকার নেই।
এবার আবার রুট সম্পর্কে বলুন। হ্যাঙ্গার এরিয়ার লেআউট জানতে চাই আমি।
নিঃশব্দে ইঙ্গিত করে সোফা ছেড়ে উঠে দাঁড়াল কোইভিসতু। তার পিছু পিছু ডাইনিং রুমে বেরিয়ে এল রানা। ছোট ডাইনিং টেবিলে বড় টেবিল-ক্লথের মত ঝুলছে একটা লার্জ-স্কেল ড্রইং। বেডরুমে ঢোকার আগে এখানে এটা রেখে গেছে করনিচয়।
পেন্সিলে আঁকা একটা নক্সা। নক্সার এক জায়গায় আঙুল। রাখল কোইভিসতু। এখানে রয়েছি আমরা, আবাসিক এলাকার প্রায় মাঝখানে। এই যে গেটটা দেখছ, এটা দিয়ে টেকনিক্যাল
আর সায়েন্টিফিক স্টাফরা হ্যাঙ্গার আর ফ্যাক্টরি কমপ্লেক্সে ঢোকে… রাস্তাগুলোর ওপর দিয়ে এগোল তার আঙুল, থামল লাল একটা রেখার ওপর। রেখাটার গায়ে খানিক পর পর লাল রঙেরই ক্রসচিহ্ন। হ্যাঁ, বলে চলেছে কোইভিসতু, এখানে রয়েছে আরও একটা কাঁটাতারের বেড়া, ইলেকট্রিফায়েড। ক্রসচিগুলো ওয়াচটাওয়ার, বেড়ার ওপর নজর রাখা হয় ওগুলো থেকে। এই বেড়ায় আর মাত্র একটা গেট আছে, সেটা দিয়ে এয়ারস্ট্রিপে যাওয়া যায়। এই গেট শুধুমাত্র সিকিউরিটির লোকজন ব্যবহার করে, আর তুমি ব্যবহার করবে।
কিভাবে?
কোইভিসতু হাসল। সাহসে বুক বেঁধে, বলল সে। অবশ্য আমরাও তোমাকে যতটা পারি সাহায্য করব। এ-ব্যাপারে কিছু ভেবো না। পাইপে তামাক ভরল সে। আগুন ধরিয়ে গল গল করে ধোঁয়া ছাড়ল। তুমি সিগারেট খাও তো?
পিটি ডাভ যা বলত তাই বলল রানা, খুব একটা না।
মাথা ঝাঁকাল প্রৌঢ়, যেন এই উত্তরই আশা করেছিল সে। পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করে রানার হাতে ধরিয়ে দিল। ধরাও একটা।
কেন?
অভ্যস্ত হও, বলল কোইভিসতু। দরকার আছে।
প্যাকেটটার ওপর একবার চোখ বুলাল রানা। কিন্তু এ যে দেখছি আমেরিকান সিগারেট।
মুচকি হাসল কোইভিসতু। হ্যাঁ, এখানকার স্ট্যাটাস-সিম্বল। ছদ্মবেশ নেয়ার পর তোমার মুখে এই সিগারেট থাকলে সেটা হবে সবচেয়ে কনভিন্সিং-কাগজগুলোর চেয়েও। ম্যাপের দিকে আবার তাকাল সে। একটা আঙুল রাখল গেটের ওপর। এই গেট পেরিয়ে এখানে চলে আসবে তুমি, রানওয়ের একেবারে শেষ। প্রান্তে। এখানে এই যে চৌকো ঘরটা দেখছ, এই বিল্ডিংটাই মেইন হ্যাঙ্গার, দুটো প্রোটোটাইপই এখানে রাখা আছে। সারারাত এই হ্যাঙ্গারে থাকব আমরা, ট্রায়ালে অংশ নেয়ার জন্যে প্লেনটাকে সাজাব।
ট্রায়ালের জন্যে তাহলে মাত্র একটা প্লেনকেই সাজানো। হবে?
হ্যাঁ। দেখতেই পাচ্ছ, সিকিউরিটি অফিসগুলো হ্যাঙ্গারের সাথেই। পাইলটদের কামরাও এখানে, এই যে। মাথা ঝাঁকাল রানা। গুড। দোতলায় উঠতে হবে তোমাকে, করিডর ধরে… বিশাল মেইন হ্যাঙ্গারের পাশেই আরেকটা বিল্ডিং, সেটার প্ল্যানের ওপর আঙুল রয়েছে কোইভিসতুর। আর যে-সব বিল্ডিং দেখছ ওগুলো ল্যাবরেটরি, উইন্ড-টানেল, টেস্ট-হাউস, এই সব। ওদিকে যাবার কোন দরকারই নেই তোমার, অযথা সময় নষ্ট হবে। যত তাড়াতাড়ি পারো পাইলটদের ড্রেসিং-রুমে ঢুকে পড়বে তুমি। রেড এয়ারফোর্সের লেফটেন্যান্ট-কর্নেল ইউরি বেনিন। ফ্লাইটের ঘণ্টা কয়েক আগেই হ্যাঙ্গারে পৌঁছুবে। ওর জন্যে তৈরি। থাকবে তুমি।
কিন্তু পরে যদি আর কেউ যায় ওখানে? আমাকে হয়তো ওখানে তিন-চার ঘণ্টা থাকতে হবে।
পায়চারি শুরু করল কোইভিসতু। লাশটা লুকিয়ে ফেলবে তুমি। অনেকগুলো লকার আছে, সবগুলোর তালা ভাল। তারপরও হাতে তোমার প্রচুর সময় থাকবে। আমার পরামর্শ, শাওয়ারের নিচে দাড়িয়ে…।
কাউকে খুন করার জন্যে আসিনি আমি, ভাবল রানা। জিজ্ঞেস করল, তিন ঘণ্টা ধরে গোসল করতে বলছেন?
দেখে মনে হবে তুমি গোসল করছ, সত্যি সত্যি করবে কেন। সময় যখন হয়ে আসবে, হ্যাঙ্গারে আমরা একটা গোলমাল বাধিয়ে দেব। তখন তুমি ড্রেস পরবে, হেলমেটের ভাইজর (মুখোশ) লুকিয়ে রাখবে তোমার চেহারা। উইপনস্-সিস্টেমে আমরা যারা কাজ করছি তারা বারবার পাইলটদের অনুরোধ করি, ল্যাবরেটরি ছাড়া আর কোথাও যেন হেলমেট না খোলে। ফ্লাইটের এক দুঘন্টা আগে যদি তোমাকে ওটা পরে থাকতে দেখে, কারও মনে প্রশ্ন জাগবে না।
গোলমালটা কি?
স্রেফ একটা ডাইভারশন, বলল কোইভিসতু। ওদের দৃষ্টি অন্য দিকে ফেরাবার জন্যে। এ-ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। আমার কাছে খুদে একটা রেডিও ডিভাইস থাকবে, সেটার মাধ্যমে তুমি জানতে পারবে কখন তোমাকে নিজের কামরা থেকে হ্যাঙ্গারে আসতে হবে। হ্যাঙ্গারের কাছে এসে যা-ই দেখো, সময় নষ্ট কোরো না। মিগ-৩১-এর ককপিটে ওঠার ওটাই হবে তোমার শেষ আর একমাত্র সুযোগ। ককপিটে উঠেও দেরি করবে না।
সেই প্রশ্নটা আবার করল রানা, আমি চলে যাবার পর কি হবে?
যাই হোক, কিছু এসে যায় না, মৃদু কণ্ঠে বলল কোইভিসতু। এই ঝুঁকি সবাই আমরা স্বেচ্ছায় নিয়েছি, কেউ বাধ্য করেনি। এখানে আমাদের কাজ শেষ হলে এমনিতেও মরতাম, এখন না হয় স্বজাতির একটা উপকার করে মরব-দুটোর মধ্যে তুমি কোন পার্থক্য দেখো?
চুপ করে থাকল রানা। এসো, প্লেনের আর্মামেন্ট নিয়ে আরেকবার আলোচনা করি। ভাগ্যই বলতে হবে, অন্তত তোমার জন্যে, প্রথম ট্রায়ালে ওরা শুধু এয়ার-টু-এয়ার মিসাইল পরীক্ষা করবে, গ্রাউন্ড-অ্যাটাক উইপনস ব্যবহার করা হবে না। আমার তো মনে হয়, যদিও তোমাকে গোটা সোভিয়েত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একা লড়তে হবে, তবু…
চাঁদনি রাতে আকাশের গায়ে প্রকাণ্ড কালো বাদুড়ের মত লাগছে। এমআইএল এমআই-এইট হেলিকপ্টারকে। মস্কো থেকে রওনা হয়ে বিলিয়ারস্কের পথে অর্ধেক দূরত্ব পেরিয়ে এসেছে কর্নেল সাসকিন। নিচে কখনও ঘুমিয়ে থাকা দুএকটা গ্রাম, কখনও গোর্কি আর কাজানের মাঝখানের রাস্তায় দুএকটা গাড়ির আলো দেখা যায়। পাইলট আর কো-পাইলটের পিছনে বসে রয়েছে কর্নেল, তার পিছনে বসেছে একজন বডিগার্ড, একজন পুরুষ সেক্রেটারি, একজন রেডিও অপারেটর, তারপরও চব্বিশটা সীট খালি পড়ে আছে।
জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে কর্নেল, ঠোঁটে সিগারেট। কে? কে? নিজেকে জিজ্ঞেস করছে সে। কে ওই লোক? অরলভের পরিচয় নিয়ে মস্কো, গোর্কি আর কাজান চেকপোস্ট পেরিয়ে গেছে। কি তার উদ্দেশ্য? রোমানভের তদন্ত সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কিছুই জানতে পারেনি সে। জসেস্কুর ভ্যান অবশ্য পাওয়া। গেছে, কুইবিশেভের দশ মাইল উত্তরে। খাদে পড়ার আগে ক্যাব থেকে ছিটকে পড়ে গিয়েছিল জসেস্কুর লাশ। না, দুর্ঘটনা নয়, জুলফির নিচে ছোট্ট, গোল একটা গর্ত দেখা গেছে। অহত্যা করেছে জসেস্কু? নাকি খুন করা হয়েছে তাকে? রিভলভারটা। পাওয়া গেছে লাশের হাতেই। বোধহয় অহত্যা। ধরা পড়লে। টরচার করে তথ্য আদায় করা হবে, সেই ভয়ে মরল লোকটা?
তার সহকারী লোকটাকে ভ্যানে পাওয়া যায়নি। রোমানভের সাথে আলোচনা করে কর্নেল সিদ্ধান্তে পৌচেছে, পায়ে হেঁটে বা। বিকল্প কোন গাড়ি নিয়ে বিলিয়ারস্কের দিকেই রওনা হয়েছে সে। ওয়্যারহাউসের বুড়ো দারোয়ানকে গ্রেফতার করেও কোন লাভ হয়নি। ইন্টারোগেশন শুরু হবার সাথে সাথে মারা গেছে সে। দুর্বল, হার্টের অবস্থা ভাল ছিল না।
কে ওই লোক? একা সে কি করতে পারে?
আরেকটা সিগারেট ধরাল কর্নেল। লোকটার ফটো বিলিয়ারস্কে ট্রান্সমিট করা হয়েছে, সেই সাথে সতর্ক করে দেয়া হয়েছে সিকিউরিটিকে। এক সময় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিল কর্নেল-বিলিয়ারস্কে পৌঁছুতে বোধহয় বড় বেশি দেরি করে ফেলছে সে। এই মুহূর্তে প্রজেক্ট এলাকায় পৌঁছে ব্যক্তিগতভাবে সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেয়ার প্রচণ্ড একটা তাগিদ তাকে অস্থির করে তুলছে।
ঘাড় ফিরিয়ে রেডিও অপারেটরের দিকে তাকাল সাসকিন। সামনে কনসোল নিয়ে বসে আছে অপারেটর। কনসোল থেকে মুখ না তুলেই কর্নেলের দৃষ্টি অনুভব করল সে, হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। একটা দীর্ঘশ্বাস চেপে ঘাড় সোজা করে সামনে তাকাল কর্নেল। তার গলার কাছে ভয়ের একটা অনুভূতি, বড়সড় কিছু একটা যেন গিলতে গিয়ে আটকে গেছে ওখানে। হাত দিয়ে কপালের একটা পাশ টিপে ধরল সে। ভালয় ভালয় ট্রায়াল শেষ হওয়া পর্যন্ত এই টেনশনে ভুগতে হবে তাকে।
সাসকিন জানে, এই মুহূর্তে দযেরঝিনস্কি স্ট্রীটের কমপিউটর রুমে কাজ করছে মেজর রোমানভ। একজন লোককে খুঁজে বের করার জন্যে কমপিউটরের সাহায্য নিচ্ছে সে। লোকটা ব্রিটিশ বা আমেরিকান হতে পারে। সম্প্রতি রাশিয়ায় ঢুকেছে, ভুয়া পরিচয় আর পাসপোর্ট নিয়ে। এসপিওনাজ এজেন্ট হওয়ারই সম্ভাবনা বেশি। ভ্যানের দ্বিতীয় লোকটার পরিচয় উদ্ধার করার জন্যে রাশিয়ার সবচেয়ে বড় কমপিউটরের সাহায্য নিচ্ছে কে.জি.বি.।
বড় ধরনের কৃতিত্বের লোভে লোকটাকে সময় থাকতে গ্রেফতার করেনি কর্নেল সাসকিন, সেজন্যে এখন তার ইচ্ছে হলো নিজের মাথার চুল ঘেঁড়ে। আরও একটা ভুল করছে সে, জানে। কিন্তু এই ভুল তাকে শেষ মুহূর্ত পর্যন্ত করে যেতে হবে।
চীফ উলরিখ বিয়েগলেভকে এই লোক সম্পর্কে কিছুই জানায়নি সাসকিন। ব্যর্থতা সম্পূর্ণ হলে প্রাপ্য শাস্তি মাথা পেতে নেবে সে, কিন্তু টেনশনে ভোগার সময় অপমান আর অসম্মান। সইতে পারবে না।
বিপদ এখনও ঘটেনি, ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে যুক্তিসিদ্ধ। কল্পনাশক্তির পরিচয় দেয়া উচিত কর্নেলের, উচিত সম্ভাব্য হামলা ঠেকাবার জন্যে একটা পরিকল্পনা তৈরি করা। কিন্তু তা না করে নিজেকে তিরস্কার করছে সে, অপমান হওয়া থেকে বাচার কথা। ভাবছে। শুধু একটা ব্যাপারে সিদ্ধান্তে আসতে পেরেছে কর্নেল, ফার্স্ট সেক্রেটারি আর কে.জি.বি. চীফ বিলিয়ারস্কে পৌঁছুবার অন্ত ত দুঘণ্টা আগে তিন বেঈমানকে ইন্টারোগেট করবে সে।
ওখানে পৌঁছুবার জন্যে অস্থির হয়ে আছে সে। আরেকটা সিগারেট ধরিয়ে হাতঘড়ি দেখল, দশটা পনেরো।
পুলিস ইন্সপেক্টর বাজারনিকের ডেস্কে লিরয় পামারের অনেকগুলো। ফটো। একটা করে তুলছে সে, নমুনার সাথে মিল খুঁজছে, তারপর নামিয়ে রাখছে।
লিরয় পামারের সম্পূর্ণ ডোসিয়ে সংগ্রহ করতে তিন ঘণ্টা। সময় নিয়েছে তার সহকারীরা। তথ্যগুলো উদ্ধার করা হয়েছে। কে.জি.বি-র সেকেন্ড চীফ ডাইরেক্টরেট-এর বিভিন্ন শাখা থেকে। কাজটা আরও অনেক কম সময়ে সারা যেত, কিন্তু তার সহকারীরা কমপিউটর ব্যবহার করার অনুমতি চেয়ে পায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, অতীব গুরুত্বপূর্ণ, টপ সিক্রেট একটা কাজে ব্যস্ত রয়েছে দযেরঝিনস্কি স্ট্রীটের কমপিউটর।
দুই পাটি জুতোর মধ্যে যেমন অমিল খুঁজে পেয়েছিল বাজারনিক, ফটোগুলোর মধ্যেও তেমনি অমিল তার চোখে ধরা পড়ল। তার হাতে এই মুহূর্তে পামারের দুটো ফটো রয়েছে। একটা তোলা হয়েছে দুদিন আগে চেরেমেতেইভো এয়ারপোর্টে, অপরটা আঠারো মাস আগে মস্কোর একটা রাস্তায়। দ্বিতীয় ছবিটা তোলা হয়েছিল রুটিন সার্ভেইলেন্সের অংশ হিসেবে, এই ব্রিটিশ ব্যবসায়ী সম্পর্কে তখনও বাজারনিক আগ্রহী হয়ে ওঠেনি। ফটো দুটো আরও খানিকক্ষণ দেখে নিয়ে সহকারীদের দিকে বাড়িয়ে ধরল সে, বলল, তোমাদের কি মনে হয়?
গরচয়েভ আর রাসকিন পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে। হাত বাড়িয়ে ফটো দুটো ইন্সপেক্টরের কাছ থেকে নিল গরচয়েভ। খুঁটিয়ে দেখল। আমার মনে হয়, কমরেড ইন্সপেক্টর, এরা দুজন আলাদা মানুষ।
তুমি কি বলো, রাসকিন? জানতে চাইল ইন্সপেক্টর।
গরচয়েভের হাত থেকে ফটো দুটো নিয়ে রাসকিনও ভাল করে দেখল। নিঃশব্দে কাঁধ ঝাঁকাল সে, তারপর বলল, ঠিক বুঝতে পারছি না, কমরেড ইন্সপেক্টর।
গরচয়েভ আর আমি একমত, ফটো দুটো একই লোকের নয়, বলল বাজারনিক। তাহলে প্রশ্ন ওঠে-এদের মধ্যে মারা গেল কে?
কি করে বুঝবেন! দুজনেই তো একরকম দেখতে, কমরেড ইন্সপেক্টর।
উঁহু, দেখতে ওরা এক নয়, একই ধরনের ছদ্মবেশে ওদেরকে একরকম দেখাচ্ছে, বলল বাজারনিক। লোকটাকে মেরে ফেলার পর ইচ্ছে করে তার চেহারা নষ্ট করা হয়েছে, যাতে আমরা বুঝতে না পারি যে মানুষ আসলে দুজন ছিল। এখন প্রশ্ন হলো, দুজন। কেন?
গরচয়েভকে শুধু বিমূঢ় নয়, কৌতুহলীও দেখাল, যেন মজার। একটা ধাঁধা উপভোগ করছে সে। রাসকিনের চেহারায় কোন ভাব নেই, কথা বলতেও যেন উৎসাহী নয় সে। চেয়ার ছেড়ে পায়চারি শুরু করল বাজারনিক। সময় নেই, দেরি করলে বিপদ ঠেকানো যাবে না, হঠাৎ করেই এই রকম একটা উপলব্ধি জন্ম নিল তার মনে, অথচ এর কোন কারণ খুঁজে পেল না সে। তার মনে হলো, বোকার মত চারদেয়ালের ভেতর নিজেকে বন্দী করে রেখেছে সে। মুখ তুলে ওয়ালক্লকের দিকে তাকাল। দশটা ত্রিশ। পায়চারি থামিয়ে গরচয়েভের দিকে ফিরল সে। কমসোমলস্কায়া মেট্রো স্টেশনে একজন কে.জি.বি. মেজর খুন হয়েছেন, কাল সন্ধ্যায়।
কে তাকে খুন করল?
পামারের কোন সহকারী?
পামার হতে পারে না? এখন তো জানা গেল, সে মরেনি। গরচয়েভের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ইন্সপেক্টর। জবাব না দিয়ে শুধু কাঁধ ঝাঁকাল গরচয়েভ।
মস্কোয় আসার পর পামার যাদের সাথে মেলামেশা করত, বলল বাজারনিক, তাদের সবাইকে চিনি আমরা। এদের সবার। পরিচয় পামারের ফাইলেও রয়েছে। ধরে এনে জেরা করেছ তোমরা, টরচার করেছ, কিন্তু কোন তথ্য আদায় করতে পেরেছ। কি?
সহকারীরা চুপ।
আবার পায়চারি শুরু করল বাজারনিক। কোথায় সে? কোথায় পামার? কারা তাকে লুকাল? কেন তাকে লুকাল? তাকে। মেরে ফেলা হয়েছে, এটা প্রমাণ করার দরকার পড়ল কেন? বা হাতের তালুতে ডান হাত দিয়ে ঘুসি মারছে বাজারনিক, আপনমনে বিড়বিড় করছে, আমরা যাতে তার গন্ধটা হারিয়ে ফেলি, সেজন্যে? তাই যদি হয়, লন্ডনে কেন এই অভিনয় করল না? খবরটা ঠিকই আমাদের কানে তোলা যেত, কিন্তু চাইলেও সত্যি-মিথ্যে যাচাই করার তেমন সুযোগ পেতাম না। এখানে তো আমরা লাশ পর্যন্ত যাচাই করার সুযোগ পেয়েছি। থামল সে, ঘুরল, তারপর আবার এগোল। উঁহু, না। এই চাতুরীর পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে, আমাদেরকে ফাঁকি দেয়ার জন্যে এটা করা হয়নি। রাশিয়ার ভেতর, মস্কোয়, পামারকে গায়েব করে দেয়া জরুরী দরকার ছিল ওদের। কেন?
গরচয়েভ আর রাসকিন পরস্পরের দিকে বোবাদৃষ্টিতে তাকাল।
ধরো, পামার যে একজন ড্রাগ-স্মাগলার তা আমরা জানি না, বলল বাজারনিক। কেউ আমাদেরকে এই ইনফরমেশন দেয়নি। এরপর যা ঘটেছে-কে.জি.বি-র একজন মেজর খুন। হয়েছে সেটা ভুলো না-দুটো খুন, ভুয়া একজন পামার…লোকটা সম্পর্কে তাহলে কি ভাবতে পারি আমরা? দাঁড়িয়ে পড়ল ইন্সপেক্টর, সহকারীদের দিকে অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে থাকল।
দুবার খুক খুক করে কাশল গরচয়েভ, যেন কোন বোকামি। করে ফেললে তাকে ক্ষমা করা হয়। আমরা ভাবব, লোকটা নিশ্চই একজন এজেন্ট।
ঠিক তাই! হাসি ফুটল বাজারনিকের মুখে। সে স্পাই। হয় আমেরিকান, না হয় ব্রিটিশ। সে ড্রাগ-স্মাগলার এই কথা বলে আমাদেরকে আসলে বোকা বানানো হয়েছে। খানিক বিরতি দিয়ে চিন্তা করল সে। লোকটা অদৃশ্য হয়ে গেছে। কেন? কি। করছে সে? কি করতে চায়?
সহকারীরা কোন উত্তর যোগাতে পারল না। ফটোগুলো এনভেলাপে ভরে ফাইলে রাখল বাজারনিক, ফাইলটা বগলদাবা করে এগোল দরজার দিকে। গরচয়েভ, এসো আমার সাথে। লোকটার ফটো সেন্ট্রাল কমপিউটরে ঢুকিয়ে দিয়ে জানতে হবে কে এই লোক। দরজার কাছে পৌঁছে ঘাড় ফেরাল সে। রাসকিন, ব্রিটিশ এমব্যাসিতে আমাদের লোকের সাথে যোগাযোগ। করো। বলো, এটা জরুরী। পামারের কন্ট্যাক্ট কে ছিল আমি জানতে চাই। এখুনি! গরচয়েভকে নিয়ে কামরা থেকে বেরিয়ে। গেল সে।
প্রথমে খোলা দরজা তারপর ডেস্কে রয়ে যাওয়া ফটোটার। দিকে আড়চোখে তাকাল রাসকিন। ব্লটিং পেপারের আড়ালে চাপা পড়েছিল এটা, বাজারনিকের দৃষ্টি এড়িয়ে গেছে। দরজার দিকে চোখ রেখে ফটোটা তুলল সে। দেখল ভাল করে। ফটোর এই লোক পিটি ডাভ, রাসকিন জানে, লিরয় পামারের ছদ্মবেশ নিয়ে আছে।
রাসকিনের বড়সড় লাল মুখে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। মস্কোর ব্রিটিশ দূতাবাসে কে.জি.বি-র লোক আছে, তারা দূতাবাসের। কিচেন, বাগান, করিডর আর সুইমিং পুলে কাজ করে। বাজারনিক এদেরকে প্রশ্ন করতে শুরু করলেই মার্কিন দূতাবাসের টিম ওয়াইজম্যান আর ফ্লেমিং-এর সাথে লিরয় পামারের ছদ্মবেশধারী। ন্যাট ফরহ্যান্স-এর যোগাযোগ আবিষ্কার করে ফেলবে সে। ন্যাট ফরহ্যান্স আসলে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের লোক, বছর কয়েক আগে জীবনে একবারই সে টাকার লোভে দেশের সাথে বেঈমানী করেছিল। ব্যাপারটা ফাঁস হয়ে যায়, কিন্তু ফরহ্যান্সকে জানানো হয় যে তাকে ক্ষমা করা হয়েছে। আসলে পরে তাকে বলি দেয়া হবে বলে বাচিয়ে রাখা হয়। এই শেষবার মস্কোয় এসেছিল সে। কোন ছদ্মবেশ ছাড়াই, প্যাকেজ ট্যুরের আওতায় সাধারণ একজন। টুরিস্ট হিসেবে। এয়ারপোর্ট থেকে সোজা দূতাবাসে চলে আসে। সে, নিজের মৃত্যুর দুএক ঘণ্টা আগে গা ঢাকা দেয়-অল্প সময়ের জন্যে প্রকাশ করে আবার লিরয় পামার হিসেবে। বলা যায় না, কেউ হয়তো তাকে লক্ষ করেছে, হয়তো এমন কি এ-ও জানে যে ফরহ্যান্সের পরিচয় আর ছদ্মবেশ নিয়ে অন্য একজন লোক লেনিনগ্রাদে চলে গেছে। তাহলে লন্ডন থেকে চেরেমেতেইভো এয়ারপোর্টে যে লোকটা পৌচেছে আর ফরহ্যান্সের বিকল্প, দুজন এক লোক নয় এটা আবিষ্কার করতে কতক্ষণ সময় নেবে ওরা?
মনে মনে অস্থির হয়ে উঠল রাসকিন। খবরটা যেভাবে হোক। ব্রিটিশ দূতাবাসকে জানাতে হয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল সে। বাজারনিকের অফিস থেকে ফোন করা সম্ভব না, সমস্ত কল মনিটর করা হয়। অথচ এই বিল্ডিং ছেড়ে বেরুতেও পারছে না। সে-বাজারনিক মিনিট কয়েকের মধ্যে ফিরে আসবে। দোতলার রেস্ট-রুমে সোশ্যাল ফোন-লাইন আছে, রাতের এই সময়টায় লাইনটা মনিটর করা হয় না বলেই সে জানে। বাজারনিক তার নিজের ইনফরমারদের থেকে কোন তথ্য পাবার আগেই ব্রিটিশ দূতাবাসকে সতর্ক করে দেবে সে। কামরা থেকে বেরিয়ে সিঁড়ির দিকে হন হন করে এগোল রাসকিন।
ল্যাংলি, ভার্জিনিয়া। সি.আই.এ. হেডকোয়ার্টার।
গোপনীয়তা রক্ষার জন্যে হেডকোয়ার্টারের ভেতর আলাদা একটা অফিসই তৈরি করে ফেলা হয়েছে। মোট তিনটে কামরা-অপারেশন রুম, রিসেপশন রুম আর রেস্টরুম। অপারেশন রুমে রয়েছে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থাসহ খুদে কমপিউটর। রিসেপশনে আছে অয়্যারলেস, টেলিফোন, টিভি আর ইন্টারকম। রেস্টরুমে সোফা আর নরম বিছানা। এই অফিসে যারা কাজ করবে, বাইরের কেউ তাদের চেহারা দেখার সুযোগ পাবে না-কাজের ফাঁকে এখানেই তারা বিশ্রাম নেবে।
সি.আই.এ. চীফ রবার্ট মরগ্যান অপারেশন রুমে ঢুকল, পিছনে প্রাইভেট সেক্রেটারি লিলিয়ান গ্রে। রবার্ট মরগ্যান যেন নিরেট সোনা দিয়ে তৈরি ভিন গ্রহের কোন প্রাণী, পঁয়ষট্টি বছর বয়েসেও চেহারায় বার্ধক্যের ছাপ পড়েনি। তাঁর চুল, ভুরু, গায়ের রঙ ইত্যাদি সবই সোনালি, শুধু চোখের তারায় ঘোলাটে একটা ভাব আছে, আর সাদা অংশটায় চিকন টকটকে লাল কিছু রেখা। তার এই চোখজোড়াই ফাঁস করে দেয় যে তিনি অশুভ আর। অমঙ্গলের সান্নিধ্যে সময় কাটান, চক্রান্ত আর ষড়যন্ত্রের জাল পাতাই তার পেশা। বিনয়ী সদালাপী, মিশুক আর খোশমেজাজী বলে সুনাম রয়েছে দ্রলোকের। পৃথিবীর বুক থেকে কাউকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়ার সময়ও তার মুখে মিষ্টি একটুকরো। হাসি লেগে থাকে। রাষ্ট্রের যাবতীয় গোপন ব্যাপার যাতে ফাস না হয় সেদিকটাও দেখতে হয় সি.আই.এ-কে, তাই এমনকি খোদ প্রেসিডেন্টের কাছেও অনেক বিষয় চেপে যান রবার্ট মরগ্যান। জিওনিস্ট ইন্টেলিজেন্সের চীফ আইজ্যাক ময়নিহান-এর কথাই ধরা যাক। ময়নিহান যে যুক্তরাষ্ট্র, ভার্জিনিয়াতে এসেছেন, প্রেসিডেন্টকে তা জানানো হয়নি।
লিলিয়ান গ্রে-র বয়স পঁয়ত্রিশ, পাটখড়ির মত রোগা আর। তালগাছের মত লম্বা। রক্ত মাংসের কমপিউটর বলা যায় তাকে, একবার যা শেখে তা আর কখনও ভোলে না। রবার্ট মরগ্যান চিরকুমার, লিলিয়ানও চিরকুমারী। ওরা নাকি পরস্পরকে ভালবাসে-বলাই বাহুল্য, এটা একটা টপ সিক্রেট ইনফরমেশন।
অপারেশন রুমের দেয়ালগুলো ম্যাপ দিয়ে ঢাকা-ইউরোপিয়ান রাশিয়া, ব্যারেন্ট সী, আর্কটিক ওশেন, মস্কো মেট্রো সিস্টেম আর একটা মস্কো স্ট্রীট প্ল্যান। ইসরায়েলি পাইলট। পিটি ডাভ যেখানে আছে, যে পথ দিয়ে পালিয়ে আসবে, সবই। দেখানো হয়েছে ম্যাপে।
ম্যাপগুলোর সামনে দাঁড়িয়ে পড়লেন রবার্ট মরগ্যান। দাঁত দিয়ে কামড়ে ধরেছেন লম্বা পাইপ। একটু পরই পিছনে পায়ের আওয়াজ পেলেন তিনি।
অপারেশন রুমে ঢুকলেন জিওনিস্ট ইন্টেলিজেন্সের চীফ আইজ্যাক ময়নিহান। পিছু পিছু এল তাঁর প্রাইভেট সেক্রেটারি ফিদি আইরিন। ময়নিহানকে তরুণই বলা যায়, মাত্র বিয়াল্লিশ বছর বয়স। সিনেমার নায়কদের মত চেহারা, অভিনয়ের ঢঙে কথা বলেন, দেখলে মনে হয় তার সবকিছুই যেন কৃত্রিম। কালো চুল, স্বাস্থ্য ভাল, দেখে বোঝার উপায় নেই ভদ্রলোক হার্টের রুগী। দুবার অ্যাটাক হয়ে গেছে, আরেকবার হলে বাঁচবেন না। ভদ্রলোক অত্যন্ত দাম্ভিক, ঘনিষ্ঠ বন্ধুকেও সন্দেহের চোখে দেখেন।
ফিদি আইরিন সুন্দরী, মাত্র ছাব্বিশ বছর বয়স তার। মিশরে জন্ম, সেখানেই বড় হয়েছে। ইসরায়েলের পক্ষে বছর পাঁচেক গুপ্তচর হিসেবে কাজ করার পর তেল আবিবে পালিয়ে যায়। মিশরীয় জেনারেলরা, আইরিন যাদের রক্ষিতা ছিল, এখনও তাকে ভুলতে পারেনি।
অপারেশন রুমে আরও দুজন লোক রয়েছে, দুজনেই সি.আই.এ. এজেন্ট। একজনের নাম হ্যারিসন, ইউ.এস. এয়ারফোর্সের প্রাক্তন অফিসার সে। হ্যারিসনের অধীনেই মিগ চালাবার ট্রেনিং পেয়েছে পিটি ডাভ। দ্বিতীয় এজেন্টের নাম টল ব্যাট, ইউ.এস. নেভীর প্রাক্তন অফিসার। যে যার ডেস্কে বসে টেলিফোনে কথা বলছে তারা।
কফি চলবে? ময়নিহানের সাথে করমর্দন সেরে জানতে চাইলেন মরগ্যান। নাকি…
ধন্যবাদ, হ্যাঁ, কফি, বললেন জিওনিস্ট ইন্টেলিজেন্স চীফ।
অপারেশন রুমের লাগোয়া খুদে একটা কিচেনও আছে, সেদিকে পা বাড়াল লিলিয়ান, স্মিত হেসে তাকাল আইরিনের দিকে।এসো না, গল্প করি।
বস্ ময়নিহানের দিকে চট করে একবার তাকাল আইরিন। ময়নিহান সবার চোখকে ফাঁকি দিয়ে একটা চোখ টিপলেন। ইঙ্গিতটা কিসের তা অবশ্য আন্দাজ করা কঠিন, তবে এটাকে প্রেমের স্থূল বহিঃপ্রকাশ বলা যাবে না। লিলিয়ানের পিছু পিছু। কিচেনে গিয়ে ঢুকল আইরিন।
ফোনের রিসিভার নামিয়ে রেখে প্রাক্তন এয়ারফোর্স অফিসার। হ্যারিসন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তার হাতে একটা ওয়েদার ফটোগ্রাফ। এটা আর্কটিক এলাকার আবহাওয়ার ছবি, উপগ্রহ থেকে তোলা হয়েছে। একটা মই বেয়ে দেয়ালের বেশ অনেকটা। ওপরে উঠে গেল হ্যারিসন, পিন দিয়ে আর্কটিক ম্যাপের পাশেই ফটোটা আটকাল। প্রতিটি ম্যাপের পাশে সেই এলাকার ওয়েদার ফটোগ্রাফ সাটা রয়েছে।
ময়নিহান আর মরগ্যান, দুই ইন্টেলিজেন্স চীফ, রাশিয়ার ম্যাপের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ম্যাপে শুধু রাশিয়ার ইউরোপিয়ান অংশটুকু দেখানো হয়েছে। দুজনেই একদৃষ্টে তাকিয়ে আছেন, খুঁটিয়ে দেখছেন সোভিয়েত রাশিয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ানদের এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে হবে পিটি ডাভকে। অবশ্য সে যদি বিলিয়ারস্ক থেকে এয়ারকিং নিয়ে আকাশে উঠতে পারে।
ম্যাপের গায়ে অসংখ্য রঙিন পিন আর রিবন দেখা যাচ্ছে। এই পিন আর রিবনের তাৎপর্য যারা জানে, হার্টবিট তাদের বাড়বেই বাড়বে।
ম্যাপের মাথার কাছে পোলার প্যাক, ওখানে একটা রিবন। রয়েছে। বিরাট আকৃতির অনেকগুলো লুপ তৈরি করে ওপর দিকে। উঠে গেছে রিবনটা। এই রিবন রাশিয়ান ঊঋঘ-লাইন চিতি করছে। রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থার এই অংশটাকে নিয়ে উদ্বিগ্ন। হবার তেমন কোন কারণ নেই পিটি ডাভের। কিন্তু দুই। ইন্টেলিজেন্স চীফের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এক ঝাঁক খুদে পিন। নীল পিনগুলো প্রত্যেকটি এক একটা বিমান ঘাঁটি, আর লাল রিং বা বৃত্তগুলো প্রত্যেকটি একটা করে মিসাইল ঘাঁটি। প্রতিটি ফাইটার স্টেশনকে চব্বিশ ঘণ্টা সতর্কাবস্থায় রাখা হয়, মাত্র কয়েক মিনিটের নোটিশে কম করেও বারোটা ফাইটার আকাশে উঠে আসতে পারে। বিমানঘাঁটিগুলো মারমানস্ক থেকে সোভিয়েত ইউনিয়নের উত্তর উপকূল ধরে পশ্চিম দিকে আরচ্যানজেলস্ক আর পুব দিকে পনেরোশো মাইল সেই তাইমির পেনিনসুলা পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতি জোড়া ঘাঁটির মাঝখানে একশো মাইলের মত দূরত্ব।
পিনগুলোর নিচে লাল বৃত্তের দুটো রেখা। একজোড়া বৃত্তের মাঝখানের দূরত্ব একশো মাইলের কিছু কম হবে, রেখা দুটো পিনগুলোর মতই একই পথ ধরে এগিয়ে একই এলাকায় শেষ হয়েছে। প্রতিটি মিসাইল ঘাঁটিতে সম্ভবত বারোটা বা তারও বেশি সারফেস-টু-এয়ার আর ইনফ্রা-রেড মিসাইল আছে, নিক্ষেপ করা হয় কংক্রিটের তৈরি প্যাড থেকে। দুটো মিসাইল ঘাঁটির মাঝখানে, এখানে তার উল্লেখ না থাকলেও, মিসাইলবাহী ট্রাক রয়েছে, প্রতিটি কনভয়ে অন্তত ছটা মিসাইল থাকবেই। প্রতিটি মিসাইল ঘাঁটিতে রাডার সিস্টেম আছে, সেগুলো সেন্ট্রাল রাডার কন্ট্রোলের সাথে সংযুক্ত। উঋঘ-লাইন থেকে পাওয়া ডাটা আর ইনফরমেশন সেন্ট্রাল রাডার কন্ট্রোলে প্রসেস করা হয়।
লাল বৃত্ত দিয়ে তৈরি রেখা দুটোর দিকে সম্মোহিতের মত তাকিয়ে আছেন সি.আই.এ. চীফ। একটা রেখা উপকূল ধরে এগিয়ে গেছে, অপরটা তিনশো মাইল ভেতর দিকে, প্রথমটার সাথে সমান্তরাল ভাবে এগিয়েছে। মিসাইল ঘাঁটির এই লাইন দুটো এমন একটা রাডার ব্যবস্থার সাথে সংযুক্ত যে ব্যবস্থায় সোভিয়েত রাশিয়ার প্রতি ইঞ্চি আকাশে সর্বক্ষণ তীক্ষ্ণ নজর রাখা যায়। পিটি ডাভকে এয়ারকিং নিয়ে প্রতিটি রেখা পেরোতে হবে, এড়িয়ে যেতে হবে বিমানঘাঁটির ফাইটার স্কোয়াড্রন আর মিসাইলগুলোকে। এরপরও আছে সোভিয়েত স্পাই ট্রলার, রেড। ব্যানার নর্দার্ন ফ্লিট-এর মিসাইল ক্রুজার আর সাবমেরিন। ম্যাপে এখনও এগুলোর পজিশন চিক্তি করার কাজ শেষ করেনি। টলব্যাট।
জিওনিস্ট ইন্টেলিজেন্স চীফ ময়নিহান লক্ষ করলেন, মরগ্যান তার দিকে তাকিয়ে আছেন। কি বুঝছেন? জানতে চাইলেন। তিনি।
সংখ্যায় খুব বেশি ওগুলো, বললেন মরগ্যান।
হ্যাঁ, ভুরু জোড়া কপালে তুললেন ময়নিহান। কিন্তু তার মানে কি আপনি বলতে চাইছেন পিটির কোন সুযোগ নেই?
সরাসরি কোন উত্তর না দিয়ে সি.আই.এ. চীফ বিড়বিড় করে বললেন, বেচারা! ওর জন্যে আমরা শুধু প্রার্থনা করতে পারি।
<