মাঝরাতের পর রানার জাগুয়ারটা ঘ্যাচ করে ব্রেক কষে দাঁড়াল তোলা ড্রব্রিজটার সামনে। ক্রমেই বেড়ে চলেছে ঝড়ের তাণ্ডব। মুষলধারে বর্ষণ সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে উইন্ডশিল্ড ওয়াইপার। হর্ন বাজাল রানা, ব্রিগলের সঙ্গে ফোনে নির্ধারিত সিগন্যাল দিল। তিনবার খাটো-দুবার লম্বা-আবার তিনবার। খাটো।
পরিখার ওপারে পাথুরে এক গার্ডহাউজে আলো জ্বলে উঠল। গুমগুম, ঠং ঠং শব্দ করে নেমে আসছে ড্রব্রিজ, নিয়ন্ত্রিত হচ্ছে আধুনিক এক উইল্যাসের মাধ্যমে। সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধে রয়েছে, মনে মনে বলল রানা। এমনকি বিল্ট-ইন টর্চার চেম্বার পর্যন্ত!
ব্রিজটার যথাস্থানে নেমে আসার ফাঁকে রিয়ার ভিউ মিররে নিজেকে এক নজর দেখে নিল রানা। পরিপাটি, সুবিন্যস্ত চুল। জেলখানা থেকে বেরোনোর পর বৃষ্টিতে গোসল করেছিল রানা। খুঁতখুঁতে লোক ও। তাছাড়া কারও সাক্ষাপ্রার্থী হলে যদূর সম্ভব ফিটফাট হয়ে যেতেই পছন্দ করে।
শেষবারের মতন ঠং করে উঠে জায়গা মত বসে গেল ড্রব্রিজটা। স্লিকার। ও ভেজা হ্যাট পরা এক লোক ফ্ল্যাশলাইট জ্বেলে সঙ্কেত দিল রানাকে। দুর্গে গাড়ি নিয়ে প্রবেশ করল ও। পেছনে শুনতে পেল গুমগুম করে ড্রব্রিজটা ঊর্ধ্বমুখী হচ্ছে আবারও। ফাঁদে পড়েছে ইঁদুর। মাকড়সার জালে আষ্টেপৃষ্ঠে। জড়িয়ে গেছে মাছি।
লম্বা করে হাই তুলল রানা। ঘনায়মান টেনশন দূর করতে কার্যকর কৌশল এটা। এমুহর্তে বেহালার তারের মতন টান-টান ওর নার্ভ।
ছোটখাট এক কোর্টইয়ার্ডে থামতে বলা হলো ওকে। এক লোক খুলে ধরল গাড়ির দরজা। রানার পুরনো বন্ধু, ট্রিলবি হ্যাট। বেরিয়ে এসো, আদেশ এল। মাথার ওপর হাত তুলে। নো ট্রিকস।
শ্রাগ করে বেরিয়ে এল রানা। শূন্যে হাত তুলে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। ওর শরীর চাপড়ে চাপড়ে দেখল ট্রিলবি। প্রাথমিক বডি সার্চ, অনুমান করল রানা। ট্রিলবির পেছনে, একপাশে দাঁড়িয়ে সাব-মেশিনগান হাতে রানাকে। কভার করছে আরেকজন লোক।
নিষ্কম্প দাঁড়িয়ে রানা। চোখজোড়া আবছায়া, বৃষ্টিস্নাত কোর্টইয়ার্ডে ঘোরাফেরা করছে। কোন কিছুই দৃষ্টি এড়াল না ওর। ছজন ওরা। দুজন সাব মেশিনগানধারী, আর বাকিদের হাতে হ্যান্ডগান। ট্রিলবিকে নিয়ে সাত। ভেতরে। আরও লোক আছে বলাই বাহুল্য। নিও-নাজীদের নেতা বেশ শক্তিশালী এক সংগঠন চালাচ্ছে। প্রচুর পয়সা খরচ করতে হয় নিশ্চয়। অনেকে অবশ্য আদর্শের কারণেও দলসেবা করে থাকে। ভয়ের কিছু নেই, মনকে প্রবোধ দিল রানা। ওর প্ল্যান সফল হলে তো কথাই নেই-আর ব্যর্থ হলে, রাহাত খান নাহয় ফুল পাঠাবেন ওর কবরে।
.
প্রকাণ্ড রূমটায় এমুহূর্তে রানা। চেয়ে রয়েছে বিশাল ডেস্কের পেছনে বসে থাকা। লোকটার দিকে। উঠে দাঁড়িয়ে ডেস্কের এপাশে রাখা চেয়ারটা ইঙ্গিত করল সে। এসো, মিস্টার রানা। দেখা হলো শেষ পর্যন্ত। বসো।
এর আগে ছোট এক ঘরে নিয়ে গিয়ে কাপড় খুলিয়ে পরীক্ষা করা হয়েছে রানাকে। ট্রিলবি ও তার সঙ্গীরা প্রথমে নিশ্চিত হয়ে নিয়েছে রানা নিরস্ত্র। তারপর টানা এক হলঘর পার করিয়ে, আধো-অন্ধকার এক বারান্দা দিয়ে নিয়ে এসেছে দুপাল্লার অতিকায় দরজাটার সামনে। গার্ড রানাকে ভেতরে ঢোকার অনুমতি দিতে নোংরা হেসে বিদায় নিয়েছে ট্রিলবি। ভারখানা এমন, বাঘের খাঁচায় ঢুকিয়ে দিয়ে গেলাম-পারলে বেরোও দেখি।
গার্ড পেছন থেকে মৃদু ঠেলা দিল রানার পিঠে। কামরার সাইকোলজিকাল সেটআপটার তারিফ করল রানা মনে মনে। ঘরে একটামাত্র উজ্জ্বল বাতি জ্বলছে এবং এমনভাবে ওটাকে সেট করা হয়েছে যেন রানার মুখের ওপর আলো পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়। ওর চেয়ারটাও ডেস্কের ওপাশের চেয়ারের চাইতে নিচুতে, ফলে প্রতিপক্ষের মুখ ছায়াময় হয়ে থাকবে।
অনেক ভাবনা-চিন্তা করেছে, স্বীকার করল রানা। কিন্তু তাতে খুব একটা সুবিধে হবে না রুডলফ ব্রিগলের।
নির্দেশিত চেয়ারটার পাশে থেমে দাঁড়াল রানা। রুডলফ ব্রিগল, কায়সার ও তার স্ত্রী-সন্তানের হত্যাকারী, তখনও দাঁড়িয়ে তার ডেস্কের পেছনে। এবার ডেস্কটা ঘুরে কপা এগিয়ে এল ও, উজ্জ্বল আলোর কিনারে। রানা এখন পরিষ্কার দেখতে পাচ্ছে ওকে।
বসো, মিস্টার রানা, আঙুল ইশারায় চেয়ারটা দেখাল ব্রিগল। হাত মেলালাম না। দুজনেই জানি, ভণ্ডামি হবে সেটা। আমরা দুজনেই প্র্যাকটিকাল- লোক, এখানে মিলিত হয়েছি অত্যন্ত প্র্যাকটিকাল এক উদ্দেশ্য নিয়ে। সুতরাং সেটা নিয়েই ব্যস্ত হওয়া যাক-তবে তার আগে কি নেবে, ড্রিঙ্ক সিগার?
নো, থ্যাঙ্কস,বলল রানা। চেয়ারে গা এলিয়ে দিল, চোখ ব্রিগলের মুখের ওপর নিবদ্ধ। লোকটা সুদর্শন। ঘন আয়রন গ্রে চুলের নিচে বাজপাখির মত মসৃণ চেহারা। সরু অথচ সুন্দর মুখে চমৎকার মানিয়ে গেছে নাকটা। প্লাস্টিক সার্জনকে বাহবা দিল রানা মনে মনে। ব্রিগলের পুরানো, ইঁদুরমুখো ছবির সঙ্গে কোন মিলই খুঁজে পাওয়া গেল না এখনকার চেহারার।
আশপাশে শব্দ হচ্ছে শুনতে পাচ্ছে এখন রানা। সুবিশাল রূমটার আউটার শ্যাডোয় ক্ষীণ নড়াচড়া। ওরা একা নয় এঘরে, নিঃসন্দেহে। আলো-আঁধারি সয়ে আসতে লেগেছে ইতোমধ্যে রানার চোখে। ব্রিগলকে আর এক মুহূর্তের জন্যে ভারসাম্যহীন রাখতে বলে উঠল রানা, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ওরা চেহারা একেবারে পাল্টে দিয়েছে তোমার। কিন্তু গালের কাটা দাগটা সারিয়ে নিলে না কেন?
ব্রিগল প্রকাণ্ড ডেস্কটার কোনায় তখনও দাঁড়িয়ে, ক্ষতস্থান স্পর্শ করতে-ওঠা হাতটাকে অতিকষ্টে সামলাল। লম্বালম্বি নেমে এসেছে কুঁচকানো এক দগদগে স্ফীতি, বাঁ চোখের কোনা থেকে মুখ অবধি।
মাথা নামিয়ে ফেলেছে ব্রিগল। জবাব দেয়ার আগে মুহূর্তের জন্যে দৃষ্টি স্থির করল রানার ওপর। এটা ব্যাজ অভ অনার, মিস্টার রানা। সাহসিকতার চিহ্ন। ডুয়েল লড়ে এটা আদায় করেছি আমি। এধরনের সম্মান কেউ ছুঁড়ে ফেলে দেয় না। কিন্তু আমার কথা ছাড়ো-তোমার কথা বলা। ফ্রেঞ্চ কী-টা এনেছ?
মাথা নাড়ল রানা। না, বলল। আনিনি।
আলোর বৃত্তের ঠিক বাইরে কার যেন হাঁ করে শ্বাস নেয়ার শব্দ পাওয়া গেল। শব্দটা লক্ষ্য করে উঁকি দিল রানা। ব্যারোনেস। চেয়ারে বসে ও, বাঁধনমুক্ত আপাতদৃষ্টিতে, ডাগর চোখ মেলে রানাকে দেখছে। পরনে এখনও ওর সেই ধূসর স্ন্যাক্স ও সবুজ সোয়েটার। ম্লান আলোতেও মেয়েটির ফ্যাকাসে। মুখের চেহারা নজর এড়াল না রানার।
ওটা তোমার আনা উচিত ছিল, রানা। আমরা হেরে গেছি। আ-আমার। ভয় করছে, রানা। একনাগাড়ে বলে গেল ব্যারোনেস।
আতঙ্কিত শোনাল ওর কণ্ঠ। ভীত, হতভম্ব ও পরাজিত।
চেয়ারে ঝুঁকে এল রানা। স্মিত হেসে আশ্বাস জোগাতে চাইল। হাল। ছেড়ো না, জুলি। আমাদের চান্স এখনও শেষ হয়ে যায়নি।
মিস্টার রানা! ব্রিগলের তোলা ডান হাতটাকে এখন উদ্যত থাবার মতন। দেখাচ্ছে। সৌজন্যের তেলতেলে ভাবটুকু বিলকুল উধাও গলা থেকে। টেলিফোনে শোনা সেই উদ্ধত, রুক্ষ কণ্ঠস্বর ফের আবিষ্কার করল রানা। কি বলতে চাও তুমি? আশা করি তোমার পজিশন রিয়ালাইয় করতে পারছ!
পা আড়াআড়ি করে রাখল রানা। এখানে ঢোকার জন্যে মিথ্যে বলেছিলাম। তোমার সঙ্গে কথা হওয়া দরকার ছিল। তোমার নিজের পজিশন চোখে আঙুল দিয়ে বোঝানোর জন্যে। এবং আমারটাও। কারণ আমার ধারণা। আমার হাতে। চাবিটা তোমার দরকার। ওটা এখন আমার কাছে।
দুমুহূর্ত রানাকে নিরীখ করল রুডলফ ব্রিগল। বরফের মুখোশটা আবার। পরে নিয়েছে সে। চিকন চিকন আঙুলে ছোট্ট এক গম্বুজ তৈরি করেছে। লোকটা। রানা এতক্ষণ পরে এই প্রথম লক্ষ করল, ইভনিং ক্লোদস পরে রয়েছে ব্রিগল। ডিনার জ্যাকেট।
চাবি তোমার কাছে, কথা সত্যি, বলল ব্রিগল। কিন্তু তুমি তো আমার হাতে!র
আমার সম্পর্কে কিছুই জানো না দেখছি, বলল রানা। জানা নেই কে আমি। কিভাবে ভাবতে পারলে জয়েন্টটা ঘেরাও করে নেই আমার বন্ধুরা? মানে এজেন্টরা, এবং সুইস পুলিস?
মাথা নাড়ল ব্রিগল। মনে হয় না। এই দেশে আমার মত তোমারও ক্ষমতা সীমিত। সুইসরা নিজেদের দেশে কোন যুদ্ধ চায় না। তুমি ধরা পড়লে তোমার দেশ তোমাকে অস্বীকার করবে। অফিশিয়ালি অন্ততপক্ষে। উঁহু, মিস্টার রানা, তুমি একদম একা। এবং মোটেই দর কষাকষির অবস্থানে নেই।
শ্রাগ করল রানা। তোমার সব কথা মেনে নিলাম। শুধু শেষেরটা ছাড়া। মাথা ওপরদিকে ঝটকাল ও, রূমটাকে ঘিরে থাকা অন্ধকার গ্যালারিগুলোর উদ্দেশে। ওপরে অস্ত্রধারী লোক আছে তোমার?
ওর প্রশ্নের জবাব দিতেই যেন খকখক করে কেশে শোনাল গ্যালারির একজন, এবং নগ্ন মেঝেতে পা দাপিয়ে শব্দ করল।
বাউ করল ব্রিগল। অবশ্যই সাব-মেশিনগান দিয়ে এমুহর্তে কাভার করা হচ্ছে তোমাকে। যদিও এর তেমন দরকার ছিল না-খুটিয়ে খুঁটিয়ে যেহেতু সার্চ করা হয়েছে,
সেজন্যেই তো বলছিলাম, এরকম নিরস্ত্র অবস্থায় তোমার গুহায় যখন –ঢুকেছি, বলে চলেছে রানা। আপারহ্যান্ড আছে বলেই না। কিভাবে, শুনবে? সামনে ঝুঁকে ডেস্কের পেছনে বসা লোকটির দিকে কঠোর চোখে চাইল ও। ছায়ার আড়ালে শুনতে পেল ব্যারোনেস অস্ফুট আর্তধ্বনি করে উঠল, কিন্তু গ্রাহ্য করল না রানা। এখন এসব খুচরো অনুভূতি নিয়ে ভাবার সময় নয়।
আমাকে খুন করতে তো পারবেই না, টর্চার করতেও দেব না, বলছে। রানা। পিস্তল ছাড়াও তোমার চারটে লোককে সাবড়ে দিতে পারি আমি। আমাকে জ্যান্ত পাবে না তুমি। খুন করে লাশটা পেতে পারো। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেলে সায়ানাইড পিলটা গিলে নেব আমি, কেউ কিসসু করতে পারবে না। বুড়ো আঙুল নাচাল ও।
মিথ্যে কথা, গর্জে উঠল ব্রিগল। আমার লোকেরা তোমাকে থরোলি সার্চ—
অস্ত্রের জন্যে, কথা কেড়ে নিয়ে বলল রানা। হাসছে দাঁত বের করে। মিথ্যেটাকে দৃঢ় ভিত্তি দেয়ার জন্যে বলে যাচ্ছে, কিন্তু ছোট্ট একটা বড়ি খুঁজে। পাবে কোথায়? এক্সপার্টদের পক্ষেও কাজটা রীতিমত কঠিন। জানো নিশ্চয়ই তোমার বাপের দোস্ত গোয়েরিং ইউজ করেছিল এটা। একই জিনিস আছে। আমার কাছেও। তবে আশা করছি তার প্রয়োজন পড়বে না। এখন তুমি বুঝে দেখো, ব্রিগল। আমি চাই তুমি পরিস্থিতি বিবেচনা করো, ড্রাইভারের আসনে তুমি নও, আমি বসে আছি, সেটা বোঝে।
নির্ভেজাল ভাওতাবাজি। বসে রসে লক্ষ করছে রানা কাজ হয় কিনা।
পরবর্তী কমুহূর্ত মনে হলো কাজে লেগেছে বুঝি। নীরবে ওর দিকে একদৃষ্টে চেয়ে বসে রইল ব্রিগল, আঙুল বুলাচ্ছে সরু চিবুকে। ধরে নাও-কথার কথা-আমি তোমার সাথে একমত হলাম। প্রস্তাবটা কি হবে তোমার?
মুচকি হাসল রানা। প্রস্তাবটা হবে, এসব নাটুকেপনা বাদ দিয়ে তুমি ব্যারোনেসকে ছেড়ে দেবে। তারপর তুমি আর আমি সকালবেলা হাজির হব। পল শার্দে এট ফিলস ব্যাঙ্কে। তুলে নেব সোনার চিতাবাঘটা। তোমার মস্তানদের সঙ্গে নেয়া চলবে না। তবে তার আগে আমার চাবির অর্ধেকটা, উদ্ধার করতে হবে।
পাতলা এক টুকরো হাসি ফুটতে দিল ব্রিগল তার মুখে। তোমার অর্ধেক, মিস্টার রানাঃ
মাথা ঝাঁকাল রানা। নিশ্চয়ই। নাকাতা নেই। নাকি তোমার লোকেরা বলেনি?
বলেছে। আপদ বিদেয় হয়েছে, নির্দয় শোনাল ব্রিগলের কথাগুলো। ব্যাটা আমাকে বিশ্বাস করত না। করলে আজকে আর এই পাকে পড়তাম না। হোটেল হিলসনে যাওয়ার জন্যে জোরাজুরি শুরু করে দিল আর থেমে গেল ব্রিগল। মরুকগে, ব্যাঙ্কে যাওয়ার পর কি হবে, মিস্টার রানা? যাচ্ছি তো শুধু তুমি আর আমি?
হ্যাঁ। খুব সোজা, বলল রানা। যেমনটা বলেছিলাম। চিতাবাঘটা নিয়ে কেটে পড়বে তুমি। লুটের আর সব মাল পাব আমি। ফোনে বলিনি, ওগুলো ফেরত দিয়ে বাংলাদেশ বহির্বিশ্বে তার ইমেজ বাড়াবে? চিতাবাঘটা কেন উদ্ধার করতে পারলাম না তার একটা যুক্তিসঙ্গত কারণ অবশ্য জানাতে হবে আমাকে। সে ঝেড়ে দেব একটা কিছু। বসের কাছে আমার জীবনের দাম অনেক। তাকে বুঝিয়ে বললেই হবে, ব্যারোনেস আর আমার জান বাঁচাতে হাতছাড়া করতে হয়েছে মূর্তিটাকে। তবে ওরা অবশ্য তোমার পিছু ছাড়বে না। শ্রাগ করল রানা। সে তোমার ব্যাপার।
আঙুল দিয়ে আবারও গম্বুজ বানাল ব্রিগল। কমুহূর্তের গভীর ধ্যানমগ্নতার। পর মুখ খুলল একটা কথা ভুলে যাচ্ছ-জুলি আমার হাতে। তোমার সামনে যদি ওকে টর্চার শুরু করি? তখনও পারবে আমার প্রস্তাবে রাজি না হয়ে পারবে না। সুড়সুড় করে চাবিটা এনে তুলে দেবে আমার হাতে।
আগেই তো বললাম, ব্যারোনেসকে ছেড়ে দিতে হবে, বলল রানা। তাছাড়া এটাও সত্যি, ব্যারোনেস আমার কাছে ইম্পর্ট্যান্ট কেউ নয়। ওর দায়িত্ব ছিল আমার সঙ্গে থেকে তোমাকে চিনিয়ে দেয়া, ব্যস-ওকে এখন আর কারও দরকার নেই। কাজেই ওকে টর্চার করলে না আদর করলে তাতে আমার কিচ্ছু যায় আসে না।
গুঙিয়ে উঠল ব্যারোনেস। এ তুমি কি বলছ, রানা? তোমার পায়ে পড়ি, আমাকে এই শয়তানটার হাতে তুলে দিয়ো না, প্লীজ
তুমি নিশ্চিন্ত থাকো, জুলি, আশ্বস্ত করতে চাইল রানা। রুডলফ ব্রিগল অত অভদ্র লোক নয়। এমনি একটু ভয় দেখাতে চাইছে আর কি।
তীক্ষ চোখে রানাকে লক্ষ করছিল ব্রিগল। খেঁকিয়ে উঠল এবার কি? বিশ্বাস হচ্ছে না আমার কথা? ওর ভাব-ভঙ্গি দেখে মনে হলো ভদ্রলোক হওয়া বুঝি মস্তবড় অপরাধ।
হলেও উপায় নেই, ব্রিগল, কঠোর গলায় বলল রানা। আমি প্রফেশনাল লোক। ব্যারোনেসকে টর্চার করলেও চাবিটা পাবে না তুমি। কাজেই অনুরোধ করছি, ওকে বেহুদা কষ্ট দিয়ো না। চিতাবাঘটা পেতে হলে আমার প্রস্তাবে রাজি হতেই হবে তোমাকে। এছাড়া অন্য কোন পথ নেই।
অস্ফুট আর্তনাদ শোনা গেল আঁধারের ওপাশ থেকে। ওকে তুমি চেনো, রানা, কান্না বোজা কণ্ঠে বলে উঠল ব্যারোনেস। ও একটা পিশাচ্য বলছে করে ছাড়বে-ও মানুষ না, রানা।
মেয়েটির দিকে চাইতে পারছে না রানা, চোখ নামিয়ে নিল। আমি দুঃখিত, জুলি। খুবই দুঃখিত। কিন্তু আমার হাত-পা বাঁধা, বিশ্বাস করো।
ব্রিগলের গলা এখন শুষ্ক ও নরম। কণ্ঠস্বরটা শুকনো পাতার মধ্যে দিয়ে সড়সড় করে চলে যাওয়া সাপের কথা মনে করিয়ে দিল রানাকে।
ওর সাদা মসৃণ চামড়ায়, বলল ব্রিগল। গনগনে সাড়াশির ছ্যাকা পড়লে চমৎকার নকশা হবে।
কটমট করে ওর দিকে চেয়ে আছে রানা। ধাপ্পাবাজি ছাড়ো, ব্রিগল। যা বললাম করো।
চেয়ারে পাঁই করে ঘুরে গেল ব্রিগল। ঘেউ করে আদেশ দিল চোস্ত জার্মানে। আধার ছেড়ে বেরিয়ে এসে রানাকে ঘিরে দাঁড়াল ওর লোকেরা এক ঝটকায় দাঁড় করিয়ে দেয়া হয়েছে ব্যারোনেসকে।
দুর্গের জেলখানায় নিয়ে যাও এদের, গর্জে উঠল ব্রিগল। ধক-ধক করে জ্বলছে দুচোখ। কে ধাপ্পাবাজি করছে শিগগিরিই দেখা যাবে! বলল রানাকে উদ্দেশ্য করে।
.
১৪.
খুদে চেম্বারটা, প্রাচীন দুর্গের নিচে ঠিক যেন একটা কবরস্থান –নির্যাতন ও মৃত্যুর গন্ধে ভারী হয়ে আছে। লোহার কুলুঙ্গিতে সেট করা কম পাওয়ারের ইলেকট্রিক বালবগুলো এতটুকু দূর করতে পারেনি বন্দীশালার ভয়াবহতা।
ভ্রূ কুঁচকে আকাশ-পাতাল ভারছে রানা। টোপ গিলেছে মাছ। টর্চার চেম্বারে নিয়ে আসা হয়েছে ওদেরকে।
আগেই এখান থেকে ঘুরে গেছে মাসুদ রানা।
দরজার কাছে, মরচে ধরা বর্মটার এক লোহার দস্তানার মধ্যে গুঁজে রাখা। আছে ওর গ্যাস বোমাটা। অন্যটার ভেতরে স্টিলেটো। অপেক্ষা করছে রানার বিশ্বস্ত সঙ্গীরা।
কিন্তু নাইন এমএম ভয়ঙ্কর লুগারটা, যেটার ওপর সবচেয়ে বেশি আস্থা। রাখছে রানা, ওই র্যাকটার নিচদিকে টেপ দিয়ে সাঁটা। ব্যারোনেস জুলি গ্রাফকে এখন টান-টান করে বাঁধা হচ্ছে যেটার সঙ্গে।
ত্বরিত নজর বুলিয়ে মাপ-জোখ করে নিয়েছে রানা চেম্বারটা। ছোট্ট, অন্ধকারময় কামরাটার প্রাচীন দেয়ালগুলো ভেজা-স্যাঁতসেতে। পানি চোয়াচ্ছে। জায়গায় জায়গায়। পেছনের দরজাটা কাঠের তৈরি, তবে ভারী আর নিরেট। মস্ত এক লোহার বার দিয়ে বাইরে থেকে আটকানো ছিল।
রানার পাশে দাঁড়িয়ে ব্রিগল। এখনও ধাপ্পাবাজি মনে হচ্ছে?
ঢোক গিলল রানা-অভিনয়ের অংশবিশেষ। মনে প্রাণে আশা করছে ফ্যাকাসে ও অসুস্থ দেখাক ওকে। হ্যাঁ, হচ্ছে। তুমি এত নিষ্ঠুর হতে পারো না। মনে মনে হাসল রানা। শালা খুনী, তোমার সময় ফুরিয়ে এসেছে-সবুর, করো।
ব্রিগল একটা সঙ্কেত দিল। ওর এক চ্যালা টানাটানি করে খুলে নিল। ব্যারোনেসের সোয়েটার। র্যাকে পা বাধা হয়ে গেছে ওর, তবে হাত খোলা। এখনও। লোকটাকে আঁচড়ে-খামচে বাধা দেয়ার সাধ্যমত চেষ্টা করল। ব্যারোনেস। অস্ফুট, অসহায় আর্তধ্বনি বেরিয়ে আসছে তার গলা দিয়ে।
রানা! দোহাই তোমার, রানা! বাঁচাও আমাকে-ওরা যা চাইছে দিয়ে দাও, প্লীজ!
মুখের চেহারায় যন্ত্রণার অভিব্যক্তি ফুটিয়ে তুলল রানা। পকেট হাতড়ে রুমাল বের করে ভ্রূ মুছে নিল।
ব্যারোনেসের পরনে এখন সাদা অন্তর্বাস। ওর পাশে দাঁড়িয়ে থাকা ব্রিগলের চামচা দুটো তারিয়ে তারিয়ে ধবধবে সাদা, অর্ধনগ্ন যৌবনপুষ্ট দেহটি উপভোগ করছিল। এ্যাক করে উঠল ব্রিগল। আহাম্মক কোথাকার, লোহা গরম করো। তোমাদের মজা লোটার জন্যে পীপ শো-র আয়োজন করা হয়নি। কয়লার চুলোয় লোহার সাঁড়াশি গরম করা হচ্ছে, একজন হন্তদন্ত হয়ে চলে গেল সেদিকে। ইতোমধ্যে হাতও বাঁধা পড়েছে মেয়েটির।
নিজের চারধারে শেষবারের মতন নজর বুলিয়ে নিল রানা। মোকাবিলা করতে হবে ওকে ব্রিগলের সঙ্গে। অবশ্য লোকটার সঙ্গে অস্ত্র রয়েছে বলে মনে করে না ও। একা ব্রিগল নয়, লড়তে হবে সেই সঙ্গে আরও চারজনের বিরুদ্ধে। এদের দুজন ব্যস্ত ব্যারোনেসকে নিয়ে এবং দুজন দাঁড়িয়ে রানার পেছনে, দরজা ও তার মাঝখানে। একজনের হাতে সাব-মেশিনগান।
চুলো থেকে লোকটা ইতোমধ্যে তুলে নিয়েছে গনগনে এক সাড়াশি। ধূমায়িত লোহাটার ছড়ানো গন্ধে অসুস্থ বোধ করল রানা। গত কয়েক শতাব্দী ধরে, এ কামরায় নিগৃহীত-নির্যাতিত মানুষজনের বুকফাটা হাহাকার যেন শুনতে পেল ও। চারপাশ থেকে ভেজা দেয়াল চেপে এসে যেন পিষে মারবে ওকে।
রানার পাশ থেকে এসময় বলে উঠল রুডলফ ব্রিগল, এখনও সময় আছে, রানা, ভেবে দেখো। ব্যারোনেসের কান্নাকাটি-আর্তনাদ সইতে পারবে তুমি?
যথেষ্ট হয়েছে, এখনই সময়। রুমালটা দিয়ে জ্ব জোড়া আবারও মুছে নিল। রানা। কাঁপা কাঁপা নিঃশ্বাস পড়ছে ওর। ফিরল ও ব্রিগলের দিকে। দাঁড়াও! আ আমি হার মানছি!
পাতলা হাসল ব্রিগল। এই তো হুঁশ ফিরেছে। র্যাকের কাছে দাঁড়ানো লোক দুটোর উদ্দেশে হাত নাড়ল ও। ওকে ছেড়ে দাও।
সরে যাও, ভুরু কুঁচকে ব্রিগলের পাশ কাটিয়ে তেড়ে গেল রানা। অনেক শাস্তি দিয়েছ তোমরা নিরীহ মেয়েটাকে। ওকে আমার হাতে ছেড়ে দাও।
মহানুভবতার হাসি এখন ব্রিগলের ঠোঁটে। ও যা বলছে করো। শ্লেষ ওর কণ্ঠে। প্রেমিক যুগলকে একটুক্ষণ একা থাকতে দেব আমরা-তারপর কাজের কথা।
ব্যারোনেসের ওপর ঝুঁকে পড়ল রানা। আতঙ্কমাখা, পদ্মফুলের মত চোখজোড়া মেলে ধরল যুবতী। সামনে ঝুঁকে একটা রশির বাধন আলগা করার সময় ফিসফিস করে বলল রানা, সব কটা দোজখ ভেঙে পড়বে এখুনি। আমি চিৎকার করলেই, দৌড় দেবে-কোটইয়ার্ডে পৌঁছতে পারলে আমার জন্যে অপেক্ষা কোরো। ওখানে কোথাও গা ঢাকা দিয়ে থেকো। আমাকে হেল্প করার কোন চেষ্টা কোরো না! বুঝেছ?
মাথা নাড়ল যুবতী। শেষ দড়িটা শিথিল করল রানা। হাতটা তারপর ঢুকিয়ে দিল র্যাকের কিনারার নিচে। টেপে সাঁটা লুগারটার ঠাণ্ডা বাট অনুভব করল আঙুলে। হাতটা চেপে বসল বাটের ওপর।
মেয়েটাকে ঠেলে র্যাক থেকে সরিয়ে দিল রানা, এতই জোরে যে মেঝের ওপর মুখ থুবড়ে পড়ল। লাইন অভ ফায়ারের বাইরে এখন ব্যারোনেস।
পালাও এবার!
চরকির মতন ঘুরে দাঁড়াল রানা। লুগারটা ইতোমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, সাব-মেশিনগানধারীর উদ্দেশে মৃত্যু বর্ষণ করছে। টাস-টাস-টাস বুকে তিনটে ফুটো তৈরি হলো। ভাজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল লোকটা, পাথরের মেঝেতে ঝনাৎ করে খসে পড়ল অস্ত্রটা। অপর লোকটা ফায়ার করতে উদ্যত হয়েছিল, গুলি করল রানা। ওর জ্যাকেটের একটা পাশ ছিঁড়ে বেরিয়ে গেল। প্রতিপক্ষের বুলেট। কিন্তু রানার অব্যর্থ হাতের গুলি লোকটার দুচোখের মাঝখানে একটা কালো গর্ত সৃষ্টি করল। টলতে টলতে পেছনে চিতপাত হয়ে পড়ে গেল সে।
অস্বাভাবিক ক্ষিপ্রতায় ঘটে চলেছে ঘটনাগুলো-ভিসিআর ফার্স্ট ফরওয়ার্ড করলে ছবির যে গতি দেখা যায়, তেমনি। রুডলফ ব্রিগল, মুখের চেহারা রক্তশূন্য তার, ঘুরে দৌড় দিল দরজা লক্ষ্য করে। ওর পেছন পেছন ছুট দিল। রানা। লোহার বার! দৌড়নোর ফাঁকে বাকি লোক দুটোকে গুলি করল রানা। চামচা দুটো এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে, হাত শূন্যে তুলে। যুদ্ধের সাধ মিটে গেছে ওদের। এখন জান বাঁচানো ফরয।
দরজার কাছে ইতস্তত করছে ব্রিগল। ভীতিমাখা চোখে চেয়ে আছে পেছনে। এবার ভারী দরজাটা ঝটকা মেরে বন্ধ হতে শুরু করল। ব্রিগলের দুহাতের ইঞ্চিখানেকের মধ্যে বুলেটটা রাখল রানা। ব্রিগলকে এমুহর্তে খুন করতে চায় না ও। লোকটাকে জিম্মি হিসেবে কাজে লাগতে পারে দুর্গ ত্যাগের সময়।
আতঙ্কিত চিৎকার ছেড়ে দৌড়নোর জন্যে ঘুরে দাঁড়াল ব্রিগল। একই সঙ্গে দরজার কাছে পৌঁছানোর ফলে সংঘর্ষ হয়ে গেল রানার ও ব্যারোনেসের। পলায়নপর ব্রিগলকে লক্ষ্য করে আরেকটা গুলি করল রানা। বন্দীশালার অন্ধকার করিডর ধরে ছুটে পালাচ্ছে সে। ব্যাটার ঠ্যাঙে লাগাতে পারলে হত, মনে মনে বলল রানা। লক্ষ্যভ্রষ্ট হলো, ভেজা, দেয়ালে লেগে বিকট আওয়াজ তুলল বুলেটটা। মুখ খিস্তি করল রানা। কিছুতেই পালাতে দেয়া যাবে না খুনীটাকে। বর্মের মধ্যে লুকিয়ে রাখা অস্ত্র দুটো তুলে নিল রানা এস্ত হাতে।
ব্যারোনেসকে ধাক্কা মেরে সামনে থেকে সরাল। ভারী দরজাটা দড়াম করে যেই লাগিয়েছে, অমনি ভেতরদিক থেকে কাঠে খটাখট গুলি গেথে যেতে শুরু করল। সাহস ফিরে পাচ্ছে ব্রিগলের চ্যালারা। বারটা জায়গামত নামিয়ে দিল রানা। এবার আর বেরোতে হচ্ছে না বাবাজীদের। তাই
প্যাসেজে ব্যারোনেসকে ঠেলা-গুতো দিয়ে সামনে রাখল রানা। ব্রিগলও স্বমূর্তি ধারণ করতে পারে যে কোন মুহূর্তে।
কুলুঙ্গিটার কাছে এসে কম পাওয়ারের হলদেটে এক বাতি জ্বলতে দেখল ওরা। ফাঁকা জায়গায় টেনে নিল রানা ব্যারোনেসকে। ওর গায়ে প্রায় ঢলে পড়ে কাঁপতে লাগল মেয়েটি। মেইন গট-মেইন গট! বারবার আওড়াচ্ছে শব্দ দুটো।
কাঁধ ধরে ওকে প্রবল ঝাঁকুনি দিল রানা। মনে সাহস রাখো। এখন কাতর হওয়ার সময় নয়। ব্রিগলকে বাগে পেতে হবে আমার। ইতিমধ্যে হয়তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু চেষ্টা করে দেখতে হবে। এই নাও
গা থেকে জ্যাকেটটা খুলে ব্যারোনেসকে দিল রানা। ট্রাউজারের পকেটে স্থান পেল গ্যাস বোমা ও স্টিলেটো। এটা পরে নিয়ে সবার অগোচরে কোর্টইয়ার্ডে চলে যেতে চেষ্টা করো। যদি না পারো বাইচান্স, ফিরে এসো। এখানটায়। বুঝতে পেরেছ? এখানে। বেরনোর রাস্তা জানা আছে আমার। মাঝরাতে ঢুকেছিলাম ওখান দিয়ে।
কুলুঙ্গিটা থেকে বাইরে পা রেখে দেয়ালে মিশে দাঁড়াল রানা। জমাট বাঁধা অন্ধকার। টানা করিডরটা থেকে কোন গুলি-গালাজ এল না। ব্যারোনেসকে এক টানে কুলুঙ্গি থেকে বের করে বলল রানা, যাও, দৌড় দাও। ব্রিগলের ব্যবস্থা করে তারপর মীট করব।
দুমুহূর্ত দ্বিধা করে করিডর ধরে শশব্যস্ত ভঙ্গিতে ছুটল যুবতী।
ওকে একটা বাঁক ঘুরে অদৃশ্য হতে দিয়ে, পা টিপে টিপে অনুসরণ করল রানা। একশো মাইল স্পীড়ে মাথা কাজ করছে ওর। পরিস্থিতির তুল্যমূল্য বিচার করছে, চেষ্টা করছে লড়াইয়ের অর্ডার সেট করতে। দুর্গের নয়া এলাকায় হয়তো চলে যাবে ইতোমধ্যে ব্রিগল, দরজা বন্ধ করে দেবে পুরানো ও নতুন অংশের মধ্যে যাতায়াতের। কিন্তু সত্যিই তাই করবে কি? কারণ প্ল্যান্ট করা অস্ত্রগুলোর কল্যাণে জেনে গেছে সে, রানা দুর্গের প্রাচীন অংশে গোপনে ঢুকেছিল। জায়গাটা পরিচিত তার কাছে। জানে ইচ্ছে করলেই বেরোতে ও ঢুকতে পারবে রানা। কাজেই ব্রিগলকে হয় বাইরে থেকে পাহারা বসিয়ে রানাদের পালানোর রাস্তা রুদ্ধ করতে হবে; আর নয়তো তেড়েফুডে এসে লড়াইয়ে সামিল হতে হবে রানার বিরুদ্ধে।
আবছায়া এক ইন্টারসেকশন তীরবেগে ছুটে পার হলো রানা। কোনখান থেকে, যেন অপসৃয়মাণ পায়ের আওয়াজের ক্ষীণ প্রতিধ্বনি কানে আসছে। ব্যারোনেস ছুটছে এখনও! শব্দটা মিলিয়ে গেল এবং প্রাচীন কারাগারটিতে নেমে এল মুহূর্তের অটুট নিস্তব্ধতা। কোথায় যেন ছড়-ছড় করে পানি পড়ছে। এছাড়া আর কোন আওয়াজ নেই। হঠাৎ
ঘুপচি অন্ধকারে শোনা গেল নতুন এক শব্দ। কাঠ হয়ে গেছে রানা। ইন্টারসেকশনটার কফিট দূরে, আরেকটা কুলুঙ্গির উদ্দেশে সাত করে সরে গেল ছায়ার মত। আওয়াজটা-অবিশ্বাস্য হলেও সত্য-ভয়ানক রকমের ভীতিগ্রস্ত এক পুরুষ মানুষের ফোঁপানি। নিদারুণ দুর্দশায় পড়লেই কেবল এভাবে কাঁদতে পারে মানুষ।
ইঞ্চি-ইঞ্চি করে ওই কুলুঙ্গিটার দিকে পা বাড়াল রানা। ফোঁপানির শব্দটা থামছে না। তাজ্জব বনে গেল রানা। ফাঁদ হতে পারে এটা, বলাবাহুল্য, কিন্তু তাই বলে এহেন অদ্ভুত কৌশলের আশ্রয় নেবে? রুডলফ ব্রিগল ছাড়া আর কে হবে এই কাদুনে লোকটা? এতবড় নিষ্ঠুর সন্ত্রাসীর এই দশা? তারমানে ওপর। দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট?,
কুলুঙ্গিটার উদ্দেশে আরেকটু কাছিয়ে এল রানা। গন্ধটা ধক করে নাকে এসে লাগল ওর। ভীতির, আতঙ্কের গন্ধ। আসল রূপ বেরিয়ে পড়েছে রুডলফ ব্রিগলের। এক মুহূর্ত পরেই রানার পায়ে ধরবে জানে না মারার জন্যে!
উঁহু, নিজেকে বোঝাল রানা, এত সোজা নয়। কোথাও কোন গড়বড় আছে বড় ধরনের।
এমুহূর্তে কুলুঙ্গিটার ঠিক পাশে ও। তখনও তরাসমাখা কণ্ঠে ফুঁপিয়ে চলেছে লোকটা। লুগারটা হাতবদল করে ডান হাতে নিয়ে এল রানা। চারধার পরখ করে নিল শেষবারের মত। শুধু ছায়া আর ছায়া। কুলুঙ্গিটার ভেতর। সেঁধিয়ে পড়ল রানা। তারপর ইস্পাতকঠিন মুঠোয় চেপে ধরল এক লোকের কোট-কলার। হাতে মসৃণ ও চকচকে ঠেকল কাপড়টা। ডিনার জ্যাকেট! হায় খোদা, ব্রিগল স্বয়ং।
কলার ধরে হিড়হিড় করে টেনে জড়সড় লোকটাকে বের করে আনল রানা। তলপেটে ঠেকাল লুগারটা। না-না- আর্তনাদ করে উঠল লোকটা। দোহাই তোমার, আমাকে মেরো না! আমি ব্রিগল না, বিশ্বাস করো-আমি একজন বুড়ো মানুষ! তোমার সাথে কোন শত্রুতা নেই আমার! ভাই ভাই, ছেড়ে দাও আমাকে?
চোপ! ধমকে উঠল রানা। একদম নড়বে না। হিপ পকেট থেকে পেন্সিল ফ্লাশলাইট বের করে জ্বলল। টের পাচ্ছে কেমন বন্ধু বানানো হয়েছে ওকে।
ম্যালেরিয়ার রোগীর মত কম্পমান লোকটিকে সোজা করে ধরে রেখে। পরীক্ষা করে দেখল রানা। এ লোক রুডলফ ব্রিগল-আবার নয়ও। এই লোকই নিঃসন্দেহে ডেস্কের পেছনে বসে ছিল-এই একটু আগে টর্চার চেম্বারে।
সন্ত্রস্ত লোকটার একদম কাছে দাঁড়ানো বলে আরেক ধরনের গন্ধ নাকে এল রানার। কসমেটিক স্মেল! লোকটার গালের কাটা দাগে একটা আঙুল ঘষল ও। উঠে আসছে মেক আপ!
বিরক্তিতে মনটা ছেয়ে গেল রানার। ও ধোকা খেল কিভাবে? লোকটা সুঅভিনেতা সন্দেহ নেই, কিন্তু তারপরও বলতে হবে আশ্চর্য দক্ষতায় সে তার দায়িত্ব পালন করেছে।
আলুর বস্তার মতন ছেড়ে দিল রানা লোকটাকে। ওকে-তুমি যে-ই হও না কেন, আসল রুডলফ ব্রিগল কোথায়?
আমি জানি না। কসম খেয়ে বলছি, জানি না!মেঝেতে আধশোয়া নকল। বিগলি। দুর্গের কোথাও আছে সে, এটুকু বলতে পারি। আমরা যখন-আমরা যখন কথা বলছিলাম ও তখন গ্যালারিতে ছিল। লোকটা এবার নাকি কান্না জুড়ে দিল। তুমি আমাকে খুন করবে না তো? কোরো না-দোহাই লাগে। আমি কিছুই জানি না। আমাকে যা যা করতে বলেছে তাই শুধু করে গেছি
লোকটাকে কষে এক লাথি লাগাল রানা। আসলে নিজেকেই মারল। ধুলো দেয়া হয়েছে ওর চোখে, ভাল কথা! কিন্তু কেন? আসল রুডলফ ব্রিগল এ। থেকে কি ফায়দা লুটবে?
রানার কান ঘেঁষে পাথরে আঘাত হানল একটা বুলেট। ক্রন্দনরত লোকটাকে এক লাফে ডিঙিয়ে কুলুঙ্গির ভেতর গা ঢাকা দিল রানা করিডরে। তখনও বজ্রপাত ঘটাচ্ছে পিস্তলের শব্দ। জবাব জানা হয়ে গেল ওর। কোথায়। সত্যিকারের রুডলফ ব্রিগল জানে এখন রানা।
প্যানপ্যান করে কাঁদছে তখনও লোকটা। গেলি এখান থেকে, ভাগ! চাপা গলায় দাবড়ানি দিল রানা।
আদেশ পালন করল লোকটা, কেঁচোর মত কিলবিল করে চলে গেল। দৃষ্টিসীমার আড়ালে। ছোট্ট আশ্রয়স্থলটায় অপেক্ষা করছে রানা। একটু পরে। ব্রিগলের গলা–আসল কণ্ঠস্বর-ছায়াময় করিডরে ধ্বনিত-প্রতিধ্বনিত হলো।
রানা? প্রাচীন দেয়ালগুলো শব্দটা ধারণ করে বারে বারে প্রতিধ্বনি করল রানা! রানা! রানা!
রানা নিরুত্তর। রাজ্যের চিন্তা পাক খাচ্ছে ওর মাথার ভেতর। কালক্ষেপণের চেষ্টা করবে ব্রিগল। রানাকে কুলুঙ্গিতে আটকে রেখে লোকেদের সুযোগ দেবে ঘেরাও দেয়ার। কিন্তু ওকে সময় দেবে না রানা! দেয়ালে, ওদের দুজনের মাঝখানে একটা ডিম লাইট। ওটাকে জ্বলতে দেয়া চলবে না।
তুমি এখানেই আছ জানি আমি, রানা, বলে চলল ব্রিগল। আমার ধোকাবাজি ধরে ফেলেছ তাও জানি। অ্যালফস ঝানু অ্যাক্টর, কি বলো? কিন্তু। বেচারা বুড়োমানুষ আর ভীরু। ওকে দোষ দেয়া যায় না। ওকে অভিনয় করতে হায়ার করেছি আমি। আমার হয়ে লড়ে দেবার জন্যে নয়, লড়াই আমি ভালই পারি।
আসলের সঙ্গে নকলের কণ্ঠস্বরের পার্থক্য প্রায় নেইই বলতে গেলে। সত্যিই চমৎকার অনুকরণ করেছিল লোকটা। কিন্তু এখন অন্য এক অনুভূতির। স্পর্শ মিশেছে আসলজনের গলায় নিজেকে সর্বশক্তিমান ভাবা। হিটলারের যে রোগ ছিল। ছিল নমরুদের।
ঠাণ্ডা হাসিতে বাঁকা হলো রানার ঠোঁট। এ লোক সত্যিকারের রুডলফ ব্রিগল, যাকে খুঁজতে সে এসেছে। যার সন্ধানে ও গিয়েছিল জার্মানীতে।
স্পেয়ার ক্লিপটার জন্যে পকেটে চাপড় দিল রানা। এই একটাই সম্বল। কটা গুলি করেছে দ্রুত ভেবে নিল-লুগারে একটা গুলি বাকি থাকার কথা, কারণ চেম্বারে সব সময় ও একটা বুলেট ভরে রাখে।
চোখের পলক পড়ার আগেই, কুলুঙ্গি থেকে বেরিয়ে, করিডরের সবেধন নীলমণি বাতিটা গুঁড়িয়ে দিল রানা। ঘনঘোর অন্ধকার এখন চারদিকে। এক লাফে দূরের দেয়ালটার কাছে চলে গেল, শরীর নিচু। গুলি করতে দেরি হয়ে গেল ব্রিগলের। আঁধারে লাল আগুন বর্ষণ করল ওর পিস্তল। পাথুরে টুকরো টাকরা- ছিটকে এসে মুখে লাগল রানার। করিডর ধরে, পায়ের আঙুলে ভরা করে, ব্রিগলের উদ্দেশে দৌড়ে গেল ও। দৌড়নোর ফাঁকে বাড়তি ক্লিপটা ভরে নিল লুগারে। এ
পালিয়ো না, ব্রিগল, চেঁচাচ্ছে রানা। আঁধারে শুটআউট করব আমরা। বিপজ্জনক খেলা। যার কপাল ভাল সে বেঁচে যাবে।
রুডলফ ব্রিগল, এইমাত্র রানার শূটিং চাক্ষুষ করেছে, রাজি হতে পারল না। অন্ধ শিকারীর প্রস্তাবে। ব্রিগল এতক্ষণ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে পৌঁছে। ওর ছুটন্ত পদশব্দ পেল রানা। পায়ের আওয়াজ বয়ে, আরেকটা অন্ধকার। সুড়ঙ্গের দিকে মিলিয়ে যাচ্ছে। বেড়ালের মত নিঃশব্দে ধাওয়া করল রানা, শব্দটাকে। ক্ষণিকের জন্যে ব্যারোনেসের কথা মনে উদয় হলো ওর। কি। করছে মেয়েটা? পারল কি কোর্টইয়ার্ডে পৌঁছতে?
করিডরের একটা মোড় ঘুরল এবার রানা। এখন আর মনে ঠাই পাচ্ছে না। ওর অন্য কোন ভাবনা–একমাত্র প্রাণ বাঁচাবে কিভাবে সেটা ছাড়া। রুডলফ, ব্রিগল মস্ত ভুল করে ফেলেছে। এক কানাগলিতে ঢুকে পড়েছে সে।
রানা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে রূমটায় প্রবেশ করতে চারধারে তপ্ত সীসা আছড়ে পড়ল ওর। কি ঘটেছে উপলব্ধি করতে বেগ পেতে হলো না এবার। এটা এক অস্ত্রাগার বিশেষ। ইচ্ছে করেই এখানে আত্মগোপন করেছে ব্রিগল। দেয়ালের উঁচুতে ঘরের একমাত্র জানালাটা। দমকা বাতাস ও বৃষ্টির ছিটে এসে পড়ছে ঘরে। ছাদ থেকে তারের খাঁচায় জ্বলছে ছোট্ট এক বাতি। ভারী টেবিলটার আড়াল নিতে ডাইভ দিল রানা। যুগপৎভাবে কামরার ওদিক থেকে বুলেট ওগরাল ব্রিগলের পিস্তল। রানার মাথার ওপর, দেয়ালে বাড়ি খেয়ে টুপটাপ খসে পড়ল গুলি।
টেবিলের পেছনে নিঃসাড় শুয়ে থেকে কান খাড়া রেখেছে রানা। ব্রিগলের। ভারী শ্বাস-প্রশ্বাসের শব্দ পরিষ্কার কানে আসছে। বাতিটাকে গুলি করার সিদ্ধান্ত বাতিল করল রানা। ব্রিগল ব্যাটাই খরচ করুক না বুলেটটা।
ব্রিগলও সম্ভবত একই কথা ভাবছিল, কারণ বাতিটা নেভানোর ধার ধারল। ও। তামাটে, স্বল্প আলোয় দুই শিকারী পড়ে রইল ওত পেতে। অপেক্ষা করছে প্রতিপক্ষ এই বুঝি কোনও ভুলের ফাঁদে পা দিল।
কামরার চারপাশে দৃষ্টি বুলাল রানা। প্রাচীন এক অস্ত্রশালা। দেয়ালে ঝুলছে। মান্ধাতা আমলের ঢাল-তরোয়াল ও অন্যান্য অস্ত্রশস্ত্র। সবগুলোই মরচে ধরা, ঝুল-কালিমাখা। কুঠারের ডাই, বিরাট বিরাট তরোয়াল ইতস্তত ছড়ানো। আরও আছে জং পড়া হাপর আর কাত হওয়া গ্রাইন্ডস্টোন।
দীর্ঘ নীরবতা অসহ্য হয়ে দাঁড়াল ব্রিগলের জন্যে। ইঁদুর-রক্ত ওর নেচে উঠল। ঘরের ওপ্রান্ত থেকে কথা যখন বলল, সামান্য কাঁপছে কণ্ঠস্বর। তারতম্যটুকু ধরা পড়ল রানার কানে। বিশ্রী অচলাবস্থায় পড়া গেল, রানা। একটা সমঝোতায় এলে কেমন হয়?
তাতে আমার বন্ধুর আত্মা শান্তি পাবে না, ব্রিগল। অভিশাপ দেবে ওর বউ-বাচ্চা।
কিন্তু তুমি একটু বুঝতে চেষ্টা করো। গোলাগুলি করে কোন লাভ নেই। মারা পড়ব দুজনেই। কেউ জিততে পারব না এভাবে! রানা নিশ্চপ। আবার, বলে চলল ব্রিগল, আমার লোকেরা এখুনি এসে পড়বে। তখন আর কোন চান্স থাকবে না তোমার! তারচেয়ে এসো আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে ফেলি।
হা-হা করে হাসল রানা প্রাণহীন হাসি। নেইন! ওরা এখানে আসছে না। তুমি নিজেও জানো সেটা। নিজেদের গায়ের চামড়া বাঁচাতেই এখন ব্যস্ত ওরা। তোমার মস্তানরা জান নিয়ে পালাচ্ছে। এর ওপর কত টাকা বাজি ধরতে চাও?
অবিরাম জার্মান গালি-গালাজ ছুটল ব্রিগলের মুখে। হঠাৎই নার্ভ খুইয়ে। বসল ও, দৌড় দিল দরজার দিকে। ধেয়ে আসার সময় রানাকে লক্ষ্য করে গুলি চালাল। রানার শাটের হাতা ফুড়ে বেরিয়ে গেল একটা বুলেট। অল্পের জন্যে গায়ে লাগেনি। আরেকটা গেল ডান উরুতে ছ্যাকা দিয়ে।
ক্লোজ রেঞ্জ থেকে ব্রিগলের বুকে পরপর চারবার আগুন বর্ষাল রানা। চিত হয়ে পড়ে গেল লোকটা। মুহূর্তে উড়ে গেছে প্রাণপাখি।
মৃত লোকটার দেহের দুপাশে পা রেখে দাঁড়াল ও, লক্ষ করল জ্বলজ্বলে চোখজোড়া। লোকটার অসাড় হাতে লাথি মেরে পিস্তলটা দূর করে দিল রানা। নুয়ে পড়ে এবার চুল মুঠো করে মাথাটা তুলে ধরল। মুখটা পরখ করল। সযত্নে। বাঁ চোখের কোনা থেকে নিয়ে মুখ পর্যন্ত গোলাপী রঙের, কাঁচা এক কাটা দাগ। অভিনেতাটির সঙ্গে কি অদ্ভুত মিল-যদিও এর চেহারায় যে। শকুনতুল্য বিশেষত্ব রয়েছে, দুনিয়ার কোন সার্জনের ছুরিতেই তা ঢাকা পড়ার। কথা নয়।
মড়ার মুখটায় আঙুল বুলাচ্ছে রানা, অনুভব করছে গালের স্ফীতিটা। এটা। অকৃত্রিম। চামড়ার নিচে ছোট্ট এক পিণ্ড। মুচকে হাসল রানা। হু, পকেট থেকে স্টিলেটো বের করে চিরে দিল ক্ষতটা। জখমের ভেতরটা হাতড়ে বের করে। আনল চকচকে এক খুদে ধাতব, নাকাতার চাবির অংশটার সঙ্গে আশ্চর্য সাদৃশ্য যার। দুআধখানা মিলে আস্ত একখানা। এখন শুধু গটগট করে ব্যাঙ্কে গিয়ে ঢোকা, আর ভল্ট হাতিয়ে সোনার চিতাবাঘ সহ সমস্ত লুটের মাল তুলে আনা। মুচকি হাসল রানা। অত সোজা নয়। অন্ততপক্ষে এখনও।
মিশন সফল আমার, পরিতৃপ্তির শ্বাস ফেলে ভাবল রানা। নিজ হাতে শাস্তি দেয়া গেল বন্ধুর হত্যাকারীকে। আর চাবি? ওটা বাড়তি পাওনা। বোনাস। চিতাবাঘ নিয়ে যা খুশি করুকগে বুড়ো, থোড়াই পরোয়া করে ও।
রানা সিধে হতে পাথুরে মেঝেতে কার যেন জুতোর মস-মস্ শব্দ শুনতে পেল। পরিচিত পায়ের আওয়াজটা। ব্যারোনেসের।
ঝট করে চারদিকে নজর বুলাল রানা। কাটাঅলা, মরচে ধরা এক গদা। দেখতে পেয়ে তিন-চারবার ওটাকে পাই পাই ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। ব্রিগলের বিধ্বস্ত চেহারাটা মেঝেতে চোখ রেখে দেখছে রানা এমনিসময় কামরায় প্রবেশ করল ব্যারোনেস। হাতে লিলিপুট পিস্তল ওর।
ওর দিকে চেয়ো না, সাবধান করল রানা। মুখে গুলি করতে হয়েছে। দেখলে ভয় পাবে।
কেয়ার করল না ব্যারোনেস। রানাকে ঠেলে সরিয়ে, দুমুহর্ত স্থির দৃষ্টিতে লক্ষ করল দোমড়ানো মোচড়ানো মৃতদেহটা। অবশেষে, মৃদু কণ্ঠে বলল, শুয়োরটা মারা পড়ল। মনে হচ্ছে যেন ট্রাক চাপা পড়েছিল। বেশ হয়েছে, উচিত সাজা পেয়েছে বদমাশটা- ওর দিকে চেয়ে ছিল রানা, যুবতী কঠোর হাসি হাসল। আগেই বলেছিলাম না–ওর আপন মা-ও চিনতে পারবে না।
ঠিক, বলল রানা, চোখ ওর লিলিপুট পিস্তলটার ওপর। ব্যারোনেস সরে গেল মৃতদেহের সামনে থেকে। রানার দিকে পিঠ ফিরিয়ে এক পায়ের স্ন্যাক। তুলল। খুদে অস্ত্রটা চালান করে দিল তার ভেতর।
মুখের চেহারা নির্লিপ্ত রানার। এখানে কি করতে এসেছ? পালাতে পারোনি?
না। ওরা নতুন অংশে যাওয়ার দরজাটা আটকে দিয়েছে। তাই ফিরে আসতে হলো। একা একা দাঁড়িয়ে থাকব নাকি, আমার ভয় করে না? রানার উদ্দেশে নিজেকে ছুঁড়ে দিল যুবতী। ওহ, গড়, রানা- আমাকে এখান থেকে নিয়ে যাও! আমি আর সইতে পারছি না!
ওর পিঠে মৃদু চাপড় দিল রানা। নিয়ে যাব, ভেবো না। তবে তোমাকে একটু ভিজতে হবে। তার আগে রানা এজেন্সীর লোককে ফোন করা দরকার। আমাদের পিক করে হোটেলে পৌঁছে দেবে। সুইস পুলিস এখানকার ঝামেলা সামলাকগে, কি বলো।…এসো।
<