১১.
কব্জিতে বাঁধা কম্পাস দেখে দেখে এগিয়ে চলেছে কিশোর। পেছনে মুসা। শুধু সাঁতরানো ছাড়া আর কিছু করতে হচ্ছে না তাকে, ফলে পাথরের খাঁজে, আশেপাশে সাগর-জীবনের ওপর নজর দিতে পারছে।
ছুটাছুটি করছে নানারকম মাছ। একটা হ্যাঁলিবাট, পাথরের রঙের সঙ্গে মিশে ছিলো। মুসা দেখতে পায়নি। প্রায় হাত দিয়ে ফেলেছে পাথরে, এই সময় ছিটকে উঠলো মাছটা, চমকে দিলো তাকে। তারপর রাজকীয় ভঙ্গিতে সাঁতরে চলে গেল।
মিনিট দুই পর থেমে মুখ ফেরালো কিশোর। ইশারায় হাতঘড়ি দেখিয়ে, গুহার দিকে দেখালো। বুঝলো মুসা। তার মানে এবার গুহার দিকে ফেরার নির্দেশ দিচ্ছে গোয়েন্দাপ্রধান।
আবার আগে চললো কিশোর। তার একেবারে গায়ের কাছে রয়েছে মুসা। তাই, কিশোর যখন হঠাৎ থেমে গেল, তার পায়ের ওপর এসে ধাক্কা খেলো সে।
অবাক হয়েছে মুসা। মাউথপীসের মধ্যেই গুঙিয়ে উঠলো। কেন ওভাবে থেমে গেল কিশোর? ইশারায় বাঁয়ে দেখালো গোয়েন্দাপ্রধান।
কিশোরের হঠাৎ থেমে যাওয়ার কারণ বুঝতে পারলো মুসা। বড় জোর তিরিশ ফুট দূরে কালো কি যেন একটা নড়ছে। বড়, লম্বা, কালো একটা সিগারের মতো দেখতে। হাঙর হতে পারে, কিংবা খুনী তিমি।
ধক করে উঠলো মুসার বুক। তবে ঘাবড়ালো না। ড্রাইভিঙের বিশেষ ট্রেনিং রয়েছে ওদের, দক্ষ ওস্তাদের কাছে শিক্ষা নিয়েছে। হাঙর হলে কি করতে হবে জানা আছে। অস্বাভাবিক যে কোনো নড়াচড়া দৃষ্টি আকর্ষণ করে হাঙরের, দেখতে ছুটে আসে। ছুরি বের করলো দুজনেই। যতোটা সম্ভব কম নড়াচড়া করে সরে যেতে লাগলো পাথরের কাছে, নিরাপদ কোনো খাজ দেখলে তার মধ্যে ঢুকে যাবে।
ছায়াটার ওপর থেকে ক্ষণিকের জন্যে চোখ সরাচ্ছে না মুসা। না, হাঙর বলে তো মনে হচ্ছে না? পেট মোচড়ানি নেই, শরীরের কোথাও সামান্যতম বাঁকা হচ্ছে না, সোজাসুজি এগিয়ে চলেছে। সাধারণ হাঙরের তুলনায় বড়। আবার খুনী তিমির চেয়ে ছোট।
মুসার কাঁধ ছুঁয়ে ইঙ্গিতে হাঙর কিনা জিজ্ঞেস করলো কিশোর। মাথা নাড়লো, মুসা। দুজনেই দেখলো, ধীরে ধীরে সরে যাচ্ছে ছায়াটা, মিলিয়ে গেল গভীর পানির দিকে।
আবার সাঁতরে চললো দুজনে। পানির নিচে পাথরের ছড়াছড়ি আর ঢেউই বলে দিলো ওদেরকে, পাহাড়ের গোড়ায় পৌঁছে গেছে। সাবধানে ভেসে উঠলো। মাত্র কয়েক ফুট দূরে সুড়ঙ্গমুখটা।
মাউথপীস খুলেই আগে জিজ্ঞেস করলো কিশোর, কি ছিলো ওটা?
বুঝলাম না। হাঙর না, তিমি না, কোনো জীবের মতোই লাগলো না। কিশোর, আমার ভয় লাগছে। গিয়ে বোধহয় শেরিফকে সব জানানো উচিত।
ভয় কি? ছায়াটা তো চলেই গেছে। দুজনেই যখন দেখেছি, চোখের ভুল। হতে পারে না। আর চোখের ভুল যখন নয়, ওটা ভূতপ্রেতও কিছু নয়।
কিন্তু…, বলতে দ্বিধা করছে মুসা।
দেখো, বোঝালো কিশোর। এতোটা এসে ফিরে যাওয়ার কোনো মানে হয়, না। দড়ি বেঁধে নিলো কোমরে। একটা মাথা মুসার হাতে ধরিয়ে দিয়ে বললো, ধরে রাখো। আমি ঢুকছি।
ডুব দিলো আবার কিশোর।
সূর্য ডোবে ডোবে। গোধূলির ছায়া নামছে। দড়ি ধরে দাঁড়িয়ে রইলো মুসা। দুটো হ্যাঁচকা টান পড়তেই মুখে মাউথপীস লাগিয়ে সে-ও ডুব দিয়ে এগিয়ে গেল। কালো মুখটার দিকে।
ঢেউ কম, ফলে ফেনাও কম। স্রোত নেই। ওয়াটারপ্রুফ ফ্ল্যাশলাইট জ্বাললো সে। ঢুকে পড়লো সুড়ঙ্গে। হাত-পায়ে ভর দিয়ে এগোনোর চেয়ে সাঁতরে চলা অনেক সহজ। দ্রুত কমে আসছে পানির গভীরতা। চওড়া জায়গাটায় চলে এলো, যেখান থেকে বাঁকা হয়ে উঠে গেছে সুড়ঙ্গ। কিশোর দাঁড়িয়ে আছে। তার পাশে চলে এলো মুসা। বড় গুহাটায় ঢুকলো দুজনে।
গোঙানি শোনা গেল।
হাসি ফুটলো গোয়েন্দাপ্রধানের মুখে। গুহার ভেতরে ঢুকে গেছে ওরা, অথচ গোঙানি বন্ধ হয়নি।
খাইছে! ফিসফিস করে বললো মুসা। ফাঁকিটা ঠিকই দিয়ে দিলাম। ঢুকতে দেখেনি আমাদের।
তাই তো মনে হচ্ছে।
দ্রুতহাতে ডুবুরির পোশাক খুলে ফেললো দুজনে। পানি নিরোধক বাক্স থেকে মোম আর দেশলাই বের করে দুটো মোমবাতি ধরালো কিশোর। একটা দিলো মুসার হাতে। বললো, প্রতিটা সুড়ঙ্গের মুখের কাছে ধরবো এগুলো। শিখা যদি কাঁপে, বা কাত হয়ে যায়, বুঝবো বাতাস বইছে। আর না নড়লে বইছে না, তারমানে ওই সুড়ঙ্গ বন্ধ। সেটাতে ঢুকুবোই না। অনেক সময় বাঁচবে তাতে।
দারুণ বুদ্ধি করেছো!
একে একে সুড়ঙ্গমুখগুলো পরীক্ষা করতে লাগলো ওরা। একটা মুখের কাছে। বাতি ধরতে সামান্য কাঁপলো শিখা। কিন্তু সন্তুষ্ট হতে পারলো না কিশোর। সরে এলো আরেকটা মুখের কাছে।
হঠাৎ একটা মুখের কাছে বাতি ধরতেই টান মেরে যেন শিখাটাকে ভেতরে ঢুকিয়ে নিতে চাইলো অদৃশ্য শক্তি, নিভেই গেল বাতিটা।
পেয়েছি, কিশোর! চেঁচিয়ে উঠলো মুসা।
আস্তে! কাছেপিঠে কেউ থাকতে পারে।
কান পতলো দুজনেই। পুরো আধ মিনিট স্তব্ধ নীরবতা। চেঁচিয়ে উঠেছে বলে মনে মনে নিজেকে বেশ কয়েকটা লাথি মারলো মুসা। তারপর আবার শোনা গেল গোঙানি, মৃদু, কিন্তু স্পষ্ট।
যেটার মুখের কাছে আলো নিভেছে ওই সুড়ঙ্গ দিয়েই আসছে মনে হলো। পকেট থেকে শাদা চক বের করে সুড়ঙ্গমুখের দেয়ালের পাশে একটা আশ্চর্যবোধক চিহ্ন আঁকলো কিশোর। টর্চ বের করে জ্বেলে ঢুকে পড়লো সুড়ঙ্গটায়।
.
ডামিগুলোর পাশে বসেই রয়েছে রবিন। পশ্চিম দিগন্তে ধীরে ধীরে সাগরের পানিতে তলিয়ে গেল যেন কমলা রঙের সূর্যটা। বেগুনী-লাল গোধূলির রঙ আকাশে, ছায়া পড়েছে সাগরে। আহত পা-টা সাবধানে নাড়লো সে।
আধ ঘন্টা যাবৎ বসে বসে নিজে নিজেই বকবক করছে। তার মনে হচ্ছে, তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে রয়েছে কে যেন। অদ্ভুত অনুভূতি। স্রেফ কল্পনা বলে জোর করে তাড়ানোর চেষ্টা করলো অনুভূতিটা, পারলো না।
অন্য দিকে মন সরানোর জন্যে মোনিং ভ্যালির ওপরে লেখা বইটা পড়তে আরম্ভ করলো। মাইন শ্যাফট বন্ধ করে দেয়ার অংশটা পড়তে পড়তে খাড়া হয়ে গেল পিঠ। আনমনে বিড়বিড় করলো, সর্বনাশ!
ডিন মারটিন আর কার্ল বেইরির কথা লেখা রয়েছে। ডেভিল মাউনটেইনের পাশে একটা পাহাড়ের ঢালে বাসা বানিয়ে থাকে দুজনে। খনির শ্যাফট বন্ধ করে দেয়ার পরে সব শ্রমিকেরা চলে গেলেও ওরা রয়ে গেল। সোনা আর হীরা খোঁজার জন্যে।
ভুরু কোঁচকালো রবিন। তাড়াহুড়ো করে পড়েছে কিশোর, বইয়ের এখান পর্যন্ত আসেনি। তাহলে নিশ্চয় জানতো ডেভিল মাউনটেইনে হীরা আছে, একথা বিশ্বাস করে মারটিন।
ঘনায়মান অন্ধকারে উদ্বেগ বাড়লো রবিনের। ডিন মারটিন সেদিন মিথ্যে বলেছে তাদের সঙ্গে। বলেছে গুহার বাইরে দিয়ে যাওয়ার সময় ভেতরে আওয়াজ শুনে দেখতে এসেছে। সেটা সম্ভব নয়। দূরত্ব অনেক বেশি ছিলো। আসলে গুহার ভেতরেই কোনো একটা সুড়ঙ্গে বা অন্য কোথাও ছিলো বুড়ো।
দ্রুত মনস্থির করে নিলো রবিন। ঢালের আড়ালে নেমে এসে পড়ে থাকা বাকি কাপড়গুলো দিয়ে আরেকটা ডামি বানালো। ওটা নিয়ে ক্রল করে এগোলো। অন্য দুটোর কাছে এনে বসিয়ে দিলো ওটাকে। আশা করলো, অন্ধকারে কিছু বুঝতে পারবে না যে চোখ রেখেছে ওগুলোরে ওপর। আবার খানিক দূর নেমে ঝোপের আড়ালে আড়ালে পাড়ে উঠলো আরেক জায়গা দিয়ে। পথের অনেক দূর দিয়ে ঘুরে রওনা হলো ব্যাঞ্চের দিকে। মিস্টার হারভেকে জানাতে হবে সব কথা… ভীষণ বিপদে পড়তে যাচ্ছে কিশোর আর মুসা।
আহত পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলেছে রবিন, যতো তাড়াতাড়ি সম্ভব। সাইকেল বের করার ঝুঁকি নেয়নি, তাহলে চূড়ার ওপরের লোকটার চোখে পড়ে। যাওয়ার সম্ভাবনা। একশো গজও যেতে পারলো না, গাড়ির এঞ্জিনের শব্দ কানে এলো। কাঁচা রাস্তা ধরে গতি কমিয়ে এগিয়ে আসছে গাড়িটা, হেডলাইট নিভানো। একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়লো রবিন। তার কাছ থেকে পঞ্চাশ ফুট দূরে থামলো গাড়িটা।
একটা লোক নেমে প্রায় ছুটে চললো পর্বতের দিকে। পরনে কালো পোশাক। দেখতে দেখতে হারিয়ে গেল অন্ধকারে।
গুড়ি মেরে এগিয়ে গাড়ির পেছনে চলে এলো রবিন। দেখলো, নেভাডার নম্বর প্লেট লাগানো।
.
পর্বতের গভীরে গোঙানি লক্ষ্য করে এগিয়ে চলেছে মুসা আর কিশোর। প্রথম সুড়ঙ্গ পেরিয়ে আরেকটা গুহায় ঢুকলো। আবার মোমবাতি ব্যবহার করলো। এভাবে চলে তৃতীয় গুহাটায় এসে ঢুকলো। যে কটা গুহায় ঢুকেছে এ-পর্যন্ত, তার মধ্যে এটা ছোট। এটাতে তিনটা সুড়ঙ্গ পাওয়া গেল, যেগুলো দিয়ে জোরালো বাতাস বয়। আলাদা আলাদা না গিয়ে একসাথে থাকার সিদ্ধান্ত নিলো কিশোর।
প্রথম সুড়ঙ্গটা বেশ কিছু দূর এগিয়ে হঠাৎ তীক্ষ্ণ মোড় নিলো।
সাগরের দিকে গেছে, বললো মুসা। গন্ধ শুকছে বাতাসে।
তাহলে আর এগোনোর দরকার নেই। আমি শিওর, গোঙানিটা আসে উপত্যকার দিক থেকে। কম্পাস দেখলো। পুব, কিংবা উত্তর-পুবে যাওয়া উচিত।
এটা তো গেছে দক্ষিণ-পশ্চিমে।
ফিরে এসে দ্বিতীয় সুড়ঙ্গটায় ঢুকে এগোলো। কিছু দূর এগিয়েই দক্ষিণ পশ্চিমে মোড় নিলো এটাও। আবার ফিরে আসতে হলো ছোট গুহায়।
অধৈর্য হয়ে উঠেছে মুসা। কিশোর, এই গোলক-ধাঁধায় কি কেবল ঘুরেই মরবো?
মনে হয়, ঠিক পথেই এগোচ্ছি আমরা। যতই পুবে সরছি গোঙানি বাড়ছে।
অনিচ্ছা সত্ত্বেও তৃতীয় সুড়ঙ্গে ঢুকলো মুসা। বাতাস জোরালো, আওয়াজও বাড়ছে। সোজা পুবে এগিয়েছে পথটা। এক জায়গায় এসে থেমে গেল দুজনেই। বায়ের দেয়ালে মস্ত গোল ফোকর। এই সুড়ঙ্গ থেকে বেরিয়ে চলে গেছে আরেকটা সুড়ঙ্গ।
খাইছে! এই প্রথম একটা সাইড টানেল দেখলাম।
হ্যাঁ, আলো ফেলে দেখছে কিশোর। এটা মানুষের তৈরি। মাইন শ্যাফট। বন্ধ করা হয়নি। দেখো দেখো!
বাতাসে বাইরের দিকে কাত হয়ে যাচ্ছে তার হাতের মোমের শিখা। এর অর্থ কি? উত্তেজিত হয়ে উঠেছে কণ্ঠ। সাইড টানেলটা থেকে আরেকটা সুড়ঙ্গ বেরিয়েছে। নিশ্চয় খনিতে ঢোকার পুরনো কোনো পথ নতুন করে খোলা হয়েছে।
তাহলে শেরিফ কেন খুঁজে পেলেন না? কিংবা মিস্টার হারভে?
বলতে পারবো না, মুসা, মাথা নাড়লো কিশোর। কিন্তু… হঠাৎ বড় বড় হয়ে গেল চোখ।
শব্দটা মুসার কানেও আসছে। মাটি কোপানো হচ্ছে।
এসো, ফিসফিস করে বলে পাশের সুড়ঙ্গে ঢুকে পড়লো কিশোর।
মুসাও অনুসরণ করতে যাবে, এই সময় পেছনে শুনতে পেলো পায়ের। আওয়াজ। কিশোর…? বলেই চুপ হয়ে গেল।
পেছনে এসে দাঁড়িয়েছে হালকা-পাতলা একজন মানুষ। কালো জ্বলন্ত মে। কালো সমব্রেরো, কালো জ্যাকেট, কালো শার্ট, কালো প্যান্ট, কালো জুতো পোশাক পরা ঠিক এই তরুণটির ছবিই সেদিন দেখিয়েছিলেন প্রফেসর হারকসন।
হেনরি ফিগারো! বাঁ হাতে পিস্তল।
.
১২.
মুসার দিকে পিস্তল উদ্যত রেখে বাঁ হাতে বাতাসে থাবা মারলো যেন ফিগারো।
চুপ থাকতে বলছে আমাদেরকে, কাঁপা কণ্ঠে বললো কিশোর।
মাথা ঝাঁকিয়ে সায় জানালো লোকটা। ওর তরুণ চেহারায় কোনো ভাবান্তর। নেই। পিস্তল নেড়ে ইশারা করলো ওর সঙ্গে যাওয়ার জন্যে, খানিক আগে ওরা যেদিক থেকে এসেছে তার উল্টো দিকে।
উপায় নেই। আদেশ মানতে বাধ্য হলো দুই গোয়েন্দা। আরেকটা গুহায় এসে, ঢুকলো। ডানে যাওয়ার ইঙ্গিত করলো ফিগাররা।
হাঁটছে তো হাঁটছেই। এই সুড়ঙ্গ থেকে সেই সুড়ঙ্গে, তারপর আরেক সুড়ঙ্গে, মাঝে মাঝে গুহা। মনে হলো যুগ যুগ পেরিয়ে যাচ্ছে, অথচ হাতঘড়িতে দেখলো মুসা, মাত্র পাঁচ মিনিট পেরিয়েছে।
থামো! পেছন থেকে বললো ফিগারো। এই প্রথম মুখ খুললল সে। কেমন যেন, ভোঁতা, শূন্য কণ্ঠস্বর। আরেকটা গুহায় ঢুকেছে ওরা।
থামলো ছেলেরা। যতোগুলো গুহায় ঢুকেছে, তার মধ্যে সব চেয়ে ছোট এটা। বাতাস ভ্যাপসা।
ওদিকে! দেয়ালের খুব সরু একটা সুড়ঙ্গমুখ দেখিয়ে বললো লোকটা।
বিষণ্ণ দৃষ্টিতে পরস্পরের দিকে তাকালো দুই গোয়েন্দা। কিছুই করার নেই। ঢুকলো সুড়ঙ্গে। পেছনে ফিগারো। দশ কদম এগিয়ে দেখলো সামনে পাথর পড়ে পথ রুদ্ধ। ফিরে তাকালো দুজনে।
পাথরে তৈরি যেন ফিগারোর মুখ, কোনো পরিবর্তন নেই। পিস্তল নেড়ে, বাঁয়ের দেয়াল ঘেঁষে দাঁড়ানোর নির্দেশ দিলো ওদেরকে। তারপর ঝুঁকে ইস্পাতের একটা ডাণ্ডা তুলে নিয়ে চাড় দিয়ে বড় একটা পাথর ঠেলে সরালো। ডাকলো, এসো!
ফোকরের কাছে এসে ওপাশে উঁকি দিলো মুসা। অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়লো, না। টর্চ জ্বালতে যাবে, এই সময় পেছন থেকে প্রচণ্ড এক ধাক্কায় হুমড়ি খেয়ে এসে পড়লো ফোকরের ভেতরে, পাথুরে মেঝেতে। তার গায়ের ওপর এসে পড়লো আরেকটা দেহ। পেছনে পাথর লাগিয়ে আবার বন্ধ করে দেয়া হলো ফোকর। ঘন কালো অন্ধকারে হতভম্ব হয়ে গেল সে।
মুসা? পাশ থেকে ডাকলো কিশোর।
আছি। তবে না থাকলেই খুশি হতাম।
কবর দিয়ে গেল আমাদেরকে।
দিলো। এখন মরবো, আর কী!
.
মোনিং ভ্যালির ধার ঘেঁষে র্যাঞ্চের দিকে এগিয়ে চলেছে রবিন। পেছনে, যেন তাকে টিটকারি মারতেই গুঙিয়ে চলেছে গুহাটা।
কিশোরের ফন্দি কাজে লেগেছে, ভাবলো সে। এতোক্ষণে গুহায় ঢুকে গেছে। ওরা, অথচ আওয়াজ বন্ধ হয়নি। তবে খুশি হতে পারছে না রবিন। বইটা পড়ার পর থেকেই দুশ্চিন্তা হচ্ছে, সফল হতে পারবে না কিশোর। ওই গোঙানির সঙ্গে মারটিন আর বেইরির কোনো সম্পর্ক থাকলে বিপদে পড়বে কিশোর-মুসা।
তারপর রয়েছে সেই লোকটা, যার গাড়ির রেজিস্ট্রেশন নেভাডায়। কে সে? লোকটা চলে যাওয়ার পরও কিছুক্ষণ অপেক্ষা করেছে রবিন, কিন্তু সে ফেরেনি। কিশোর আর মুসার বিপদের ভাবনা না থাকলে আরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো।
মোনিং ভ্যালিকে অনেক পেছনে ফেলে এসে তারপর পথে ওঠার ঝুঁকি নিলো রবিন। পথ ভালো হওয়ায় চলার গতিও বাড়াতে পারলো। যতোই আগে বাড়ছে, পেছনে কমে আসছে গোঙানি। তারপর কানে এলো এঞ্জিনের শব্দ।
কাছেই একটা ঝোপ দেখে তাড়াতাড়ি গিয়ে ওটার ভেতরে লুকালো রবিন।
সামনে দিয়ে ছুটে চলে গেল গাড়িটা। চালকের মুখ দেখতে পেলো না, স্টিয়ারিং হুইলের ওপর নামিয়ে রেখেছে। তবে মাথার সমব্রেরো চিনতে পারলো। আর গাড়ির নম্বর প্লেট, নেভাডার।
ব্যাপার কি? এতো তাড়াহুড়ো কেন লোকটার? পাহাড়ের ভেতরে কি করে এসেছে? একটা অশুভ চিন্তা বার বার মাথা তুলতে চাইছে, জোর করে দাবিয়ে। রাখছে ওটাকে রবিন। ঝোপ থেকে বেরিয়ে খোঁড়াতে খোঁড়াতেই দৌড় দিলো র্যাঞ্চের দিকে।
লোকটাকে দেখতে পেলো না। পাশ থেকে হঠাৎ করেই এসে দাঁড়িয়েছে পথে! তার গায়ের ওপর দিয়ে পড়লো রবিন। আঁউক করে উঠলো। কঠিন হাত কাধ চেপে ধরলো তার।
মুখ তুললো রবিন। সেই লোকটা! গালে কাটা দাগ। চোখের ওপর পট্টি।
.
অন্ধকারে বসে রয়েছে মুসা আর কিশোর। মাঝে মাঝে এখনও কানে আসছে। গোঙানি, দূর থেকে, মৃদু।
দেখছো কিছু? ফিসফিস করে জিজ্ঞেস করলো মুসা।
কিচ্ছু না। আমরা পাগল হয়ে যাচ্ছি…, পাগলের মতোই হা হা করে হেসে উঠলো কিশোর।
হাসির কি দেখলে?
হাসবো না? বদ্ধ জায়গায় বসে আছি, অথচ কেউ শুনে ফেলবে সেই ভয়ে ফিসফিস করে কথা বলছি। সঙ্গে টর্চ রয়েছে, জ্বালছি না। মাথা খারাপ হয়নি তো কি?
টর্চ জ্বেলে একে অন্যের দিকে চেয়ে হাসলো। কেমন বোকা বোকা, দেখালো দুজনের হাসিই। তারপর দেয়ালে আলো ফেললো মুসা।
বেরোবে কিভাবে? প্রশ্ন করলো সে।
ঠেলেঠুলে দেখবো প্রথমে পাথরটা সরানো যায় কিন্না, সহজে হাল ছাড়ে না। কিশোর। ফিগারোকে দেখে তো মনে হলো না তার গায়ে তেমন জোর আছে। অথচ সহজেই সরালো।
ঠেলা দিয়ে দেখলো মুসা। নড়লো না পাথর। কিশোরও হাত লাগালো। গায়ের জোরে ঠেলা দিলো দুজনে। নড়লো না পাথরটা। হাঁপাতে হাঁপাতে সরে এলো ওরা।
বাইরে থেকে কিছু দিয়ে আটকে দিয়েছে, কিশোর বললো। ঠেলে লাভ হবে
তাহলে আর কি? দারুণ একখান কর্ম করে গেছে! ব্যাটা কি আসলেই হেনরি। ফিগারো? প্রফেসর হারকসনের তো ধারণা, ফিগারো বেঁচে আছে।
হয়তো আছে। তবে দেখে ওকে ফিগারোর মতো লাগলো না। ভুলে যাচ্ছো, ওর বয়স এখন প্রায় একশো হওয়ার কথা। অথচ যে আমাদেরকে আটকে গেল, সে একেবারে তরুণ, যেন সেই ঊনিশ শো আট সালের ফিগারো।
তাই তো!
তাছাড়া, লক্ষ্য করেছে, তার চেহারার কোনো রকম পরিবর্তন হয়নি? কথা বলার সময় মুখ নড়ে না, কাপে না, এরকম মানুষ দেখেছো কখনও?
দেখিনি। কিন্তু…
ব্যাটা মুখোশ পরে এসেছিলো। রবারের ওরকম মুখোশ কিনতে পাওয়া যায়, পরলে আসলের মতোই দেখায়। কথাও বলেছে সে খুব কম। হয়তো ভয়, গলা চিনে ফেলবো আমরা।
আমি চিনতে পারিনি। তুমি?
আমিও না। তবে একটা ব্যাপার শিওর, আমাদের ক্ষতি করার ইচ্ছে ছিল না। তাহলে এখানে আটকে রেখে যেতো না।
নেই মানে কি বলছো? জ্যান্ত কবর দিয়ে রেখে গেছে, এরচে বেশি আর কি করবে?
আরও অনেক কিছুই করতে পারতো। এখানে আমরা মরবো না। আগে হোক পরে হোক, আমাদেরকে খুঁজে বের করা হবেই। এবং এটা সে জানে। বাতাস আছে এখানে। দম বন্ধ হয়ে মরছি না। কোনো কারণে কিছুক্ষণের জন্যে আটকে দিয়েছে আমাদেরকে, যাতে কাজ সারতে পারে। কাজেই খুব তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে।
পারবো? তার চেয়ে চুপ করে বসেই থাকি। কেউ এসে খুঁজে বের করুক।
রহস্যের সামাধান করতে চাইলে আজ রাতের মধ্যেই করতে হবে। বসে থাকলে অনেক দেরি হয়ে যাবে। যেদিক দিয়ে ঢুকেছি সেদিক দিয়ে বেরোতে পারবো না, অন্য দিক দিয়েই চেষ্টা করে দেখি। এসো।
সরু পথে কিশোরকে অনুসরণ করলো মুসা। চলেছে তো চলেছেই, সুড়ঙ্গ আর শেষ হয় না। অন্য কোনো সুড়ঙ্গও বেরোয়নি ওটা থেকে। ওদের মনে হলো মাইলের পর মাইল পেরিয়ে এসেছে। হঠাৎ, থমকে দাঁড়ালো ওরা। সামনেও পথ রুদ্ধ, পাথর পড়ে।
খাইছে! এবার? এবার কি করবো?
এরকম ভাবে আটকা পড়বো ভাবিনি, এই প্রথম সামান্য উদ্বিগ্ন মনে হলো গোয়েন্দপ্রাধানকে। ঝুঁকে পাথরগুলো ভালো করে দেখলো সে। উত্তেজিত হয়ে উঠলো। মুসা, এই বড় পাথরটা সরানো হয়েছিলো!
ঝুঁকে মুসাও দেখলো। মেঝেতে ঘষার দাগ রয়েছে। একমত হলো কিশোরের সঙ্গে। দুজনে মিলে আবার পাথরটা সরানোর চেষ্টা করলো। পারলো না। গর্তের মুখে এমনভাবে বসানো, হাত দিয়ে চেপে ধরার উপায় নেই, জোর পাওয়া যায় না, ফলে টেনে বের করা যায় না।
এই সুড়ঙ্গ নিশ্চয় লোকটার চেনা, চারপাশে আলো ফেলে দেখছে কিশোর। ঢোকে, বেরোয়। নিশ্চয় কোনো ডাণ্ডা-টাপ্তা দিয়ে চাড় দিয়ে…ওই যে, ডাণ্ডাটা। ওই তো, দেয়ালের ধারে।
তুলে আনলো মুসা। ডাণ্ডার মাথাটা চ্যাপ্টা, অনেকটা শাবলের মতো। গর্তের মুখে বসানো পাথরের ফাঁকে সহজেই ঢুকে গেল চ্যাপ্টা মাথাটা। জোরে চাড় দিতেই খুলে এলো পাথর। বেরিয়ে পড়লো কালো ফোকর। হাঁটু গেড়ে বসে : ওপাশে আলো ফেললো কিশোর। আরেকটা গুহা মনে হচ্ছে।
হামাগুড়ি দিয়ে গুহাটায় ঢুকে পড়লো দুজনে। সামনের দিকে আলো ফেলেই স্থির হয়ে গেল।
গুহার মাঝখানে বিরাট এক খাড়ি!
.
১৩.
টর্চের আলোয় চিকচিক করছে খুঁড়ির কালো পানি।
ঢোক গিললো মুসা। এখানেই তো বাস করেন বুড়ো মানুষটা!
তার কথা যেন কানেই ঢুকলো না কিশোরের। তাহলে পুকুর একটা সত্যিই। আছে। ইণ্ডিয়ানদের কথাই ঠিক।
চলো, ভাগি!
খাড়ি আছে বলেই যে বুড়ো মানুষটাও থাকবে, এমন কোনো কথা নেই।
একটা কথা যখন সত্যি হয়েছে, আরেকটাও হতে পারে। কে জানে, অনেক দিন ধরে হয়তো আটকা পড়ে আছেন জনাব বুড়ো মানুষটা। হয়তো সাংঘাতিক খিদে পেয়েছে তাঁর। ধরতে পারলে কোৎ করে গিলে ফেলবেন আমাদেরকে।
গুহার দেয়ালে আরেকবার আলো ফেলে দেখলো কিশোর। অনেকগুলো সুড়ঙ্গমুখ রয়েছে। দেখি, বেরোনোর পথ মেলে কিনা। মোম জ্বালো।
দুটো মুখ পরীক্ষা করা হলো। আরেকটা মুখ দেখতে এগোচ্ছে মুসা, কিশোরের ডাকে চমকে ফিরে তাকালো। প্রথমে কিছুই চোখে পড়লো না।
ওই যে দেখো…, ফিসফিস করে বললো কিশোর। ওই যে…
মুসাও দেখলো। খানিক আগে দ্বিতীয় যে সুড়ঙ্গটা পরীক্ষা করেছে, তার ভেতরে একটা খাজের মধ্যে বসে রয়েছে একটা ছোট্ট মানুষ। কালো পোশাক। কালো সমব্রেরো। কালো বুট। হাতে পুরনো আমলের একটা পিস্তল। তাদের দিকে তাকিয়ে যেন হাসছে।
পিস্তল ধরে রাখা হাতটা জীবন্ত নয়, আঙুলের শাচটা হাড় শুধু, তাতে মাংস নেই। কঙ্কাল!
আল্লাহরে! বলে চেঁচিয়ে উঠলো মুসা। ঘুরে দিলো দৌড়। যে সুড়ঙ্গ দিয়ে গুহায় ঢুকেছে, আবার গিয়ে ঢুকলো ওটাতে।
কিশোরও ছুটলো তার পেছনে। ডাকলো, আরে থামো থামো, শোনো! কোথায় যাচ্ছো?
থামলো মুসা। মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়লো মেঝেতে।
কিশোরও বসলো তার পাশে। বেশি আতঙ্কিত হলে মাথার ঠিক থাকে না, ঠিকমতো কাজ করতে পারে না ব্রেন। এ-ধরনের পরিবেশে এই পরিস্থিতিতে এরকম হওয়াটাই অবশ্য স্বাভাবিক। স্নায়ুকে উত্তেজিত করে নার্ভাস করে দেয় মানুষকে। অথচ, ঠাণ্ডা মাথায় ভেবে দেখো, ওটা অতি সাধারণ একটা কঙ্কাল..
দুর! অধৈর্য হয়ে হাত নাড়লো মুসা। তোমার লেকচার থামাবে দয়া করে?
ওই কঙ্কালটা পরীক্ষা করে দেখা দরকার।
পারলে করোগে তুমি। আমি যাচ্ছি না। বললো বটে মুসা, কিন্তু কিশোর রওনা হতেই উঠে সুড়সুড় করে চললো তার পেছনে, যেন দেহের সঙ্গে ছায়া।
দ্বিতীয় সুড়ঙ্গে ঢুকলো দুজনে।
সমব্রেরোটায় আঙুল ছোঁয়ালো কিশোর, ঝুরঝুর করে ভেঙে পড়লো ওটা।
খাইছে! সাহস বাড়লো মুসার। কালো জ্যাকেটটা ধরতে গেল। পোড়া কাগজের ছাইয়ের মতো কাপড়ের ওই অংশটা ঝরে পড়ে গেল কঙ্কালের শরীর থেকে। পিস্তল ধরা আঙুলগুলোতে হাত বোলাতে গেল সে। খসে পড়লো হাড়, খটাং করে পাথুরে মেঝেতে পড়লো পিস্তলটা। দেয়ালে প্রতিধ্বনিত হয়ে অস্বাভাবিক শব্দ হলো। চমকে, লাফিয়ে সরে এলো মুসা।
ঝুঁকে দেখছে কিশোর। অনেক পুরনো কঙ্কাল..ওই পিস্তলটাও…মুসা, আর কোনো সন্দেহ নেই।
কিসের সন্দেহ?
কঙ্কালটা হেনরি ফিগারোর। আসলে ফিগারো, তার কথা বিচিত্র প্রতিধ্বনি তুললো গুহার উঁচু ছাতে বাড়ি খেয়ে। যেন বহু দূর থেকে আসা কোনো ভূতুড়ে কণ্ঠস্বর।
আসল ফিগারো? তারমানে এতোগুলো বছর এখানেই ছিলো সে, অথচ কেউ দেখেনি?
তাই তো মনে হয়। যে রাতে এই গুহায় ঢুকেছিলো, হয়তো সে-রাতেই মারা গিয়েছিলো হতভাগ্য মানুষটা, বিষণ্ণ শোনালো কিশোরের কণ্ঠ। কেউ ভাবতেই পারেনি তার আঘাতটা ছিলো মারাত্মক। তবে, সেকালে এমন সব আঘাত, এমন সব রোগে মানুষ মারা যেতো, যেগুলোকে আজকাল কেয়ারই করি না আমরা। মেডিক্যাল সাইন্সের অসাধারণ উ…
সে-রাতেই মারা গেছে কি করে বুঝলে? বাধা দিয়ে বললো মুসা। এমনও হতে পারে, অনেক দিন বেঁচে ছিলো ফিগারো। এখানেই বাস করেছে। তারপর একদিন মারা গেছে।
মাথা নাড়লো কিশোর। না, আমার তা মনে হয় না। দেখো, কঙ্কালটার ধারেকাছে কোনো খারারের চিহ্ন নেই। পানিও খেতে পারেনি বেচারা। গিয়ে টেস্ট করে দেখতে পারো, পুকুরের পানি নোনা।
অন্য কোথাও বসে খেয়েছে হয়তো।
হয়তো। কিন্তু তাহলে কি কারণে মারা গেল? কেউ হামলা চালিয়ে মেরে রেখে গেলে তারও চিহ্ন থাকতো। ধস্তাধস্তি কিংবা অন্য কিছু…অন্তত আরও দুয়েকটা কঙ্কাল পড়ে থাকতো।
হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে।
আরেকটা ব্যাপার, কঙ্কালটার অবস্থান দেখো। মৃত্যুর আগে দেয়ালে হেলান দিয়ে বসেছিলো। হাতে পিস্তল, তারমানে আশঙ্কা করছিলো আক্রমণ আসতে পারে। শত্রুকে পাল্টা আঘাত হানার জন্যে তৈরি হয়েছিলো। দেখি, পিস্তলটা তোলো তো।
তুলে দেখলো মুসা। ভরা ম্যাগাজিন। একটা গুলিও খরচ হয়নি।
তারমানে শত্রু আসেনি। কেউ তাকে খুঁজে পায়নি। আর ওই আঘাতের কারণেই মারা গেছে বেচারা। একটা ব্যাপার পরিষ্কার হলো, শেরিফ আর তার লোকদের চেয়ে এসব গুহাসুড়ঙ্গ অনেক বেশি চিনতো ফিগারো।
না চিনলেই বোধহয় ভালো হতো। ধরা পড়তো, তার জখমের চিকিৎসা। হতো।
কি হতো তাতে? চিকিৎসা করে ভালো করে নিয়ে গিয়েফাঁসিতে ঝুলিয়ে দিতো। তার চেয়ে এই তো ভালো হলো। কিংবদন্তী হয়ে গেল হেনরি ফিগারো, তার অনুসারীদের কাছে হিরো হয়ে গেল।
তা হলো…
আর ওই কিংবদন্তী এখন কাজে লাগাচ্ছে কেউ একজন। ভয় দেখায়। যাতে গুহার কাছে কেউ না আসে। প্রশ্ন হলো, কেন?
হয়তো র্যাঞ্চ থেকে ভাগাতে চায় মিস্টার হারভেকে।
মনে হয় না। অন্য কোনো কারণ আছে। ভেবে দেখো, মিস্টার হারভেকে তাড়াতে চাইলে তিনি আসার পর পরই ভয় দেখাতো। অথচ গোঙানিটা শুরু হয়েছে মাত্র এক মাস আগে, তিনি আসার অনেক পরে।
ঠিক বলেছো। আরেকটা ব্যাপার, কিশোর, উত্তেজিত হয়ে উঠলো মুসা। আজকের আগে আর কেউ কেন হেনরি ফিগারোকে দেখলো না? মানে জ্যান্ত ফিগারোকে, আমরা যাকে দেখেছি? শেরিফ আর মিস্টার হারভে যখন ঢুকলেন, তখন দেখা দিলো না কেন?
জানি না। তবে আজই প্রথম লোক ঢোকার পরে থামলো না গোঙানি। আজ রাতে ফাঁকি দিয়ে ঢুকে পড়েছি আমরা, গোঙানি থামেনি, ফিগারোও দেখা দিয়েছে। অবশ্যই নকল ফিগারো। তারমানে এই দাঁড়াচ্ছে, তাকে দেখতে পেয়েছিই গোঙানি থামেনি বলে।
মানে?
বলতে পারবো না, মুসা। তবে শিওর হলাম, শুধু প্রাকৃতিকূ কারণে গোঙায় না গুহাটা, আরও কোনো ব্যাপার আছে। কিছুক্ষণ আগে খোঁড়ার শব্দ শুনেছিলাম ৩ না? কে কি খুঁড়ছিলো দেখা দরকার।
তাই তো! ভুলেই গিয়েছিলাম। তোমার কি মনে হয়? সত্যি সত্যি হীরার খনি আছে এখানে?
খুঁড়ছে যখন, কোনো একটা ব্যাপার নিশ্চয় আছে, ঘুরিয়ে জবাব দিলো কিশোর।
চলো, মিস্টার হারভেকে গিয়ে জানাই।
ভ্রূকুটি করলো কিশোর। রহস্যের সমাধান নিজে করতে না পেরে অন্য কারও সাহায্য চাওয়ার পক্ষপাতি নয় গোয়েন্দাপ্রধান। তবু কিছু কিছু বিশেষ সময়ে যখন তিন গোয়েন্দার জন্যে বিপজ্জনক হয়ে ওঠে কাজ করা, সাহায্য নিতেই হয়। কথাটা, বলেছো ঠিকই। বেশ, চলো পিস্তলটা হাতে রাখো। দেখি, বেরোনোর পথ পাই কিনা?
আবার মোম জ্বেলে সুড়ঙ্গমুখ পরীক্ষা করতে লাগলো ওরা।
হঠাৎ পানিতে মৃদু আলোড়ন হলো, ঢেউ উঠলো। ভেসে উঠছে কি যেন!
পাঁই করে ঘুরে আলো ফেললো কিশোর। ধক করে উঠলো-বুক। কালো চকচকে একটা দেহ ভেসে উঠেছে।
হাঁ হয়ে গেল দুই গোয়েন্দা।
চকচকে কালো জীবটা উঠে আসছে খাড়ির পাড়ে। পানি ঝড়ছে পিচ্ছিল চামড়া থেকে।
.
১৪.
তোমরা এখানে কি করছো? জিজ্ঞেস করলো জীবটা।
মানুষ! পরনে কালো রবারের ওয়েট-স্যুট, পায়ে সুইম ফিন, পিঠে বাঁধা ডাবল এয়ার ট্যাংক।
ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ফেললো মুসা।
বদলে গেল কিশোরের চেহারা। গম্ভীর কণ্ঠে অনেকটা বড়দের মতো করে পাল্টা প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন, স্যার?…আমরা অনুমতি নিয়েই এসেছি, র্যাঞ্চের মালিকের কাছ থেকে। আপনি এসেছেন পানির তলা দিয়ে, কোনো গোপন পথে। অনধিকার প্রবেশ করেছেন।
মুখোশ খুললো লোকটা। সুন্দর চেহারা। সোনালি চুল। হাসলো কিশোরের দিকে তাকিয়ে। তারপর পিঠের এয়ার-ট্যাংক খুলে নামিয়ে রাখলো মাটিতে।
খোকা, এমনভাবে কথা বলছো যেন নেভির অ্যাডমিরাল। অনুমতি নিয়ে এসেছে কিনা সেকথা জিজ্ঞেস করিনি। আমি অবাক হচ্ছি, এই রাত দুপুরে হেনরি ফিগারোর গুহায় কি-জন্যে ঢুকেছো?
অ্যাডমিরাল? লোকটার কথার জবাব দিলো না কিশোর। নিশ্চয়ই! আপনি ফ্রগম্যান, না? নেভির লোক। চ্যানেল আইল্যাণ্ডস-এ নোঙর করেছে আপনাদের নৌ-বহর।
হ্যাঁ। একটা গোপন মিশনে এসেছি আমরা এখানে। আশা করি আমার সঙ্গে। দেখা হয়ে যাওয়ার কথাটা গোপনই রাখবে। অস্বাভাবিক কিছু দেখেছো এদিককার পানিতে?
না, জবাব দিলো মুসা।
না বলতে গিয়েও থেমে গেল কিশোর। মনে পড়ে গেল পানিতে দেখা সেই অদ্ভুত জীবটার কথা। দেখেছি, স্যার। তিমিও না, হাঙরও না..
হ্যাঁ হ্যাঁ, মুসারও মনে পড়লো। আকারটা অনেকটা সিগারের মতো। সাগরের দিকে চলে গেল।
সাবমেরিন, মুসা! চেঁচিয়ে উঠলো কিশোর। এখন বুঝতে পারছি। ওটা একটা মিজেট সাবমেরিন, বামন ডুবোজাহাজ। সে-জুন্যেই শক্ত হয়ে ছিলো, চলার সময় শরীর বাকেনি। কিন্তু এঞ্জিনের শব্দ শুনলাম না কেন? পানির নিচে তো শব্দ অনেক দূর পর্যন্ত ছড়ায়।
কালো হয়ে গেল ফ্রগম্যানের মুখ। ব্যাপারটা খুব সিরিয়াস, বুঝেছো? টপ সিক্রেট, ওই যে এঞ্জিনের শব্দ হয় না। তোমাদেরকে বোধহয় আটকাতেই হচ্ছে।
আটকাবেন? প্রতিধ্বনি করলো যেন মুসা।
নীরবে চলে, আনমনে বিড়বিড় করলো কিশোর। তারমানে সোনার সিসটেম ধরতে পারে না ওটার অস্তিত্ব। মুসা, টপ সিক্রেট তো হবেই। ফ্রগম্যানের দিকে ফিরে বললো, আমাদের আটকানোর দরকার নেই, মিস্টার
ক্রুগার, নাম বললো লোকটা। কমাণ্ডার ক্রুগার। সরি, আটকাতেই হচ্ছে। অ্যাডমিরালকে জানাবো। ছেড়ে দিলে কোনো অসুবিধে হবে না বুঝলে, তিনি ছেড়ে দেবেন।
বোদ্ধা মানুষের মতো মাথা ঝোঁকালো কিশোর। যেন কমাণ্ডারের কথা মেনে নিলো। আমার নাম কিশোর পাশা। ও আমার বন্ধু মুসা আমান। ড্রাইভিং বেল্টে ঝোলানো একটা পানিরোধক পাত্রের মুখ খুলে তাতে হাত ঢুকিয়ে বের করে আনলো একটা খাম। তার ভেতর থেকে বের করলো একটা কার্ড আর একটা সার্টিফিকেট। বাড়িয়ে দিয়ে বললো, পড়ে দেখুন। বুঝতে পারবেন।
কার্ডটা তিন গোয়েন্দার। আর সার্টিফিকেটটা লস অ্যাঞ্জেলেসের পুলিশ চীফ ইয়ান ফ্লেচারের।
পড়লো ক্রুগার।
একটা জরুরী কেসে জড়িয়ে পড়েছি আমরা, জানালো কিশোর। এই গুহায় ঢুকেছি সে-জন্যেই। আমি শিওর, কমাণ্ডার সাহেব, আপনার অ্যাডমিরাল আমাদেরকে সাহায্য করার কথাই বলবেন আপনাকে।
দ্বিধা করছে ক্রুগার। ছেলেটাকে মিথ্যুক মনে হচ্ছে না। কথাবার্তায় ওজন আছে, আর অপূর্ব সুন্দর কালো চোখ দুটোর পেছনে নিশ্চয় কাজ করছে ক্ষুরধার একটা ব্রেন। সার্টিফিকেটটা আসলই মনে হচ্ছে।
এক কাজ করুন না, পরামর্শ দিলো কিশোর। আপনার জাহাজের সঙ্গে যোগাযোগ করে বলুন, চীফ ইয়ান ফ্লেচারকে একটা ফোন করতে। জিজ্ঞেস করতে বলুন তিন গোয়েন্দার কথা। আর কোনো সন্দেহ থাকবে না আপনার।
কিশোর, এখান থেকে উনি কি করে যোগাযোগ করবেন?
এটাও জানো না। জাহাজের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা থাকে ফ্রগম্যানদের! সঙ্গে লং রেঞ্জ রেডিও থাকে।
হাসলো কমাণ্ডার। সাংঘাতিক চালাক ছেলে তুমি। বেশ, বসো এখানে। আমি আসছি। বসে থাকো চুপ করে।
গুহার অন্ধকার কোণে চলে গেল ক্রুগার। কৌতূহলী চোখে সেদিকে তাকিয়ে রইলো ছেলেরা, তবে দেখতে পেলো না কমাণ্ডার কি করছে।
অবশেষে হাসিমুখে ফিরে এলো কমাণ্ডার। সিকিউরিটি খোঁজ নিয়েছে। তোমাদেরকে আটকাতে হবে না।
এতো তাড়াতাড়ি জেনে ফেললেন? মুসা অবাক।
দরকারের সময় এর চেয়ে তাড়াতাড়ি করতে হয় আমাদেরকে।
মিস্টার কমাণ্ডার, কিশোর বললো। আমাদের ব্যাপারে তো অনেক খোঁজ খবর নিলেন। এবার আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি?
আমাকে? হেসে মাথা নাড়লো কমাণ্ডার। সরি, ইয়াংম্যান। জবাব দিতে পারবো না। টপ সিক্রেট…
আপনার কাজের কথা জিজ্ঞেস করবো না, স্যার। আমি এই গুহার ব্যাপারে কিছু তথ্য জানতে চাই। কাল রাতে আপনিই কি এসেছিলেন? যাকে দেখে। ফেলেছিলো আমার এই বন্ধুটি?
আমি না। আমার এক কলিগ গিয়ে রিপোর্ট করেছে, তাকে নাকি কে দেখে ফেলেছে।
যাক, বললো মুসা। একটা রহস্যের সমাধান হলো।
আরেকটা কথা, আঙুল তুললো কিশোর। আপনারা কি গুহার ভেতরে কিছু পরিবর্তন করেছেন? মানে, কোনো সুড়ঙ্গের মুখ খুলেছেন, কিংবা নতুন কোনো গুহা খুঁড়েছেন?
না।
এমন কিছু করেছেন, যাতে গোঙানো শুরু করেছে একটা গুহা?
মোটেই না। ওই গোঙানি শুনে আমরাও অবাক হয়েছি। এই এলাকায় নতুন এসেছি আমরা, আর এই গুহায়ও ঢুকেছি মাত্র কয়েকবার। ভেবেছি, সব সময়ই বুঝি ওরকম গোঙায় গুহাটা।
আর, নিশ্চয় আপনাদের ওপর আদেশ রয়েছে, অলক্ষ্যে কাজ করার? আই মীন, কেউ যেন আপনাদের দেখে না ফেলে?
নিশ্চয়ই। তবে তোমরা ছাড়া এখানে আর কেউ দেখেনি আমাদের।
আপনারা দেখেছেন আর কাউকে, এ গুহায়?
মাথা নাড়লো কমাণ্ডার। না। বললামই তো, কেউ যাতে না দেখে ফেলে সেভাবেই থাকি আমরা।
বুঝেছি, হতাশ মনে হলো কিশোরকে।
সেটা বুঝতে পারলো ক্রুগার। আর কোনো প্রশ্নের জবাব যাতে না দিতে হয় সে-জন্যে তাড়াতাড়ি বললো, তোমরা কি পথ হারিয়েছো? সাহায্য লাগবে?
হ্যাঁ, জবাব দিলো মুসা। বেরোনোর চেষ্টাই করছিলাম। এই সময় আপনি এলেন।
চলো, পথ দেখিয়ে দিই। মনে রাখবে, আমাদেরকে যে দেখেছো, সাবমেরিন দেখেছো, কথাটা কাউকে বলবে না। মুখ একেবারে বন্ধ। ও কে?
ও কে, বলুলো মুসা।
বলবো না, স্যার, বিশ্বাস করতে পারেন, কিশোর বললো।
এসো আমার সাথে।
একটা সুড়ঙ্গ ধরে আগে আগে চললো কমাণ্ডার। পেছনে দুই গোয়েন্দা। কয়েকটা গুহা, সুড়ঙ্গ, শাখাসুড়ঙ্গ পার হয়ে এসে ঢুকলো একটা বড় গুহায়। এটা সেই গুহা, যেখানে আগের রাতে আরেকজন ফ্রগম্যানকে দেখেছিলো মুসা।
আশা করি এবার বেরোতে পারবে?
পারবো, স্যার। থ্যাংক ইউ, বললো কিশোর।
হাসলো ক্রুগার। গুড লাক। বলে একটা সুড়ঙ্গে ঢুকে হারিয়ে গেল।
বেরোনোর জন্যে পা বাড়ালো মুসা।
কিশোর নড়লো না। তার চোখের দিকে চেয়ে গুঙিয়ে উঠলো মুসা, না না, বলো না। আর পারবো না…
মুসা, এখন আমি আরও শিওর হয়েছি, রহস্যের সমাধান আজ রাতের মধ্যেই করতে হবে। নকল ফিগারো জানে, আমরা বেরিয়ে যেতে পারবোই। তার মানে সে তাড়াহুড়ো করবে। আসলে, আমাদেরকে কয়েক ঘন্টা আটকে রাখতে চেয়েছে, যাতে কাজ সেরে নিরাপদে পালিয়ে যেতে পারে।
আমি ওর পথের কাঁটা হতে চাই না।
এই আমাদের সুযোগ, মুসা, বোঝানোর চেষ্টা করলো কিশোর। লোকটা আমাদের আটকে রেখে ভাবছে, আর কোনো বাধা নেই। ফলে তেমন সাবধান হবে না। আমাদের জানতেই হবে কে কি খুঁড়ছিলো, আর কেন গোঙায় গুহাটা?
বেশ, জানবো। চলো, গিয়ে মিস্টার হরভেকে বলে লোকজন নিয়ে আসি।
গুহা থেকে বেরোলেই দেখে ফেলবে আমাদেরকে। হয়তো আর যেতেই দেবে না। তাছাড়া হাতে সময়ও নেই। যা করার জলদি করতে হবে।
কি করবো? কোনদিকে কোথায় ঢুকবো তাই তো জানি না।
পথ বের করে নেবো। আমরা এখন জানি ওই খোঁড়ার সঙ্গে গোঙানির সম্পর্ক আছে।
কিভাবে বুঝলে?
শেরিফ, মিস্টার হারভে, কিংবা খবরের কাগজে কোথাও কোনো রকম খোঁড়াখুঁড়ির উল্লেখ নেই। তারমানে যে খুঁড়ছে, ব্যাপারটা গোপন রেখেছে। কোনো একটা চালাকি করে। যখনই খুঁড়তে আসে, গোঙানিটা শুরু হয়। তারমানে দুটো ব্যাপারের মধ্যে সম্পর্ক রয়েছে।
বেশ, তা নাহয় হলো। এখন আমরা কি করছি?
এখন তোমার অসাধারণ ক্ষমতাটা ব্যবহার করো। অন্ধকারেও যেভাবে পথ। খুঁজে পাও। ওটা ব্যবহার করে সাইড টানেলটা খুঁজে বের করো।
মাথা ঝোঁকালো মুসা। গভীর ভাবে ভাবলো কিছুক্ষণ। তারপর বললো, কিশোর, মনে হয় উত্তর-পশ্চিমে যেতে হবে আমাদের।
কম্পাস দেখলো কিশোর। বায়ে হাত তুলে বললো, ওদিকে।
চলো।
আবার নোম জ্বালানো হলো। মুসার অনুমান ঠিক। সুড়ঙ্গমুখে মোম ধরতেই কাত হয়ে গেল শিখা।
উত্তর-পশ্চিমে এগিয়ে চলেছে দুজনে। শোনা গেল আওয়াজটা।
গোঙানি! ফিসফিস করে বললো মুসা।
বন্ধ হয়নি।
কাছে এসে গেছি।
একটা সাইড টানেলের মুখ দেখা গেল। ওটার কাছে মোম ধরতেই প্রায় নিভে যাওয়ার উপক্রম হলো বাতি, গোঙানিও জোরালো। ঢুকে পড়লো ওরা ওটাতে। ছোট সুড়ঙ্গ। বেরিয়ে এলো একটা ছোট গুহায়।
কিশোর, কোথায় এসেছি জানি।
মোম নিভাও, ফিসফিস করে বললো কিশোর। টর্চ জ্বালবো।
টর্চের মুখে হাত চাপা দিলো দুজনেই, ফলে খুব সামান্য আলো বেরোলো, মৃদু এটা আভা ছড়িয়ে পড়লো মাত্র। ওই আলোতেই পথ দেখে দেখে সেই সুড়ঙ্গে ঢুকলো মুসা, যেটা থেকে তাদের ধরে নিয়ে গিয়েছিলো নকল ফিগারো।
জোরালো হচ্ছে গোঙানির আওয়াজ।
চলে এলো আরেকটা সাইড টানেলের মুখে, আরেকবার এসেছিলো ওখানে। শোনা গেল খোঁড়ার শব্দ।
আছে! ফিসফিসিয়ে বললো মুসা।
এসো!
নিঃশব্দে শাখা-সুড়ঙ্গ ধরে এগোলো দুজনে। লম্বা, সোজাসুজি এগিয়েছে পথ। কিছুদূর এগিয়ে আলো দেখতে পেলো। থামতে ইশারা করলো কিশোর।
সুড়ঙ্গের পাশের দেয়ালে একটা মাইন শ্যাফটের ভেতর দিয়ে আলো আসছে। মুখের কাছে স্তূপ হয়ে আছে মাটি আর পাথর। খোঁড়ার শব্দ আসছে ওই গর্তের ভেতর থেকেই।
খুব সাবধানে এগিয়ে ভেতরে উঁকি দিলো ছেলেরা। উজ্জ্বল আলো চোখ ধাধিয়ে দিলো তাদের। থেমে থেমে হয় গোঙানির শব্দ। থেমে গিয়েছিলো, হঠাৎ এসে যেন কানে ঝাপটা মারলো, এতো জোরে, মনে হলো কানের পর্দা ফেটে যাবে। প্রতিধ্বনি তুলতে তুলতে ধীরে ধীরে মিলিয়ে গেল আবার।
কানে হাত চাপা দিয়ে রেখেছে মুসা।
ওর হাত ধরে টানলো কিশোর, দেখো!
চোখে সয়ে এসেছে আলো। দেখলো, ঝুঁকে রয়েছে একটা লোক। হাতে বেলচা।
ঢোক গিললো মুসা।
সোজা হলো মূর্তিটা। বেলচা ফেলে দিয়ে একটা গাঁইতি তুলে নিলো। স্পষ্ট দেখা গেল তার চেহারা। শাদা চুল, শাদা দাড়ি।
বুড়ো ডিন মারটিন!
.
১৫.
চুপচাপ দাঁড়িয়ে বুড়োর কাজ দেখছে দুই গোয়েন্দা। কয়েক মিনিট পর পরই কানে আঙুল দিতে হচ্ছে, গোঙানির আওয়াজের জন্যে। কিন্তু শব্দটা যেন শুনতেই পাচ্ছে না বুড়ো। একমনে গাঁইতি চালিয়ে যাচ্ছে। গর্ত করছে একটা দেয়ালের গোড়ায়।
মনে হয় আরেকটা পাথর ধস? কিশোর বলুলো।
বড় ধস।
ধসটা নতুন।
কুপিয়ে চলেছে বুড়ো। তার শক্তি দেখে অবাক হতে হয়। এই বয়েসের একজন মানুষের এতো ক্ষমতা! কিছুক্ষণ কুপিয়ে গাইতি ফেলে আবার বেলচা তুলে নিলো সে।
কিশোর! ওর চোখ দেখলে?
দেখেছে কিশোরও। কেমন যেন বুনো দৃষ্টি। আগের রাতে বুড়ো মানুষটার কথা বলার সময়ও ওর চোখ ওরকম হয়ে গিয়েছিলো।
স্বর্ণ-জ্বর!
কি বললে? বুঝতে পারলো না মুসা।
গোল্ড ফিভার। কিংবা এক্ষেত্রে বলতে পারো ডায়মণ্ড ফিভার। বইয়ে পড়েছি, প্রসপেক্টররা ওরকমই হয়ে যায় মাঝে মাঝে, যখন মনে করে কাছেই রয়েছে মূল্যবান ধাতু কিংবা পাথর। ওই সময় কোনো বাধাকেই বাধা মনে করে না ওরা।
খাইছে!
বেলচা দিয়ে খোঁড়া পার্থর আর মাটি সরিয়ে কোপানোর জন্যে আবার গাইতি তুলে নিলো মারটিন। তারপর আবার বেলচা, আবার গাইতি। মাঝেসাঝে থেমে কি যেন দেখছে, হেসে উঠছে আপনমনে। কেমন যেন বন্য হাসি। বাইরে বেরিয়ে লোকের সামনে ওরকম করে হাসলে ধরে নিয়ে গিয়ে সোজা পাগলা গারদে ভরে দেবে।
বেলচা থামিয়ে বসে পড়লো আবার মারটিন। আলগা পাথর আর মাটিতে আঙুল চালালো। শক্ত হয়ে গেল শরীর। কি যেন একটা হাতে নিয়ে দেখলো। লণ্ঠনের আলোয়। চকচক করে উঠলো চোখ। মাটিতে ফেলে রাখা একটা চামড়ার। ব্যাগ তুলে নিয়ে তাতে ভরে ফেললো জিনিসটা।
হীরা? মুসা বললো।
মনে হয়।
ফিসফিসিয়ে কথা বলছে দুজনে। এতই ব্যস্ত বুড়ো, ওদের কথা কানেই। যাচ্ছে না।
হীরার খনি পেলো শেষতক?
পাথরের ধসটার দিকে চেয়ে রয়েছে কিশোর। ভাবছে। দেখে তো সে-রকমই লাগছে। কিন্তু… কি আর কোনো কিন্তু নেই। হীরার খনিই পেয়েছে। আইনতঃ ওগুলোর মালিক এখন মিস্টার হারভে। তাই চুরি করে টৈাকে বুড়ো। রাতে আসে, কাউকে জানাতে চায় না। ভয় দেখিয়ে দূরে রাখে সবাইকে।
হয়তো। এখন আমি জানতে চাই, গুহাটা গোঙায় কেন?
হা। এবং কেন বন্ধ হয়ে যায়।
মিস্টার হারভে আর শেরিফ নিশ্চয় এই শ্যাফট দেখেছেন। শুধু দেখেননি বুড়ো মারটিনকে মাটি খুঁড়তে।
কিছু বলার জন্যে মুখ খুলতে যাবে মুসা এই সময় গুহার ভেতরে ঘন্টা বাজতে শুরু করলো।
বিদ্যুৎ খেলে যেন মারটিনের শরীরে হাত থেকে বেলচা ফেলে লাফ দিয়ে, লণ্ঠনটার কাছে চলে এলো। বাতির পাশে ছোট একটা বাক্স। ঝুঁকে কি যেন করলো সে। বন্ধ হয়ে গেল ঘন্টাধ্বনি। তারপর লণ্ঠন আর চামড়ার ব্যাগটা তুলে নিয়ে ছুটে এলো শ্যাফট দিয়ে।
কুইক! পালাও! বলে উঠলো কিশোর।
শ্যাফটের গোড়ায় জমে থাকা মাটি আর পাথরের আড়ালে লুকিয়ে পড়লো ওরা। বাইরে বেরোলো মারটিন। সুড়ঙ্গমুখের কাছে লণ্ঠন আর, ব্যাগটা নামিয়ে, রাখলো।
আবার শুরু হলো গোঙানি।
তবে শেষ হতে পারলো না। মাঝপথেই বন্ধ হয়ে গেল। বিশাল একটা পাথর গড়িয়ে এনে শ্যাফটের মুখে ফেললো মারটিন। দেখে মনে হবে এখন, বহুদিন ধরে পাথরটা ওখানে ওভাবেই রয়েছে। ওটা সুড়ঙ্গমুখে ফেলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল; গোঙানি।
পাথর দিয়েই… ফিসফিস করলো মুসাণ
হ্যাঁ। গোঙায় বাতাসের কারণে। শ্যাফটের মুখে পাথর চাপা দিলেই বন্ধ হয়ে যায়। আর ঘন্টাটা সঙ্কেত। চূড়ায় বসে যে চোখ রাখছে সে বাজিয়েছে। মনে হয়। কেউ গুহায় ঢুকতে আসছে।
অস্থির ভাবে সুড়ঙ্গে পায়চারি শুরু করলো বুড়ো। বিড়বিড় করছে। ছেলেরা যেখানে লুকিয়ে রয়েছে, সেদিকে চোখ তুলে তাকালো না একবারও। হঠাৎ করেই নিভিয়ে দিলো বাতিটা। মুহূর্তের জন্যে নীরব হয়ে গেল অন্ধকার সুড়ঙ্গ। তারপর। শুরু হলো বিড়বিড়ানি। আবার পায়চারি শুরু করেছে মারটিন।
অনেক প্রশ্ন ভিড় করছে মুসার মনে। নকল ফিগারো আসলে কে? এই রহস্যে কোথায় ফিট করছে সে? কিশোর কি তখন…
মুসা? কানের কাছে মুখ, ঠেকিয়ে বললো কিশোর। কে জানি আসছে!
ভাবনায় ডুবে না থাকলে কিশোরের আগেই শব্দটা কানে আসতো মুসার। শুনতে পেলো এখন। খানিক পরেই দেখলো নেচে নেচে এগিয়ে আসছে আলো।
কার্ল? মারটিন জিজ্ঞেস করলো।
হ্যাঁ, জবাব এলো আলোর পেছন থেকে। দুজন আসছে গুহায় ঢুকতে। চলো, ভাগি।
লণ্ঠন জ্বাললো মারটিন।
স্কুপের আড়ালে গুটিশুটি হয়ে বসে রইলো ছেলেরা। পারলে পাথরের সঙ্গে এক হয়ে যেতে চায়। মাত্র দশ ফুট দূরে দাঁড়িয়ে আছে লোক দুজন।
গুহায় ঢুকবে কি করে বুঝলে? মারটিন বললো।
ঢুকবে। দুদিন ধরে গুহাটার কাছে বড় বেশি ঘোরাঘুরি করছে লোকে।
আর দুচার দিন সময় পেলেই হতো। কাজ শেষ করে ফেলতে পারতাম। খুব। হুঁশিয়ার থাকতে হবে। তীরে এসে তরী ডোবাতে চাই না। চলো, বেরিয়ে যাই।
হ্যাঁ, চলো।
বোঝা গেল, কার্ল বেইরিই চূড়ায় বসে পাহারা দিচ্ছেলো। ঘন্টা বাজিয়ে সঙ্কেত দিয়ে কোনো গোপন পথে দ্রুত নেমে চলে এসেছে।
সূড়ঙ্গমুখ থেকে পাথর সরিয়ে ভেতরে ঢুকে গেল দুজনে, ভেতর থেকে আবার টেনে জায়গামতো লাগিয়ে দিলো পাথরটা। এরপর শুধু স্তব্ধ নীরবতা, আর গাঢ় অন্ধকার।
গেল কোন দিক দিয়ে? মুসার প্রশ্ন।
নিশ্চয় গুহা থেকে কোনো পথ পর্বতের বাইরে বেরিয়েছে। থাকতেই হবে। নইলে বাতাস ঢুকে শব্দ করতে পারতো না। হয়তো পুরনো কোনো শ্যাফট, বন্ধ করে দেয়া হয়েছিলো, নতুন করে খোলা হয়েছে। ওই দুই প্রসপেক্টরের কাজ।
তাহলে মিস্টার হারভে আর শেরিফ জানেন না কেন? কেন বুঝতে পারলেন না?
তাঁরা যখন ঢোকেন, হয়তো বন্ধ থাকে। পর্বতের চূড়া থেকে নামারও কোনো গোপন পথ আছে, ভেতর দিয়ে। গোপন পথ আরও কতো আছে কে জানে! যাকগে। আমাদের যাওয়ার সময় হলো।
চলো।
টর্চের আলোয় পথ দেখে সেই বড় গুহাটায় ফিরে এলো দুজনে। আগের রাতে প্রথম যেটাতে ঢুকেছিলো।
সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এলো বাইরে। পাশের ছায়া থেকে তাদের ওপর ঝাঁপিয়ে। পড়লো কে যেন। কঠিন থাবায় চেপে ধরলো মুসার হাত। ধরেছি! কর্কশ। কণ্ঠস্বর।
ঝট করে মুসার হাতের টর্চ উঠে গেল ওপর দিকে, লোকটার মুখে ফেলেই চমকে গেল। গালে কাটা দাগ, চোখে পড়ি। চেঁচিয়ে উঠলো, কিশোর, পালাও!
জ্বলে উঠলো আরেকটা টর্চ। আরেকজনের হাতে।
<