১১.
কি ভাবছো, কিশোর? পরদিন সকালে নাস্তার টেবিলে বসে জিজ্ঞেস করলেন ওয়ারডেন।
খাচ্ছে না কিশোর, বসে বসে ভাবছে। ঠাণ্ডা হয়ে যাচ্ছে কফি। মুসা আর। রবিনের সঙ্গে এতোক্ষণ কথা বলেছেন তিনি, তাদের আলোচনায় যোগ দেয়নি সে।
মুখ তুলে হাসলো কিশোর। অ্যাঁ?
বলবে আমাকে?
দ্বিধা করলো কিশোর। ইয়ে…আপনার বন্ধু…জজ নির্মল পাণ্ডা। খুব বিশ্বাস করেন তাকে, না?
করি, স্বীকার করলেন টমসন। যখন-তখন অযাচিত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমার অনেক উপকার করেছে। এই তো, গত পরশুই তো আমার প্রাণ বাঁচালো। তোমরা দেখেছো।
উনি…, বলতে গিয়ে কিশোরের চোখের দিকে চেয়ে থেমে গেল রবিন। আরেকটু হলেই বলে ফেলেছিলো বাঁচাননি, বরং আমরা না থাকলে খুন। করতেন।
আর, একটা ব্যাপারে আমাদের খুব মিল, বলে চললেন ওয়ারডেন। পোচার। আমিও ওদের দেখতে পারি না, সে-ও পারে না। ওকে না পেলে যে কি করতাম…আমি ওদেরকে ধরতে পারি, কিন্তু শাস্তি দেয়ার ক্ষমতা আমার নেই। শাস্তি দেয় নির্মল। সে ওদেরকে ফাইন করে, জেলে পাঠায়। পোচিঙের বিরুদ্ধে আইন খুব কড়া। কঠিন শাস্তি হয়, অনেক দিন জেল।
শাস্তি দেন তো ঠিকমতো?
বলে তো দেয়। আর বলে যখন, নিশ্চয়ই দেয়।
বিচারের সময় কখনও কোর্টে ছিলেন?
না, এতো বেশি ব্যস্ত থাকি, যেতে পারিনি। তবে আমার যাওয়ার দরকার নেই। আমার কাজ আমি করি, ওর কাজ ও।
ডিম ভাজার প্লেটটা টেনে নিলো কিশোর। নীরবে খেলো কয়েক মিনিট। হঠাৎ বললো, ভেরি ইনটারেস্টিং! জজ সাহেবের কথা বলছি, ভারি মজার মানুষ। তার কাজ দেখতে খুব ইচ্ছে হচ্ছে। আজ অনেক লোকের বিচার করবেন। গিয়ে দেখতে পারবো?
আমি যেতে পারবো না, মাথা নাড়লেন টমসন। তবে ইচ্ছে করলে তোমরা যেতে পারো। কিন্তু যাবে কিভাবে? যেতে-আসতে প্রায় আড়াইশো মাইল, পথও খুব খারাপ। এখানে আমি ছাড়া এখন আর কেউ নেই যে গাড়ি চালাতে-জানে, নিয়ে যাবে, তোমাদেরকে।…একটা কাজ করলে অবশ্য পারো। মুসা বেশ ভালো। পাইলট, সেদিন স্টর্কটাকে যেভাবে সামলেছে শুনলাম। প্লেন নিয়ে যেতে পারো। বসো, আসছি।
ডেস্ক থেকে একটা ম্যাপ বের করে নিয়ে এলেন তিনি। এই যে মোমবাসা..আর এই এখানে আমাদের লজ। জানো নিশ্চয়, শহরটা গড়ে উঠেছে। একটা দ্বীপের ওপর। মেন ল্যাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কজওয়ের সাহায্যে। এই এখানটায় হলো ল্যাণ্ডিংফীল্ড, পেন্সিল দিয়ে একটা গোল দাগ দিলেন টমসন। প্লেন রেখে ট্যাক্সি নিয়ে আদালতে চলে যেও এই এখানটায়। আদালত, আরেকটা চিহ্ন আঁকলেন তিনি।
লাইসেন্স লাগবে না? রবিন জিজ্ঞেস করলো। মুসার তো প্লেন চালানোর লাইসেন্স নেই।
বলে দেবো শিক্ষানবীস। একটা চিঠি লিখে দেবো, এয়ারপোর্টের ম্যানেজারকে দেখিও, অসুবিধে হবে না, মুসার দিকে ফিরলেন ওয়ারডেন। চলো, আরও প্র্যাকটিস করে নাও।
এয়ারস্ট্রিপে এসে প্রথমে বিমানটায় তেল ভরলেন তিনি। দুই ডানার ট্যাঙ্ক তো বোঝাই করলেনই, পেছনের ইমারজেন্সি ট্যাঙ্কও ভরে দিলেন। বিমানের ভেতরের একটা হ্যাঁণ্ডপাম্প দেখালেন তিন গোয়েন্দাকে, প্রয়োজন হলে ওই পাম্পের সাহায্যে পেছনের ট্যাঙ্ক থেকে ডানায় তেল সরিয়ে আনা যায়।
ককপিটের যন্ত্রপাতিতে লেখা জার্মান শব্দগুলো পড়ে পড়ে বুঝিয়ে দিলেন। কোনটা কোন যন্ত্র, কিভাবে কাজ করে।
যাও, উড়ে এসো খানিকক্ষণ, মুসাকে বললেন তিনি। ওঠা আর নামাটাই আসল, ভালোমতো প্র্যাকটিস দরকার।
পাইলটের সীটে উঠে বসলো মুসা,। রবিন আর কিশোরকে মানা করলো, তোমরা এখন না। আগে আমি দেখে আসি উড়ে। কেন, আমাদের নিয়ে পোচার প্র্যাকটিস হবে না? রবিন বললো।
হবে, ঝকঝকে সাদা দাঁত বের করে হাসলো মুসা। তবে, অ্যাক্সিডেন্ট করে মরলে আমি বরং একাই মরি। তিনজন একসাথে মরে লাভ কি? কি বলো, কিশোর মিয়া? তুমি যেমন একা বুদ্ধির প্র্যাকটিস করো, আমিও এখন ফ্লাইং প্র্যাকটিস করি, নাকি?
সুযোগ পেয়ে খুব একহাত নিচ্ছে তাকে মুসা, বুঝে মুখ গোমড়া করে সরে এলো কিশোর। রবিন তর্ক করতে লাগলো।
মুসা ঠিকই বলেছে, পক্ষ নিলেন ওয়ারডেন। মরবে না ও, হাসলেন তিনি। অপরিচিত একটা মেশিনকে যেভাবে সামলেছে, শুনে অবাকই লেগেছে আমার। একেবারে জাত-বৈমানিক। ভবিষ্যতে ভালো পাইলট হবে…।
তাহলে আর আমাদের যেতে অসুবিধে কি? ফস করে বললো রবিন।
তবু, তার কথা কানে তুললেন না টমসন। ঝুঁকি নিয়ে লাভ নেই। অ্যাক্সিডেন্টের কথা কিছু বলা যায় না, কিশোর আর রবিনের দিকে চেয়ে আবার হাসলেন। একজন জাত-বৈমানিকের সঙ্গে সঙ্গে হাত-পা ভেঙে অকেজো হয়ে থাকুক একজন জাত-গোয়েন্দা আর একজন জাত-গবেষক, তা-ও চাই না।
হাসি ফুটলো গোয়েন্দাপ্রধান আর নথি-গবেষকের মুখে।
তাহলে আসি, হাত তুলে বিদায়ী ভঙ্গিতে সালাম জানালো মুসা, করুণ করে। তোলার চেষ্টা করলো মুখটাকে। কিন্তু অভিনেতা নয় সে, হাসি ঢাকতে পারলো না। পাঁচ মিনিটের মধ্যেই ফিরে আসবো। যদি ভুলভাল বোতাম টিপে না বসি।
উইণ্ড-সকের দিকে তাকালো সে। সামনের বড় বড় গাছগুলোর দিকে চেয়ে। দমে গেল। সময় মতো উড়াল দিতে পারবে ওগুলোর মাথার ওপর দিয়ে! পারবে, পারবে, নিজেকে বোঝালো সে। মন শক্ত করে স্টার্ট দিলো এঞ্জিন। বুস্টার পাম্প পরীক্ষা করে দেখলো। তারপর অপেক্ষা করতে লাগলো অয়েল টেম্পারেচার বাড়ার জন্যে।
থ্রটল দিতেই ট্যাক্সিইং করে চললো প্লেন। গতি বাড়তে চাইছে না। দাঁতে দাঁত চেপে রেখেছে মুসা, যেন তাতেই শক্তি পাবে এঞ্জিন। আফসোস করছে, ইস, ঘাসের না হয়ে যদি অ্যাসফল্টে বাঁধানো হতো স্ট্রিপটা! দুলছে প্লেন, ঝাঁকুনি খাচ্ছে, তবে গতি বাড়ছে দ্রুত।
কন্ট্রোলে নড়াচড়া করছে মুসার হাত। ঘাসের ওপর ভেসে উঠলো প্লেন।
তীব্র গতিতে ধেয়ে আসছে বড় বড় গাছগুলো। আড়াআড়ি বইছে বাতাস, ঠেলে নিয়ে যেতে চাইছে ডানে। প্লেনটা ছোট, ডানার দৈর্ঘ্য মাত্র উনচল্লিশ ফুট, অথচ এটার তুলনায়ও এয়ারস্ট্রিপটা সরু। প্লেন একটু এদিক ওদিক সরলেই বিপদ। লেগে যাবে গাছের সঙ্গে।
শেষ মুহূর্তে ঝটকা দিয়ে নাক অনেকখানি উঁচু করে ফেললো বিমান। উড়ে বেরিয়ে গেল গাছের মাথার সামান্য ওপর দিয়ে। হাঁপ ছেড়ে বাঁচলো কিশোর বৈমানিক। আনমনেই হাসলো দাঁত বের করে। ধীরে ধীরে শান্ত হয়ে এলো স্নায়ু।
গাছপালার ওপরে কিছুক্ষণ চক্কর দিয়ে বেড়ালো মুসা। শাঁ করে উড়ে গেল দুই বন্ধু আর ওয়ারডেনের মাথার ওপর দিয়ে। ওরা হাঁ করে তাকিয়ে আছে ওপর দিকে। হাত নাড়লো সে।
হয়ে গেছে। ওড়াটা কোনো কঠিন ব্যাপার নয়। এবার নিরাপদে নামতে পারলেই, ব্যস। পরশু জানতো না স্টর্কের ব্রেক কোথায়, আজ জানে। গাছ পেরিয়ে এসে নাক নামিয়ে দিলো বিমানের। ঝরা পাতার মতো যেন ঝরে পড়তে লাগলো বিমানটা, অন্তত তার তা-ই মনে হলো। ঘাস ছুঁলো চাকা। ব্রেক চাপলো সে।
ঝাঁকুনি এড়াতে পারলো না। এই নিয়ে যতোবার ল্যাণ্ড করেছে সে, যতো প্লেন, কোনোটাই মসৃণ ভাবে নামতে পারেনি। তার মানে ওই কাজটাই বেশি কঠিন। দক্ষ পাইলটের বাহাদুরিই ওখানটায়।
ট্যাক্সিইং করে আগের জায়গায় এসে থামলো বিমান। বাবল খুলে বেরিয়ে এলো মুসা।
চমৎকার! প্রশংসা করলেন টমসন। সত্যি, খুব ভালো উড়তে পারবে তুমি।
থ্যাঙ্ক ইউ, স্যার।
মোমবাসায় যাওয়ার জন্যে তৈরি হয়ে প্লেনে চড়লো তিন গোয়েন্দা। এবার আর বিমান ওড়াতে কোনো অসুবিধে হলো না মুসার। ছহাজার ফুট ওপর দিয়ে টিসাভো নদী বরাবর এগিয়ে চললো পুবমুখো।
টিসাভো রেল স্টেশন পেরিয়ে ডানে মোড় নিলো। ম্যাপ দেখে দেখে বলে দিচ্ছে কিশোর, কোন দিকে যেতে হবে। নিচে এক পাশে লাল সড়ক, আরেক পাশে রেল লাইন।
এই সেই জায়গা, জ্ঞানকোষের পাতা খুললো যেন রবিন। অনেক রক্ত লেগে আছে ওই রেললাইনে। অনেক বছর আগের কথা। খবরের কাগজের পাতা খুললেই নাকি তখন দেখা যেতো সেই রোমাঞ্চকর হেডলাইনঃ আবার আঘাত হেনেছে টিসাভোর মানুষখেকো! ভয়ানক কতগুলো সিংহ মানুষখেকো হয়ে উঠেছিলো, রোজই ধরে নিয়ে যেতে রেললাইনের শ্রমিকদের। ওগুলোর যন্ত্রণায় রাতে ঘরেও থাকতে পারতো না শ্রমিকরা। বেড়া ভেঙে ঢুকে ধরে নিয়ে যেতো ভয়াবহ সিংহের দল। শেষে…
বাঁয়ে গ্যালানা নদীর চকচকে রূপালী রূপ দেখে স্তব্ধ হয়ে গেল রবিন। চোখ। বড় বড় করে দেখছে। সবুজ চাঁদরের ওপর অবহেলায় আঁকাবাঁকা হয়ে পড়ে থাকা একটা ফিতে যেন। সেই ভারত মহাসাগরে গিয়ে পড়েছে নদীটা, জানে সে। উত্তরে শত শত মাইল জুড়ে বিছিয়ে রয়েছে টিসাভো পার্কের বুনো প্রান্তর, মাঝে মাঝে ঠেলে উঠেছে লাল পাহাড়।
চোখে পড়লো লুগার্ডস ফল। জলপ্রপাতের নিচে যেন টগবগ করে ফুটছে পানি, পুরু হয়ে জমেছে সাদা ফেনা, অপরূপ লাগছে সকালের আলোয়। প্রপাতের পানি জমে এক জায়গায় একটা পুকুরমতো সৃষ্টি হয়েছে, তার পাড়ে ভিড় করেছে। হাতি, গণ্ডার, জিরাফ। আশপাশে ছোট ছোট আরও অনেক ডোবা আছে, ওগুলোর পাড়ে নানারকম জন্তুজানোয়ারের ভিড়, পানি খেতে এসেছে। পাশের সবুজ তৃণভূমিতে চরছে মোষ, জেব্রা আর ওয়াইল্ডবীস্টের দল। ঝোপের কিনারে উঁকিঝুঁকি মারতে দেখা গেল একটা সিংহ পরিবারকে, শিকার ধরবে বোঝা যাচ্ছে। চিতাবাঘ একটাও চোখে পড়লো না। নিশাচর জীব ওরা, রাতে বেরিয়ে শিকার করে, দিনে ঘুমিয়ে থাকে পাহাড়ের গুহায়, কিংবা গভীর বনের অন্ধকারে।
এক গুচ্ছ গাছের ভেতর থেকে হালকা ধোয়া উঠতে দেখা গেল।
পোচারদের ক্যাম্প? কিশোর বললো।
দেখো দেখো, ওই যে ট্র্যাপ-লাইন! চেঁচিয়ে উঠলো মুসা। বেড়া বানিয়ে ফাঁদ পেতেছে পোচাররা, সেদিকে তাকিয়ে আছে সে। খাইছে। পাঁচ মাইলের কম হবে না।
জোরে জোরে হিসেব শুরু করলো কিশোর, তারমানে ছাব্বিশ হাজার ফুট। প্রতি পাঁচ ফুট পর পর যদি একটা করে ফাঁদ পাতা হয়, তাহলে কম করে হলেও পাঁচশো ফাঁদ। এর অর্ধেক ফাঁদেও যদি জানোয়ার ধরা পড়ে…সর্বনাশ…! থেমে গেল সে।
অর্ধেক হবে কেন? রবিন বললো। কাল যেটা নষ্ট করলাম আমরা, কোনো ফাঁকই বাদ ছিলো না। প্রত্যেকটাতে জানোয়ার পড়েছিলো। প্রতি হপ্তায় একবার করে ফাঁদ পরিষ্কার করে নতুন করে পাতে ব্যাটারা। তারমানে মাসে দুহাজার! মাহ, আমার বিশ্বাস হচ্ছেনা!
আর মনে রেখো, কিশোর বললো। বেড়া এই একটা নয়। এর চেয়ে অনেক বড় বড় ফাঁদ পাতা রয়েছে পূর্ব আফ্রিকার নানান জায়গায়…ওয়ারডেন কি বললেন, শোনোনি?
সহজ পথ। ম্যাপ দেখার প্রয়োজনই পড়ছে না। রেলপথ, সড়কপথ দুটোই গেছে মোমবাসায়। ওগুলো ধরে উড়লেই হলো।
অবশেষে সাগর চোখে পড়লো। ভারত মহাসাগরের মাঝে যেন মূল্যবান ঝকঝকে পাথরের মতো ফুটে রয়েছে প্রবাল দীপগুলো, সব চেয়ে বড়টার নাম মোমবাসা।
শহরের আট মাইল দূরে এয়ারফীল্ড। প্লেন থেকে নেমে ম্যানেজারের সঙ্গে দেখা করলো তিন গোয়েন্দা। টমসনের চিঠি দেখালো।
এয়ারফীল্ড থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে আদালতে রওনা হলো ওরা।
কি জানি কি মনে হলো, বিচারকক্ষে ঢোকার আগে ডাবলডোরের ফাঁক দিয়ে ভেতরে তাকালো কিশোর।
ঘরের শেষ মাথায়, উঁচু মঞ্চের ওপর ডেস্কের ওপাশে বসে আছেন জজ নির্মল পাণ্ডা। তাকে এখন আর ছোট লাগছে না। পরনের কালো আলখেল্লা আভিজাত্য এনেছে। তার সামনে দাঁড় করিয়ে দেয়া হয়েছে সাতচল্লিশ জন পোচারকে। ঘরের। বাকি অংশে সারি সারি চেয়ারে বসে আছে অনেক দর্শক। কোনো জুরি নেই, বাদী পক্ষের উকিল নেই, আসামী পক্ষেরও না। সর্বময় ক্ষমতার অধিকারী এখানে। একজন লোক, জজ সাহেব। বাদী পক্ষ সব অসহায় জানোয়ার, তাদের হয়ে কে আর ওকালতি করবে? :
জজ যেন আমাদের দেখতে না পান, ফিসফিসিয়ে বন্ধুদের বললো গোয়েন্দাপ্রাধান। মাথা নিচু রেখে চট করে ঢুকে পড়বে। ও-কে?
নীরবে ঢুকে গেল তিন গোয়েন্দা। চোখের পলকে মিশে গেল চেয়ারের পেছনে দাঁড়ানো জনতার ভিড়ে।
পোচারদের ভাষা বোঝেন না বোধহয় জজ। একজন দোভাষী রেখেছেন। জজের প্রশ্নের জবাবে একজন পোচার যা বললো, সেটা ইংরেজিতে অনুবাদ করে। জানালো দোভাষী, ও বলছে, খুব গরীব লোক। আট ছেলেমেয়ে। আরও চারজন আসছে।
চারজন আসছে।
হ্যাঁ। ওর চার স্ত্রী।
ভয়ঙ্কর হয়ে উঠলেন জজ। ব্যাটা বুঝতে পারছে, আমি ওকে দশ বছরের জেল দিতে পারি?
পারছে।
বেশ, ভুল যখন বুঝতে পারছে, অনুশোচনা হচ্ছে, মাপ করে দেয়া গেল। তাকে। যোলোজনের ভরণ-পোষণ করতেই ব্যাটার মাথা খারাপ হয়ে যাবে। জ্বালিয়ে খাক করে ফেলবে তাকে চার স্ত্রী মিলে। জেলের চেয়ে সেটা বড় শাস্তি।
হেসে উঠলো জনতা। ঠিকই বলেছেন জজ, রসিক লোক।
কেস ডিসমিসড, রায় দিলেন বিচারক।
তাঁর এই বদান্যতায় সবাই খুশি হতে পারলো না। কিশোরের পাশে দাঁড়ানো এক আফ্রিকান তরুণ নিচু কণ্ঠে বিড়বিড় করলো, এভাবে পোচিং বন্ধ করতে পারবে নাকি!
মাথা নাড়লো কিশোর, লোকটার সঙ্গে একমত। প্রাণের ঝুঁকি নিয়ে এতো কষ্ট করে লোকগুলোকে ধরা হলো এতো সহজে ছেড়ে দেয়ার জন্যে।
আরেকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন জজ, তুমি জানো না, জানোয়ার মারা অন্যায়?
না, দোভাষীর মুখে জবাব দিলো লোকটা। আমার গায়ের লোকেরা সব সময়ই জানোয়ার মারে, না হলে খাবে কি? যুগ যুগ ধরে শিকার চলে আসছে। আমাদের সমাজে, এটা আমাদের প্রথা। আমাদের বাবারা শিকার করেছে, তাদের বাবারা করেছে, তাদের বাবারা করেছে, তাদের বাবারা করেছে, তাদের বাবারা…
আরে থামো, থামো, হাত তুললেন জজ। যাই হোক; ঠিকই বলেছো তুমি। যুগ যুগ ধরে যে নিয়ম তোমার রক্তে মিশে আছে, সেটা আর ভাঙবে কি করে? কেস ডিসমিসড!
পরের লোকটা আরেক কৈফিয়ত দিলো। বললো, আমি খুব ভালো মানুষ, মন নরম। জানোয়ার মারতে একটুও ভাল্লাগে না আমার। কিন্তু সিলভার বাধ্য করে, না মেরে কি করবো?
বিষণ্ণ হয়ে গেল জজের চেহারা। মাথা নেড়ে সহানুভূতি জানিয়ে বললেন, তাই তো, কি করবে? ওরকম একটা খুনীর বিরুদ্ধে-নিজের ইচ্ছেয় সত্যি মারো না তো?
না।
সিলভারটা একটা আস্ত শয়তান। ওকে নিশ্চয় খুব ভয় করো?
আমরা সবাই করি।
গুড। মানে…, চট করে জনতার দিকে তাকালেন জজ। তুমি নিজের ইচ্ছেয় করো না তো, সে জন্যে গুড বললাম। যে অপরাধ মন থেকে করোনি, সেটার শাস্তি দিই কি করে? আর কোনদিন করো না। কেস ডিসমিসড।
পরের লোকটা কেন জানোয়ার মারে, জিজ্ঞেস করলে জানালো, তার কিছু ছাগল আছে। মেরে শেষ করে বুনো জানোয়ারে। ছাগল বাঁচাতেই জানোয়ার মারে সে।
কি জানোয়ার মারো?
এই গণ্ডার, জিরাফ, হাতি, জলহস্তী, জেব্রা, হরিণ…।
তাই নাকি? তাহলে আর কি শাস্তি দিই তোমাকে? নিজের ছাগল বাঁচাতে যেকেউই জানোয়ার মারবে, বলে ঘোষণা করলেন জজ। কেস ডিসমিসড।
কিশোরের গায়ে কনুই দিয়ে গুতো মারলো আফ্রিকান তরুণ। রাগে গজগজ করলো; যেসব জানোয়ারের নাম বললো, সব কটা ঘাস খায়, নাকের কাছে এসে বসে থাকলেও ছাগল মারবে না। পুরো ব্যাপারটাই প্রহসন।
ঝটকা দিয়ে ঘুরে বেরিয়ে গেল সে।
.
১২.
ছেলেরাও বিরক্ত হয়ে গেছে। তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাতচল্লিশ জন পোচারের, হাস্যকর কৈফিয়ত আর জজের খোঁড়া যুক্তি শুনলো। বার বার কেস ডিসমিসড শুনতে ভালো লাগে না, এটা তিনিও বোঝেন, আর সে জন্যেই কয়েকজনকে শাস্তি দিলেন।
একজনকে জেল দেয়া হলো। না, দশ বছরের নয়, মোটে তিন দিন। রায় শুনে দাঁত বের করে হাসলো লোকটা। জেলে আরাম করে বিশ্রাম নিতে পারবে তিন দিন, আর ভালো খাবার পাবে, বাড়িতে ওরকম খাবার পায় না।
আরেকজনের তরমুজ খেত আছে জানালো। তাকে জরিমানা করা হলো। একটা তরমুজ।
অন্য একজনের আছে মুরগীর খামার। তাকে দিতে হবে দুটো ডিম, জরিমানা।
তবে বেশির ভাগই বেকসুর খালাস পেয়ে গেল।
জজের অলক্ষ্যেই আবার বিচার-কক্ষ থেকে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। রাগে, ক্ষোভে গম্ভীর হয়ে আছে তিনজনেই।
প্রাণের পরোয়া করলাম না, বাইরে বেরিয়েই ফেটে পড়লো রবিন। আর কিনা এভাবে ছেড়ে দিলো! ধরে এনে তাহলে লাভটা হলো কি?
ব্যাটা আরও ক্ষতি করে দিলো, মুসা সব চেয়ে বেশি রেগেছে। পোচার হারামজাদারা বুঝে গেল, ধরা পড়লেও কিচ্ছু হবে না। বেপরোয়া হয়ে উঠবে এখন ওরা আরও।
কিন্তু জজের ব্যাপারটা কি, বল তো কিশোর? রবিন বললো। এত বড় বড় কথা বলে এলো আমাদের কাছে, পোচারদের হেন করবে, তেন করবে। জন্তুজানোয়ারের কথা বলতে বলতে কেঁদে ফেললো। সব কি তবে মিস্টার টমসনকে ধোঁকা দেয়ার জন্যে? আমার কথা বুঝতে পারছো? আমার বিশ্বাস, সিলভারের সঙ্গে যোগসাজশ আছে তার। লাভের বখরা।
মাথা নাড়লো কিশোর। বুঝতে পারছি না। লোকটাকে দেখে মনে হয় না খারাপ। সিলভারের মতো বাজে লোকের সঙ্গে নাহ, বিশ্বাস হয় না। আরেকটা কথা ভাবছি। মায়াদরদ দেখিয়ে শয়তানকে পথে আনার চেষ্টা করছেন হয়তো…
গোড়ার ডিম করছেন! বুড়ো আঙুল নাচালো মুসা। হাজী মোহাম্মদ মহসীন সেজেছেন! শয়তান কোথাকার!
আহাআ, ভদ্রলোক সম্পর্কে ওভাবে কথা বলা উচিত না।
পথের পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটছে ওরা। তিনজনেই নীরব। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর।
দেখো, হঠাৎ বলে উঠলো মুসা। তোমার ডিটেকটিভ ব্রেন এখন কোথায়? কাজ করছে না কেন? আমি বলছি, ব্যাটা একটা শয়তান। সিলভারের দোস্ত। ওর মুখোশটা খুলে দেয়া উচিত আমাদের।
মৃদু হাসলো শুধু কিশোর, কিছু বললো না। তার মনে হচ্ছে, মুসার অনুমান ঠিক নয়। অন্য কোনো ব্যাখ্যা আছে জজের এই রহস্যময় আচরণের। সিলভারের দোস্ত নয় লোকটা।
উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে ঘুরতে মেন রোড থেকে সরে এলো ওরা। বড় বড় সুন্দর অট্টালিকাগুলো পেছনে পড়লো। ঢুকলো এসে পুরনো শহরের এক সরু গলিতে, আরবদের বসবাস বেশি শহরের এদিকটায়। দোকানগুলোর দরজা খোলা, কিন্তু শো-কেস বা জিনিসপত্র কিছু চোখে পড়ছে না। দরজার পরেই অন্ধকার, যেন অজগরের হাঁ, তার পরে রহস্যময় এক জগৎ, কি আছে বোঝার উপায় নেই। কিছু দোকানের ভেতর থেকে আসছে ফল আর সজির গন্ধ, কোনো কোনোটা থেকে মাংসের। একটা দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় অদ্ভুত গন্ধ পেলো মুসা, লোহা, তার, তেলের–হার্ডওয়্যারের দোকানে যেমন থাকে। সে কথা জানালো দুই বন্ধুকে।
পরামর্শ করে দোকানটায় ঢুকলো তিনজনে। ঢুকেই একটা ধাক্কা খেলো যেন। দেয়ালে, মাটিতে যেখানেই চোখ পড়লো, দেখা গেল রাশি রাশি ফাঁদ, জানোয়ার ধরার জন্যে যতো রকম থাকতে পারে। তারের ফাঁস থেকে শুরু করে সব।
কোণের বিষণ্ণ অন্ধকার থেকে হাত ডলতে ডলতে বেরিয়ে এলো লম্বা-নাক এক আরব। কি, ফাঁদের ব্যাপারে আগ্রহ?
খুউব, জবাব দিলো কিশোর। পোচারদের কাছে বিক্রি করেন, না?
মাথা ঝোঁকালো দোকানদার।
কাজটা বেআইনী হয়ে গেল না?
আইন? হা-হা করে হাসলো লোকটা। এই দেশে আবার আইন আছে নাকি? এখানে আইনের কথা যারা বলে তারাই বেআইনী লোক। যাকগে। তোমরা কে? কোনো দল-টল পোষো?
দল?
শিকারীর দল, শিকারী। আইনের লোকদের পোচার। সিলভারের মতো দল।
সিলভারকে চেনেন নাকি?
চিনি না মানে? ও আমার সবচে বড় কাস্টোমার। একেবারে এক হাজারের কম কেনে না।
কতো করে পড়ে দাম?
আড়াই গজী তারের ফাঁস আধ ডলার করে। ওই হিসেবে যতো বড় নাও। তবে একসঙ্গে অনেক নিলে কিছু কম হবে, পাইকারী।
আচ্ছা, বুঝলাম। এখন বলুন, এক হাজার ফাঁস যদি নিই, কততগুলো জানোয়ার ধরতে পারবো?
সেটা সীজনের ওপর নির্ভর করে। আর তাছাড়া একেক শিকারীর একেক রকম হিসাব। সিলভার বলে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি ফাসে হপ্তায়। একটা করে জানোয়ার, মাসে চার। তার মানে, হাজার ফাসে আটাশ হাজার, সাত মাসে। শুকনোর সময়, মানে আগস্ট থেকে অক্টোবরে মাসে একটা। তিন মাসে ধরো আরও তিন হাজার। মাইগ্রেশন সীজনে সবচে বেশি। মাসে দশটা। নভেম্বর, আর ডিসেম্বর শুধু এই দুমাসেই ধরা পড়ে বিশ হাজার। সব মিলিয়ে বছরে হলো গিয়ে একান্ন হাজার।
ভালো ব্যবসা!
খুব ভালো। এদেশের সবচে বড় ব্যবসা।
সবচে বড় শয়তানী! রাগ চাপতে না পেরে ফস করে বলে বসলো মুসা। কিশোরের আরও কিছু জানার ছিলো, দিলো সব ভণ্ডুল করে। জানোয়ারদেরকে জিজ্ঞেস করে দেখেছো মিয়া, ফাঁসে গলা ঢোকাতে কেমন লাগে?
ক্ষণিকের জন্যে থ হয়ে গেল আরবটা। মানে… মানে…তোমরা জন্তু প্রেমিক! রাগে বেগুনী হয়ে উঠলো চোহারা। হায় হায়, কতো কথা বলে ফেলেছি! এই, বেরোও বেরোও আমার দোকান থেকে! নইলে…
নইলে কি করবে? হাতা গোটাতে শুরু করলো মুসা। আফ্রিকায় এসে যেন জোর বেড়ে গেছে তার, যদিও বাড়ি এখান থেকে অনেক দূরে।
ঝগড়া বাড়তে দিলো না কিশোর আর রবিন। দুজনে মিলে টেনে দোকান থেকে বের করে নিয়ে এলো মুসাকে।
রাস্তাটা ধরে আবার এগোলো ওরা। আরেকটা দোকানের সামনে থমকে দাঁড়ালো কিশোর, তীব্র বোটকা গন্ধ আসছে ভেতর থেকে। ওই গন্ধ তিনজনেরই পরিচিত। মনে করিয়ে দিলো. পোচারদের ক্যাম্পের কথা। কাঁচা চামড়ার স্তূপ, কাটা মাথা…
এই দোকানেও ঢুকলো ওরা। মস্ত ঘর, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না ভালো মতো। মেঝে থেকে ছাত পর্যন্ত স্তূপ করে রাখা হয়েছে নানা জানোয়ারের শরীরের বিভিন্ন অংশ। সিংহ, চিতাবাঘ, চিতা, জিরাফ, মহিষ, জেব্রা, ওয়াইল্ডবীস্ট, গণ্ডার, জলহস্তী আর হরিণের মাথা, হাতির পায়ে তৈরি ময়লা ফেলার ঝুড়ি আর ছাতা রাখার স্ট্যাণ্ড; হাতির দাঁত, গণ্ডারের শিং, সব জাতের বানরের স্টাফ করা দেহ, বিরাট হাতি থেকে খুদে বুশ-বেবি পর্যন্ত প্রায় সব জানোয়ারের চামড়া; আর আরও নানারকম জিনিস।
মালিকের চেহারা দেখেই বোঝা গেল, সে ভারতীয়।
ছোট টমি হরিণের ডালপালা ছড়ানো শিংওয়ালা সুন্দর একটা মাথা তুলে নিলো কিশোর। জিজ্ঞেস করলো, কতো?
কটা চাই?
এটার দাম কতো?
সরি, ইয়াং ম্যান, একটা করে বেচি না। পাইকরী। এটা পাইকারী দোকান।
অ। তা পাইকারী কি হিসেবে? ডজন, শ, নাকি হাজার?
হাসলো দোকানদার। না, ভাই, এতো কম না। সবচেয়ে কম, দশ হাজার। আসলে, জাহাজ হিসেবে বিক্রি করি আমরা। এক জাহাজ এতো, দুই জাহাজ এতো, এভাবে। এই তো, কাল সকালেই তিন জাহাজ মাল চালান দিলাম। আজ সকালেই ছেড়ে যাওয়ার কথা ওগুলোর।
কোত্থেকে? আই মীন, কোন বন্দর থেকে?
ওল্ড হারবার।
দেখুন, আমরা এখানে নতুন। মোমবাসা দেখতে এসেছি। চিনিটিনি না কিছু..।
সোজা চলে যাও। বন্দরটা এই পথের শেষ মাথায়।
.
দ্বীপের উত্তর-পূর্ব কোণে, প্রবালের দেয়াল ঘেরা একটা বেসিন মতো জায়গায় তৈরি হয়েছিলো মোমবাসার ওল্ড হারবার বা পুরনো বন্দর। গা ঘেষাঘেষি করে নোঙর করে আছে অসংখ্য আরব ডাউ। বড় বড় এই জাহাজগুলোর পেছনে পুরনো ধাচের উঁচু মঞ্চ দেখলে জলদস্যু আমলের কথা মনে পড়ে। কোন-কোনটা ছাড়ার জন্যে তৈরি, দেখলেই বোঝা যায়। বিশাল ল্যাটিন পাল তুলে দেয়া হয়েছে, পতপত করছে বাতাসে।
ছাড়তে প্রস্তুত, ওরকম ডাউগুলোর সবচেয়ে বড়টার গ্যাঙওয়েতে দাঁড়িয়ে আছে বাদামী-চামড়ার এক আরব। চেহারা, পোশাক-আশাকে ছেলেদের মনে হলো, কবর থেকে উঠে এসেছে বুঝি সেই তিনশো বছর আগের কোনো জলদস্যু সর্দার।
কাছে গিয়ে দাঁড়ালো তিন গোয়েন্দা। কিশোর জিজ্ঞেস করলো, আপনিই বোধহয় এই জাহাজের ক্যাপ্টেন?
মাথা ঝাঁকালো লোকটা।
অভিনয় শুরু হয়ে গেল। অলসভঙ্গিতে দুলছে জাহাজের মস্ত পাল, সেদিকে চেয়ে বিস্ময়ে বড় বড়, হলো কিশোরের চোখ। কাঁধ থেকে ক্যামেরা নামিয়ে অনুরোধ করলো, ছবি তুলি?
নীরবে মাথা কাত করলো ক্যাপ্টেন।
ছবি তুললো কিশোর। জিজ্ঞেস করলো, কোথায় যাবেন?
বমবাই।
বোম্বে? ভালো। খুব সুন্দর আপনার জাহাজটা। পাল আরও সুন্দর। এখান থেকে সুবিধে হচ্ছে না। ডেকে উঠে যদি তুলি, কিছু মনে করবেন?..
হাত নেড়ে ডেক দেখিয়ে দিলো ক্যাপ্টেন, অর্থাৎ যাও। লোকটা যদি মত বদলায়, এই ভয়ে এক মুহূর্ত দেরি করলো না কিশোর। মুসা আর রবিনকে নিয়ে ডেকে উঠে এলো। আরও দুটো ছবি তুলে ফিরে চেয়ে দেখলো, পাশে এসে দাঁড়িয়েছে ক্যাপ্টেন। চট করে তারও একটা ছবি তুলে নিলো। হাসিতে বিগলিত হলো লোকটার মুখ, গোয়েন্দাপ্রধানের মনে হলো, হাসিটাও জলদস্যুদের মতো।
বোম্বেতে কি নিয়ে যাচ্ছেন? জিজ্ঞেস করলো কিশোর।
সত্যি কথা শুনবে, আশা করেনি সে। কিন্তু লুকোছাপার ধার দিয়েও গেল না ক্যাপ্টেন। বোঝা গেল, গুপ্তচর, সাদা পোশাকে পুলিশ কিংবা কাস্টমের লোকের ভয় করছে না। ভয় করার কারণই নেই হয়তো। চলো, দেখাচ্ছি।
টান দিয়ে একটা তারপুলিনের কোণা তুললো ক্যাপ্টেন। ফাঁক দিয়ে দেখা গেল নিচের ডেক। খোলে বোঝাই হয়ে আছে জন্তুজানোয়ারের অঙ্গ-প্রত্যঙ্গ, খানিক আগে দোকানটায় যা দেখে এসেছে তিন গোয়েন্দা, সেসব জিনিস। গর্বের হাসি ফুটলো জলদস্যুর মুখে। দারুণ, না?
জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো কিশোর, কতোগুলো আছে এখানে? পোচার।
দেখতে হবে, বলে, গিয়ে বিল অভ লেডিং বের করে আনলো লোকটা। কোন জানোয়ারের কয়টা অঙ্গ আছে, কত টাকার জিনিস, সব লেখা আছে। হিসেব করে জানালো সে, অন্তত এক লাখ আশি হাজার জানোয়ার মেরে জোগাড় করতে হয়েছে ওগুলো।
স্তব্ধ হয়ে গেল তিন গোয়েন্দা। যে তিনটা জাহাজ ছেড়ে যাওয়ার কথা, তার একটাতেই আছে ওই পরিমাণ মাল! কি হারে জানোয়ার মারা হচ্ছে, ভেবে এই গরমের মাঝেও গায়ে কাটা দিয়ে উঠলো কিশোরের, শীত শীত লাগলো।
.
কিছুই বুঝতে পারছি না, মাথা নাড়লেন ওয়ারডেন, তিন গোয়েন্দার রিপোর্ট শুনে। নির্মল ওরকম করলো কেন? আসলে ওর মনটা বেশি নরম, কারো কষ্ট সইতে পারে না। না জানোয়ারের, না মানুষের। জজ না হয়ে ঋষি হওয়া উচিত ছিলো তার। দেখি, দেখা হলে জিজ্ঞেস করবো, বলে অন্য প্রসঙ্গে চলে গেলেন। তিনি। মুসা, আরেকবার কষ্ট করতে হবে তোমাকে। প্লেনে করে দুটো যাত্রীকে পৌঁছে দিয়ে আসতে হবে। ইচ্ছে করলে তোমরাও যেতে পারো, রবিন আর কিশোরের দিকে ইঙ্গিত করলেন।
আবার প্লেন নিয়ে বেরোতে পারবে শুনে খুব খুশি মুসা। জিজ্ঞেস করলো, যাত্রীরা কে?
এসো, দেখাচ্ছি।
.
১৩.
জানোয়ারের হাসপাতালে তিন গোয়েন্দাকে নিয়ে এলেন টমসন। ঘড়ঘড়, গোঁ গোঁ, ঘোৎ ঘোৎ, চি চি, কিউ কিউ আর আরও নানা রকম বিচিত্র শব্দ হচ্ছে হাসপাতালে। রোগী নানা ধরনের আফ্রিকান জন্তুজানোয়ার।
আফ্রিকার সুন্দরতম বানরের সঙ্গে পরিচিত হও, হেসে নাটকীয় ভঙ্গিতে বললেন ওয়ারডেন। ইনি মিস্টার কোলোবাস।
বানরটা সত্যি খুব সুন্দর। কোলোবাস মাংকি আগেও চিড়িয়াখানায় দেখেছে। তিন গোয়েন্দা, তবে ওগুলো কোনোটাই এটার মতো সুন্দর নয়। বন থেকে সদ্য এসেছে তো। সব জীবই তার প্রিয় প্রাকৃতিক পরিবেশে অন্যরকম থাকে। কুচকুচে কালোর মাঝে তুষার-শুভ্র ছোপ যেন ফুটে রয়েছে। পিঠের নিচে, পেটের সামান্য ওপরে আর মুখমণ্ডলে ওই সাদা রঙ। লেজের ডগায় ফোলা রোমগুলোও সাদা।
সাংঘাতিক সুন্দর তো! অবাক হয়ে দেখছে রবিন।
হ্যাঁ, মাথা ঝোঁকালেন টমসন। আর এ-কারণেই মরতে হচ্ছে এগুলোকে। খুব চাহিদা, মহিলাদের পোশাক তৈরি হয়। দামও অনেক বেশি। ফলে পোচাররা লেগে আছে পেছনে। কোলোবাসের বংশ নির্বংশ করার প্রতিজ্ঞা করেছে যেন। অনেক কমে গেছে ওরা, খুব সামান্যই আছে আর। শীঘ্রি পোচিং থামাতে না পারলে নিশ্চিহ্ন হয়ে যাবে, ডোডো পাখির মতো নামটাই শুধু অবশিষ্ট থাকবে।
কি একখান লেজ! মুগ্ধ চোখে দেখছে মুসা। এতো লম্বা কেন? অন্য বানরের তো এতো বড় না।
হ্যাঁ, বড়ই। বত্রিশ ইঞ্চি বানরের চল্লিশ ইঞ্চি লেজ। কেন লম্বা, বলতে পারবো না। প্রকৃতির খেয়াল, নিশ্চয় কোনো কারণ আছে।
তা কোথায় নিয়ে যেতে হবে এটাকে?
যেখানে বেশি নিরাপদ। এখানকার বনে ছাড়লে আবার পোচারদের খপ্পরে পড়ার ভয় আছে। আর এই অঞ্চল কোলোবাসের বাড়িও নয়। কি করে এদিকে এসে পড়লো কে জানে। উঁচু অঞ্চলে এদের বাস, বিশেষ করে অ্যাবেরডেয়ার পার্বত্য এলাকায়। বড় বড় গাছ আছে ওখানে, বাতাসে সব সময় শীতের আমেজ-বড় বড় বোম দেখছো না? চির-শীতের দেশে থাকার জন্যে ওগুলো, দরকার। ওখানেই নিয়ে গিয়ে যদি রেখে আসো, ভালো হয়।
যাবো, বলতে এক মুহূর্ত দেরি করলো না গোয়েন্দা-সহকারী। কিন্তু মিস্টার কোলোবাস যেতে রাজি হবেন তো?
না হওয়ার কোনো কারণ নেই। ফাঁসে আটকেছিলো, গলা কেটেছে। শুকিয়ে গেছে এখন।
প্রেনের ভেতর থাকবে শান্ত হয়ে?
কি জানি। তোমাদের বিশ্বাস করতে পারলে গোলমাল না-ও করতে পারে। আমাজান থেকে জানোয়ার ধরে এনেছো, কি করে সামলাতে হয় নিশ্চয় ভালো জানো। এটাকেও না পারার কোনো কারণ দেখি না।
সুন্দর মুখটা কাত করে, বড় বড় কোমল বাদামী চোখ মেলে তিন কিশোরকে, দেখছে বানরটা। দাড়ি চুলকালো। গাল আর থুতনির লম্বা সাদা রোমগুলোকে দাড়ির মতোই দেখতে লাগে। চাপদাড়ি।
খাইছে! চেঁচিয়ে উঠলো মুসা। বুড়ো আঙুল কই? কেটে ফেলেছে নাকি?
না, বিদ্যে ঝাড়ার সুযোগ পেয়ে গেল রবিন। কাটেনি। কোলোবাসের থাকেই না। ভাবো একবার, বুড়ো আঙুল ছাড়া জিনিসপত্র ধরার কথা? কঠিন না? খুব কঠিন। আমার তো বিশ্বাস মানুষের বুড়ো আঙুল না থাকলে আজকের এই মানব সভ্যতাই গড়ে উঠতে পারতো না।
একেবারে ভুল বলোনি, রবিনের সঙ্গে একমত হলেন ওয়ারডেন। এসো, তোমাদের আরেক যাত্রীকে দেখবে।
ওদেরকে একটা খাঁচার কাছে নিয়ে এলেন তিনি। ভেতরে খচ্চরের সমান একটা জীব। দেখতে মোটেও খচ্চরের মতো নয়।
ইনি আফ্রিকার সব চেয়ে দুর্লভ প্রাণীদের একজন, তর্জনী তুলে জানোয়ারটার দিকে বাতাসে খোঁচা মারলেন ওয়ারডেন। মিস্টার ওকাপি।..
বিচিত্র জীব। একই অঙ্গে নানা রঙের বাহার। যেন হাতের কাছে যতগুলো রঙ পেয়েছেন শিল্পী তুলিতে লাগিয়ে সবগুলোর পরশ বুলিয়েছেন। হলুদ, লাল, পিঙ্গল, কালো, সাদা, কালচে নীল, মেরুন, কালচে-বাদামী, মাখন, কমলা, বেগুনী, সমস্ত রঙ খুব নিখুঁতভাবে লাগানো হয়েছে চকচকে নরম চামড়াটাতে।
আর একটাতেই কয়েক জানোয়ারের মিশ্রণ। মাথায় জিরাফের খাটো শিং, গায়ে জেব্রার ভোরাকাটা, বুনন কুকুরের বড় ছড়ানো কান, আর অ্যানটিলোপ হরিণের মতো সরু পায়ের খুরের ওপরে সাদা রোমশ মোজা। ও, জিভটাও অন্য জানোয়ারের, অ্যান্ট-ঈটার বা পিঁপড়ে-খেকোর। ফুটখানেক লম্বা লিকলিকে ওই জিভ দিয়ে সহজেই কানের গোড়া আর পেছনটা চুলকাতে পারে।
কোলোবাসের মতোই এটাও এখানে এসেছে অন্য জায়গা থেকে, ওয়ারডেন। বললেন। এখানকার বনে ছাড়লে মারা পড়বে। এরা থাকে উত্তর কঙ্গোর গহীন অন্ধকার জঙ্গলে। মাত্র তিরাশি বছর আগে এর নাম জেনেছে. শ্বেতাঙ্গরা। পিগমীরা। বহু আগে থেকেই জানতো, কথায় কথায় বলে দিয়েছিলো শ্বেতাঙ্গ শিকারীকে। কেউ বিশ্বাস করেনি তখন। তারপর যখন দেখে ফেললো; আর কোনো সন্দেহ রইলো না। কে জানে, আরও কতো জানোয়ার লুকিয়ে আছে ওসব জঙ্গলে, যার কথা শুনিইনি এখনও আমরা! ওকাপিটার দিকে আবার হাত তুললেন তিনি। এরা খুব লাজুক। মানুষের সামনে বেরোয় না, সাড়া পেলেই লুকিয়ে পড়ে আরও গভীর: বনে। ওভাবেই লুকিয়ে থেকেছে তিন কোটি বছর ধরে।
কপাল কুঁচকে ফেললো মুসা। তিইন কোওটি!
হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, জ্ঞান বিতরণ শুরু করলো আবার রবিন। অনেক পুরনো ওরা, একেবারে খান্দানী বংশ। বিজ্ঞানীরা বলেন লিভিং ফসিল,..
জ্যান্ত জীবাশ্ম, বিড়বিড় করলো কিশোর।
কি বললে? ভুরু কোঁচকালেন টমসন।
না, লিভিং ফসিলের বাংলা বললো, আগের কথার খেই ধরলো রবিন। সেই তিন কোটি বছর আগে জন্মেছিলো ওকাপির প্রথম পূর্বপুরুষ। আরও অনেক জানোয়ারই জন্মেছিলো সেই আদিম পৃথিবীতে। অনেকেরই পরিবর্তন হয়েছে, হয়। ছোট হয়েছে, নয়তো বড়। অনেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, আজ আর বেঁচে নেই .. একটাও। কিন্তু ওকাপি রয়ে গেছে, তখন যেমন ছিলো এখনও তেমনি। তবে পোচারদের পোচিং না থামালে আর বেশি দিন থাকবে বলে মনে হয় না।
না, ভাই, মরার দরকার নেই, মিস্টার ওকাপির দিকে চেয়ে হাত নাড়লো মুসা। দোয়া করি, আরও তিন কোটি বছর বেঁচে থাকো, ওয়ারডেনের দিকে ফিরলো। তা এই বিশেষ ভদ্রলোক কোথাকার বাসিন্দা? কোথায় রেখে আসতে হবে?
হেসে ফেললেন টমসন। ইনি যে কোথাকার, কি করে বলি? অবাকই লাগছে আমার, এলো কি করে এখানে? কঙ্গোতে নিয়ে গিয়ে ফেলতে পারলেই ভালো। হতো; সেটা সম্ভব না। আরেক জায়গায় অবশ্য রাখা যায়, ওখানে পোচারদের হাত পড়েনি এখনও। আরও কিছু দিন পড়বে বলেও মনে হয় না।
কোথায়? আগ্রহ দেখালো কিশোর।
ভিক্টোরিয়া হ্রদের একটা বড় দ্বীপে। রুবনডো-র নাম শুনেছো? পঞ্চান্ন একর জায়গা নিয়ে গভীর বন, ওকাপিরা যেরকম পছন্দ করে। ওটা একটা নিরাপদ গেম স্যাংচুয়ারি, কড়া পাহারা। তাছাড়া চারপাশে পানি, যখন-তখন ঝড় ওঠে। ক্যানূ নিয়ে যেতেই পারবে না.পোচাররা, ডুবে মরবে। তবে বলা যায় না, কোন দিন জাহাজ নিয়ে গিয়ে হাজির হবে। তবে ততোদিন নিরাপদেই থাকবে ওখানকার জন্তুজানোয়ার। এয়ারফীল্ড নেই দ্বীপটায়। মেন ল্যাণ্ডে নামতে হবে তোমাদের, তারপর বোট ভাড়া করে নিয়ে যেতে হবে। কি মনে হয়, পারবে?
ভেলায় করে আমাজানের জঙ্গল থেকে জাগুয়ার আর অ্যানাকোপ্তা নিয়ে এলাম, মুসা বললো। আর এটা তো কোনো ব্যাপারই না। নিশ্চয় পারবো। কতো আর সময় লাগবে? ফেরিতে করে বড় জোর এক-দুই ঘন্টা।
হাসলেন টমসন। দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদ, লেক ভিক্টোরিয়া। দ্বীপে যেতে কমপক্ষে পনেরো ঘন্টা লাগবে। আর ওই পনেরো ঘন্টায় অন্তত পাঁচটা ঝড়ের কবলে যদি না পড়েছে, তো নাম বদলে ফেলবো আমার। ভেবে দেখো, ঝুঁকিটা নেবে?
কৌতূহল আরও বাড়িয়ে দিলেন আমাদের, কিশোর বললো। এরপর আর না গিয়ে পারা যায় না। হ্রদটা দেখতেই হবে।
হ্যাঁ, দেখতেই হবে, সুর মেলালো রবিন।
বেশ, চলো অফিসে, বলে ঘুরে হাঁটতে শুরু করলেন ওয়ারডেন।
.
১৪.
এই যে, অ্যাবারডেয়ার, টেবিলে বিছানো পূর্ব আফ্রিকার ম্যাপের এক জায়গায়, আঙুল রাখলেন টমসন। এই হলো নাইরোবি, এর উত্তরে। নাইয়েরিতে নামবে তোমরা, তারপর গরুর গাড়িতে করে যাবে ট্রীটপস-এ। নাম শুনেছো?
মাথা ঝাঁকালো বইয়ের পোকা রবিন। নিশ্চয়ই। দানবীয় ক্যাপ চেস্টনাট গাছের ওপরে তৈরি হোটেলটার কথা বলছেন তো?
ওখানকার বেশির ভাগ গাছই দানবীয়। কোলোবাসের খুব পছন্দ। রাতে গাছের ওপরের বাড়িতে কাটাবে। পরদিন প্লেন নিয়ে চলে যাবে দক্ষিণ-পশ্চিমে, তিনশো মাইল দূরের মুয়ানজায়। এই যে, এখানে। পাশে এটা লেক ভিক্টোরিয়া। আর এই হলো রুবনডো দ্বীপ, সরাসরি গেলে একশো মাইল।
কখন রওনা হচ্ছি আমরা? মুসা জিজ্ঞেস করলো।
এখন বেরোলে রাতের আগেই পৌঁছে যাবে ট্রীটপসে।
চলো, যাই, বন্ধুদের বললো কিশোর।
যাত্রীদের জায়গা করার জন্যে পেছনের দুটো সীট খুলে ফেলতে হলো। বাঁশের খাঁচায় ভরে, পাঁচজন লোকে বয়ে নিয়ে গিয়ে মিস্টার ওকাপিকে প্লেনে তুললো।
বেশি ভারি হয়ে যাবে না? মুসা জানতে চাইলো।
না, বললেন ওয়ারডেন। আড়াইশো হর্সপাওয়ারের এঞ্জিন। আড়াই টন ওজন তুলতে পারে। ওকাপিটা কোয়ার্টার টনের বেশি হবে না।
তিন কোটি বছরের বনেদি জীবৃটা জীবনে কখনও বিমানে ওঠেনি, মোটেও পছন্দ করতে পারলো না ওই বদ্ধ পরিবেশ। উদ্বিগ্ন ঘোড়ার মতো চি-চি করে প্রতিবাদ জানাতে লাগলো। শক্ত মাথা দিয়ে জোরে জোরে বাড়ি মারলো খাঁচার বেড়ায়। গোয়েন্দাদের ভয় হলো, ভেঙে না যায়।
কচি পাতাওয়ালা একটা গাছের ডাল ভেঙে এনে খাঁচার ওপরে রেখে দিলেন। টমসন, আড়াআড়ি বাধা বাঁশের কঞ্চির ফাঁক দিয়ে পাতাগুলো ঝুলে রইলো ভেতরে। সঙ্গে সঙ্গে বারো ইঞ্চি লম্বা ফিতের মতো জিভটা বের করে পাতায় পেঁচিয়ে শক্ত দাঁতের আওতায় টেনে নিয়ে এলো মিস্টার ওকাপি। যতোক্ষণ ওই লোভনীয় খাবার মাথার ওপর থাকবে, কোনো গোলমাল করবে না সে আর।
শান্ত স্বভাবের মিস্টার কোলোবাসের জন্যে খাঁচার, প্রয়োজন হলো না। বুদ্ধিমান জীব, ফলে কৌতূহল তার জন্মগত। প্রথমেই কন্ট্রোল প্যানেলের। যন্ত্রপাতিগুলো ধরে ধরে দেখলো, তারপর চড়ে বসলো মুসার কাঁধে, সেখান থেকে এক লাফে গিয়ে উঠলো ওকাপির খাঁচার ওপর। ওখানে বসেই গম্ভীর হয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চোখ বোলালো পুরো কেবিনটায়। মুসার পাশে গাদাগাদি করে উঠে। বসলো রবিন আর কিশোর। ওড়ার সময় বসতে কষ্ট হবে না তেমন, অসুবিধে হবে ওঠা আর নামার সময় সীটবেল্ট বাঁধা নিয়ে। শেষে একটা বেল্টই ঘুরিয়ে এনে দুজনের পেটের ওপর বাঁধলো। এঞ্জিন স্টার্ট দিলো মুসা। লাফিয়ে এসে তার কাঁধে চাপলো মিস্টার কোলোবাস। চালাতে অসুবিধে হবে কিশোর পাইলটের, তাই ওটাকে সরিয়ে দিলো কাধ থেকে। কিন্তু কিভাবে আকাশে ওঠে প্লেন, দেখবেই। যেন বানরটা, অগত্যা কিশোর আর রবিনের কাঁধে ভাগাভাগি করে বসলো।
স্টর্ক নিয়ে ওঠা-নামা করতে করতে হাত অনেক পেকে গেছে মূসার। ভারি বোঝা নিয়েও সহজে উঠে গেল গাছের মাথায়।
উত্তর-পশ্চিমে নাইরোবির দিকে চলে যাওয়া লাল সড়কের ওপর দিয়ে উড়ে চললো বিমান। কিছু দূর এগিয়ে মোড় নিলো উত্তরে মাউন্ট কেনিয়ার সতেরো হাজার ফুট উঁচু চোখ ধাঁধানো চূড়ার দিকে। পেছন থেকে বইছে বাতাস। গতি বেড়ে গেল বিমানের। প্রায় আড়াই ঘন্টার পথ তিনশো মাইল, পাড়ি দিয়ে এলো দুঘন্টায়। নামলো অ্যাবারডেয়ারে, বনের কিনারে একটা ছোট ল্যাণ্ডিংফীল্ডে।
কিভাবে কি করতে হবে সব ভালোমতো বুঝিয়ে দিয়েছেন মিস্টার টমসন। সেই মতোই কাজ করলো তিন গোয়েন্দা। প্লেন থেকে নেমে যেতে হবে আউটস্প্যান হোটেলে। গেম রিজার্ভে টুকে ট্রীটপসে রাত কাটানোর অনুমতি নিতে হবে ওখান থেকে।
সবে বিমানের চাকা মাটি ছুঁয়েছে, প্রায় ছুটে এসে হাজির হলো হোটেলের শ্বেতাঙ্গ শিকারী-কাম-পথপ্রদর্শক। ছেলেদের কাছে নিজের পরিচয় দিলো কল মী। হাঙ্গার, অর্থাৎ আমাকে হাঙ্গার নামে ডেকো। মিস্টার-ফিস্টার বলার ঝামেলা করতে হবে না, সে-কথাও ঘোষণা করে দিলো মুক্তকণ্ঠে।
বিমানেই রেখে যাওয়া হলো ওকাপিটাকে। ঝামেলা করবে না। প্রচুর রসালো খাবার ঝুলিয়ে দেয়া হয়েছে খাঁচার ওপর। রাতের খাবারের পরও প্রচুর অবশিষ্ট থাকবে, নাস্তা সারতে পারবে।
ওকে নিয়ে ভেবো না, বললো হাঙ্গার। কি নাম যেন বললে? ও, মিস্টার ওকাপি। হ্যাঁ, ওকে দেখার লোক আছে হোটেলে। এখন দয়া করে আমার জীপে ওঠো, খুশি হবো।
হাঙ্গারকে খুশি করলো তিন গোয়েন্দা। মুসার কাঁধে চড়ে বসলো মিস্টার কোলোবাস। কিছু মনে করলো না গোয়েন্দা-সহকারী। বনের ভেতর দিয়ে চলে গেছে কাঁচা সড়ক, জায়গায় জায়গায় কাদা। তিন মাইল ওই বুনোপথ পেরিয়ে শেষ মাথায় পৌঁছলো গাড়ি। তারপর থেকে শুরু হয়েছে দানবীয় গাছের জঙ্গল, মাথার অনেক ওপরে খাড়া উঠে গেছে টাওয়ারের মতো।
হাঁটতে হবে এবার, জানালো হাঙ্গার। বেশি না, এই কোয়ার্টার মাইল।
মৌন হয়ে থাকা বিশাল দানবগুলোর ফাঁক দিয়ে এঁকেবেঁকে চলে গেছে খুব সরু পায়েচলা পথ। ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠছে বানরটা। বড় বড় গাছগুলো হাতছানি দিয়ে ডাকছে যেন তাকে, খাসা বাড়ি হবে এখানে। মাউন্ট কেনিয়ার তুষার ছুঁয়ে নেমে আসা বাতাস কনকনে ঠাণ্ডা। কোলোবাসের উপযুক্ত জায়গা। এটা।
মই কিসের ওটা? গাছের গায়ে বড় বড় পেরেক দিয়ে আটকে রাখা লম্বা মই দেখিয়ে জিজ্ঞেস করলো কিশোর। আরে, আরও আছে দেখছি।
এখুনি বুঝতে পারবে, গম্ভীর হয়ে গেছে হাঙ্গার। ওই মই বেয়ে ওঠো, জলদি!
কেন? রবিনের প্রশ্ন।
আহ, কথা বাড়িও না! যা বলছি করো।
আগে আগে উঠতে শুরু করলো মুসা, গলা জড়িয়ে ধরে রইলো বানরটা। তার পেছনে রবিন, কিশোর, সবার শেষে হাঙ্গার। বনের ভেতরে প্রচণ্ড শব্দ হচ্ছে, ভেঙেচুরে মারিয়ে একাকার করে ফেলছে যেন গাছপালা। শোনা গেল হাতির গুরুগম্ভীর চিৎকার। হুড়মুড় করে বেরিয়ে এলো গাছের আড়াল থেকে, পথের ওপরে।
আরও ওপরে ওঠো! চেঁচিয়ে বললো হাঙ্গার।
শেষ মাথায় উঠে গেল মুসা। মইটা অনেক লম্বা। সবার নিচে থাকা হাঙ্গারের পা-ও শুড় বাড়িয়ে ধরতে পারবে না হাতি। সে চেষ্টা অবশ্য করলোও না ওরা।
বুঝতে পারলে তো এখন, কেন এই মই? বললো হাঙ্গার। জন্তুজানোয়ারে বোঝাই এই বন। যখন তখন বেরিয়ে আসে পথের ওপর। এখানে একটা কথা প্রচলিত আছেঃ গণ্ডার আর মোষ হলে আট ফুট, হাতি হলে আঠারো ফুট। তার মানে কোন জানোয়ার আসছে সেটা বুঝে নিয়ে তার নাগালের বাইরে যেতে হলে ততোখানি উঠতে হবে।
পার্কের মধ্যেও বুনো-হয়ে আছে নাকি? মানুষের ক্ষতি করে? কিশোর জিজ্ঞেস করলো।
পার্ক কি আর পোষ মানানোর জন্যে? নিরাপদে রাখার জন্যে। বুনোই তো থাকবে। তবে মানুষ দেখতে দেখতে গা সওয়া হয়ে যায় ওগুলোর, না খোঁচালে সহজে ক্ষতি করে না। তবুও, ঝুঁকি না নেয়াই উচিত। হাতি-গণ্ডার-মোষের মেজাজ-মর্জি বোঝা মুশকিল। আর আহত হলে তো সর্বনাশ। দেখা মাত্র মারতে আসবে।
এখন কি করবো?
জাস্ট ওয়েইট। অপেক্ষা।
কতক্ষণ?
পাঁচ মিনিট হতে পারে, পাঁচ ঘন্টাও লাগতে পারে। আমরা তাড়াহুড়ো করলে কিছু হবে না। ওদের যখন ইচ্ছে যাবে।
অপেক্ষা করার জায়গাটা সুবিধের নয়, ভাবলো মুসা। মই আঁকড়ে ধরে থাকা, তার ওপর কাঁধে রয়েছে এক বানর।
বিন্দুমাত্র তাড়া নেই হাতিগুলোর। অলস ভঙ্গিতে ডালপাতা ভেঙে ভেঙে খাচ্ছে। চারা গাছ ওপড়াচ্ছে। মাঝে মাঝে ওপরে তাকিয়ে দেখছে, মানুষগুলো আগের জায়গাতেই আছে কিনা।
অস্থির হয়ে উঠছে মিস্টার কোলোবাস। বার বার ওপরে তাকাচ্ছে। মুসার মনে হলো, ওপরে জীবন্ত কিছু আছে, ওটাই বানরটার আকর্ষণ। সে-ও তাকালো। প্রথমে কিছু দেখলো না, তারপর মগডালে পাতার আড়ালে মৃদু নড়াচড়া চোখে। পড়লো।
মুখটা দেখতে পেলো আরও পরে। কপাল-কান-মাথা সব কালো; কপালের নিচটা, গাল, থুতনি সাদা। নিশ্চয় কোলোবাস। আরেকটু মুখ বের করলো ওপরের বানরটা। কিচির-মিচির করে ডাকলো মিস্টার কোলোবাসকে, ওটার কাছে যাওয়ার জন্যে।
অন্যেরাও লক্ষ্য করেছে ব্যাপারটা।
দেবো নাকি ছেড়ে? মুসা জিজ্ঞেস করলো।
দাও, হাঙ্গার বললো.। কোলোবাসের জন্যে ভালো জায়গা। তাছাড়া মিস ভাকছেন। মিস্টারের অনাদর হবে বলে মনে হয় না।
মিস, না মিসেস? দাঁত বের করে হাসলো মুসা।
এখন তো মিসই মনে হচ্ছে। মিস্টার গেলে পরে মিসেস হবেন আরকি।
বানরটাকে ভালোবেসে ফেলেছে মুসা। ছাড়তে কষ্টই হলো। তবু, তার কাছে থাকার চেয়ে বনে অনেক ভালো থাকবে ভেবে মন শক্ত করলো। ওটার গায়ে হাত রেখে তারপর ডালে চাপড় মেরে দেখিয়ে বললো, যা, যা।
লাফ দিয়ে গিয়ে ডালটায় বসলো মিস্টার কোলোবাস। ফিরে তাকালো মুসার দিকে তাকিয়ে রইলো চিন্তিত চোখে। মনস্থির করে নিয়ে ঘুরলো। লাফিয়ে ধরে ফেললো ওপরের আরেকটা ডাল। সে-ডাল থেকে আরেক ডাল. করে করে উঠে গেল ওপরে। পাতার আড়াল থেকে বেরিয়ে এলো আরও কয়েকটা বানর। আশ্চর্য দক্ষতায় লুকিয়ে ছিলো এতোক্ষণ। মেহমানকে স্বাগত জানাতেই যেন সম্মিলিত কিচির-মিচির জুড়ে দিলো। যাক, মিস্টার কোলোবাসকে সাদরেই গ্রহণ করেছে, তবে হয়তো মিস কোলোবাসের বদান্যতায়।
আরে, কেঁদে ফেলছো কেন? মুসার দিকে চেয়ে বললো হাঙ্গার। মন খারাপ করো না। আবার দেখতে পাবে ওকে।ট্রীটপস লেকে রোজ রাতে পানি খেতে যায় কোলোবাসেরা।
রওনা হয়ে গেল হাতিরা। বনের ভেতর মিলিয়ে গেল,ওদের শব্দ। মই থেকে নেমে আবার ট্রীটপসের দিকে চললো চারজনে।
গাছের ফাঁক দিয়ে চোখে পড়লো ট্রীটপস। অদ্ভুত দৃশ্য! মনে হচ্ছে যেন শূন্যে ভেসে রয়েছে একটা বড় বাড়ি। মাটি থেকে পঞ্চাশ ফুট ওপরে, দুলছে। বাতাসে গাছের ডাল দোলে, সেই সাথে বাড়িটাও। আরও কাছে এগিয়ে দেখা গেল ওটার ভিত-ডালপালা। দরজা থেকে নেমে এসেছে বিচিত্র কাঠের সিঁড়ি।
একটা হ্রদের দিকে মুখ করে আছে বাড়িটা। ছোট হ্রদ, তীরে ঘন বন। এই বিখ্যাত জায়গাটার কথা অনেক শুনেছে তিন গোয়েন্দা। রাতের বেলা বন থেকে বেরিয়ে হ্রদে পানি খেতে আসে অনেক রকম জানোয়ার। আরও একটা আকর্ষণ আছে ওগুলোর, হ্রদের আশেপাশে লবণের গর্ত। হোটেলের ব্যালকনি থেকে হ্রদ আর গর্তগুলো পরিষ্কার দেখা যায়। চুপ করে থাকলে, কোনো রকম শব্দ না করলে নিচের অনেক আশ্চর্য দৃশ্য দেখা যায় ওখানে বসে।
অনেক বিখ্যাত লোক রাত কাটিয়ে গেছেন ওই হোটেলে, রবিন বললো।
জানি, বললো কিশোর। রানী এলিজাবেথও নাকি এসেছিলেন।
তখনও তিনি রানী হননি, শাহজাদী ছিলেন। ওই হোটেলে থাকার সময়ই রাতে খবর এলো, তার বাবা মারা গেছেন, সিংহাসনে বসতে হবে এবার তাকে।
রাজা ফিলিপ আসেননি? মুসা প্রশ্ন করলো।
কয়েকবার, জবাব দিলো হাঙ্গার। আফ্রিকান ওয়াইল্ড লাইফ রক্ষায় তার দান অপরিসীম। অনেক কিছু করেছেন তিনি এখানকার বুনো জানোয়ারের জন্যে।…এসো, ওপরে উঠি।
সিঁড়ির নিচে জালে ঘেরা একটা ছোট জায়গায় গিয়ে ঢুকলো ওরা। অনেকটা টেলিফোন বুদের মতো, তবে ছাত নেই। সিঁড়ির নিচের ধাপটা বারো ফুট ওপরে। অবাক হয়ে ভাবলো তিন গোয়েন্দা, ওখানে উঠবে কি করে। একটা বোতাম টিপলো হাজার। হড়হড় করে নেমে এলো সিঁড়িটা, ঘেরা জায়গার ভেতরে। তাতে তিন গোয়েন্দাকে তুলে দিয়ে হাজারও উঠলো। আরেকটা বোতাম টিপতেই স্বয়ংক্রিয়ভাবে ওপরে উঠতে লাগলো সিঁড়ি, বন্দর ছাড়ার আগে জাহাজের সিঁড়ি যেভাবে টেনে তুলে নেয়া হয় অনেকটা তেমনি ভাবে।
এই ব্যবস্থা কেন? জানতে চাইলো রবিন। জানোয়ারের ভয়ে?
হ্যাঁ, হাঙ্গার বললো। বড় জানোয়ার এসে ভেঙে ফেলতে পারে। কিংবা ওপরে উঠে গিয়ে মহা অনর্থ ঘটাতে পারে চিতাবাঘ। সেজন্যেই ওগুলোর নাগালের বাইরে তুলে রাখা হয় সিঁড়ি।
দুর্গের ড্রব্রিজের মতো, বিড়বিড় করলো কিশোর।
গাছের মাথার সুরক্ষিত দুর্গের দোরগোড়ায় পৌঁছলো ওরা।
ভেতরে ঢুকে ম্যানেজারের সঙ্গে তিন গোয়েন্দার পরিচয় করিয়ে দিলো হাঙ্গার।
হোটেল হিসেবে খুবই হোট ট্রীটপস মাত্র বারোজন মেম্বারের জায়গা হয়, কিন্তু গাছের মাথার বাড়ি হিসেবে আবার অনেক বড়। ডাল দুললেই বাড়ি দোলে। এমনকি কোনো লোক যদি জোরে হাঁটে, কিংবা আস্তেও লাফ দেয়, কেঁপে ওঠে গোটা বাড়ি।
ছেলেদের ঘরের বাইরে একটা ব্যালকনি। ওখানে বসে হ্রদের একপাশ স্পষ্ট দেখা যায়।ট্রীটপসের ছাতে যাওয়ার সিঁড়িও আছে। ওখান থেকে নিচে চারপাশেই। নজর চলে।
.
১৫.
এখানে যেন শুধুই ফিসফিসানী। নোটিশ লেখা রয়েছে, জোরালো শব্দ করে যাতে জন্তুজানোয়ারকে বিরক্ত না করা হয়। ফলে স্বাভাবিক ভাবে কথা বলছে না কেউ। মেহমানরা ফিসফিস করছে, ফিসফিস করছে হোটেলের পরিদর্শক, চাকর-বাকর সবাই। সবার পায়ে রবার সোলের জুতো। এটা নিয়ম। মেহমানদের কারও ওরকম জুতো না থাকলে হোটেল থেকে কিনে নিয়ে পরতে হবে, চামড়ার জুতো পরে মচমচ করা চলবে না।
একটা ব্যাপার বুঝতে পারছি না, মুসা বললো। আমাদের কথা নাহয় না শুনলো, গন্ধ তো পাবে? ওগুলোর কাছ থেকে মাত্র পঞ্চাশ ফুট ওপরে রয়েছি আমরা।
পঞ্চাশ ফুট কেন, সিকি মাইল দূরে থাকলেও পেতো, জবাব দিলো হাঙ্গার। যদি নিচে থাকতাম আমরা, ওদের নাকের লেভেলে। কিন্তু এতো ওপরে রয়েছি, আমাদের গায়ের গন্ধ নিচে নামতে পারছে না, তার আগেই সরিয়ে নিয়ে যাচ্ছে বাতাস, ওদের মাথার অনেক ওপর দিয়ে। আমরা আছি এটা বুঝতে পারবে শুধু শব্দ করলেই। সে-কারণে সর্দি লাগা কোনো লোকের এখানে আসা বারণ। একটা কাশি শুনলেই চোখের পলকে জঙ্গলে পালাবে সমস্ত জানোয়ার। পরে ফিরে আসবে। অবশ্য। জায়গাটাকে ওরা ভালোবাসে। হ্রদের ধারে কাদামাটিতে লবণের ছড়াছড়ি। পানি তো বটেই, লবণ ও খেতে আসে।
ডাইনিং রুমের লম্বা টেবিলে চমৎকার ডিনার দেয়া হলো। পেট পুরে খেলো সবাই। তারপর নিঃশব্দে ব্যালকনিতে চলে এলো বারোজন মেহমান। তাকিয়ে রইলো নিচের দিকে। পরনে ভারি পোশাক ওদের, ঠাণ্ডা যাতে না লাগে। কেউ কেউ তো বিছানা থেকে কম্বল এনে গায়ে জড়িয়েছে। সমুদ্র সমতলের সাত হাজার ফুট ওপরে রয়েছে, কনকনে শীত এখানে।
রাতের অন্ধকারে ঢাকা পড়লো নিচের দৃশ্য। জ্বলে উঠলো শক্তিশালী ফ্লাডলাইট। হ্রদের পাড়ের অনেকখানি জুড়ে ছড়িয়ে পড়লো আলো। জানোয়ারেরা এই আলোতে অভ্যস্ত, বোঝা গেল। দুটো শুয়োর; একটা ওয়াটহগ, আর একটা ওয়াটারবাক এসে ইতিমধ্যেই হাজির হয়েছে। আলোর দিকে চোখ তুলে তাকালো একবার। অবাক হলো না তেমন। হয়তো ভাবছে, এটাও খুদে কোনো সূর্য। আলোর জন্যে ব্যালকনিটা দেখতে পেলো না, ফলে ঘাবড়ালো না, লবণ খোঁটায় মন দিলো।
চারটে গণ্ডার বেরিয়ে এলো বন থেকে। এসেই লবণাক্ত কাদা চাটতে শুরু করলো। একটু পরেই লেগে গেল ঝগড়া, সব চেয়ে ভালো জায়গাটার দখল নিয়ে। এ-ওকে ধাক্কা মারছে, রেগে ঘোঁৎ ঘোঁৎ করছে শুয়োরের মতো, তবে শুয়োরের। চেয়ে ওদের গলার জোর অনেক বেশি আকারটাও তো দেখতে হবে। কানগুলো। বার বার এদিক-ওদিক নাড়ছে, অনেকটা রাডারের মতো, সন্দেহজনক সামান্যতম শব্দ পেলেই ছুটে পালাবে।
কাশির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে হোটেল কর্তৃপক্ষ, কিন্তু ভোলা জায়গায় মশার বিরুদ্ধে কি করবে? মিনি জেট প্লেনের মতো বোঁ বোঁ করে সোজা এসে কিশোরের নাক দিয়ে ঢুকে পড়লো একটা। আর কি থাকা যায়। গায়ের জোরে হ্যাচচো করে উঠলো সে।
দুপদাপ করে ছুটে পালালো জানোয়ারের দল। নিমেষে হ্রদের তীর খালি।
তবে, বেশিক্ষণ লাগলো না, পায়ে পায়ে আবার ফিরে আসতে শুরু করলো। গোটা চারেক গণ্ডারও এলো আবার, বোধহয় আগেরগুলোই কিংবা অন্য জানোয়ার। একটার পেছনে আরেকটা সারি দিয়ে এলো, নাক দিয়ে বিচিত্র শব্দ করছে, কয়লার রেল-এঞ্জিনের মতো।
তারপর এলো হাতি। বিরাট বিরাট দানব একেকটা। দল বেঁধে নেমে গেল পানিতে। শুড় দিয়ে নিজের গায়ে, একে-অন্যকে পানি ছিটালো কিছুক্ষণ, ধুয়ে গেল ধূসর-কালো চামড়ায় লেগে থাকা ধুলো-ময়লা। পানি থেকে উঠে এলো ওরা। গণ্ডারের পায়ের চাপে ছোট ঘোট গর্ত হয়ে গেছে নরম পারে, পানি ঠেলে উঠছে। ওগুলোতে শুড়ের ডগা ডুবিয়ে দিলো হাতিরা, লবণ সংগ্রহ করে মুখে পাচার করতে লাগলো। মাঝে মাঝে কুতকুতে চোখ মেলে তাকাচ্ছে ফ্লাডলাইটের দিকে। ওই তাকানো পর্যন্তই, চাঁদ কিংবা সুরুজ মনে করেই হয়তো গুরুত্ব দিচ্ছে না। কি ভাবছে ওরাই জানে।
গণ্ডারের মতো বদমেজাজী নয় হাতি। অন্তত নিজেদের মধ্যে অযথা লড়াই করছে না। শান্তভাবে লবণ খাচ্ছে। কোনো শিশু কিংবা অল্পবয়েসী হাতি এসে বড়টার গর্তে শুড় ডোবানোর সঙ্গে সঙ্গে নিজের ঔড় তুলে নিয়ে ওটাকে জায়গা দিয়ে দিচ্ছে বড়টা। নিজে খুঁজে নিচ্ছে অন্য গর্ত।
ভয়ঙ্কর চেহারার পাঁচটা মোষ বেরিয়ে এলো। গণ্ডারের চেয়েও বদমেজাজী। এসেই জায়গার দখল নিয়ে লেগে গেল নিজেরা, সেই ক্ষোভ অন্যের ওপর গড়াতে দেরি হলো না। গণ্ডার আর মোষে লড়াই বেধে গেল দেখতে দেখতে। শিংয়ের। সঙ্গে শিংয়ের ঠোকাঠুকি, রাগতঃ, ঘোঁৎ ঘোৎ, খুরের দাপাদাপি চললো কয়েক মিনিট। গায়ে পড়ে হাতিদের সঙ্গে গিয়ে লাগলো দুই জাতের বদমেজাজী। কতো আর সওয়া যায়? রাগলো হাতিরাও। মোষগুলোকে পিটুনি লাগালো প্রথমে। ওগুলো পিছু হটে যেতেই গণ্ডারের পিঠে মোটা চাবুকের মতো আছড়ে পড়তে লাগলো শুড়। কিছুক্ষণ গাঁইগুই করে সরে যেতে বাধ্য হলো ওরাও। এই বিরক্তিকর যুদ্ধের পর আর খাওয়া, খেলা কোনোটাই জমে না। হাতিগুলোও চলে গেল।
বন থেকে বেরিয়ে এসে পানি খেতে নামলো একটা জিরাফ। সামনের পা। অনেক বেশি লম্বা, প্রকৃতিই গড়েছে ওদের ওরকম করে, গলা তুলে উঁচু ডাল থেকে পাতা ছিঁড়ে খাওয়ার সুবিধের জন্যে। একসাথে দুটো সুবিধে তো আর দেয়া যায় না, গলা নামিয়ে পানি খেতে তাই অসুবিধে হয় জিরাফের। সামনের দুই পা অনেক ছড়িয়ে ফাঁক করে মুখ দিয়ে পানির নাগাল পেতে হয়।
জানোয়ারের ভিড় লেগেছে হ্রদের তীরে। অনেক ধরনের হরিণ এসেছে : ইমপালা, টমি, গ্র্যান্ট, কুড়ু, ওয়াটারবাক, ক্লিপম্প্রিঙ্গার।
মুসার গায়ে কনুই দিয়ে আলতো গুতো দিলো রবিন, নীরবে হাত তুলে দেখালো একদিকে।
বনের কিনারে একটা গাছের ডালে জমায়েত হয়েছে অনেকগুলো কোলোবাস বানর। সতর্ক চোখে আলোর উৎসের দিকে তাকাচ্ছে। দ্বিধা করলো কিছুক্ষণ, তারপর দোল খেয়ে মাটিতে নামলো দলপতি। টুপটাপ করে লাফিয়ে পড়তে লাগলো অন্যগুলো। দল বেঁধে এগোলো পানির দিকে। প্রাকৃতিক পরিবেশে অপূর্ব সুন্দর লাগছে প্রাণীগুলোকে। তীব্র আলোয় চকচক করছে কালো-সাদা রোম। মহিলারা যে পছন্দ করে, খামোকা নয়। আর তাদের পছন্দের কারণে প্রতি মাসে জীবন দিতে হচ্ছে দশ হাজার করে কোলোবাসকে।
দৃষ্টি তীক্ষ্ণ করলো মুসা। মিস্টার কোলোবাসও কি আছে দলে? দূর থেকে বোঝা যাচ্ছে না। হাঙ্গারের কাছ থেকে একটা বিনকিউলার চেয়ে নিলো সে।
হ্যাঁ, আছে। গলার ওই ফাসের দাগ কোনো দিন মুছবার নয়। নতুন বন্ধুদের সঙ্গে খুব সুখেই আছে মনে হয় বানরটা। বুকের কোথায় যেন খচ করে উঠলো মুসার। একেই কি বলে জেলাসি? লজ্জিত হলো মনে মনে। তার কাছে থাকলে মিস্টার কোলোবাস অনেক আদর পেতো, সন্দেহ নেই, কিন্তু ওই স্বাধীনতা কি পেতো? হোক না একটা বানর, ওটার স্বাধীনতা কেড়ে নেয়ার কি অধিকার আছে তার? তাকে যদি কেউ খাঁচায় পুরে ভালো ভালো খাবার দিতো…আর ভাবতে পারলো না মুসা।
অনেক রাত পর্যন্ত বসে থাকলো মেহমানরা। তারপর একে একে উঠে চলে গেল যার যার ঘরে। তিন গোয়েন্দাও ঘুমাতে চললো।
<