কারও হাঁটার শব্দে ধীরে চোখ মেলল জেথ। কোথায় আছে জানে না, কিন্তু আরামদায়ক একটা বিছানায় যে শুয়ে আছে এটা বুঝতে পারছে। মাথার ওপর চুনকাম করা ছাত, মিলছে না-খোলা আকাশ থাকার কথা, ভাবল সে। মনে পড়ল: একটা স্টোরে নিয়ে গিয়ে ওকে আচ্ছামত ধোলাই দিয়েছে চারজন। প্রায়। মাঝরাতে একটা আশ্রয় খুজতে মূল রাস্তায় চলে এসেছিল, সম্ভবত ডগলাস গ্রীনের গ্রীনস প্যালেসই ওর লক্ষ্য ছিল। কিন্তু পৌঁছতে পারেনি।

পাশ ফিরতে উদ্বিগ্ন একটা মুখ চোখে পড়ল-রোয়ানা। চোখাচোখি হতে হাসল, তারপর শিয়রে বসে ওর কপালে হাত রাখল। জেথের মনে হলো গতরাতের ঘটনা জানতে চাইবে মেয়েটা, তা না করে কামরার একপাশে চলে গেল। ফিরে এল খাবার নিয়ে। পিঠের নিচে দুটো বালিশ গুঁজে দিয়ে আধ-শোয়া করে বসাল ওকে। দেহভঙ্গি বদলানর সময় শরীরে অসহ্য যন্ত্রণা হলেও ভাল লাগছে এখন।

যত্ন নিয়ে ওকে ভরপেট খাওয়াল বোয়ানা। কয়েকটা বড়ি খাইয়ে ছোট একটা গামলায় গরম পানি, তুলো এবং নরম এক টুকরো কাপড় নিয়ে এল এরপর। তোমার ভাগ্য ভাল, ক্ষতগুলোর পরিচর্যা করার সময় বলল মেয়েটা। শরীরের কোন হাড় ভাঙেনি। কয়েক জায়গায় অবশ্য মাংসপেশী থেঁতলে গেছে। তবু সেরে উঠতে অল্প কটা দিন লাগবে।…ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি হামলা করবে ওরা। আমি জানি কে আছে এসবের পেছনে…খুব শিগগিরই পাওনা বুঝে পাবে সে। প্রতিজ্ঞায় দৃঢ় দেখাল ওর চোখ-মুখ।

অপরাধবোধে ভুগছে রোয়ানা, শুধু শুধুই। ওর নিজের আরও সতর্ক থাকা উচিত ছিল, ভাবল জেথ। সহানুভূতি আর পরিচর্যার জন্যে রোয়ানার প্রতি কৃতজ্ঞবোধ করছে।

গ্রীনস প্যালেসের দোতলার একটা কামরায় আছ তুমি। রাতে রাস্তায় পড়ে থাকতে দেখে তোমাকে এখানে নিয়ে আসে দুই মাতাল ভবঘুরে। সকালে এসে জেনেছি আমি। খবর পেয়ে চাচা এসেছিল, তোমার এ দুরবস্থার জন্যে একচোট বকেছে আমাকে। উঠে গিয়ে জানালার পর্দা টেনে দিল রোয়ানা যাতে বাইরের আলো এসে জেথের চোখে না পড়ে। এবার বিকেল পর্যন্ত টানা ঘুমোবে, ডাক্তার পিকার্ড আসবে তখন। নির্দেশের মত শোনাল, যদিও বলছে সহাস্যে।

দুর্বল শরীরে টানা ঘুমাল জেথ। জেগে দেখল কামরার একমাত্র টেবিলটা খাটের পাশে সরিয়ে আনা হয়েছে। লণ্ঠনের আলোয় অন্ধকার দূর হয়নি পুরোপুরি। বুকের ওপর দুহাত বেঁধে, চেয়ারে হেলান দিয়ে বসে আছে রোয়ানা। চোখে-মুখে ক্লান্তির ছাপ। ক্লিষ্ট হেসে খাওয়ার কথা মনে করিয়ে দিল। আগের মত উঠে বসতে সাহায্য করল। মাথায় খানিক যন্ত্রণা ছাড়া শরীরের অন্য কোথাও অসুবিধা হলো না জেথের, অনেকটা সুস্থ লাগছে। খাবার বিস্বাদ লাগলেও পেট পুরে খেল। যত দ্রুত সম্ভব বিছানা ছাড়ার ইচ্ছে ওর, সেজন্যে সবার আগে হারানো শক্তি ফিরে পেতে হবে।

নিয়ম মাফিক ওষুধও গিলতে হলো। শেষে কফির পেয়ালা হাতে ধরিয়ে দিল রোয়ানা। নিজেও নিয়েছে। পানীয় শেষ করে শুয়ে পড়ল জেথ। ঘরের অখণ্ড নীরবতাটুকু ভাল লাগছে।

পাতলা একটা কম্বল ওর গায়ের ওপর চাপিয়ে দিল রোয়ানা। ঠিক দশটায় জাগাব, তার আগে যেন ঘুম না ভাঙে।

চোখ বোজার পর মুখে কোমল হাতের ছোঁয়া পেল জেথ। গরম পানিতে ভেজা তুলো দিয়ে ক্ষতগুলো পরিষ্কার করছে রোয়ানা, পুরানো ব্যান্ডেজ খুলে নিয়েছে তার আগে। অজানা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল জেথের শরীরে। চোখ খুলে দেখতে পেল ঝুঁকে কাজ করছে মেয়েটা, পুরোমাত্রায় মনোযোগী। সারাদিন এখানেই ছিল ও, ভাবছে জেথ, হয়তো রাতেও থাকবে। ওর আগলে রাখার মানসিকতা কেবল জেথের অক্ষমতাকেই মনে করিয়ে দেয়।

.

খুব বেশি মদ্যপানের কারণে গাঢ় হয়েছে ঘুম। জেগে, চোখ খোলার পর নির্মল আকাশ দেখতে পেল বাক টার্নার। ভোরের ঠাণ্ডা বাতাস ঝাঁপটা মারছে মুখে। সে ই প্রথম জেগেছে। গতকাল এভাবে মদ গেলা উচিত হয়নি, মাথা ভারী-ভারী বোধ হওয়ায় ভাবল তস্কর-নেতা, অবশ্য কারণও ছিল-কালকের দিনটা ছিল সাফল্যের। চকিতে থলের কথা মনে হতে শিয়রের পাশে তাকাল-নেই ওটা! টার্নার যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না।

সেকেন্ড কয়েক স্থির বসে থাকল ও, তারপর উল্টেপাল্টে দেখল নিজের বেডরোল। ঘুমের ঘোরে হয়তো বেখেয়ালে সরিয়ে রেখে থাকবে কোথাও, এ আশঙ্কায় তাকাল চারপাশে-নেই। এবার সঙ্গীদের দিকে মনোযোগ দিল টার্নার, অকাতরে ঘুমাচ্ছে সবাই। ডরম্যান, পিট…ওঠো। থলেটা চুরি গেছে!

জেগে ওঠার পর একে একে সবার মুখ খুঁটিয়ে দেখল টার্নার। কারও প্রতিক্রিয়ায় খুঁত নেই। এবার উন্মাদে পরিণত হলো সে। অন্যদের বেডরোল এমনভাবে পরখ করতে শুরু করল, হতাশায় রাগে-দুঃখে, জ্বালিয়ে দেবে যেন। নীরব দর্শকের ভূমিকা নিয়েছে ওরা, ভয়ে চুপ করে আছে। এ মুহূর্তে টার্নার যমদূতের চেয়েও ভয়ঙ্কর।

ব্যর্থ হয়ে মাটিতে বসে পড়ল দুবৃত্ত-নেতা। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। টার্নার কখনও কল্পনাও করতে পারেনি তার সাথে বেঈমানি করবে কেউ-বেশি বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে এটাই মনে ধরল দুবৃত্তদের। স্লিম বেকারের অনুপস্থিতি সবার আগে টের পেল কার্লি রাফ। সরোষে নেতাকে জানাল।

বেজন্মা! ওর প্রতিটা হাড় গুড়ো করে ফেলব, বাজার্ডকে দিয়ে খাওয়াব ওর মাংস! অনুপস্থিত তস্করের ওপর গিয়ে পড়ল টার্নারের সমস্ত রাগ। পিটিয়ে পাই পাই পয়সার শোধ তুলব! প্রচণ্ড আক্রোশে কাঁপছে ওর গলা। চোখগুলো এমনিতে বড়, রাত্রিযাপন ও অতিরিক্ত মদ্যপানের কারণে সেগুলো আরও বড় দেখাচ্ছে এখন। নিজেকে সামলে ঘোড়ার দিকে এগোল টার্নার। আরে, কুত্তাটা দেখছি আমার ঘোড়াটা নিয়ে গেছে!

শেষমেশ কালো একটা রোয়ানে চাপল টার্নার। এত জোরে পার কষাল যে ঘোড়াটা হকচকিয়ে গেল প্রথমে, তারপর লাফিয়ে ছুটল। পিছু নিয়েছে অন্যরা। স্লিম বেকারের প্রতি সহানুভূতি আছে এমন কেউ নেই এখানে, বরং বেকারের ওপর ওদের আক্রোশ নেতার চেয়ে কোন অংশে কম নয়।

গিরিখাত থেকে বেরিয়ে ট্রেইলের ওপর চোখ পড়তে চুপসে গেল সবাই। স্যাডল ছেড়ে ট্রাক খুঁজল টার্নার, জানে লাভ নেই তবু মৃত স্লিমের দেহ ও স্যাডল ব্যাগে তল্লাশি চালাল। এক নজর দেখে বলে দেয়া যায় অ্যাম্বুশ করা হয়েছে। কিন্তু কে জানবে টাকা চুরি করে গভীর রাতে এখানে আসবে স্লিম?

শহরে যাব, ওখানকার কেউ স্লিমকে খুন করে টাকাগুলো হাতিয়ে নিয়েছে, শান্ত দেখাচ্ছে টার্নারকে, চোখে ধূর্ত চাহনি! শহরের লোক ছাড়া এ ট্রেইলে আসবে না কেউ। লোকটাকে ধরে টাকা ফেরত আনতে হবে। বেচাল হলে, জ্বালিয়ে ছারখার করে ফেলব সব।

বাক, হয়তো একটা পাসি এসেছিল। রাতে অবকরে বসে ছিল ক্যানিয়নের মুখে। স্লিম বেরিয়ে আসতে গুলি করেছে, পরের ব্যাপারটা খুব সহজ। নিজের মতামত জানাল কার্লি।

যদি তাই হয়, আমাদের ধরার সুযোগ হাতছাড়া করল কেন? কেউ যাতে সহজে অনুসরণ না করতে পারে আমরা সেভাবেই এসেছি। সন্ধ্যার পর পিটার্স নিজে পাসিট্রাকে ফেরত যেতে দেখেছে। ছড়িয়ে পড়ো সবাই, ট্র্যাক পেতে সময় লাগবে না, কারণ রাতের বেলা ঠিকমত ট্র্যাক লুকাতে পারেনি লোকটা।

ঘণ্টা দুই পর আলাদা হয়ে হোয়াইটস্টোনে প্রবেশ করল ওরা। লেইভ পিটার্সকে নিয়ে ব্যাংকের দিকে এগোল টার্নার। কার্লি আর মরগান ডিনামাইট কিনতে জেনারেল স্টোরে যাবে প্রথমে, তারপর গ্রীনস প্যালেস ও কাছাকাছি বাড়িগুলোর ওপর নজর রাখবে। অন্য তিনজন-পিট, হ্যাগেন ও ড্যান, উত্তর দিকটা সামলাবে।

একটা ক্যাফে চোখে পড়তে টার্নারের মনে পড়ল সকাল থেকে পেটে কিছু পড়েনি এখনও। ঘোড়ার গতিমুখ বদলে সেদিকে এগোল সে। স্যাডল ছেড়ে গায়ের ধুলো ঝাড়ল প্রথমে, তারপর হিচিং রেইলে ঘোড়ার লাগাম বেঁধে ভেতরে ঢুকল।

ভরপেট খেয়ে পোর্চে এসে দাঁড়াল টার্নার। চোখ কুঁচকে রাস্তা আর বাড়িগুলোর ওপর নজর বুলাল। একেবারে উত্তরে রয়েছে হ্যাগেন, ফুটপাথে দাঁড়িয়ে সিগারেট রোল করছে। ত্রিশ গজ সামনে ডাক্তার পিকার্ডের বাড়ির গলিমুখে, আস্তাবলের সামনে আছে মরগান। ওদের দেখে কিছু আঁচ করার উপায় নেই। পিট হারামজাদাটা গেল কোথায়? মিনিট পূর্ণ হওয়ার আগে গ্রীনস প্যালেস থেকে বেরোল সে। কতক্ষণ ধরে গিলেছে বেটা?

কিছু না বলে ফ্লাওয়ার মিলের দিকে সরে গেল লেইভ পিটার্স। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল, হাঁটুজোড়া গুটিয়ে এনেছে বুকের কাছে। মনে হচ্ছে অসতর্ক কোন ভবঘুরে। কিন্তু দলের মধ্যে ওই দক্ষ ট্র্যাকার, পিস্তলে চালু হাত।

পোর্চ থেকে নেমে রাস্তায় এসে দাঁড়াল টার্নার। একে একে সঙ্কেত এল-তৈরি সবাই। শিগগির বেরিয়ে এসো সবাই, চেঁচাল তস্কর-নেতা, জানে ওর কথায়। পাত্তা দেবে না কেউ, শুনলেও ভাববে মাতাল কোন ভবঘুরের প্রলাপ। কিন্তু শহরবাসীকে আকৃষ্ট করার উপায় ওর ভাল করে জানা আছে। গতকাল ডাকাতি হয়েছিল তোমাদের ব্যাংকে, টা নিয়ে পুমাস ক্যানিয়নে গেছে ডাকাতেরা, আলাপী ঢঙে বলে চলেছে টার্নার। রাতে, এখানকার কেউ, ডাকাতদের একজনকে মেরে টাকা নিয়ে সটকে পড়েছে। টাকা আর ওই লোকটাকে চাই আমি। নইলে ধ্বংস করে দেব শহরটা…একটা বাড়িও আস্ত রাখব না। দুপুর পর্যন্ত সময় দিলাম। পৈশাচিক হাসি ছড়িয়ে পড়ল ওর মুখে। রাস্তায় যারা ছিল, দাঁড়িয়ে কথা শুনছে। বেশিরভাগ বাড়ির জানালা খোলা, ফুটপাথ আর বাড়ির আঙিনায় অসংখ্য কৌতূহলী মুখ।

হোলস্টার থেকে পিস্তল বের করে অনর্থক সিলিন্ডার খালি করল টার্নার-ব্যাংকের উল্টোদিকের বাড়ির জানালার কাঁচ ভাঙল, আস্তাবলের সামনে দাড়ানো দুই পাঞ্চারের পাশে মাটিতে ধুলো উড়াল। দুটো গুলি ব্যাংকের সাইনবোর্ড ফুটো করল। এটা শুধু দৃষ্টি আকর্ষণ। পিস্তলে টোটা ভরার সময় টার্নার দেখল ব্যাংকের সামনের সাইডওঅকে এসে দাঁড়িয়েছে জুলিয়াস হোল্ডেন আর ডগলাস গ্রীন।

টাকাগুলো কে নিয়েছে জানো তুমি? হোটেল-মালিকের প্রশ্ন।

না।

তাহলে আমরা জানব কিভাবে?

ওসব বুঝি না আমি। লোকটাকে যদি খুঁজে না পাও নিজেরা ভাগাভাগি করে টাকা জোগাড় করো। পরিষ্কার?

ধাপ্পা মারার আর জায়গা পাওনি? চড়া সুরে বলল ব্যাংকার, রাগে গলা কাঁপছে। গতকাল ব্যাংক লুট করার পর ফিরে এসেছ আবার, মরার ভয় নেই, না? গির্জার পেছনের কটনউডে অনেকদিন ঝোলানো হয় না কাউকে, সব কটাকে ধরে…।

থামো, আহাম্মক! সরোষে ব্যাংকারকে থামিয়ে দিল টার্নার। ধরতে এসে দেখো না, কুকুরের মত কি করে গুলি করে মেরে ফেলি! সবার আগে তোমার কপাল ফুটো করব।

হকচকিয়ে গেল জুলিয়াস হোল্ডেন। মুখে কথা সরছে না।

ভয়ে টাকা দিয়ে দেব এরকম যদি ভেবে থাকো, তোমাকে তাহলে আস্ত বেকুব বলব আমি। পাশ থেকে নতুন একটা কণ্ঠ শোনা গেল।

ঘুরে সেদিকে তাকাল দুবৃত্ত। ক্ষীণ হাসল জাজকে দেখে, তারপর আঙুল দিয়ে হ্যাটের কিনারা উঁচিয়ে মৃদু নড করল। আমি তা মনে করি না। এ শহর রক্ষার দায়িত্ব তোমাদের, কি করলে ভাল হয় তোমরাই বেশি জানো। মনে রেখো, এক টার্নারের কথার নডচড় হয় না। দুপুরের পর একটু একটু করে ধস নামবে শহরটার। অসহায় লোকজনের চাপে বাধ্য হয়ে একসময় আমার দাবি মেনে নিতেই হবে।

উঁহু, মোটেও তা নয়। তেমন হলে বরং তোমাকে চাবুকপেটা করবে ওরা, তারপর ঝুলিয়ে দেবে কোথাও।

হুমকি দিচ্ছ, জাজ? শুনে রাখো, তিন ঘণ্টা পর আসল খেলা শুরু হবে। ভাল oাইলে সময় থাকতে খুঁজে বের করো লোকটাকে, নয়তো টাকা জোগাড় করো।

.

উপায় কেবল একটাই, দৃঢ় স্বরে জানাল রোয়ানা ম্যাকলীন। ওদের তাড়িয়ে দিতে হবে, নয়তো নিশ্চিহ্ন করে দিতে হবে। হোয়াইটস্টোন একটা সাদামাঠা শহর আর এর অধিবাসীরা শান্তিকামী হতে পারে, কিন্তু টার্নার ভুল করেছে এটা তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে হবে।

জরুরী সভাটা জুলিয়াস হোল্ডেনের কামরায় বসেছে। জাজের ব্যক্তিগত অনুরোধে যোগ দিয়েছে রোয়ানা, যদিও জানে কোন লাভ হবে না। ভয়ে তটস্থ হয়ে আছে এরা, এবং আতঙ্কিত মানুষ কিছু করার সাহস পায় না।

বিশাল ডেস্কের এপাশে, ব্যাংকারের মুখোমুখি বসেছে জাজ ও গ্রীনস প্যালেস মালিক। জুলিয়াস হোল্ডেন আগে থেকে বিধ্বস্ত, গ্রীন হতাশা বোধ করছে। শুধু জাজকে কিছুটা সুস্থির লাগছে।

আমার বিশ্বাস টার্নার ভাওতা দিচ্ছে, খেই ধরল রোয়ানা। টাকা হারানোর ব্যাপারটা আসলে কিছু নয়। বাড়তি লাভের আশায় এখানে এসেছে সে। এবং সফল হওয়ার সম্ভাবনা আছে বলে বুকিটা নিচ্ছে। পরোক্ষভাবে আমরাই তাকে সুযোগ করে দিয়েছি। গত দুটো বছরে হোয়াইটস্টোনে এমন অবস্থা চলেছে যে একটা আনাড়ি লোক এসে শহর দখল করার হুমকি দিলে তাকে চ্যালেঞ্জ করার মত সাহস কারও ছিল না। আইনের হাত যথেষ্ট দুর্বল বলে এটা হয়েছে। আমি আগেও বলেছি, তোমরা কখনও গুরুত্ব দাওনি।

এতদিন কোন ঝামেলা হয়নি। মনে করিয়ে দিল ডগলাস গ্রীন।

তা হয়নি। কিন্তু তোমরা ভেবেছ কখনও হবেও না। যাকগে, আসল কথায় আসি… আউটল-রা হামলা করার আগেই প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি আমরা। টার্নার জানে এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ খেপে যেতে পারে, তাই সম্ভাব্য চোরাগোপ্তা হামলা ঠেকাতে দলের সবাইকে ছড়িয়ে-ছিটিয়ে রাখবে-আসলে তাই করেছে সে। তোমরা একা তার সাথে কথা বলেছ। ওর দলের লোকগুলোকে শহরবাসীদের থেকে আলাদা করা তেমন কঠিন হবে না, ওদের অবস্থান জেনে পাল্টা আঘাত হানা যেতে পারে। কিছু সময় হয়তো লাগবে, কিন্তু এরমধ্যে গুছিয়ে নিতে পারব আমরা।

ঝুঁকি বেশি, তাছাড়া এতে কাজ হওয়ার সম্ভাবনা কম।

কোন পরিকল্পনাই তোমাদের মনে ধরছে না। তোমরা বরং টাকার ব্যবস্থা করো।

এক লাখ গচ্ছা যাওয়ার পর আবার? জুলিয়াস হোল্ডেন যেন কেঁদে ফেলবে।

কিন্তু এত টাকা আসবে কোত্থেকে?

যদি দিতে হয়, সবাইকে একনজর দেখে রোয়ানার ওপর স্থির হলো গ্রীনের দৃষ্টি। ধরো, আমরা টার্নারকে যদি টাকা দিতে বাধ্য হই, তাহলে সবাই মিলে দিতে হবে। তুমি কত দিতে পারবে, রোয়ানা?

ওরকম ইচ্ছে আমার নেই। আমি বরং লুট হওয়া টাকাগুলো ফেরত আনতে চাই।

বসে আছ কেন? যাও না, ডিক টেবরের সেলুনে আছে টার্নার।

ডগলাস গ্রীনের কটাক্ষ গায়ে মাখল না রোয়ানা। মি. হোল্ডেন, তুমি মোটেও দায়মুক্ত নও। আমরা কেউই নিজেদের দাবি ছাড়ব না। ছোট ছোট র‍্যাঞ্চার আর ব্যবসায়ীরা কোন অজুহাত মানবে না। সিটি ব্যাংক থেকে ঋণ পাবে তুমি, ইচ্ছে করলে তখন সবার ক্ষতি পুষিয়ে দিতে পারবে। কিন্তু এত সময় তুমি পাবে না। আমরা আশা করব নিজ উদ্যোগে আউটলদের ধরার চেষ্টা করবে তুমি। সফল না হলেও এটুকু অন্তত সবাই জানুক যে চেষ্টার ত্রুটি করা হয়নি। তেমন হলে পুরো ব্যাপারটাকে আমরা সহজভাবে নিতেও পারি।

তুমি একটা লোভী মেয়ে! টেবিল চাপড়ে মন্তব্য করল ব্যাংকার, কণ্ঠে বিদ্রূপ। এত টাকা খোয়ানোর পরও বলতে গেলে তোমার কোন ক্ষতিই হয়নি। মিল, বাথান থেকে যে আয় হয় তাতে শহরের তাবৎ লোককে বছরকে বছর খাওয়াতে পারো তুমি।

অপ্রস্তুত বোধ করছে রোয়ানা। ব্যাংকারের সাথে কখনোই ওর শত্রুতা ছিল, সদ্ভাবও ছিল না। তবু এ ধরনের মন্তব্য ওর কাছে অপ্রত্যাশিত। তুমি বোধহয় আমাকে অপদস্থ করতে চাইছ, সামলে নিয়ে বলল ও, কারণটা বুঝতে পারছি না। মনে রেখো, দুমাসের মধ্যে আমার পুরো টাকা ফেরত চাই, শনিবার সকালে…

আমার পাওনাও ওই সময়ের মধ্যে দেবে, রোয়ানাকে থামিয়ে দিয়ে জানাল হোটেল-মালিক।

কি শুরু করেছ তোমরা! প্রায় ধমকের সুরে বলল জাজ। এখানে একটা সমস্যার সমাধান করতে এসেছি আমরা, অথচ তোমরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেছ। মৃদু ভর্ৎসনা তার গলায়, থেমে কেশে গলা পরিষ্কার করে ফের শুরু করল। রোয়ানী ঠিকই বলেছে। জুলিয়াস, তোমার উচিত টার্নারের পেছনে লোক লাগানো। আমি অবশ্য পাওনাদার নই, পরামর্শটা তবু একতরফা মনে হতে পারে।…থর্টন অক্ষম মানুষ আমাদের উচিত ছিল ওর জায়গায় শক্ত একজন লোক নিয়োগ করা। টার্নারকে ঠেকাতে হলে এখন নিজেদেরই এগিয়ে আসতে হবে। শহর ও শহরবাসীদের রক্ষা করার জন্যে এ কমিটি, সুতরাং আমাদের দায়িত্বই বেশি।

রাইফেল হাতে নিয়ে আমাকে সঙ সাজতে বলছ?

সমস্যা বাড়াচ্ছ শুধু, বিরক্তি চেপে রাখল না জাজ। শনিবার সকালে কাউহ্যান্ডদের বেতন দিতে পারবে তুমি? বেতন না পেলে তোমার ওপর চড়াও। হবে ওরা। থেমে সহানুভূতির চোখে তাকাল ব্যাংকারের পানে। মাথা গরম হয়ে আছে তোমার। ঠাণ্ডা মাথায় সবকিছু ভেবে দেখো। কোটের পকেট থেকে ঘড়ি। বের করে সময় দেখল। টার্নার বোধহয় এসে পড়েছে। এখন আমাদের কাজ হবে যে করে থোক ওর কাছ থেকে সময় আদায় করা।

হারামজাদাটা কেন যে ফিরে এল! আর্তনাদের মত শোনাল জুলিয়াস হোস্থেনের আক্ষেপটুকু। দুম করে ডেস্কে কিল বসাল সে, খেয়াল করল কামরা থেকে বেরিয়ে গেছে সবাই। সব কটা হারামী, স্বার্থপর! আমাকে সাহায্য করার ইচ্ছে কারও নেই। ঝামেলাটা শেষ হোক, দেখে নেব এরপর।

বলা বাহুল্য কথাগুলো বেরিয়ে যাওয়া তিনজনই শুনেছে। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হলো তাদের। ব্যাংকারের প্রতি করুণা অনুভব করল জাজ, রোয়ানা তার অসহায়ত্বে মৃদু পুলকিত হলো, এবং হোটেল-মালিক, স্বার্থপর বলায় অপমানিত বোধ করল।

ডিক টেবরের সেলুনের সামনে খোশ-মেজাজে দাঁড়িয়ে আছে বাক টার্নার। হাতে হুইস্কির বোতল। শীতল দৃষ্টিতে দেখল মাঝ রাস্তায় দাঁড়ানো জাজ আর হোটেল-মালিককে। একটু পেছনে উভ্রান্ত ব্যাংকার। একপাশে সরে থাকা রোয়ানা ম্যাকলীনের ওপর আটকে থাকল ওর দৃষ্টি-মেয়ে বটে একখানা! লালসা ফুটে উঠল দুবৃত্তের চোখে। মেয়েটা ভয়ঙ্কর, এর পরপরই ভাবল টার্নার, লাইলাক বা চারমিয়নের মত সুন্দর হলেও র্যাটলের মত বিপজ্জনক।

আর…জজ লোকটা বুদ্ধিমান।

লোকটাকে পেয়েছ? জানতে চাইল টার্নার।

ভাওতা দেয়ার চেষ্টা কোরো না আর, দৃঢ় স্বরে বলল জাজ, শহরের কেউ তোমার টাকা আনেনি। কোথায় কখন টাকা থাকবে সেটা কে জানত? ঘটনাটা যদি সত্যিও হয়, লোকটা এ শহরেরই তা নিশ্চিত হচ্ছ কি করে? শোনো, টার্নার, কোন কিছু দাবি করার যোগ্যতা কি তোমার আছে? না, নেই। ব্যাংকে ডাকাতি করেও খায়েশ মেটেনি, এখন এসেছ নতুন ফন্দি এটে। সাফ জানিয়ে দিচ্ছি, টাকাগুলো ফেরত দাও, নইলে পিছু নেব। একেবারে নরক পর্যন্ত ধাওয়া করব।

তোমরা বুড়োখোকারা পিছু নেবে? হেসে উঠল টার্নার।

টাকা হলে এদেশে তোক পাওয়া যায়।

ঠিক আছে, জাজ, লোক ভাড়া করো। চাইলে সারা কাউন্টিতে ওয়ান্টেড পোস্টারও ছাড়তে পারো। উদার কণ্ঠে ঘোষণা করল টার্নার, চোখগুলো উজ্জ্বল দেখাচ্ছে। হুইস্কির বোতলে চুমুক দিয়ে ওপর দিকে ছুঁড়ে দিল ওটা, নিমেষে ওর হাতে উঠে এল একটা কোল্ট। গুলি করতে শূন্যে ফেটে চৌচির হয়ে গেল বোতলটা। কাঁচের ছোট ছোট কণা ছড়িয়ে পড়ল রাস্তায়, সূর্যের আলোয় ঝলমল করছে। উপস্থিত দর্শকদের চোখের পলক পড়ল না ক্ষণিকের জন্যে। টার্নারকে ড্র করতে দেখেনি বললে চলে, গুলির শব্দ শুনেছে কেবল। কটা গুলি করেছি বলতে পারবে? হেসে জানতে চাইল টার্নার, গলায় সন্তুষ্টি।

দুটো, দ্রুত জানাল গ্রীন।

চারটা…বিশ্বাস হয় না? কোল্টের সিলিন্ডার খুলে দেখাল দুবৃত্ত, মাত্র একটা বুলেট পড়ল মাটিতে, সিলিন্ডার ঘোরানোর পরও আর পড়ল না। নিজেকে ভয়ঙ্কর লোক হিসেবে উপস্থাপন করার চেষ্টা তার সফল হয়েছে, লোকজনের বিস্মিত দৃষ্টি দেখে বুঝতে পারল টার্নার।

তিনটা গুলি রেখেছ তুমি, হোটেল-মালিক মানতে নারাজ।

আস্ত আহাম্মক দেখছি! সিক্সগানে কেউ তিনটে গুলি রাখে না-কি? গানবেল্ট থেকে পাঁচটা বুলেট বের করে সিলিন্ডারে পুরল টার্নার, তারপর হোলস্টারে ফেরত পাঠাল কোল্ট। পাচটা রাখে, খেই ধরল সে, আর, সিক্সগান কখনও খালি রাখে না। জাজ, লোক ভাড়া করবে, তাই না? এমন লোক বেছে নিয়ে যাতে আমার চেয়েও টাফ হয়, নইলে ব্যর্থ হবে।

বোতল কি মানুষের দিকে গুলি ছোঁড়ে, টার্নার? রোয়ানা ম্যাকলীনের প্রশ্ন।

মেয়েটির দিকে ঘুরল দুবৃত্ত। মানতেই হচ্ছে বেশ স্মার্ট তুমি, এই গাধাগুলোর চেয়ে বেশি বুদ্ধি রাখো মাথায়। ওয়েল, মিস ম্যাকলীন, টাকাটা কোথায়? রুক্ষ শোনাচ্ছে তার গলা, খানিক আগের আয়েশী ভাবটা নেই। শহর কমিটির সদস্য হিসেবে তোমার দায়িত্ব কম নয়।

সস্তা একটা গল্প শুনিয়ে আসলে কি চাইছ তুমি?

বাক টার্নার হাসল, বেঁকে গেছে ঠোঁটের কোণ। ধীরে আমুদে কন্ঠে বলল, মাত্র এক লক্ষ ডলার, ম্যাম এবং তা না পাওয়া পর্যন্ত আস্তে আস্তে এ শহরটা ধ্বংস করার আনন্দ। তিন ঘণ্টা সময় দিয়েছিলাম, তোমরা কিছুই করোনি। এবার আমার পালা। দেখো প্রথম ধাক্কাটা সহ্য হয় কি-না, বিশেষত তোমার, ম্যাম।

মিনিট পূর্ণ হওয়ার আগে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল। কেঁপে উঠল। শহরের মাটি-দক্ষিণ প্রান্তে বাড়ি আর দোকানের ওপর অসংখ্য কাঠের টুকরো দেখা গেল, আতসবাজির মত উড়ে গিয়ে দূরে আছড়ে পড়ছে। পরপর আরও তিনবার বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠল সারা শহর। ঘন ধুলোর মেঘ জমেছে গির্জার কাছে। কি হয়েছে ঠিক বুঝতে পারছে না কেউ। স্থাণুর মত দাড়িয়ে আছে সবাই, সচকিত হলো টার্নারের উল্লসিত ঘোষণায়।

রোয়ানা ম্যাকলীন, তোমার ফ্লাওয়ার মিলটা শেষ!

সেকেন্ড কয়েক সেদিকে তাকিয়ে থাকল মেয়েটা, তারপর ধীরে ফিরল তস্করের পানে। কঠিন দেখাচ্ছে মুখটা, চোখে শীতল চাহনি। দৃষ্টিতে বিদ্ধ করল টার্নারকে, মৃদু স্বরে বললেও জেদ, প্রতিজ্ঞা বা রাগ কোনটাই চাপা থাকল না। এর জন্যে তোমাকে মাসুল গুনতে হবে, টার্নার! জীবনের সবচেয়ে বড় ভুলটা করলে এইমাত্র।

বাক টার্নার হাসল, এ ধরনের পরিস্থিতির জন্ম নেবে, আগে থেকেই জানত। তার দল এসবকে পরোয়া করে না। এরচেয়ে অনেক কঠিন বিপদও মোকাবিলা করেছে। অবশ্যই, ম্যাম, সহাস্যে বলল টার্নার, একবার নজর বুলাল সবার ওপর। যে কোন সময়ে, আমি তৈরি থাকব। বাড়তি আরেকটা জিনিসের জন্যেও। ক্ষণিকের জন্যে লালসা ফুটে উঠল ধূর্ত চোখজোড়ায়। জাজ উইলসন হলেনের দিকে ফিরল এবার। কাল সকালে আসব আবার। ততক্ষণে লোকটাকে খুঁজে বের কোরো, নয়তো টাকার জোগাড় রেখো। কি করে জোগাবে সেটা তোমাদের ব্যাপার। একে একে শহরের প্রত্যেকে গ্রিস্ত হবে যদ্দিন না আমার দাবি মেটানো হয়।

.

০৪.

 হোয়াইটস্টোনের পরিস্থিতি মোটেও সুবিধের নয়। সময় গড়ানোর সাথে সাথে লোকজনের মধ্যে উদ্বেগ বেড়ে চলেছে। কেবল মহিলা আর শিশুরা ঘর আড়ে বেরোয়নি-প্রতিটি লোক রাস্তা, স্টোর নয়তো সেলুনে ভিড় করেছে। তবে যার যার বাড়ির কাছাকাছি থাকার চেষ্টা করছে যাতে প্রয়োজনে নিরাপদ আশ্রয় নেয়া যায়। সাহস করে কোমরে পিস্তল ঝুলিয়েছে দুএকজন, যার বেশিরভাগই পুরানো, মরচে ধরা। হয়তো একসময় গানম্যান বা অস্ত্রে পারদর্শী ছিল এরা, কিন্তু শান্তিপূর্ণ জীবনে এতদিন ছুঁয়েও দেখেনি।

আবারও আলোচনায় বসেছে শহর কমিটির সদস্যরা, রোয়ানা ম্যাকলীনকে ছাড়াই। এবারও কোন স্থির সিদ্ধান্ত তো নেয়া হইনি বরং তাদের নিজেদের। মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে। এদের মধ্যে ব্যাংকারের মানসিক অবস্থা সবচেয়ে খারাপ, নাওয়া-খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে।

বিকেলে, সদস্যরা জানতে পারল খানিক আগে শহরে এসেছে বাক টার্নার, সদলে পান করতে গেছে ডিক টেবরের সেলুনে। জাজ সেখানে যাওয়ার প্রস্তাব করতে নাক কুঁচকে বিরক্তি প্রকাশ করল ডগলাস গ্রীন, ভেস্টের ভেতরের পকেট থেকে হুইস্কির বোতল বের করে এক চুমুক পান করে এগিয়ে দিল জাজের দিকে। রোদ তো কম পড়ছে না, মনে হচ্ছে তোমারও তেষ্টা পেয়েছে। চেখে দেখো, উইলি। তেষ্টা মেটানোর জন্যে এরচেয়ে ভাল কিছু হতচ্ছাড়া এ শহরে তুমি পাবে না। আর জুলিয়াস, তোমাকে মানতেই হবে গরমের সময় সিগারের চেয়ে এ জিনিসটাই বেশি কাজের।

কোন মন্তব্য না করে বেরিয়ে গেল ব্যাংকার। অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় হলো দুজনের মাঝে। গ্রীনের অফিস রূম ছেড়ে বেরিয়ে এল ওরা। লবিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন পথ ছেড়ে দিল ওদের। পোর্চে এসে দাঁড়াতে রোদের প্রখর আঁচ ঘেঁকে ধরতে ফের নাক সিঁটকে ঋতুকে গাল দিল হোটেল-মালিক।

ফাঁকা রাস্তার ওপর চোখ বুলাল জাজ উইনসন হলেন, একটু আগেও প্রচুর লোক ছিল। একেবারে দক্ষিণে গির্জার কাছে ছোটখাট একটা ভিড় দেখা যাচ্ছে কেবল।

ডিক টেবরের সেলুনটা ডাক্তার পিকার্ডের হাসপাতালের দুই বাড়ি পরে। সেদিকে যাচ্ছিল হোল্ডেন, কিন্তু হঠাৎ করে পাশের গলি থেকে টার্নারকে সদলে বেরোতে দেখে থমকে দাঁড়াল। দ্রুত এগোল জাজ, পেছনে গ্রীন প্রায় ছুটে চলেছে।

বিশ কদম দূরে থাকতে থামল টার্নারের কালো বোয়ানটা। দ্রুত ছড়িয়ে পড়েছে অন্যরা। লোকটা কোথায়? জাজের উদ্দেশে জানতে চাইল টার্নার, মুখে হাসি। শহরের ঝিমানো পরিস্থিতি উপভোগ করছে।

জানি না।

টাকা?

জাহান্নামে যাও!

টার্নারের হাসি প্রসারিত হলো। ঠিক আছে, জাজ। মিল ধ্বংস করার পরও যখন তোমাদের টনক নড়েনি, এবার আমার পালা। ছেলেরা, দরাজ গলায় অন্যদের দৃষ্টি আকর্ষণ করল। কাজ শুরু করে দাও। চকিতে কোল্টটা চলে এসেছে তার হাতে। কেউ নড়াচড়া করলেই কপাল ফুটো করব!

গ্রীনস প্যালেসের সামনে চলে গেছে পিটার ডুয়েল ও ড্যানি মরিসন, স্যাডল থেকে দুটো বড়সড় বস্তা নামাল। ওগুলোর ভেতর থেকে বের করল ছেড়া কাপড় আর কেরোসিনের কৌটা। হোটেলের ভেতরের লোকগুলো, কি হতে যাচেছ আঁচ করতে পেরে বেরিয়ে আসতে শুরু করল। সেদিকে ভ্রুক্ষেপ না করে নিবিষ্ট মনে কাপড়ে তেল মেখে খোলা জানালা দিয়ে হোটেলের ভেতরে ছুঁড়ে ফেলছে তস্কর দুজন। একটু পর আগুন লাগাল ওরা। ততক্ষণে ফাঁকা হয়ে গেছে লবি, আর বাইরে যোবা হয়ে আছে দর্শকেরা–এদের মাঝে সবচেয়ে চটপটে যে লোকটি, জাজ, সে-ও।

সবার আগে সচল হলো ডগলাস গ্রীন। রাগে ফেটে পড়ল হোটেল-মালিক। বাস্টার্ড! কোন অধিকারে আমার হোটেল পুড়িয়ে দিচ্ছ? প্রচণ্ড আক্রোশে স্বাভাবিক বোধটুকু উবে গেছে, তাই ভয়ঙ্কর ভুলটা করে বসল। সাধারণত নিরস্ত্রই থাকে গ্রীন, কিন্তু কোমরে একটা পিস্তল ঝুলিয়েছে আজ। হোলস্টারে হাত বাড়ানোর সময় এটুকুও খেয়াল করল না, টার্নার তারচেয়ে একে তো দ্রুত তার ওপর খোলা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। অন্যরা তো আছেই।

দুর্বোধ্য হাসি খেলে গেল টার্নারের ঠোঁটে, গ্রীন পিস্তল বের করা পর্যন্ত অপেক্ষা করল। দশ গজ দূরের টার্গেট, সহজ নিশানা। ছুটে আসছিল হোটেল মালিক, গুলির ধাক্কায় প্রথমে স্থির হয়ে গেল দেহটা, তারপর ধীরে গড়িয়ে পড়ল। কপালের ফুটো থেকে রক্ত উপচে পড়ছে।

পিস্তলে টোটা ভরার সময় চারপাশে তীব্র গুঞ্জন টের পেল টার্নার। উন্মাদনা গ্রাস করেছে কয়েকজনকে, কাণ্ডজ্ঞান হারিয়ে ছুটে আসছে। কার্লি ও হ্যাগেন। অনায়াসে সাফল্যজনক শূটিং প্র্যাকটিস করল তাদের ওপর। দলটার সাথে গুঞ্জনও থেমে গেছে। শহরের উত্তর প্রান্তে জেরেমি মিলারের জেনারেল স্টোরটি বিধ্বস্ত হলো এসময়। অসহায় মানুষগুলোর জন্যে ওটা দিনের দ্বিতীয় চমক।

কিছুক্ষণ পর, হঠাৎ করেই রাস্তায় দেখা গেল স্টোর মালিককে। রাগে লাল হয়ে গেছে মুখ। ধীরে এগোচ্ছে টার্নারের পানে। এতবড় দুঃসাহস তোমার হলো কি করে? যা ইচ্ছে তাই করে যাচ্ছ, ভেবেছ আমরা কিছু করতে পারব না?

টাকা দিতে পারবে, মিলার, এক লাখ?

ওটাই তোমার জীবনের শেষ চাওয়া।

তাই নাকি? টার্নারের ঠোঁটে মৃদু হাসি দেখা গেল। ঝটিতি সিক্সগান উচিয়ে ধরল। ওখানেই দাঁড়াও! নিজেকে যতটা চালাক ভেবেছ, ততটা তুমি নও, মিলার। তোমার চেলাদের বেরিয়ে আসতে বলো, নয়তো তোমার পেট ফুটো করব।

অসহায় দেখাল জেরেমি মিলারকে। হালকা ইশারা করতে গলির ভেতর থেকে বেরিয়ে এসে পাশাপাশি দাঁড়াল চারজন। সশস্ত্র।

শোনো, মিলার, আমি সামনাসামনি লড়তে পছন্দ করি। মনে হচ্ছে এর উল্টোটা তোমার পছন্দ। তুমি একটা কাপুরুষ! বলে গুলি করল সে, একই সাথে পিট আর ডরম্যানও গুলি করেছে। জেরেমি মিলারের চারজন লোকই ঢলে পড়ল। বোকার মত কাজ করেছ, খেই ধরল দুবৃত্ত-নেতা। তাই খেসারত দিতে হলো। মিলার, কোন নিরস্ত্র লোককে গুলি করতে আমার বাধে, তাই এযাত্রায় বেঁচে গেলে তুমি। এ-ও ঠিক এটাই ছিল তোমার শেষ সুযোগ।

এত সহজে সব শেষ হয়ে যেতে পারে না। মনে করেছ ভুলে যাব, বা ভয় পেয়ে পিছিয়ে যাব? তোমাকে নিজ হাতে খুন করব আমি।

টার্নার হাসল, দৃষ্টিতে অবজ্ঞা ফুটে উঠেছে। আমি জানি তুমি তা পারবে-পেছন থেকে। পিস্তলে টোটা পুরে হোলস্টারে ফেরত পাঠাল। হোটেলের দিকে তাকিয়ে দেখল ড্যানের সাথে পিটার্স যোগ দিয়েছে এখন। কেরোসিনের। শেষ কৌটাটা হোটেলের ভেতর উজাড় করার পর দেখা গেল একতলাতেই ভাল করে আগুন ধরেনি এখনও, তবে দেরিও নেই আর। ইতোমধ্যে দোতলার একটা অংশে ছড়িয়ে পড়েছে।

হোটেলের সামনে জুলন্ত হিচিং রেইলটা দেখে পুলকিত হলো টার্নার। এ ফাঁকে ঘোড়াগুলোর কেরামতি পরীক্ষা হয়ে যাক, ভাবল সে। দরাজ কণ্ঠে ঘোষণা। দিতে ড্যান, কার্লি এবং পিটার্স এগিয়ে এল, স্যাডলে চেপে টার্নারের পেছনে সারি করে দাঁড়াল। দ্রুত ঘোড়া ছোটাল তস্কর-নেতা, কাউহ্যাডরা গরু দাবড়ানোর সময় যেভাবে চিৎকার করে, চেঁচাচ্ছে সেভাবে। ছুটে এসে জ্বলন্ত রেইলটা টপকাল। টার্নার, সোৎসাহে হাততালি দিল ওর সঙ্গীরা। এবার একে একে অন্যরাও নিজেদের ঘোড়ার কেরামতি দেখাল। একপাশে দাঁড়িয়ে হাসছে টার্নার, অনুচরদের উৎসাহ জোগাচ্ছে।

রেইলটা অনড় থাকা পর্যন্ত খেলাটা চালিয়ে গেল ওরা। অসহায় দৃষ্টিতে দেখছে শহরবাসী। তস্করদের চারজন ফুর্তি করলেও অন্যরা পুরোমাত্রায় সতর্ক।

যাত্রার উদ্যোগ নিল টার্নার। হঠাৎ দেখতে পেল রোয়ানা ম্যাকলীনকে, শহরে ঢুকেছে এইমাত্র। মিস্ করলে, ম্যাম, সহাস্যে বলল সে, সব মজা অবশ্য শেষ হয়ে যায়নি। কথা দিচ্ছি খুব বেশি দেরি করব না, কাল সকালেই দেখতে পাবে এরচেয়ে মজার দৃশ্য। হ্যাটের ব্রিমে আঙুল ছুঁইয়ে নড করল টার্নার। স্পার দাবাতে লাফিয়ে এগোল ঘোড়াটা।

দুবৃত্তেরা চলে যেতে হোটেলের দিকে ছুটল লোকজন। কেউ গেল ডগলাস গ্রীনের কাছে, লাশটা ধরাধরি করে এনে রাখল সাইডওঅকের ওপর। উৎসাহী অনেকে চলে গেছে আশেপাশের বাড়িগুলোতে, বালতি বা অন্য কোন পাত্র ভরে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছে।

গ্রীনস প্যালেসের সামনে এসে স্যাডল ছাড়ল রোয়ানা। চারপাশের লোকজনের মধ্যে খুঁজল পরিচিত মুখটা, হয়তো কোনভাবে বেরিয়ে থাকবে-নেই। চকিতে ওর দৃষ্টি চলে গেল দোতলায় সবচেয়ে দক্ষিণের কামরার ওপর, দরজাটা বন্ধ। হায় খোদা, জ্বলন্ত হোটেলের দিকে তাকিয়ে বিড়বিড় করল রোয়ানা, ও যে ঘুমিয়ে আছে!

.

জেথ্রো ম্যাকলীন নিশ্চিত গুলির শব্দে ঘুম ভেঙেছে ওর।

হৈ হল্লা কানে আসছে। জোর কদমে ঘোড়া দাবড়ানোর শব্দ ধীরে সরে যাচ্ছে দক্ষিণে। অস্বাভাবিক কিছু একটা ঘটছে এখানে, কিন্তু বুঝতে পারছে না ও। বিছানায় উঠে বসল, সুস্থ লাগছে নিজেকে। দুদিনে হাঁটার মত শক্তি অর্জন করেছে। বুটজোড়া পায়ে গলিয়ে দরজার দিকে এগোল জেথ। হঠাৎ করে টের পেল অসহ্য গরম লাগছে, গ্রীষ্মের ভরদুপুরেও এত গরম লাগে না।

দরজা খুলে বাইরে তাকাতে থ হয়ে গেল জেথ। বারান্দার ওপাশে আগুন জ্বলছে। ওর কামরা একপ্রান্তে বলে এখনও আগুন ছড়িয়ে পড়েনি, তবে খুব বেশি দেরিও নেই। আতঙ্কে হিম হয়ে যেতে চাইছে শরীর। বারান্দা ধরে সিঁড়িতে যাওয়া যাবে না, বিকল্প কোন পথও নেই। শুধু একটাই উপায়-বারান্দা থেকে লাফ দেয়া। কিন্তু একে তো দালানটা বেশ উঁচু তার ওপর দুর্বল শরীরে তা করতে গেলে হিতে বিপরীত হতে পারে। এত বড় হোটেলে কি করে আগুন লাগল ওর মাথায় ঢুকছে না।

ঠাণ্ডা মাথায় ভাবতে চেষ্টা করল জেথ। ধোঁয়া আর পোড়া কাঠের টু গন্ধে ভারী হয়ে গেছে ঘরের বাতাস। বারান্দার ওপাশে হুড়মুড় করে পড়ল কিছু একটা। লোকজনের চিৎকার কানে আসতে আশান্বিত হলো জেথ। সামনের রাস্তায় কেউ না কেউ আছেই, ভাবল ও, ওরা হয়তো সাহায্য করতে পারবে, একটা মই বা নিদেনপক্ষে এক তাড়া রশি দিয়ে।

দৌড়ে বারান্দায় চলে এল জেথ। নিচে অনেক লোকের মাঝে দেখতে পেল রোয়ানাকে। চোখাচোখি হতে উদ্বিগ্ন মুখে হাসি ছড়িয়ে পড়ল।

লাফ দিয়ো না, জেথ, দ্রুত বলল মেয়েটা, একটা মিনিট অপেক্ষা করো। আসছি আমি। আস্তাবলের দিকে ছুটল, একটু পরই একগোছা দড়ি হাতে ফিরে এল।

ততক্ষণে আগুন বেশ কাছিয়ে এসেছে।

সাইডওঅক থেকে দড়িটা ছোড়ার আয়োজন করল রোয়ানা। জেথের আশঙ্কা হলো শেষ পর্যন্ত ওটা বোধহয় ওর হাতে এসে পৌঁছুবে না, একটা মেয়ে কতটুকু আর দক্ষ হবে অন্তত এরকম উত্তেজনার সময়ে? কিন্তু প্যাচানো দড়িটা যখন। বারান্দায় এসে পড়ল মনে মনে হাজারটা ধন্যবাদ জানাল মেয়েটাকে।

হোটেলের পেছনে একটা অ্যাসপেন আছে, জানাল রোয়ানা, জানালা ভেঙে ওটা দিয়ে নামার চেষ্টা করো।

অস্বীকার করার উপায় নেই সহজে ঝামেলা সামাল দেয়ার গুণ মেয়েটার আছে। ওর জায়গায় জেথ নিজে হলে এ ব্যাপারটা মাথায় আসত কি-না জেথের নিজেরই সন্দেহ আছে। অথচ যেভাবে দড়ি আনল এবং পরামর্শ দিল যেন সবকিছু আগে থেকে জানত।

দরজায় আগুন ধরে গেছে। বারান্দার ও-পাশটা সশব্দে ধসে পড়ল এসময়। সমস্বরে আঁতকে উঠল নিচের লোকেরা। বারান্দা থেকে ওকে লাফ দেয়ার পরামর্শ দিল একজন। কিন্তু সে-সম্ভাবনা আগেই নাকচ করে দিয়েছে জেথ। পুরো দালানের কাঠামো নড়ে উঠল হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল ও, দেয়াল ধরে কোনরকমে সামলে নিল। ভেজানো দরজার পাল্লায় লাথি হাঁকাল, জ্বলন্ত পাল্লা সরে যেতে ঢুকে পড়ল ভেতরে।

পেছনের দেয়ালে আগুন, তবে কাঠের মেঝেতে লাগেনি এখনও। বিছানার ওপর ছিল রাইফেলটা, ওটা নিয়ে জানালার কাছে চলে এল। কুঁদো চালিয়ে ভেঙে ফেলল কাঠের গরাদ। দশহাত দূরে দেখতে পেল অ্যাসপেনের মাথা। প্রথমবারে সফল হতে হবে, ভাবছে জেথ, নইলে…

অপরিসর জায়গায় দড়ি ঘোরানোর সুযোগ নেই, তবু সমস্ত মনোযোগ এক করে ছুঁড়ে দিল। বড়সড় বৃত্ত এঁকে অ্যাসপেনের একটা শাখায় গিয়ে পড়ল, দ্রুত টেনে ছোট করে ফেলল ফাসটা। তারপর জানালার চৌকাঠে এসে বসল। ওর ভয় হচ্ছে এখুনি বুঝি ধসে পড়বে দালানটা।

প্রায় বিশ ফুট উপরে আছে ফাসটা। ওটার এমন এক জায়গায় ধরল, ঝুলে থাকলেও শরীর যাতে মাটি থেকে উঁচুতে থাকে। দোল খাওয়ার মত শূন্যে ভাসিয়ে দিল শরীর। নিচে, শক্ত মাটিতে নামার পরক্ষণে ধসে পড়ল হোটেলের কাঠামো। এমন কোন জায়গা নেই যেখানে আগুন লাগেনি। মাত্র কয়েকটা সেকেন্ডের হের ফেরে বেঁচে গেল! সুস্থির হওয়ার পর সামনে দেখতে পেল রোয়ানাকে, ছুটে আসছে। কাছে এসে থামল, হাঁপাচ্ছে।

তুমি ঠিক আছ তো?

 হেসে মেয়েটাকে আশ্বস্ত করল জেথ।

ওহ, কি আতঙ্কেই না ছিলাম! তোমার কিছু হলে বুড়ো আমাকে আস্ত রাখত। কয়েকবার বলেছে বাথানে নিয়ে যাওয়ার জন্যে, আমি রাজি হইনি।

এ মেয়েটি বার বার তাকে বিপদ থেকে উদ্ধার করছে কিংবা প্রয়োজনে সহযোগিতার পুরো হাতটা প্রসারিত করে দিচ্ছে, অবছে জেথ। ঠিক করেছিল ওকে আগলে রাখবে অথচ রোয়ানাই ওর চারপাশে প্রতিরক্ষার একটা দেয়াল তৈরি করেছে।

কিছু বলার জন্যে মুখ খুলেছিল রোয়ানা, ওর একটা হাত মুঠোয় নিয়ে মৃদু চাপ দিল জেথ। চোখ তুলে থেকে দেখল ও, বুঝে নিল ঋণের বোঝা কতটুকু, কিন্তু স্বীকার করল না। স্রেফ ভুলে যাও, জেথ। এটা এমন কিছু নয়। তোমার জায়গায় আমি হলে মনে রাখতাম না।

হাতটা ছেড়ে দিল জেথ।

চলো, একটা সেলুনে গিয়ে বসি। ধকলটা কাটাতে তোমার ড্রিঙ্ক দরকার। হাঁটতে পারবে?

মাথা ঝাঁকিয়ে এগোল জেথ গলি ধরে চলে এল মূল রাস্তায়।

উত্তরে ডিলান উডম্যানের সেলুনে চলো, প্রস্তাব এল। ওদিকে ভিড় কম।

ডিলান উডম্যানের সেলুনটি শহরের একেবারে উত্তর প্রান্তে। জেরেমি মিলারের স্টোর, কোর্ট হাউস, ডাক্তার পিকার্ডের বাড়িরও পরে ভূমি বণ্টন অফিস। এরপর একটা হোটেল ছাড়িয়ে আবাসিক এলাকার শুরুতে বড়সড় সেলুনটা। এ মুহূর্তে একেবারে নির্জন, ওরা ছাড়া আর মাত্র দুজন খদ্দের। হোয়াইটস্টোনের। বেশিরভাগ লোক এখন গ্রীনস প্যালেসের কাছে।

কয়েকটা ব্যাপার ঘটে গেছে এ দুদিনে, জেথ। বাক টার্নার, ব্যাংকে ডাকাতি করেছিল যে লোকটা, দুই পেগ হুইস্কির ফরমাশ দিয়ে বলতে শুরু করল। রোয়ানা। ফিরে এসেছে আবার। টালবাহানা করে এক লাখ ডলার আদায় করতে চাইছে। নইলে ধ্বংস করে দেবে পুরো শহরটা। গতকাল ডিনামাইট দিয়ে উড়িয়ে। দিয়েছে আমাদের মিল। আজ হোটেল পুড়িয়েছে, মিলারের স্টোর ধ্বংস করেছে। কাল আবার আসবে সে এবং যথারীতি ধ্বংসযজ্ঞ চালাবে।

কথাগুলো বিশ্বাস করতে পারছে না জেথ। বাক টার্নারের সাহস আছে, ডাকাতি করার পরও নতুন দাবি নিয়ে এসেছে, প্রাণের মায়া নেই নাকি? এ শহরের লোকগুলো গরুর ঘাস কাটছে?

তুমি হয়তো ভাবছ কি করে এসব করেছে সে, ক্লিষ্ট হাসল রোয়ানা। এখানকার বেশিরভাগ লোকই শান্তিপ্রিয়, ঝামেলা এড়াতে পছন্দ করে। অস্ত্র চালাবে কি, অনেকে স্যাডলেই চড়ে না অনেকদিন। আশেপাশের বাথানের পাঞ্চাররা হয়তো অস্ত্র চালাতে জানে, কিন্তু এগিয়ে আসবে না। শহরের সাধারণ লোকের মত ওদেরও কোন ক্ষতি হয়নি, তো সেধে ঝামেলায় জড়াবে কেন? এগিয়ে এলেও দুর্ধর্ষ একটা দলের বিরুদ্ধে কি-ইবা করতে পারবে। জেরেমি মিলার দলবল নিয়ে চেষ্টা করেছিল, পারেনি। সব মিলিয়ে অন্তত সাতজন মারা পড়েছে। থেমে চুমুক দিল হুইস্কির গ্লাসে, অভ্যস্ত নয় বলে মুখ-চোখ কুঁচকে গেল। অত্যধিক মানসিক চাপে আছে বলে পান করতে চেয়েছে। এখন কেবল একটা পথই আছে। আতঙ্কে সিঁটিয়ে থাকা লোকগুলোকে সংঘবদ্ধ করতে পারলে আউটলদের মোকাবিলা করা সম্ভব।

নীরবতা। হুইস্কি শেষ করতে খানিকটা চাঙা বোধ করল জেথ।

নিজেকে খুব অসহায় লাগছে, জেথ। পরের সাপ্লাইটা পাঠাব কিভাবে? মিলের কোন কিছু যে আবার ব্যবহার করব সে উপায় ওরা রাখেনি। কাছে গিয়ে সবকিছু দেখার পর কিভাবে যে নিজেকে সামলেছি, জানি না। থামল রোয়ানা, পুরোপুরি বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। দ্রুত গ্লাস খালি করল, মদের প্রভাবে খানিক উজ্জ্বল দেখাচ্ছে মুখটা। ফের খেই ধরল। ভাগ্য বরাবর আমাদের বিরুদ্ধে থাকছে, পরিস্থিতি সামাল দেয়ার কোন সুযোগই পাচ্ছি না। কয়টা দিক সামলাব? তবু আমি হারতে রাজি নই।…ম্যাকলীনরা কখনও হাল ছাড়ে না, আর আমি তো তাদেরই একজন, তাই না? প্রতিজ্ঞায় জ্বলজ্বল করছে ওর চোখজোড়া। বাক টার্নার…উচিত শিক্ষা পাবে সে।

হাতের শূন্য গ্লাসের পানে তাকিয়ে থেকে সেটা নাড়াচাড়া করতে লাগল। রোয়ানা, সামলে নিয়েছে নিজেকে, খানিক আগের আবেগ আর নেই। এখন বিশ্রামই তোমার জন্যে সবচেয়ে বড় ওষুধ, প্রসঙ্গ বদলাল, গ্রীনস প্যালেস ছাড়া ভাল হোটেল এখানে আর নেই। কোন হোটেলের চেয়ে বাথানেই বেশি আরাম বোধ করবে। তাছাড়া, টার্নারকে তাড়া করার আগে কিছু আলোচনাও করা দরকার। বাথানে যাবে?

নড করল জেথ।

সেলুন থেকে বেরিয়ে সাইডওঅক ধরে এগোল ওরা। হোয়াইটস্টোন যেন মৃতের শহর। সেলুনে হৈ-হল্লা নেই, সন্ধ্যা হওয়ার পরও বেশিরভাগ বাড়িতে আলো জ্বলেনি। তবে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় লোক বেশি, মহিলা ও শিশুরাও আছে। প্রায় সবার পরনেই কালো পোশাক। একটুপর মৃতদের সৎকার করা হবে।

ওয়ালেস বেনেট, এখানে আসার পর যে-আস্তাবলে গ্রে-টার যত্ন নিতে দিয়েছিল জেথ সেটার মালিক, রাস্তায় পেয়ে ঘোড়াটাকে নিয়ে গিয়েছিল দুদিন আগে। বেনেটের কাছ থেকে ঘোড়াটা ছাড়িয়ে এনে গোরস্থানের দিকে এগোল। ফিউনেরাল শেষে বাথানের পথ ধরল। একটা মাসট্যাঙে চেপেছে রোয়ানা।

শহর ছাড়িয়ে ট্রেইল ধরে এগোচ্ছে ওরা। রাত নেমেছে প্রেইরির বুকে, জ্যোৎস্নার আলোয় চারপাশ সয়লাব, ফুরফুরে বাতাস বইছে। মাথা থেকে হ্যাট খুলে স্যাডল বুটে রাখল রোয়ানা, নেড়েচেড়ে লম্বা কালো চুলের জট ছাড়াল। মূড নেই তবু জেথের চোখ পড়ে গেল ওর ওপর। বাতাসে উড়ছে রেশমী চুল, আর মায়াবী আলোয় রহস্যময়, সুন্দর লাগছে মেয়েটাকে।

ভেবে দেখলাম, অনেকক্ষণ পর নীরবতা ভাঙল রোয়ানা। বেশ কিছু টাকা রোজগার করতে পারো তুমি। সবটাই বাড়তি পাওনা।

বুঝতে পারছে না জেথ, তাকাল রোয়ানার দিকে।

আগে বাথানে পৌঁছে নিই, তারপর বলব সবকিছু।

না বললেও জেথ বুঝতে পারছে এজন্যে ঝুঁকি নিতে হবে। পরিশ্রম আর ঝুঁকি ছাড়া পশ্চিমে একসঙ্গে অনেক টাকা রোজগার করা যায় না।

<

Super User