মন, তোরে আজ ধরতে পারতাম হাতে।
দেখতাম হারে মন কি করে
         সদায় আলসে মাতে।।
ও মন, সদায় বর আর ভুলব না
তিলেক তা ঠিক থাকে না
দুষ্ট লালসা দোষে মনা
         মজালি আমারে নানা মতে।।
কি কব বেহাত আমার
নইলে কি মন এ তাল তোমার
আমি পাইনে গুনে তালের শুমার
         কোন তালে আমায় নাচাও কোন পথে।।
ক্রমে তনু পল ভাটি
আর কবে মন হবা খাঁটি
লালন বলে, নারদ-কাঠি
         বাজলে অমনি নেচে ওঠ তাতে।।


লালন-গীতিকা, পৃ. ১৩৪।
“ক্রমে তনু পল ভাটি/আর কবে মন হবা খাঁটি” চরণ থেকে প্রতীত হয়, গানটি বৃদ্ধ বয়সে লেখা।- ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ৮৯।

<

Lalon Fakir ।। লালন ফকির