আমার মন যারে চায়, তারে কি কোথায় পাই,
             ও মনেরে কি দিয়ে বুঝাই।
দেখা পাইলে চলে যাইতাম রে-
             যাইতাম দুনিয়ার বালাই।।
ছিলাম জননীর কোলে
ভজন ভজিব বলে
শিশুকালে রিপু এসে
             ফাঁসি দেয় গলে।
আমি মায়ার বশে সর্বনাশে
             বাজাই দোজখের সানাই।।
ও গুরু, তোমার নামের অন্ত নাই
আমি কোন নামটি শুধাই;
তোমার নামের মূল অর্থ
             আমি শুনতে চাই।
আমি চার বত্সর চার দেশে ঘুইরা রে
             তাই লালন বলে তোমারে না পাই।।


হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩৮

<

Lalon Fakir ।। লালন ফকির