খাকি আদমের ভেদ, সে ভেদ
পশু কি বোঝে।
আদম কালেবে খোদে
খোদা বিরাজে৷
আদম শরীর আমার ভাষায় বলেছেন
অধর সাঁই নিজে।
নইলে কি আদমকে সেজদা
ফেরেস্তায় সাজে।
শুনি আজাজিল খাস তন
খাকে আদম তন গঠেছে।
আবার সেই আজাজিল শয়তান হল
আদম না ভজে৷
আব খাক আতস বাদে ঘর গঠন
জান মালেক কোন চিজে।
লালন বলে, এ ভেদ জানলে
সব জানে সে যে।।

————

লালন-গীতিকা, পৃ. ১৯৪-৯৫

<

Lalon Fakir ।। লালন ফকির