অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে।
প্রতিপদে হয় সে উদয়, দৃষ্ট হয় না কেন তারে।।
মাসে মাসে চন্দের উদয়
আমাবস্যা মাস-অন্তে হয়
সূর্যের অমাবস্যার নির্ণয়
জানতে হবে নেহাজ করে।।
ষোল কলা হলে শচী
তবে তো হয় পূর্ণমাসী
পনরই পূর্ণিমা কিসি
পণ্ডিতেরা কয় সংসারে।।
জানতে পারলে দেহ-চন্দ্র
স্বর্গ-চন্দ্রের পায় সে খবর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
মূল হারালি কোলের ঘোরে।।————–
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ২১৫; লালন-গীতিকা, পৃষ্ঠা ২১
কথান্তর : আভোগ –
অমাবস্যার দিনে চন্দ্র থাকেন কোন শহরে।
প্রতিপদে হলে উদয়, দেখা যায় না তারে।।
অন্তরা (৩য় চরণ) – অমাবস্যা পূর্ণিমার নির্নয়।
সঞ্চারী –
ষোল কলা হলে শচী
তাকে বলে পর্ণমাসী
সেই পূর্ণিমা হয় কিসি
পণ্ডিতেরা কয় সংসারে।। – বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৮৪-৮৫