আমি রাজী রাখো বাজী
এক ডুবে ভরা নদী হয়ে যাব পার, আমি কাটবো সাঁতার |


তরুণ এ প্রাণে কোন ভয় ডর নেই তো আমার
গা ছমছমানো শ্মশানের রাস্তায় বটগাছ হতে
ঘোর অমাবশ্যায় রাত দশটার কাকের বাসাটি থেকে
কোকিল ছানাকে আমি একা একা করি উদ্ধার |


যখনি ডাকবে কেউ আমায় পাবে তখনই মন আমার দৌড়ে যাবে
দুঃখী আতুরের সেবায় পরিত্রাণে আমি থাকি তাই
সবার আনন্দে আমি গান গাইআমার নতুন চোখে
পুরানো পৃথিবীকে ভেঙে চুড়ি গড়ি বার বার |

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়