সেই হইতে মোর মন,
নাহি হয় সম্বরণ,
নিরন্তর ঝুরে দুটি আঁখি!
একলা মন্দিরে থাকি,
কভু তারে নাহি দেখি,
সে কভু না দেখে আমারে।
আমি কুলবতী বামা,
সে কেমনে জানে আমা,
কোন ধনী কহি দিল তারে।।
না দেখিয়া ছিনু ভাল,
দেখিয়া অকাজ হলো,
না দেখিলে প্রাণ কেন কান্দে।
চণ্ডীদাস কহে ধনি,
কানু সে পরশমণি,
ঠেকে গেলা মোহনিয়া ফান্দে।।————–
অনুরাগ।–আত্ম প্রতি ।। ধানশী ।।<