ওহে নীরব, এসো নীরবে ।
গোপন পরানে মম গোপনে রবে।
নিশির শিশির সম
পশো হে জীবনে মম,
মোরে ফুটাও হে প্রিয়তম, তব সৌরভে ।
তোমারে পাইলে আমি
কারেও কব না স্বামী,
রব নীরবে দিবস-যামী তব গরবে।<
ওহে নীরব, এসো নীরবে
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 95