কে গো তুমি বিরহিনী, আমারে সম্ভাষিলে?
এ পোড়া পরান-তবে এত ভালোবাসিলে?
কভু হরিত বসনে আজি,
কুসুমে ভরিয়া সাজি,
মধুমাসে মধুহাসে মমপানে হাসিলে।
কে আমারে সম্ভাষিলে?
শারদ নিশীথে যবে
বিরহে রহি নীরবে,
পীত কায়ে মৃদু পায়ে মম পায়ে আসিলে।
কে আমারে সম্ভাষিলে?
কভু বাদলে ঢাকি বয়ান
করিলে গভীর মান,
দামিনীর শুরু ভাষে আঁখিনীরে ভাসিলে।
কে আমারে সম্ভাষিলে?
আমি শ্যাম, তুমি রাধা,
তাই বঁধু, এত বাধা;
তুমিও হায় উদাসিনী, মোরেও উদাসিলে।
কে আমারে সম্ভাষিলে?
কে গো তুমি বিরহিনী
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 73