কাঙাল বলিয়া করিয়ো না হেলা
আমি পথের ভিখারী নহি গো।
শুধু তোমারি দুয়ারে অন্ধের মত
অন্তর পাতি রহি গো।
শুধু তব ধন করি আশ,
আমি পরিয়াছি দীন বাস,
শুধু তোমারি লাগিয়া গাহিয়া গান
মর্মের কথা কহি গো।
মম সঞ্চিত পাপ পুণ্য
দেখ, সকলি করেছি শূণ্য
তুমি নিজ হাতে ভরি দিবে,
তাই রিক্ত হৃদয় বহি গো।<
কাঙাল বলিয়া করিয়ো না হেলা
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 77