কালায় প্রাণটি নিল
বাঁশিটি বাজাইয়া
আমারে যে থুইয়া গেল
উদাসী বানাইয়া রে

কে বাজাইয়া যাও রে বাঁশী
বাজো পথ দিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম
কুল-মান তেজিয়া রে

বাঁশিটি বাজাইয়া বন্দে
বইল কদম তলে
নিলুয়া বাতাসে বাঁশি
রাধা-রাধা বলে রে

ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
নিভা ছিল মননের আগুন
কে দিল জ্বালাইয়ারে

————-
রাধারমণ দত্ত<

Super User