এমনও দিন আসতে পারে
যখন তুমি দেখবে আমি নাই
আমায় তুমি ভুল বুঝোনা যেন
তোমার আগে আমিই যদি যাই।
ফেরে না কেউ যেথায় গেলে হায়
সাধ করে আর কেইবা বল
সেথায় যেতে চায়
তবুও যদি তোমায় ছেড়ে হয় গো যেতেই কভু
দূরে গিয়েও তোমায় যেন
এমনি করেই পাই।
সেদিন ওগো এমন করে
ফুটবে বকুল আবার।
সেইতে হবে লগন ওগো
তোমায় ফিরে পাবার।
তোমার কাছে আমার যত ঋণ
পারব না তো জানিয়ে যেতে
তোমায় কোনদিন
ফিরব ভেবে আশায় থেকে
হও গো নিরাশ যদি
সেই কথাটি তোমায় আমি
জানিয়ে গেলাম তাই।
———–
সুর ও শিল্পী : শ্যামল মিত্র