এখনো রজনী আছে
এখনি বলোনা যাই।
থাকো তুমি মোর কাছে
বাসর জাগাতে চাই।।
দূর আকাশের তীরে
তারাগুলি জ্বলে ধীরে
বাতাসে এখনো যেন
ফুলের সুরভি পাই।।
এখনো ঝরেমি মালা
মোর বুকে মুখ রাখো
তোমারই দেয়া সে নামে।
একবার শুধু ডাকো।।
বল ওগো কিছু বলো
আঁখি কেন ছলো ছলো
তুমি কি জাননা ওগো
বিদায় বলিতে নাই।

————–
শিল্পী : অপরেশ লাহিড়ী
সুর : রবীন চট্টোপাধ্যায়

Super User