এ বনেতে বনমালী, কোথা তব বনফুল ?
কার লাগি ধায় এত দলে দলে অলিকুল?
সুরভি পবন মোরে ঘুরাইছে মিছে ঘোরে,
শুধু কি ফুটাও কাঁটা, ফোটাও নাকি মুকুল?
গহনে বিহগ হেন আমারে ভুলায় কেন?
এত গন্ধ এত গান সকলি কি মহাভুল?
বড় সাধ ছিল মনে ভরিব আঁচল বনে;
ভুলিব চরণে ব্যথা, নয়নে বেদন দুল।।
এ বনেতে বনমালী, কোথা তব বনফুল
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 86