আমরা কচি আমরা কাঁচা সবুজ কণার দল
সবাই মিলে গড়বো এ দেশ মনে আছে বল।।
দেশের সেবা করবো মোরা রাখবো দেশের মান
সোনা রঙে রাঙবো মোরা হয়ে কোটি প্রাণ
সোনার দেশের আমরা শিশু করি কোলাহল।।
সবার সাথে ঘুরবো মোরা সারা দেশময়
লেখাপড়া শিখবো ভালো করবো দিগ্বীজয়
গড়বো সবাই সোনার এদেশ হয়ে একদল।।

—————-
গানটির কথা ও সুর দিয়েছেন এ.এফ.এম.আলিমউজ্জামান<

Super User