বুখারি হাদিস ০৭২
‘আলী ইব্ন ‘আবদুল্লাহ্ (র) ……… মুজাহিদ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সফরে মদীনা পর্যন্ত ইব্ন উমর (রা) এর সঙ্গে ছিলাম। এ সময় তাঁকে রাসূলুল্লাহ্ (সাঃ) থেকে একটি মাত্র হাদীস রেওয়ায়েত করতে শুনেছি। তিনি বলেন, আমরা একবার নবী (সাঃ) এর কাছে ছিলাম। তখন তাঁর নিকট খেজুর গাছের মথি আনা হল। তারপর তিনি বললেনঃ গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার দৃষ্টান্ত মুসলিমের ন্যায়। তখন আমি বলতে চাইলাম যে, তা হল খেজুর গাছ, কিন্তু আমি ছিলাম উপস্থিত সবার চাইতে বয়সে ছোট। তাই চুপ করে রইলাম। তখন নবী (সাঃ) বললেনঃ ‘গাছটি হলো খেজুর গাছ।’
বুখারি হাদিস ০৭২
- Details
- Super User
- ০১ম খণ্ড ।। সহিহ বুখারী
- Category: ০৩ - ইল্ম অধ্যায়
- Read Time: 1 min
- Hits: 144