আরাম-ভাঙা উদাস সুরে
আমার বাঁশির শূন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে ॥
বিরামহারা ঘরছাড়াকে ব্যাকুল বাঁশি আপনি ডাকে--
ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে ॥
আমার প্রাণের কোন্ নিভৃতে লুকিয়ে কাঁদায় গোধূলিতে--
মন আজও তার নাম জানে না, রূপ আজও তার নয়কো চেনা--
কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে ॥<
আরাম-ভাঙা উদাস সুরে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 229