দখিন-হাওয়া, জাগো জাগো, জাগাও আমার সুপ্ত এ প্রাণ।
আমি বেণু, আমার শাখায় নীরব-যে হায় কত-না গান। জাগো জাগো॥
পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধনহারা,
নৃত্য তোমার চিত্তে আমার মুক্তিদোলা করে যে দান। জাগো জাগো॥
গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি।
যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে
বন্ধভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান। জাগো জাগো॥<
দখিন-হাওয়া জাগো জাগো
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 232