আজ কি তাহার বারতা পেল রে কিশলয়।
ওরা কার কথা কয় রে বনময়॥
আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে
কোন্ পথিকের গাহে জয়॥
যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে
ঝিল্লিমুখর ঘন বনতলে,
এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো--
হোক গানে গানে বিনিময়॥<
আজ কি তাহার বারতা পেল রে কিশলয়
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 374