মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি, হে রাখাল, বেণু তব বাজাও একাকী॥ প্রান্তরপ্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে, মধুরের-স্বপ্নাবেশে-ধ্যানমগন-আঁখি-- হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥ সহসা উচ্ছ্বসি উঠে ভরিয়া আকাশ তৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিশ্বাস। অম্বরপ্রান্তে যে দূরে ডম্বরু গম্ভীর সুরে জাগায় বিদ্যুতছন্দে আসন্ন বৈশাখী-- হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥<
মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 252