খেলা কর্ খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি ।
দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
ফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার, দুইটি কপোল চুমে বারবার
মুখানি উঠায়ে তুলি ।
তোরা খেলা কর্ তোরা খেলা কর্ কামিনীকুসুমগুলি ।
কভু পাতা-মাঝে লুকায়ে মুখ, কভু বায়ু-কাছে খুলে দে বুক,
মাথা নাড়ি নাড়ি নাচ্ কভু নাচ্ বায়ু-কোলে দুলি দুলি ।
দু দণ্ড বাঁচিবি, খেলা তবে খেলা— প্রতি নিমিষেই ফুরাইছে বেলা,
বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ ত্যজিবি ভাবনা ভুলি ।।
<
খেলা কর্ খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: নাট্যগীতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 167