সন্ধেবেলায় বন্ধুঘরে
জুটল চুপিচুপি
গোপেন্দ্র মুস্তুফি।
রাত্রে যখন ফিরল ঘরে
সবাই দেখে তারিফ করে–
পাগড়িতে তার জুতোজোড়া,
পায়ে রঙিন টুপি।
এই উপদেশ দিতে এল–
সব করা চাই এলোমেলো,
“মাথায় পায়ে রাখব না ভেদ’
চেঁচিয়ে বলে গুপি।
সন্ধেবেলায় বন্ধুঘরে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- Category: বিবিধ
- Read Time: 1 min
- Hits: 70