৭৩. যুগভেদে ধর্ম্মভেদ
অন্যে কৃতযুগে ধর্মাস্ত্রেতাযাং দ্বাপরেঽপরে ।
অন্যে কলিযুগে নৄণাং যুগহ্রাসানুরূপতঃ ।।৮৫
সত্যযুগে একপ্রকার ধর্ম্ম, ত্রেতায় আর এক প্রকার, দ্বাপরে অন্যপ্রকার এবং কলিযুগেও অন্য একপ্রকার ধর্ম্ম হয়। ফলতঃ যুগের অপচয় অনুসারে ধর্ম্মেরও বৈলক্ষণ্য হইয়া থাকে। ৮৫
তপঃ পরং কৃতযুগে ত্রেতাযাং জ্ঞানমুচ্যতে ।
দ্বাপরে যজ্ঞমেবাহুর্দানমেকং কলৌ যুগে ।।৮৬
সত্যযুগে তপস্যাই প্রধান ধর্ম্ম ছিল, ত্রেতায় জ্ঞানই প্রধান, দ্বাপরে যজ্ঞই প্রধান, কলিতে কেবলমাত্র দানই প্রধান হয়। ৮৬
<