৫৪. স্বায়ম্ভুব মনুর বংশীয় অপর মনুগণের নাম ও বিশ্বসংসার সৃষ্টি
স্বাযংভুবস্যাস্য মনোঃ ষড্বংশ্যা মনবোঽপরে ।
সৃষ্টবন্তঃ প্রজাঃ স্বাঃ স্বা মহাত্মানো মহৌজসঃ ।।৬১
ব্রহ্মার পৌত্র এই স্বায়ম্ভুব মনুর বংশে অপর মহাতেজস্বী মহাত্মা ছয় জন মনু জন্মগ্রহণ করেন, তাঁহারা আপন আপন অধিকারকালে প্রজা সকল উৎপাদন করেন। ৬১
স্বারোচিষশ্চোত্তমশ্চ তামসো রৈবতস্তথা ।
চাক্ষুষশ্চ মহাতেজা বিবস্বত্সুত এব চ ।।৬২
তাঁহাদিগের নাম স্বারোচিষ, ঔত্তমি, তামস, রৈবত, মহাতেজস্বী চাক্ষুষ ও বৈবস্বত। ৬২
স্বাযংভুবাদ্যাঃ সপ্তৈতে মনবো ভূরিতেজসঃ ।
স্বে স্বেঽন্তরে সর্বমিদমুত্পাদ্যাপুশ্চরাচরম্ ।।৬৩
অসীমক্ষমতাসম্পন্ন স্বায়ম্ভুবাদি সপ্ত মনু স্ব স্ব অধিকারকালে এই স্থাবর-জঙ্গম বিশ্বসংসার সৃষ্টি করিয়া প্রতিপালন করেন। ৬৩
<