৫৮. দেবগণের দিবা ও রাত্রি

দৈবে রাত্র্যহনী বর্ষং প্রবিভাগস্তযোঃ পুনঃ ।
অহস্তত্রোদগযনং রাত্রিঃ স্যাদ্ দক্ষিণাযনম্ ।।৬৭

মনুষ্যদিগের এক বৎসরে দেবতাদিগের এক দিবারাত্রি হয়, উহা এইরূপে বিভক্ত হইয়াছে,–উত্তরায়ন ও দক্ষিণায়ন। উত্তরায়ন তাঁহাদিগের দিন ও দক্ষিণায়ন রাত্রি হয়। ৬৭

<

Super User