৪৯. লিঙ্গশরীর

যদাঽণুমাত্রিকো ভূত্বা বীজং স্থাণু চরিষ্ণু চ ।
সমাবিশতি সংসৃষ্টস্তদা মূর্তিং বিমুঞ্চতি ।।৫৬

সূক্ষ্ম পঞ্চভূত, জ্ঞানেন্দ্রিয়, কর্ম্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, বাসনা, কর্ম্ম, বায়ু, অজ্ঞান ইহাদিগকে পূর্য্যষ্টক অর্থাৎ লিঙ্গশরীর বলে। যখন জীব এই লিঙ্গশরীরযুক্ত হইয়া স্থাবরবীজে প্রবেশক অরে, তখন বৃক্ষাদি রূপ ধারণ করে; আর যখন জঙ্গমবীজে প্রবেশ করে, তখন মনুষ্যাদি শরীর প্রাপ্ত হয়। ৫৬

<

Super User